Motivational Leader

Motivational Leader IBA, BCS & Bank এর পূর্ণাঙ্গ প্রস্তুতিতে অভিজ্ঞদের দ্বারা পরিচালিত এই পেইজটিকে লাইক দিয়ে রাখুন

Hlw everyone! Hope you are fine. Please spend your few seconds for me. Just fill the attached google form and send it. A...
03/12/2023

Hlw everyone! Hope you are fine. Please spend your few seconds for me. Just fill the attached google form and send it. As a part of my research paper, I need this information. Thanks.

Short questionnaire

02/07/2018

যারা অনার্স এর বিভিন্ন ইয়ারে পড়ছ কিন্তু সপ্ন আইবিএর এমবিএ করা তাদের জন্য আইবিএর দীর্ঘ মেয়াদী প্রস্তুতি নিয়ে গাইডার্স এর ফার্মগেট শাখায় একটি ফ্রি সেমিনার এর আয়োজন করবে। আগ্রহীরা কমেন্ট/ইনবক্স কর।

23/03/2018

জব (প্রিলি) নতুন ব্যাচ শুরু হবে-এপ্রিল ০৬, ২০১৮ তারিখ শুক্রবার বেলা ১১:০০ টায়।ভর্তি
চলছে। যেকোন প্রয়োজনে কল করুন: 01754-325252 নম্বরে।

20/02/2018

বাংলাদেশ ব্যাংকের এডি প্রস্তুতি (প্রিলি)পর্ব: ইউসুফ বিন আলী
হাতে তো খুবই কম সময় আছে, এসময়ে কি সম্ভব! দেখুন মানুষ অন্যের সামর্থ সম্পর্কে ভাল ধারণা রাখলেও নিজের প্রতি খুবই কম ধারণা রাখে, তাই একদিন সময় পেলেও হাল ছাড়বেন না। প্রচন্ড ইচ্ছাশক্তি, যথাযযথ প্রস্তুতি, ভাগ্য সবকিছুই মিলে তৈরী হয় উচ্চতার সোপান। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করাটা অনেকেরই স্বপ্ন। সে স্বপ্নকে সামনে এগিয়ে চলুন।
এমসিকিউ অংশে -বাংলা, ইংরেজি, গণিত ও বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও প্রযুক্তির উপর ১০০ নম্বর বরাদ্দ থাকে।পাশ করতে কত লাগে?
উত্তর: নির্দিষ্ট কোন পাশ মার্ক নেই, ধরুন রিটেন এর জন্য যদি ১০ হাজার সিলেক্ট করানো হয় তাহলে ১০ হাজারতম স্টুডেন্ট যে নম্বর পাবেন সেটাই কাট অফ মার্ক।এটা এক এক বছর এক এক রকম হয় এটা প্রশ্নে ধরণ, মোট শিক্ষার্থীদের অংশগ্রহণ, মোট আসন প্রভৃতির উপর নির্ভর করে। তবে নেগেটিভ মার্কস বাদ দিয়ে ৫০ এর কাছাকাছি থাকলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন।
এ বিষয়ে কোন পরামর্শ আছে কিনা?
জ্বি, যেহেতু প্রিলির মার্কস মূল মার্কস এর সাথে যোগ হয়না, তাই বেশি সংখ্যক প্রশ্নের উত্তর করতে গিয়ে অযথা নেগেটিভ মার্কস এর রিস্ক নিবেন না। মোটামুটি ৭০-৭৫ টি প্রশ্নের বেশি উত্তর না করাই সমীচীন মনে হয় আমার কাছে।
এ কদিন কিভাবে আর কি কি পড়ব?
১। আগের রুটিন থাকলে সেটাকে পরিবর্ধন করুন-প্রতিদিন কমপক্ষে ৬-৯ ঘন্টা স্টাডি করুন।
২। ব্যাংকের বিগত বছরের প্রশ্নগুলো শেষ করুন-প্রথমেই বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারী ব্যাংকের(কমপক্ষে ৮-১০ বছরের) প্রশ্ন আগে শেষ করুন।
৩। গুরুত্বপূর্ণ ও কনফিউজিং জিনিসগুলো নোট রাখুন যাতে আবার সারা বই না খুঁজতে হয়। যেটা আমি করেছিলাম। কেবল সিনিয়র অফিসার এর প্রশ্নই নয়; অফিসার-অফিসার(ক্যাশ)এর প্রশ্নগুলোও এডির পরীক্ষায় হুবহু তুলে দেয়া হয়। এ প্রশ্নগুলো কভার করতে গিয়ে আপনার স্ট্রেন্থ ও উয়িকনেকস বের হয়ে আসবে।
এবার আসুন কি কি বইয়ের তালিকায়-আমি জানি প্রায় সবার কাছেই প্রস্তুতির জন্য কমপক্ষে ৫-৬ টি করে বই আছে, অধিক সন্ন্যাসীতে যাতে গাজন নষ্ট না হয় অল্প কিছু বইয়ের কথা উল্লেখ করা হল-
►ম্যাথ: প্রতিদিন ৩৫ থেকে ৪০টি ম্যাথ প্রাকটিস করুন, ভাল হয় একই টপিকের উপর ১০ টা করে করতে পারলে। এভাবে নিচের টপিকগুলো কভার করার চেষ্টা করুন-
1. Profit and loss
2. Percentage and successive
3. Work and time
4. Interest rate
5. Number theory,
6. Speed and distance
7. Fraction and ratio
8. Set theory
9. Equations, age
10. Logarithm
11. Probability
12. Partnership
13. Inequality
14. Basic geometry
বেসিক ক্লিয়ার করার জন্য ৭ম থেকে ১০ শ্রেণির মূল বই হাতে রাখতে পারেন।আর বিগ বছরের প্রশ্নগুলো সলভ করতে থাকুন রিসেন্ট প্রশ্নগুলো আগে শুরু করুন।
১.বিগত বছরের ম্যাথের জন্য বাজারের প্রফেসর সিরিজের Key to Bank Job বইটা খারাপ না (ভুল কম)
২.সাইফুর’স ম্যাথ বইটাও ভাল।
৩. Indiabix.com, saawal.com প্রভৃতি ওয়েবসাইটও ফলো করুন।
