Social and Student Develop organization

Social and Student Develop organization

Share

Encourage the increased involvement of the public, parents, and students by SSDO education programs.

সামাজিক এবং ছাএ উন্নয়ন সংগঠন(SSDO): সামাজিক এবং ছাএ উন্নয়ন সংগঠন একটি অলাভজনক সংগঠন।আমাদের উদ্দেশ্যে সেবা করা।সমাজের বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে সেবা করাই এই সংগঠন এর প্রধান কাজ।আমাদের কাজকে ক্ষুদ্র বলে অবেহেলা করবেন না।আমাদের দৃঢ় বিশ্বাস সমাজের অনেক মহৎ মানুষ আমাদেরকে সব ধরনের সহায়তা করবেন।আমাদের মধ্যে অনেকেরই আছে মেধা;আবার অনেকের আছে অর্থ,অনেকে ভালো পরামর্শ দিতে পারেন।আপনাদের সামর্থ্য অনুযায়ী আমা

Photos 24/06/2016

************** সর্বশেষ **************

*** রাজধানীর উত্তরায় আলাউদ্দীন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

Mobile uploads 18/06/2015
Photos 17/04/2015
04/10/2013

A Valuable Lesson that A Traffic Signal Teach Us:Every Problem is like a Red Signal,If we Wait for Some Time,It will Turn Green.

05/08/2013

নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত দ্বীপ।

দ্বীপের অবস্থানঃ

উপজেলাঃ হাতিয়া
জেলাঃ নোয়াখালী
বিভাগঃ চট্টগ্রাম
দেশঃ বাংলাদেশ

আয়তনঃ ৩৬৯৭০.৪৫৪ হেক্টর। নিঝুম দ্বীপে ৯টি গুচ্ছ গ্রাম রয়েছে।

জনসংখ্যা: ১৬০০০ (প্রায়)

শিক্ষাব্যবস্থাঃ নিঝুম দ্বীপে রয়েছে ৩টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়গুলো সাইক্লোন শেল্টারে অবস্থিত।

পর্যটন নিবাসঃ নিঝুম দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে অবকাশের নিঝুম রির্সোট। যেখানে রয়েছে সাপ্লাই পানি এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা। খাবারের জন্য রয়েছে স্থানীয় হোটেল। স্থানীয়ভাবে উৎপাদিত চাল, মাছ, মুরগী, ডিম ইত্যাদিই খাবারের একমাত্র ভরসা। তবে বর্ষার মৌসুমে রয়েছে ইলিশের জয়জয়কার।

নামকরণঃ নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অর্ন্তগত নিঝুম দ্বীপ। একে 'দ্বীপ' বলা হলেও এটি মূলত একটি 'চর', নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো। পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] মূলত বল্লারচর, চর ওসমান, কামলার চর এবং চুর মুরি- এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০০০ একরের দ্বীপটি ১৯৫০ খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। ১৯৭০ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কোনো লোকবসতি ছিলো না, তাই দ্বীপটি নিঝুমই ছিলো।

ভূ-প্রকৃতিঃ বাংলাদেশের বনবিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিস্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০| নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবী করেন। নিঝুম দ্বীপে রয়েছে প্রায় ৩৫ প্রজাতির পাখি। এখানে রয়েছে মারসৃপারি নামে একধরনের মাছ যাদেরকে উভচর প্রাণী বলা হয়। ৫ বছর পর্যন্ত বাঁচে এই মারসৃপার, ৬-৯ ইঞ্চি লম্বা হয়। বর্ষা মৌসুমে ইলিশের জন্য নিঝুম দ্বীপ বিখ্যাত। এই সময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা নিঝুম দ্বীপে মাছ কিনতে আসে।। এছাড়া শীত কিংবা শীতের পরবর্তী মৌসুমে নিঝুম দ্বীপ চেঁউয়া মাছের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে প্রায় ৪৩ প্রজাতির লতাগুল্ম এবং ২১ প্রজাতির অন্যান্য গাছ।

17/07/2013

ছোট হোক বড় হোক যদি প্রত্যেকেই কিছু ভালো কাজ করার চেষ্টা করে তবে সম্মিলিত ভাবেই একটি বড় ভালো কাজ হয়ে যায়।

আপনি যদি আপনার প্রিয় দেশটা উন্নত দেখতে চান তবে আজই একটা ভাল কাজ করুন।তা যত ছোট কাজই হোক না কেন।

BTRC may face protests for internet price cut 29/05/2013

BTRC may face protests for internet price cut Several ICT-based organisations on Wednesday asked the telecom regulator to reduce internet price at the end-user level or face indefinite sit-in demonstration from June 12. They set the 15-day timeframe to fix the internet price at Tk 0.10 for per megabyte or Tk 10 for per Gigabyte. ‘If the demand…

08/05/2013

SSC Results published on website:
http://www.educationboardresults.gov.bd/
or
Get SSC Results via SMS!!
SSC 1st three
letters of Board Rollyear
send to 16222
The board codes are:
DHAKA- DHA, RAJSHAHI- RAJ, COMILLA- COM, CHITTAGONG- CHI, JESSORE- JES, SYLHET- SYL, BARISHAL- BAR, DINAJPUR-DIN. MADRASA - MAD, TECHNICAL – TEC.

03/05/2013

প্রধানমন্ত্রী ও সিএনএনের কথোপকথনের হুবহু বাংলা অনুবাদ তুলে ধরা হলো।
আমানপোর : প্রধানমন্ত্রী আপনাকে স্বাগতম। আমি প্রথমে বাংলাদেশের সাম্প্রতিককালের মর্মান্তিক দুর্ঘটনায় আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। প্রাণহানির ঘটনা দিয়েই শুরু করতে চাই।
প্রধানমন্ত্রী : হ্যাঁ, এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক।
আমানপোর : প্রধানমন্ত্রী আমি আপনার বেদনা শুনেছি এবং আমি এ-ও শুনেছি যে, আপনি বলেছেন বাংলাদেশের ৯০ ভাগ কারখানাই ইমারত আইন মেনে তৈরি করা হয়নি এবং সেখানে লক্ষাধিক কারখানার জন্য মাত্র ১৮ জন পরিদর্শক। আপনি এ ধরনের অসম অনুপাতের খপ্পর থেকে কীভাবে বেরিয়ে আসবেন?
প্রধানমন্ত্রী : এ দুর্ঘটনার আগে আমরা শ্রম আইন তৈরি করেছি। আমাদের সংসদ এ আইন এরই মধ্যে সংসদে পাস করেছে। আমরা আমাদের শ্রমিকদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। কিন্তু দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে। এ বিষয়ে আমরা কেউ আগে থেকে কোনো ধারণা করতে পারি না। এমনকি উন্নত রাষ্ট্রেও। আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গত মাসে সার কারখানায় বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। তাই দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে।
কিন্তু যেহেতু এটি একটি ক্রমবর্ধমান শিল্প, ক্রেতা ও বিনিয়োগকারীরা এখানে আসছে, বাংলাদেশ এ মুহূর্ত বিনিয়োগের জন্য খুবই সুবিধাজনক অবস্থায় আছে। তাই বিদেশিরা এখানে বিনিযয়োগ করতে আকর্ষণ বোধ করছে এবং এখানে আসছে।
আমানপোর : ওয়াও প্রধানমন্ত্রী! বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এ মুহূর্তে হুমকির মধ্যে আছে। এ ব্যাপারে আমরা পরে কথা বলব। কিন্তু আমি আগে জানতে চাই, আপনি বলেছেন দুর্ঘটনার বিষয়ে আমরা কেউ আগে থেকে কোনো ধারণা করতে পারি না। অবশ্যই পারেন, কারণ সাভারের দুর্ঘটনার আগের রাতে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে রানা প্লাজার দেয়ালে বিরাট ফাটলের সংবাদ দেখিয়েছে এবং ভবন মালিক বলেছেন এটা প্লাস্টারের ফাটল এবং ঠিক তার পরের ভোরেই কারখানা ধসে পড়ে। তাই এটা অবশ্যই ধারণা করা যেত। আপনি এর দায় কার ওপর চাপাবেন?
প্রধানমন্ত্রী : হ্যাঁ আপনি সঠিক বলেছেন, কিন্তু স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ শ্রমিকদের ওই কারখানায় কাজ করা থেকে বিরত করেছিল এবং তারা ভবন ধসের আগের রাতে ওই ভবন থেকে সব শ্রমিককে সরিয়ে ফেলেছিল, কিন্তু দুঃখজনকভাবে ওই দিন সকালে কারখানার মালিকরা শ্রমিকদের ওই ভবনে ঢুকে কাজে যোগ দিতে বল প্রয়োগ করেছিল। শিল্প পুলিশ ও প্রশাসন তাদের আটকাতে চেষ্টা করেছিল। কিন্তু আগের রাতে যেহেতু ভবন ধসে পড়েনি, তাই তারা শ্রমিকদের কাজে পাঠিয়েছিল এবং তখনও শিল্প পুলিশ বাধা দিচ্ছিল, কিন্তু ওই মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যায়। এটা সত্য নয় যে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমরা পদক্ষেপ নিয়েছিলাম এবং আমরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম।
আমানপোর : নিশ্চয়ই এটা প্রতিরোধ করা দরকার ছিল। কিন্তু বস্তুত রানা প্লাজার মালিক সোহেল রানা প্রথমত সরকারদলীয় আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা—যেটি আপনার দল।
প্রধানমন্ত্রী : না না, এটা সত্য নয়।
আমানপোর : কিন্তু আমরা এটাই শুনেছি।
প্রধানমন্ত্রী : না, এটা সত্য নয়।
আমানপোর : আপনি কী বললেন, আপনি বলছেন এটা সত্য নয়?
প্রধানমন্ত্রী : না না না, মিথ্যা তথ্য।
আমানপোর : ঠিক আছে ...
প্রধানমন্ত্রী : এবং আমি আপনাকে বলেছিলাম যে এ ভবনে পাঁচটি গার্মেন্ট কারখানা আছে, পাঁচজন মালিকই শ্রমিকদের বলপ্রয়োগ করে কাজে পাঠিয়েছিল। আমরা ভবন মালিককে গ্রেফতার করেছি। আপনি জানেন যে আমরা তাকে গ্রেফতার করেছি এবং পাঁচজন গার্মেন্ট মালিক ও প্রকৌশলী এবং জড়িত সবাইকে গ্রেফতার করেছি। এমনকি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আমরা তাকে রক্ষা করতে যাচ্ছি না। আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। অপরাধী অপরাধীই, তারা ক্ষমা পাবে না এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি এবং এটা জনগণের কাছে আমার ওয়াদা।
আমানপোর : কিন্তু সমস্যা হচ্ছে, এসব ওয়াদা জনগণ আগেও দেখেছে, আপনার ওয়াদায় জনগণ এখন আর বিশ্বাস করে না যে তাকে আপনি প্রকৃতপক্ষে সাজা দেবেন। কিন্তু অবশ্যই আমরা এটা দেখার জন্য অপেক্ষা করব যে এ মামলার ভবিষ্যত্ কি হয়। কিন্তু আমি এ মামলার আরও একটু গভীরে যেতে চাই। কারণ জনগণ বলছে এ ভবন মালিক ভবনের জায়গা জবরদখল করে ভবন তৈরি করেছে এবং রানার রাজনৈতিক পরিচিতির কারণে ভুক্তভোগীরা আইনের আশ্রয় না পেয়ে শেষপর্যন্ত এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে, শতকরা দশ ভাগ সংসদ সদস্য এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আপনারা কি এ ব্যাপারে অতিমাত্রার দুর্নীতিপরায়ণ নয়?
প্রধানমন্ত্রী : দেখুন আপনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন।
আমানপোর : না আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী : আমি আগেই বলেছি, ভবন মালিক ২০০৫ সালে তারা এ ভবনের জায়গা নিয়ে ভবনটি তৈরি করেছিল। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না এটা আপনার জানা উচিত ছিল এবং যে কোনো ব্যবসায়ী কোনো ধরনের অপরাধে জড়িত হলে আমাদের সরকার সব সময় তার প্রতিকার করবে। আমরা জনগণের সেবা করতে এসেছি, দুর্নীতিগ্রস্তদের রক্ষা করার জন্য নয়। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি।
আমানপোর : ঠিক আছে, আপন

