ISU Library

ISU Library Welcome to the page of International Standard University (ISU) Library.

09/06/2026

আপনার পছন্দের বইয়ে সমৃদ্ধ হোক আমাদের ISU লাইব্রেরি!

প্রিয় পাঠক ও শিক্ষার্থীবৃন্দ,

আপনাদের পড়ার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে খুব শীঘ্রই আমাদের লাইব্রেরির জন্য নতুন বই সংগ্রহ করা হচ্ছে।

লাইব্রেরির বুক-শেলফে আপনারা কোন কোন বই দেখতে চান, তা আমাদের জানান।

আমরা প্রধানত যে ক্ষেত্রগুলোর বই সংগ্রহ করছি:

১. বিখ্যাত মনীষীদের জীবনী ও আত্মজীবনী

২. কালজয়ী দেশি-বিদেশি সাহিত্য

৩. মোটিভেশনাল ও সেলফ-হেল্প বই

৪. বিখ্যাত ধর্মীয় ও নৈতিক জ্ঞানমূলক গ্রন্থ

৫. ইতিহাস এবং ঐতিহ্য বিষয়ক বিখ্যাত গ্রন্থ

৬. অন্যান্য কালজয়ী দেশি-বিদেশি গ্রন্থ।

📝 নাম পাঠানোর নিয়ম:
একজন পাঠক সর্বোচ্চ ৫টি বইয়ের নাম প্রস্তাব করতে পারবেন।

বইয়ের নামের সাথে লেখকের নাম উল্লেখ করার অনুরোধ রইলো।

পরামর্শ দেওয়ার মাধ্যম: কমেন্ট বক্সে /সরাসরি লাইব্রেরিতে আপনার পছন্দের তালিকাটি জমা দিন।

আপনার মূল্যবান পরামর্শ আমাদের লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। আজই আপনার কাঙ্ক্ষিত ৫টি বইয়ের নাম শেয়ার করুন!

ধন্যবাদ!

৭ জুন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ঢাকার চতুর্থ নবাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব স্য...
08/06/2026

৭ জুন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ঢাকার চতুর্থ নবাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী। তিনি (১৮৭১–১৯১৫) ছিলেন ঢাকার একজন দূরদর্শী নবাব এবং অবিভক্ত বাংলার এক অবিসংবাদিত নেতা। তৎকালীন পূর্ব বাংলার শিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়।

সংক্ষেপে তাঁর প্রধান অবদানসমূহ:

শিক্ষা বিস্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়: পূর্ব বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার জন্য তিনি সবচেয়ে বড় ভূমিকা রাখেন। ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জের কাছে তিনিই প্রথম ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

এছাড়া বর্তমান বুয়েট (তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল) প্রতিষ্ঠায় তাঁর বিশেষ অবদান ছিল।

মুসলিম লীগ গঠন: ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর তাঁরই উদ্যোগে ও আমন্ত্রণে ঢাকার শাহবাগে উপমহাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' গঠিত হয়।

বঙ্গভঙ্গ আন্দোলন: ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি পূর্ব বাংলার মুসলমানদের অধিকার আদায়ের পক্ষে নেতৃত্ব দেন।

জনকল্যাণ: ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা, চিকিৎসালয় এবং বিভিন্ন এতিমখানায় তিনি বিপুল পরিমাণ জমি ও অর্থ দান করেন।

১৯১৫ সালের ১৬ জানুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে এই মহান নেতা মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'সলিমুল্লাহ মুসলিম হল' তাঁর স্মৃতির অনন্য স্মারক।

Eid Mubarak
27/05/2026

Eid Mubarak

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূ...
03/05/2026

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য জমির চূড়ান্ত বরাদ্দপত্র প্রদান করেছে। আলহামদুলিল্লাহ।

পূর্বাচলের ১১ নং সেক্টরে প্রস্তাবিত এই পরিকল্পিত ক্যাম্পাসটি দেশের আধুনিক উচ্চশিক্ষার একটি অনন্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য নিজস্ব জমি প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই বরাদ্দের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা-সুবিধা ও গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একটি স্মার্ট ও আধুনিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসইউ আরও একধাপ অগ্রসর হলো।

বিস্তারিত জানানো হবে শীঘ্রই.......

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
14/04/2026

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

06/04/2026

সময় বাড়লো চিত্রাঙ্কন প্রতিযোগিতার!

আপনার সৃজনশীলতাকে সম্মান জানাতে আমরা প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে পুরো এপ্রিল মাস পর্যন্ত করেছি।

* ইতোমধ্যে জমা পড়া পেইন্টিংসগুলো আমাদের মুগ্ধ করেছে।
* আমরা আরও নতুন কাজ দেখার অপেক্ষায় আছি।

সময় ফুরিয়ে যাওয়ার আগেই আজই কাজ শুরু করুন এবং আপনার প্রতিভা সবার সামনে তুলে ধরুন!

Send a message to learn more

01/04/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

আপনারা জানেন, বর্তমানে বিশ্বজুড়ে এক কঠিন জ্বালানি সংকট চলছে। এর প্রভাব পড়ছে আমাদের দেশেও। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আমাদের ISU Library-তে এসি এবং লাইটের ব্যবহার সীমিত করা হয়েছে।

আসুন, আমরা সচেতন হই এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ করি। এই পরিস্থিতিতে আপনাদের ধৈর্য ও আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

শুভেচ্ছান্তে,

ISU Library কর্তৃপক্ষ

19/02/2026
আহলান সাহলানমাহে রামাদানসবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস আমাদের সবার জীবনে ...
18/02/2026

আহলান সাহলান
মাহে রামাদান

সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।

রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি ও আত্মশুদ্ধির সুযোগ। রমজান মানেই তো ত্যাগের মহিমায় নিজেকে নতুন করে চিনে নেওয়া এবং অন্যের প্রতি সহমর্মী হওয়া।

Address

International Standard University (ISU), The Civil Engineers Bhaban, 69 Mohakhali C/A
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISU Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share