12/05/2026
অপেক্ষার পালা শেষ! ✨
সবার আগ্রহ ও ভোটের ভিত্তিতে ঈদের পর থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত “Research Series”।
গবেষণার আইডিয়া নির্বাচন থেকে শুরু করে publication পর্যন্ত পুরো journey নিয়েই সাজানো হয়েছে আমাদের কোর্সের বেসিক আউটলাইন। প্রতিটি সেশনে থাকবেন দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনাররা, যারা তাদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করবেন অংশগ্রহণকারীদের সাথে।
⏳ কোর্সের সময়সূচি, রেজিস্ট্রেশন প্রসেস এবং বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
Seats will be limited. Looking forward to learning and growing together 💙
Regards,
Md Jamil Hossain
Departmental Welfare and Research Secretary
Public Health Forum
Jahangirnagar University
11/05/2026
ঘোষণাঃ
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগের সার্বিক অগ্রগতি ও পারস্পরিক সংযোগ জোরদারের লক্ষ্যে একটি সুসংগঠিত ও কার্যকর এলামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্যোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।
উক্ত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগের বর্তমান শিক্ষকদের সমন্বয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে অ্যাসোসিয়েশনের কাঠামো নির্ধারণ এবং একটি সুদৃঢ় ও যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করেছে।
প্রস্তাবিত এলামনাই অ্যাসোসিয়েশনটি বিভাগের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর জন্য একটি সমন্বিত ও গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—যার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ জোরদার, পেশাগত বিকাশ, মেন্টরশিপ এবং বহুমাত্রিক একাডেমিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং কার্যকর করে তুলতে আমরা সকলের মূল্যবান মতামতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছি। গঠনতন্ত্রের একটি প্রাথমিক খসড়া প্রস্তুত হওয়ার পর তা সবার সাথে শেয়ার করা হবে এবং গঠনমূলক মতামত আহ্বান করা হবে। তারপর, বিভাগের একটি অনুষ্ঠানের মাধ্যমে সকলের উপস্থিতিতে এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হবে।
সকলকে এই উদ্যোগের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে,
এলামনাই অ্যাসোসিয়েশন গঠন কমিটি
10/05/2026
হাম থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায়❓
জেনে নিন এবং আজ থেকেই সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। 👇
Copied: Directorate General of Health Services World Health Organization Bangladesh Ministry of Health and Family Welfare EPI Bangladesh
29/04/2026
Noise is more than just a nuisance, it’s a growing public health concern. 🔊
Excessive noise can lead to stress, sleep problems, hearing loss, and even high blood pressure. Protecting our sound environment means protecting our health.
Let’s raise awareness and promote quieter, healthier communities this International Noise Awareness Day.
29/04/2026
বজ্রপাত এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে সামনে আসছে। সাম্প্রতিক কয়েক দিনে বাংলাদেশে প্রায় ৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে বজ্রপাতে, যা আমাদের জন্য একটি সতর্কবার্তা।
বজ্রপাতের ঝুঁকি কমাতে সচেতনতা অত্যন্ত জরুরি। খোলা মাঠ, ফাঁকা জায়গা বা উঁচু গাছের নিচে অবস্থান এড়িয়ে চলুন। বজ্রঝড়ের সময় ঘরের ভেতরে থাকুন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন। পানিতে বা জলাশয়ের কাছাকাছি থাকা থেকেও দূরে থাকুন।
মনে রাখবেন, সচেতনতা ও সতর্কতাই পারে জীবন বাঁচাতে।
নিজে সতর্ক থাকি, অন্যদেরও সতর্ক করি।
Regards
Md Jamil Hossain
Departmental Welfare and Research secretary
Public Health Forum, Jahangirnagar University
Photo credit: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD)
28/04/2026
Congratulations to Asmaul Husna Ritu! 🎉
We are delighted to celebrate the outstanding achievement of Asmaul Husna Ritu from Jahangirnagar University (Department of Public Health and Informatics, 46th Batch) on securing a fully funded PhD position in Public and Community Health at the Medical College of Wisconsin, USA. 🎓🇺🇸
🔍 Full Profile:
• Name: Asmaul Husna Ritu
• Department: Public Health and Informatics
• Batch: 46
• Bachelor’s CGPA: 3.85 (Dean’s Merit Award)
• Master’s CGPA: 3.96
• IELTS: 7.0 (no band less than 6.5)
💰 Scholarship Details:
• Fully Funded (Tuition Waiver + Health Insurance + Monthly Stipend ~ $8000 surplus)
📚 Academic & Research Achievements:
• 2 Journal Papers
• 2 Conference Papers
• 1 Published Report
• 1 Published Booklet
• 3 Papers Under Review
💼 Professional Experience:
• Senior Research Assistant, icddr,b (2.5 years full-time)
• Over 2 years of research experience with national and international organizations
🎓 Admission Journey:
Applied to only two universities for Fall 2026 and achieved remarkable success.
