Debating Club of BUBT

Debating Club of BUBT Learn to Debate, Debate to Learn

The Debating Club of BUBT  (BUBTDC) is proud to join as the "Club Partner" of the upcoming  Inter-School Debate Festival...
19/08/2026

The Debating Club of BUBT (BUBTDC) is proud to join as the "Club Partner" of the upcoming Inter-School Debate Festival, which is organized by 'Fulkuri Asor Dhaka Abhijatri Shakha' in collaboration with 'Abhijatri School of Debate'.

To ensure the event is conducted smoothly, successfully, and with the highest level of professionalism, a coordination meeting was held with the selected volunteers, Club President, Student Advisor, and organizers. During the meeting, Mustafijul Islam Emon, the President provided the volunteers with detailed instructions regarding their respective responsibilities, event protocols, coordination procedures, and overall operational guidelines. A dedicated practice session was also arranged to help the volunteers prepare themselves for the event, understand their roles more effectively, and build stronger coordination within the team.

This festival is set to become a vibrant platform where young minds will challenge ideas, exchange perspectives, sharpen their arguments, and discover the power of constructive dialogue. Beyond competition, this initiative is about creating a space where the next generation can learn to think critically, speak confidently, listen respectfully, and lead responsibly.

With teamwork, dedication, and a shared commitment to excellence, BUBTDC looks forward to contributing to a successful and memorable Inter-School Debate Festival.

Congratulations, Champions!A Historic Triumph for BUBTDC . We are the Champions of DFB 1st National Novice Debate Champi...
19/08/2026

Congratulations, Champions!
A Historic Triumph for BUBTDC . We are the Champions of DFB 1st National Novice Debate Championship 2026

A proud moment for Debating Club of BUBT (BUBTDC) as the team has secured its first-ever National Debate Championship title, bringing home the coveted 'Champion Trophy' from the "DFB 1st National Novice Debate Championship 2026"

The Champion Trophy was proudly handed over to the victorious BUBTDC team by our respected Vice Chancellor, Prof. Dr. A. B. M. Shawkat Ali Sir.

Adding another feather to BUBTDC’s cap,Mustafijul Islam Emon received the prestigious "Debater of the Final" crest for his outstanding performance in the final round.

The ceremony was graced by the presence of our respected Deputy Moderator, Mr. Ariful Islam, along with the dedicated members of the Debating Club of BUBT, who stood proudly beside the champions and celebrated this historic victory.

BUBTDC team have made the entire BUBT community proud. May this be the beginning of many more national victories, greater challenges, and even greater achievements.

From the debating floor to the champion’s podium — BUBTDC has arrived, and this is only the beginning.

গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন!দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পর্দা নামল Monthly Debate – August Chapter 2026-এর।১২ট...
15/08/2026

গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন!

দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পর্দা নামল Monthly Debate – August Chapter 2026-এর।
১২টি দল নিয়ে শুরু হওয়া এই আয়োজন একে একে ৩টি ট্যাব রাউন্ড, সেমিফাইনাল পেরিয়ে পৌঁছেছিল কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফাইনালে।

ফাইনাল মঞ্চে মুখোমুখি হয়েছিল—

BUBTDC – প্রাজ্ঞ 🆚 BUBTDC – দৃষ্টিকোণ

দুই দলই অসাধারণ যুক্তি, আত্মবিশ্বাস ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের সেরাটা দিয়েছে। তীব্র প্রতিযোগিতার পর—

🥇 চ্যাম্পিয়ন — BUBTDC – প্রাজ্ঞ
🥈 রানার-আপ — BUBTDC – দৃষ্টিকোণ

চ্যাম্পিয়ন প্রাজ্ঞ-কে জানাই আন্তরিক অভিনন্দন। 🏆❤️
একইসঙ্গে ফাইনালে দুর্দান্ত লড়াই করা দৃষ্টিকোণ-কেও জানাই অসংখ্য অভিনন্দন। ❤️

🎖️ পুরস্কার বিতরণী

গ্র্যান্ড ফাইনালের পাশাপাশি সম্পন্ন হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে নিজেদের সেরাটা দেওয়া বিতার্কিক ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের এই আয়োজন।

১২টি নতুন দল নিয়ে শুরু হওয়া এই যাত্রায় প্রত্যেকটি দলই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। কারও হাতে এসেছে ট্রফি, কারও হাতে এসেছে অভিজ্ঞতা—কিন্তু সবার অর্জনই গুরুত্বপূর্ণ।

জয়-পরাজয় একটি দিনের ফলাফল, কিন্তু শেখার অভিজ্ঞতা থেকে যায় অনেক দূর।

নতুন বিতার্কিকদের এই পথচলা এখানেই শেষ নয়—
এটাই হয়তো আরও বড় মঞ্চের জন্য তাদের প্রথম পদক্ষেপ।

দুই ফাইনালিস্ট দলসহ অংশগ্রহণকারী প্রতিটি দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এবং এই আয়োজন সফল করতে যাঁরা সময়, শ্রম, মেধা ও সহযোগিতা দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

🎤 কথা থেকে যুক্তি, যুক্তি থেকে আত্মবিশ্বাস—এই যাত্রা চলুক।

Debating Club of BUBT
Monthly Debate – August Chapter 2026
Successfully Done Another Chapter Of Monthly.