পরীক্ষার হলে ম্যাথ অংশের জন্য ২৫ মিনিট বরাদ্ধ রাখুন, এর বেশি দিলে অন্যদিক কভার করা কঠিন হবে। মনে রাখবেন একটা ম্যাথেও ১ নম্বর আর একটা সাধারণ জ্ঞানেও ১ নম্বর, ম্যাথ করতে লাগবে ৪০ সেকেন্ড আর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন পারলে ৫ সেকেন্ড লাগেব। তাই টাইম ম্যানেজমেন্টা নিজের মত করে আগে থেকেই সাজিয়ে নিন। বুদ্ধিমত্তা অংশে ভাল করতে বিসিএস এর প্রিলি ও ম্যাথের রিটেন পরীক্ষায় আসান প্রশ্নগুলো এবং ব্যাংকের বিগত বছরে আসা (অন্য ব্যংকসহ) প্র্যাকটিস করুন।
►বাংলা: বাংলা অংশে ব্যাকরণ, বাগধারা, এক কথায় প্রকাশ, সমর্থক ও বিপরীতার্থক শব্দ, বইয়ের লেখক/কবি, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক/কবিতা প্রভৃতি উপর বেশি জোর দিতে হবে।
১. ব্যকরণের জন্য বাংলা ভাষার ব্যাকরণ-মুনীর চৌধুরী(৯ম-১০ম শ্রেণির বোর্ড বই)
২. বাংলার সাহিত্যকর্ম-ভাষার বিভিন্ন যুগ, চর্যাপদ, আদি, মধ্যযুগের সাহিত্যকর্ম ইত্যাদি পড়ার জন্য বিসিএস এর বাংলা প্রথম পত্রের বই যেমন-প্রফেসর সিরিজের বই/সৌমিত্র শেখর স্যারের বইগুলোও বেশ ভাল।
৩. বিগত বছরের প্রশ্ন।
►ইংরেজী : এ অংশে মূলত গ্রামার, সেন্টেস কমপ্লিশন, গ্রুপ ভার্ব/প্রিপজিশন, সিনোনিম/এ্যান্টোনিম, কারেকশন, এ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টি্টিউশন এর উপর বেশি গুরুত্ব দিন। গ্রামারের জন্য Tense, conditional sentence, inverse sentence, must have/should have, subjunctive, no sooner had, lest, degree, passive sense, linking verbs, modifier, while, though, inspite of, despite, because/because of, clause etc এর উপর বেশি গুরুত্ব দিন।
১.ইংরেজী-synonym/antonym/Analogy/one word substitution-এর জন্য-সাইফুর’স এর বই খারাপ না
২. কয়েকটি ওয়েবসাইট (ইন্ডিয়া বিক্স, সাওয়াল ডট কম প্রভৃতি)
৩. গ্রামারের জন্য Cliff’s এর TOEFL, Wrein & martin এর grammar বই দুটো বেশ ভাল।
৪. বিগত বছরের প্রশ্নসমূহ।
►সাধারণ জ্ঞান:
১.সাধারণ জ্ঞানের জন্য Current world/Current Affairs প্রভৃতি পড়তে পারেন, তবে মনে রাখবেন ব্যাংকিং, খেলাধুলা, অর্থনীতি, বাজেট, নোবেল পুরস্কার, বিভিন্ন দেশের ব্যাংক ও মুদ্রা, আর্থিক সূচক, জিডিপি, ব্যাংকের কাজ, সাম্প্রতিক ইস্যু প্রভৃতির উপর বেশি গুরুত্ব দিতে হবে।
►কম্পিউটার ও প্রযুক্তি:
১.কম্পিউটার অংশের জন্য তথ্য প্রযুক্তি(৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই)এর সহায়তা নিতে পারেন। তবে মনে রাখেবেন বিগত বছরের প্রশ্নগুলো ধরে ধরে এর গভীরে(টপিক ধরে ধরে) প্রবেশ করবেন যেমন ধরুন কোন এক পরীক্ষায় এসেছে-নিচের কোনটি ফ্রি সফটওয়্যার?-আপনার কাজ হবে সবগুলো ফ্রি সফটওয়্যারের নাম জেনে নেয়া এ ক্ষেত্রে গুগলের সাহায্য নিতে পারেন, পাশাপাশি বজারের যেকান একটা বইয়ের হেল্পও নিতে পারেন যেমন-Easy Guide etc. আরেকটা কথা কম্পিউটার অংশের বিগত বছরের প্রশ্নগুলো কেবলি উত্তরটাই নয় বরং অন্য অপশনের ডিটেইলস পড়তে হবে এভাবে ১০০ থেকে ১৫০ টি প্রশ্ন ডিটেইলস পড়তে পারলে কমন পরতে পারে।
২. mcqsets.com ওয়েবসাইটে ৬০০ এর মত এমসিকিউ আছে যেগুলো থেকে অনেকসময় হুবহ কমন পরে।
৩. বিগত বছরের প্রশ্ন পত্র সমাধান।
স্বপ্নকে সামনে রেখে পরিশ্রম করার মানসিকতা রাখুন ভাল কিছু হবেই।
উল্লেখ্য পরীক্ষা কবে হবে সেটা আমার জানা নেই।

