এখন থেকে এই পেজটি নিয়মিত চলবে
TechEdu Tips & Tricks
যেতে হবে বহুদূর
কম্পিউটার শিক্ষা বর্তমান সময়ের দাবি। যা ডিজিটালের সিড়ি। তাই দেশকে সত্যিকারের ডিজিটাল হিসাবে দেখতে চাইলে সরকারের সাথে আমাদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে, এবং কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে হবে..
20/05/2024
চাকরির পাশাপাশি মাঝে মাঝে প্রকৃতির পরিবেশ উপভোগ করলে মনটা ফ্রেশ হয় এবং তাই আপনারাও ঘুরে আসুন❤️
TechEdu Tips & Tricks
Freelancer Hridoy
06/05/2022
জীবনটাকে উপভোগ করতে জানতে হয়, নিন্দুকের কথাগুলো উড়িয়ে দিয়ে প্রাণ খুলে হাসতে হয়। দিনশেষে নিজের ভালো থাকাটা নিজের জন্যই। গুটিকয়েক প্রিয়জন পাশে থাকলে পুরো পৃথিবীটা জয় করা যায়।
#পরন্ত বিকালে একটু ঘোরাঘুরি❤️
04/04/2022
কাচের জানালার এপাশের এবং অপর পাশের জীবনের গল্প সম্পুর্ন ভিন্ন।
আমরা এই পৃথিবীতে জাগতিক অনেক কিছুর মোহে পড়ে, কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাই। নিজের যা আছে, তা নিয়ে সন্তুষ্ট থাকতে ভুলে যাই।
কিন্তু মনের শান্তির জন্য নিজের যা আছে, সেটা নিয়ে সুখী থাকতে হয়। একটা থাকার মত জায়গা, প্রত্যেক বেলা খাবারের সক্ষমতা, জীবনে যতটুকু দরকার ততটুকু ইনকাম করতে পারার মত ক্ষমতা এবং পরিবারের সাথে সুসম্পর্ক , এগুলোর নিশ্চয়তা থাকলে আর বেশিকিছুর আসলেই দরকার হয় না।
অবশ্যই জীবনে বড় স্বপ্ন থাকা দরকার, কিন্তু অনেক বড় হতে গিয়ে,সাফল্যের পেছনে ছুটতে ছুটতে "চাই চাই, করে মনের শান্তি নস্ট করার কোনো মানে হয় না।
আমি প্রচন্ড পরিমানে career oriented, calculative, ambitious, self-centered and strict একটা মানুষ। কিন্তু আমি কখনো মনের ভুলেও নিজের অবস্থান নিয়ে অসুখী থাকি না। জীবনের উথান পতন,ঝড় খুব কাছ থেকে দেখেছি,উঠেও দাঁড়িয়েছি।
সবসময় ভালো কিছু করার চেস্টা অব্যাহত থাকুক,
কিন্তু দিনশেষে কৃতজ্ঞতাবোধ থাকতে হয়.... মনের শান্তির জন্য। অন্যের উপর প্রত্যাশা কমিয়ে আনতে হয়।
অনেক মানুষকে খুব কাছ থেকে দেখেছি, যারা অন্যের উপর অনেক বেশি প্রত্যাশা করে বসে থাকেন, "কেনো ওরা আমাকে এটা দিলোনা, সেটা দিলোনা"।অন্যের কাছ থেকে পেতে পেতে অভ্যাস খারাপ হয়ে যায়।
দিনশেষে বুঝলাম তাদের মনেই শান্তি নেই।
মনে শান্তি নিয়ে আসা অভ্যাসের ব্যাপার। পারিবারিক শিক্ষার ব্যাপার। ভালো চিন্তা ভাবনা করতে পারার মত সক্ষমতার ব্যাপার। অন্যের সুখে সুখী হতে পারার মত ব্যাপার। মানুষের কাছ থেকে সবসময় বস্তুগত উপহার পাওয়ার প্রত্যাশা "না" করার ব্যাপার।
"চাই চাই, যত পাই আরো বেশি চাই চাই" করে আসলে মানুষ নিজের জীবনে অশান্তি ডেকে আনে। অন্যের জীবনের মত নিজের জীবনকে গড়ে তোলার মত মানসিকতা নিয়েই মানুষ অসুখী হয়।
শান্তি বা সুখ খুব সহজ, যদি আপনার চিন্তাভাবনা জটিল না হয়, যদি চতুরতা না আসে মনে।
নিজেকে ভালো প্রমাণ করার জন্য নিজের ভুল ত্রুটিকে অস্বীকার করে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়া,নিজের সুবিধামত অন্যকে ভালো-খারাপ বানানো , নিজেকে বাচাতে মিথ্যের আশ্রয় নেয়াও অনেক সময় অশান্তির কারন হয়ে দাঁড়ায়।
&Tricks
08/03/2022
21/02/2022
Happy Moment❤️
দারুন শিক্ষনীয় গল্প, যারা চাকরি করেন বা করতে যাবেন তাদের জন্য খুব উপযোগীঃ
এক দেশে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।
ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।
কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।
তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।
সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।
কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।
আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।
নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল। সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।
সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।
কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।
পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে। ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।
কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল। পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।
পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারাল? ওই হতভাগ্য পিঁপড়া। কারণ, পেঁচার রিপোর্টে লেখা ছিল, ‘এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে।
এবার ভাবুন তো, আপনার পজিশানটা কী আপনার অর্গানাইজেশনে?
( সংগৃহিতঃ বিদেশি গল্পের অবলম্বনে )
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
1209
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |