03/10/2026
*ক্লাসে নিয়মিত যুক্ত থাকার* অন্তত এতটুকু ফায়দা তো হচ্ছেই—আমরা কুরআনের সাথে যুক্ত থাকছি, কুরআনের অর্থের সাথে পরিচিত হচ্ছি। উস্তাদ মাঝে মাঝে আয়াতের সংক্ষিপ্ত তাফসির ও গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদের সামনে তুলে ধরছেন। এভাবেই ধীরে ধীরে কুরআন আমাদের জীবন ও চিন্তার অংশ হয়ে উঠছে। 🤍
*দুনিয়ার নানা ব্যস্ততা ও* কাজের ভিড়ে কুরআনের এই দারসে কিছু সময় দেওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অনেক মূল্যবান। তাই অন্য কাজের তুলনায় কুরআনের এই দারসে উপস্থিত থাকার ব্যাপারে আমাদের আরও যত্নবান হওয়া উচিত।
*সবাইকে আন্তরিক অনুরোধ* —যতটা সম্ভব নিয়মিত ক্লাসে যুক্ত থাকুন। হয়তো প্রতিটি ক্লাসে অনেক কিছু মনে থাকবে না, কিন্তু কুরআনের সাথে এই নিয়মিত সম্পর্কটুকুই একদিন আমাদের জীবনে বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে।
*আল্লাহ তাআলা আমাদের* সবাইকে কুরআনের সাথে গভীরভাবে যুক্ত থাকার এবং কুরআনকে বুঝে জীবনে ধারণ করার তাওফিক দান করুন। আমিন।