06/01/2018

লিখিত ব্যাচের নোটিশ:
সমন্বিত ব্যাংক ও অন্যান্য জবের আসন্ন লিখিত পরীক্ষার (ইংরেজী অংশের) প্রস্তুতির নতুন ব্যাচ।
ক্লাশ শুরু: ১৩/০১/২০১৮ তারিখ (শনিবার)
সময়: শুক্র-শনিবার (বেলা ১১.০০-১.০০ টা)
মোট ক্লাশ: ১৪ টি(দুটি সলভ ক্লাশসহ) + মডেল টেস্ট ০৪টি
ফি : ৫০০০ (ফিক্সড)
যোগাযোগ: Guiders' ৩২/২, ওরিয়েন্টাল লাটিমী শপিংমল, লেভেল-৩, সায়েন্স ল্যাব, যোগাযোগ: ০১৭৫৪-৩২৫২৫২, ০১৮৫০-৪০৪৪৯২
যার প্রয়োজন ট্যাগ ও শেয়ার করে তাকে জানিয়ে দিন

22/12/2017

#নতুন_ব্যাচ সংক্রান্ত নোটিশ:
►ব্যাচ-১: সমন্বিত ব্যাংক ও অন্যান্য জবের আসন্ন লিখিত পরীক্ষার প্রস্তুতির নতুন ব্যাচ।
ক্লাশ শুরু: ০৬/০১/২০১৮ তারিখ (শনিবার)
সময়: শুক্র-শনিবার (বিকেল ৩.০০-৫.০০ টা)
মোট ক্লাশ: ১৪ টি(দুটি সলভ ক্লাশসহ) + মডেল টেস্ট ০৪টি
►ব্যাচ-২: আইবিএ এমবিএ জুন’১৮ শেসনের ৬০তম ইনটেক এর নতুন ব্যাচ।
ক্লাশ শুরু: ১২/০১/২০১৮(শুক্রবার)
সময়: শুক্র-শনিবার (বেলা ১১.০০-১.০০ টা)
মোট ক্লাশ: ভার্বাল: ১২ টি(দুটি সলভ ক্লাশসহ)
লজিক্যাল: ১৪ টি(০২টি সলভ ক্লাশসহ)
এ্যানালাইটিক্যাল ১০টি(০২টি সলভ ক্লাশসহ)
+ মডেল টেস্ট ১০টি
ভর্তি চলছে।
যোগাযোগ: Guiders' ৩২/২, ওরিয়েন্টাল লাটিমী শপিংমল, (সায়েন্স ল্যাব ওভারব্রিজ হতে ১০০ গজ দক্ষিণে হাতের বামে) লেভেল-৩, সায়েন্স ল্যাব, যোগাযোগ: ০১৭৫৪-৩২৫২৫২, ০১৮৫০-৪০৪৪৯২
যার প্রয়োজন ট্যাগ ও শেয়ার করে তাকে জানিয়ে দিন।

03/12/2017

অনেক শ্রম দিয়ে সহজ ব্যাখাসহ আইবিএ (বিবিএ ও এমবিএ, জবের প্রিলি ও রিটেন) শীট তৈরী করে সারা বাংলাদেশে স্টুডেন্টদের পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কিছু অসৎ লোক/কোচিং সেন্টার আমাদের মূল্যবান শীটগুলো সংগ্রহ করে নিজেদের বলে কোচিং এ চালিয়ে দিচ্ছে, পাশাপাশি বেশ কয়েকটি বইয়েইও আমাদের শীটের হুবহু সমাধান তুলে দেয়া হচ্ছে, তাই আমাদের সিদ্ধান্ত এখন থেকে আপাতত আর শীট সরবরাহ করা হবে না। কোর্স ম্যাটেরিয়ালসগুলো কেবল গাইডার্স কোচিং এর স্টুডেন্টদের জন্য ফ্রি থাকবে। ধন্যবাদ।

01/12/2017

#আইবিএ_এমবিএ_জুন_২০১৮ শেসনের প্রস্তুতি:
আইবিএ এমবিএর প্রস্তুতির লক্ষ্যে Guiders' এর নতুন ব্যাচ শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর, ২০১৭ তারিখ শুক্রবার সকাল ১১.০০ টায়।প্রাইভেট প্রোগ্রামের আলেকে সাজানো ৩.৫ মাসের ব্যাচটিতে মোট আসন থাকছে ১৫ টি। মোট ক্লাশ ৪০ টি।
ভার্বাল: ১২ টি ক্লাশ,
লজিক্যাল: ১৩ টি ক্লাশ,
এ্যানালাইটিক্যাল : ০৭ টি ক্লাশ
মডেল টেস্ট : ০৫ টি,
সলভ ক্লাশ : ০৩ টি
রিটেন ক্লাশ : ০৩ টি (গাইডলাইনস্, স্ট্রাটেজি, স্ট্যান্ডার্ডনেস, প্রাকটিস, হোম ওয়ার্ক, গ্রামার প্রভৃতি)
আপডেটেড কোর্স ম্যাটেরিয়ালস থাকছে ফ্রি। জবের প্রস্তুতি নিতে আগ্রহীরা এ ব্যাচটিতে জয়েন করতে পারবেন কেননা আইবিএর প্রস্তুতি থাকলে জবের প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যায়।
Guiders' ৩২/২, ওরিয়েন্টাল লাটিমী শপিংমল, (সায়েন্স ল্যাব ওভারব্রিজ হতে ১০০ গজ দক্ষিণে হাতের বামে) লেভেল-৩, সায়েন্স ল্যাব,
যোগাযোগ: ০১৭৫৪-৩২৫২৫২, ০১৮৫০-৪০৪৪৯২

15/11/2017

অাগামীকাল শুক্রবার (১৭/১১/২০১৭) সকাল ৯.০০ টায় রাইটিং নতুন ব্যাচের ক্লাশ, যারা এখনও ভর্তি হতে পারেননি, তারাও চলে অাসুন। সবাই বাড়ির কাজ (Garments সেক্টেরর উপড় ডাটাসহ ১ পৃষ্ঠা রাইট অাপ including- Female: Male worker ratio, GSP and GSP+ facilities, last few years' trend, contribution in GDP, challenges and way outs etc.)
প্রয়োজনে: ০১৭৫৪-৩২৫২৫২

15/11/2017

জব রাইটিং নতুন ব্যাচ সংক্রান্ত নোটিশ:
সেরা ও অাপডেটেড শীট সরারাহের পাশাপাশি কেবল গাইডার্স-ই দিচ্ছে বিসিএস ক্যাডার ও বাংলাদেশ ব্যাংকের সিনিয়র শিক্ষক এর ক্লাশ সম্বলিত- জবের রাইটিং ব্যাচ। প্রতি ব্যাচে মাত্র ১৫ জন। সুতরাং individual & customized care এর জন্য গাইডার্স সেরা এটা সহেজই অনুমেয়। দু্ই ঘন্টার প্রতিটি ক্লাশে টেস্ট, প্র্যাকটিস, গ্রামারসহ কভার করা হয় অনেক কিছু, অার সম্পূর্ণ কোর্সটিতে কভার করা হয় ফোকাস রাইটিং, অাগ্রুমেন্টিটিভ রাইটিং, থিমেটিক রাইটিং, ট্রান্সলেশন, অনুবাদ, প্রেসিস, লেটার, কম্পিহেনশন, গ্রামার, ভোকাবসহ জবের পরীক্ষায় রা্ইটিং এর প্রয়োজনীয় সবকিছু। প্রতিদিন Home Work থাকে যা জমা নেয়া হয় এবং check, comment করে ফেরত দেয়া হয়।
জব রাইটিং এর নতুন ব্যাচের ক্লাশ হচ্ছে অাগামী শুক্রবার (১৭/১১/২০১৭, ২য় ক্লাশ) সকাল ৯.০০ টায়, যারা এখনও ভর্তি হতে পারেননি, তারাও চলে অাসুন। সবাই বাড়ির কাজ (গার্মেন্টস সেক্টেরর উপড় ডাটাসহ ১ পৃষ্ঠা রাইট অাপ-বিশেষত-শ্রমিকের মধ্যে নারী-পুরুষের অনুপাত, জিডিপিতে এ সেক্টরের অবদান, জিডিপিতে এ সেক্টরের ট্রেন্ড, জিএসপি, জিএসপি+, বেক্সিট এর প্রভাব প্রভৃতি)
যোগাযোগ :Guiders' ৩২/২, ওরিয়েন্টাল লাটিমী শপিংমল, (সায়েন্স ল্যাব ওভারব্রিজ হতে ১০০ গজ দক্ষিণে হাতের বামে) লেভেল-৩, সায়েন্স ল্যাব, যোগাযোগ: ০১৭৫৪-৩২৫২৫২, ০১৮৫০-৪০৪৪৯২

