21/05/2026
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা@ কলেজ-এর অনার্স চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী মার্জিয়া আক্তার মেরি গত সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যার পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যার কারণে পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে।
জানা গেছে, মার্জিয়া আক্তার মেরির স্বামী জিন্নাত জাহান পন্নী ম্যামের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ম্যামের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে এবং সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
একজন মেধাবী শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবার আশা করছে, দ্রুত সবার সহযোগিতায় মার্জিয়া আক্তার মেরির সন্ধান পাওয়া যাবে।
কেউ যদি মার্জিয়া আক্তার মেরির কোনো খোঁজ বা তথ্য জেনে থাকেন, অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের কিংবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
পারিবারিক নাম্বার:০১৯১২৪৩১০৩১
#বকসাস
20/04/2026
স্বপ্ন ছিল আবার ক্লাসরুমে ফিরে দাঁড়ানোর। কিন্তু সেই স্বপ্ন এখন থমকে গেছে হাসপাতালের আইসিইউতে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা ক্যাম্পাসের শিক্ষার্থী মুর্শিদা উর্মি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
চিকিৎসকদের মতে, তিনি (GBS) নামক জটিল রোগে আক্রান্ত। এ রোগে স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে পারে। উর্মির চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত ব্যয়বহুল, প্রতিদিনের আইসিইউ খরচ তার পরিবারের জন্য হয়ে উঠেছে অসহনীয়।
বর্তমানে উর্মির পরিবার এক কঠিন সময় পার করছে। চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন বিপুল অর্থ সহায়তা। এ অবস্থায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার ও সহপাঠীরা।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: 01744154084 ( পার্সোনাল)
সবার সম্মিলিত সহায়তায় হয়তো আবারও জীবনের লড়াইয়ে জয়ী হয়ে ক্লাসরুমে ফিরতে পারবে উর্মি এমনটাই প্রত্যাশা সবার।
পোস্টটি শেয়ার করে মানবিক সহায়তার এই আহ্বানটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতি পক্ষ থেকে আমরা দাঁড়াতে চাই তার পাশে ,আপনারা সকলেই এগিয়ে আসুন ।
13/04/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম স্যার সম্প্রতি বেগম বদরুন্নেসা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে আন্তরিক মতবিনিময়ে অংশ নেন।
এ সময় ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তাঁর আগমন পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
#বকসাস #বদরুন্নেসা_সাংবাদিক_সমিতি
26/03/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বদরুন্নেসা ক্যাম্পাসের মনোবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরা মাহমুদ সাবা পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন অর্গানিক স্কিন কেয়ার ব্র্যান্ড ‘Mohini’। প্রাকৃতিক ও আয়ুর্বেদিক উপাদানে তৈরি তার পণ্যসমূহ ইতোমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অর্জন করেছে আস্থা।
তরুণ এই উদ্যোক্তার উদ্যোগ ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। তার এই সাফল্যের গল্প ‘আমার দেশ’সহ দেশের বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
শিক্ষাজীবনের পাশাপাশি এমন সৃজনশীল উদ্যোগ গ্রহণ করায় ইসরা মাহমুদ সাবা প্রমাণ করেছেন যে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।
বেগম বদরুন্নেসা সাংবাদিক সমিতির পক্ষ থেকে তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য কামনা করা হয়েছে।
#বদরুন্নেসা_সাংবাদিক_সমিতি
#বকসাস
24/02/2026
এখন আর হাদি ভাইয়ের পোস্ট সামনে পড়লে কেউ রেসপন্স করে না ভিডিও সামনে পরলে স্কিপ করে চলে যায় দিন দিন হাদি ভাইকে সবাই ভুলে যাইতেছে আর কেউ মনে করে না এখন হাদী ভাইয়ের কথা, যে মানুষটা মানুষের কথা চিন্তা করে নিজের জীবন দিয়ে দিয়েছে আজ আর সেই মানুষটাকে নিয়ে ভাবার মত কেউ নাই 🥲 আফসোস সবাই চুপ হয়ে আছে♥️
,
04/01/2026
Reality of this so-called modern world!
বাংলায় (এআই) অনুবাদ-
অন্তত মঙ্গলরা যখন অন্য দেশ আক্রমণ করত, তাদের নেতাদের বন্দী করত এবং তাদের এলাকা দখল করার আগে জনসম্মুখে ঘুরিয়ে বেড়াত, তখন তারা নৈতিক শ্রেষ্ঠত্বের কোনো ভান করত না বা স্বাধীনতার মতো কোনো কপট উপদেশ দিত না।
তখন আধিপত্যকে আধিপত্যই বলা হতো, বিজয়কে বিজয় হিসেবেই চেনা হতো এবং শক্তিকে কোনো সাজানো গুছানো মহত্ত্বের বদলে নগ্ন শক্তি হিসেবেই দেখানো হতো। বর্তমানে যা বিশেষভাবে ঘৃণ্য তা কেবল শক্তির এই প্রদর্শন নয়—কারণ ইতিহাস এমন ঘটনায় ভরপুর—বরং এর সাথে যুক্ত হওয়া সেই ভণ্ডামিপূর্ণ পবিত্রতা; এই জেদ যে, একটি সার্বভৌম রাষ্ট্রের শাসক এবং তাঁর স্ত্রীকে আক্রমণ ও রাজনৈতিকভাবে অপহরণ করা কোনোভাবে স্বাধীনতা, আইন এবং একটি "নিয়ম-ভিত্তিক ব্যবস্থার" সাথে সংগতিপূর্ণ।
মধ্যযুগীয় বিজয়ীরা অন্তত বিশ্বকে এই শব্দের মারপ্যাঁচ বা কোমল ভাষার অপমান থেকে বাঁচিয়েছিলেন; তারা গণতন্ত্র ধ্বংস করার সময় একে রক্ষার দাবি করেননি, কিংবা নৈতিক ও রাজনৈতিক আইন মেনে চলার ভান করে প্রশংসাও দাবি করেননি। অতীতে যদি আমরা বর্বরতাকে স্রেফ কাজের নিষ্ঠুরতার মাধ্যমে বিচার করতাম, তবে আধুনিক বর্বরতা লুকিয়ে আছে সেই মিথ্যার মাঝে: যেখানে আধিপত্যকে ন্যায়বিচার হিসেবে চালিয়ে দেওয়া হয়, যতক্ষণ না সাম্রাজ্যের সেই নিষ্ঠুর মুষ্টি দাবি করতে থাকে যে তারা কেবল সেই নিয়ম এবং সংবিধানই মেনে চলছে যা তারা প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে।
আর এই সবকিছুর মধ্যে সবচেয়ে করুণ দিকটি কী? তা হলো, কত বিপুল সংখ্যক মানুষ প্রতারিত হতে প্রস্তুত, তারা জানে যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, তবুও তারা এতটাই নির্বোধ যে তাদের নেতা যে ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন তা তারা দেখতে পাচ্ছে না।"
31/12/2025
এখন পর্যন্ত ১.৯ মিলিয়নের বেশি হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে! ইনশাআল্লাহ, আজকের মধ্যেই ২ মিলিয়ন ছুঁবে। ন্যা'য়বিচারের দাবিতে আমাদের এই আওয়াজ আরও জোরালো হোক। ✊
29/12/2025
✔মেডিকেল ভর্তি পরীক্ষায় BBGGCian-দের বাজিমাত
এই বছর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে যারা বিভিন্ন মেডিকেলে চান্স পেয়েছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা. ❤️❤️
© sarcasm