24/04/2013

আমাদের মত ছাত্ররা পড়াশোনা শেষ করে হয়ত ব্যবসা করব নয়ত বড় কোন পোস্ট এ চাকরি করব ।আর আমরা নিয়ন্ত্রণ করব হাজার হাজার মানষকে ।যা আমাদের মা,বাপ,চাচা,চাচ­ী,বড় ভাই বা বোন সবাই করে আসছে ।

কিন্তু তাদের মধ্যে অধিকাংশ নিজেকে বা নিজের পরিবার নিয়ে বেশী ব্যস্ত থাকে ।কিন্তু তারা এই সব শ্রমিকদের নিয়ে এতটুকু চিন্তা করে না যারা যুগে যুগে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের শ্রম দিয়ে ।

একজন মায়ের আকুতি না আমরা শুনতে পাইনা কারণ আমরা এক একটা বদির ।আর কত কাল এরা কান্না করে যাবে,আর কত দিন আমরা এদেরকে লাশ বানিয়ে ব্যবসা করব!!!

"আমার যে আর কেউ রইলো না। দুই মেয়ের এক মেয়ে তাজরিনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ছোট মেয়ে শরিফা পারভিন তিন তলায় কাজ করে। খবর পেয়ে দৌড়ে এসেছি। কোথাও খুঁজে পাচ্ছি না। মেডিকেলেও অনেক খোঁজাখুঁজি করছি।"
"কিন্তু পাই নাই," না জানি আমার ময়না বেঁচে আছে না মরে গেছে।" এভাবেই সাভারের রানা প্লাজার ধংস্তুপের পাশে বসে বিলাপ করছিলেন আর মুর্ছা যাচ্ছিলেন ঝর্ণা বেগম।

আমরা আসলে নিজেরাই মানুষ না তাই অন্য মানুষদের আমরা এই ভাবাবেই খুন করছি নিজেদের একটু লাভের আশায় ।

24/04/2013

সাভারে বহুতল ভবন ধসে এখন পর্যন্ত ৩৫ জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ।

আমরা শোকাহত ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Dhaka