Other acceptances include:
• University of North Carolina at Charlotte (Fall 2025, without funding)
• University of North Texas (Fall 2025, 50% funding with Vice Chancellor Award)
• Uppsala University, Sweden (Fall 2026)
• Erasmus Mundus Scholarship (30% funded)
💬Remarks about her Journey:
"The journey had its overwhelming moments, but patience and persistence made all the difference. What kept me going was faith—both in myself and in the Almighty. What is meant for you will always find its way. Keep going, keep improving, and never give up."
We extend our heartfelt congratulations once again to Ritu Apu for this incredible achievement. Wishing her continued success in her academic and research journey! 🌟
Post Courtesy:
Md. Jamil Hossain
Departmental Welfare & Research Secretary
Public Health Forum, Jahangirnagar University
14/04/2026
ধন্যবাদ Public Health Forum, Jahangirnagar University এত সুন্দর আয়োজনের জন্য 🥰 প্রতিনিয়ত বিভাগের জন্য তোমাদের এমন প্রাণবন্ত প্রয়াস আমাকে মুগ্ধ করে 🌿 ভালবাসা নিও ❤️
শুভ নববর্ষ 🌺
Ayesha Ahmed, Mam
Lecturer, Department of Public Health and Informatics
Jahangirnagar University
13/04/2026
"বাংলা বর্ষবরণ ১৪৩৩" উদযাপন উপলক্ষে
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করা হবে। এ বিশেষ দিনটিকে যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগও দিনব্যাপী বর্ণিল আয়োজন গ্রহণ করেছে।
উক্ত আয়োজনের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহঃ
১. পান্তা-ইলিশ
( স্টল থেকে ক্রয়ের মাধ্যমে অংশগ্রহণ করা যাবে; সম্ভাব্য মূল্য সর্বোচ্চ ১২০-১৫০ টাকা। পান্তা-ইলিশের সঙ্গে ২-৩ ধরনের ভর্তা পরিবেশন করা হবে।)
২. ফ্রি মিঠাই মুখ
৩. পিঠাপুলি ও সন্দেশের স্টল (দিনব্যাপী)
৪. গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা (বিকাল)
৫. ভাগ্য-পরীক্ষা (লটারি)
৬. সাংস্কৃতিক সন্ধ্যা
(গান, নাচ, কৌতুক ও নাটিকা পরিবেশন)
আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠুক আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
আপনার বৈশাখ কাটুক প্রিয় এই ক্যাম্পাসে, আর বর্ষবরণের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদেরই প্রিয় বিভাগে।
আপনার রঙিন পাঞ্জাবি ও শাড়ির ছোঁয়ায় রঙিন হয়ে উঠুক পাবলিক হেলথ পরিবার।
শুভ নববর্ষ ১৪৩৩❤️
12/04/2026
Today, all the teachers of the Department of Public Health and Informatics, Jahangirnagar University came together to visit our beloved alumnus, Abdullah Al Masud, at Ahsania Cancer Hospital, where he is currently fighting for his life against blood cancer. Seeing one of our own in such a critical condition is beyond painful. Masud is not just a former student - he is a part of our family, someone who once walked the same corridors, shared the same dreams, and carried the same hopes as all of us.
In a gesture of compassion and solidarity, the Chairman of the department handed over 100,000 taka to support his treatment. But the road ahead is long and difficult. Masud urgently requires a bone marrow transplantation, which will cost approximately 50,00,000 taka (fifty lakh). This is a burden no individual or family should have to bear alone.
At this crucial moment, all the teachers humbly appeal to all current and former students of the department, and to every kind-hearted individual, to come forward with generosity. Every contribution, no matter how small, can bring hope, can save a life. Let us stand beside Masud in his darkest hour. Let us show him that he is not alone. And above all, let us keep him in our prayers - praying to Allah for his swift recovery, strength, and a return to good health and a long life. Together, we can make a difference. Together, we can bring hope. 🤲❤️