13/10/2017

জব রিটেন ব্যাচ :
যারা এমসিকউ অংশে মোটামুটি ভাল কিন্তু রিটেনটা ভাল হচ্ছে না বা লেখার মান নিয়ে সন্তুষ্ট নন, তাদের জন্য রিটেন কোচিং জগতে আলোড়ন সৃষ্টিকারী Guiders’ এর নতুন ব্যাচ (রিটেন ইংরেজী -৮ম ব্যাচ ) আগামী ০৩ নভেম্বর শুক্রবার সকাল ৯.০০ টা থেকে শুরু হচ্ছে। Guiders’ এর সব ফ্যাকল্টি আইবিএর/বিসিএস ক্যাডার/বাংলাদেশ ব্যাংকের।
►রিটেন ব্যাচের মোট শেসন ১৫ টি (৩ টি মডেল টেস্টসহ)
►প্রতিটি শেসন ২+ ঘন্টার,
► Essay (Argumentative, Focus, Descriptive) ও paragraph লেখার পদ্ধতি ও স্ট্রাটেজি।
►Précis writing এর খুঁটিনাটি ও প্রাকটিস
►প্রতি ক্লাশে ট্রান্সলেশন প্রাকটিস, ফ্রি হ্যান্ডে রাইটিং প্রাকটিস
►অনুবাদ(বাংলা টু ইংরেজী, ইংরেজী টু বাংলা)প্রাকটিস
►প্রতি ক্লাশে কমপক্ষে ২টি টপিক এর উপড় ফ্রি হ্যান্ডে রাইটিং, সেন্টেস মেকিং
►প্রয়োজনীয় গ্রামার, ইডিয়ম, গুরুত্বপূর্ণ শব্দ (অর্থসহ)
►রির্ডিং শেসন ও স্পোকেন শেসন (১০ মিনিট)
►প্রতি ক্লাশে ক্লাশ টেস্ট
►হোম ওয়ার্ক(মার্কিং ও ভুল চেক করে পরের ক্লাশে ফেরত দেয়া হয়) ►আপডেটেড ও নির্ভুল বেস্ট লেকাচরশীট,
► প্রতি ব্যাচে মাত্র ১৫ জন।
তাই আপনার আসনটি নিশ্চিত করতে যোগাযোগ করুন।
আমাদের অফিস: Guiders'৩২/২, ওরিয়েন্টাল লাটিমী শপিংমল, (সায়েন্স ল্যাব ওভারব্রিজ হতে ১০০ গজ দক্ষিণে হাতের বামে) লেভেল-৩, সায়েন্স ল্যাব, যোগাযোগ: 01754-32 52 52, 01850-404 492

11/10/2017

কোর্স ম্যাটেরিয়ালস সংগ্রহের শেষ সময়-শনিবার ১৪/১০/২০১১৭, সন্ধ্যা ৫.০০ টা।
প্রয়োজনে-
০১৭৫৪-৩২৫২৫২

Address

104, গ্রীন রোড, ক্যাপিটাল মার্কেট, দ্বিতীয় তলা, (ছন্দ সিনেমা হলের ঠিক বিপরীতে), ফার্মগেট, ঢাকা-1205
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01754-325252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motivational Leader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category