এক রাউন্ড, দুই রাউন্ড, তিন রাউন্ড—এভাবেই ধীরে ধীরে এগিয়ে গেল বিতর্কের লড়াই।ট্যাব রাউন্ড পেরিয়ে শুরু হলো সেমিফাইনাল, আর স...
14/08/2026

এক রাউন্ড, দুই রাউন্ড, তিন রাউন্ড—এভাবেই ধীরে ধীরে এগিয়ে গেল বিতর্কের লড়াই।

ট্যাব রাউন্ড পেরিয়ে শুরু হলো সেমিফাইনাল, আর সেখান থেকে সেরা দুই দল জায়গা করে নিল গ্র্যান্ড ফাইনালে।

প্রতিটি রাউন্ডে ছিল তীব্র প্রতিযোগিতা, যুক্তির লড়াই, আত্মবিশ্বাস আর শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার চেষ্টা।

প্রতিটি দলই নিজেদের সেরাটা দিয়েছে।
কেউ জিতেছে, কেউ হেরেছে—কিন্তু মঞ্চে দাঁড়িয়ে নিজের যুক্তি তুলে ধরার সাহসটাই ছিল সবার সবচেয়ে বড় অর্জন।

১২টি নতুন দল নিয়ে শুরু হওয়া এই যাত্রা ধীরে ধীরে এসে পৌঁছেছে ফাইনালের মঞ্চে।

আজকের প্রতিটি বিতর্ক, প্রতিটি যুক্তি, প্রতিটি ভুল এবং প্রতিটি সাফল্য—নতুন বিতার্কিকদের জন্য হয়ে থাকবে শেখার একেকটি গল্প।

প্রতিযোগিতা ছিল শিরোপার জন্য, কিন্তু যাত্রাটা ছিল নিজেদের আরও ভালো করে গড়ে তোলার জন্য।

প্রতিটি দলকে অভিনন্দন—তোমরা সবাই তোমাদের সেরাটা দিয়েছো।

এখন অপেক্ষা শুধু শেষ লড়াইয়ের।
গ্র্যান্ড ফাইনাল।

১২টি দল → ৩টি ট্যাব রাউন্ড → সেমিফাইনাল → গ্র্যান্ড ফাইনাল

Debating Club of BUBT
Monthly Debate – August Chapter 2026

প্রথম রাউন্ডের কিছু বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রথম রাউন্ডের ম্যাচআপ দেখার অপেক্ষা, দলগুলোর নিজেদে...
14/08/2026

প্রথম রাউন্ডের কিছু বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো।

প্রথম রাউন্ডের ম্যাচআপ দেখার অপেক্ষা, দলগুলোর নিজেদের জায়গায় বসে থাকা, শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রিপারেশন, যুক্তি সাজানো এবং বিতর্কের মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার মুহূর্ত—সবকিছুই ধরা পড়েছে এই ছবিগুলোতে।

১২টি নতুন দল, নতুন মুখ, নতুন উদ্যম—আর নিজেদের প্রমাণ করার প্রথম সুযোগ।

কেউ প্রস্তুত করছে যুক্তি,
কেউ শেষবারের মতো নোট দেখছে,
কেউ অপেক্ষা করছে নিজের ম্যাচের জন্য,
আর কেউ ইতোমধ্যেই প্রস্তুত—মঞ্চে নিজের কণ্ঠ তুলে ধরতে।

প্রথম রাউন্ডের মুহূর্তগুলো—ফ্রেমে বন্দী। 📷

Debating Club of BUBT
Monthly Debate – August Chapter 2026

BUBTDC MONTHLY DEBATE : AUGUST CHAPTER - 2026The wait is over! Tomorrow, 14 August 2026, the BUBTDC Monthly Debate – Aug...
13/08/2026

BUBTDC MONTHLY DEBATE : AUGUST CHAPTER - 2026

The wait is over! Tomorrow, 14 August 2026, the BUBTDC Monthly Debate – August Chapter 2026 is set to bring another day of argument, analysis, and competitive debating.

📅 Date: 14 August,2026
📍 Location : Bangladesh University of Business and Technology - BUBT campus, Building - 4, Room - 1002
⏺️Organized by: Debating Club of BUBT

Be on time. Be prepared. Let your arguments speak.
Here’s the complete event schedule for tomorrow’s competition:

এই টুর্নামেন্টে সমতা সংরক্ষকের (Equity Officer) দায়িত্বে আছেন—মোস্তাফিজুল ইসলাম ইমনসভাপতিডিবেটিং ক্লাব অব বিইউবিটিফারিয়...
13/08/2026

এই টুর্নামেন্টে সমতা সংরক্ষকের (Equity Officer) দায়িত্বে আছেন—

মোস্তাফিজুল ইসলাম ইমন
সভাপতি
ডিবেটিং ক্লাব অব বিইউবিটি

ফারিয়া বিনতে ফারুক মুন
সাবেক সভাপতি
ডিবেটিং ক্লাব অব বিইউবিটি

টুর্নামেন্টে সকল অংশগ্রহণকারীর জন্য একটি নিরাপদ, সম্মানজনক, নিরপেক্ষ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই সমতা সংরক্ষণ নীতি প্রকাশ করা হলো।

«বিশেষ দ্রষ্টব্য: টুর্নামেন্ট চলাকালীন কোনো ধরনের Clash, অসদাচরণ, হয়রানি বা বিশৃঙ্খলা গ্রহণযোগ্য নয়।»

---

১। নীতির আওতাধীন ব্যক্তিবর্গ

এই নীতিমালার আওতাধীন—

১. বিতার্কিক
২. বিচারক ও প্যানেলিস্ট
৩. দর্শক
৪. আয়োজক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক

নীতির আওতাধীন সময়

১. বিতর্ক চলাকালীন সময়
২. প্রস্তুতি চলাকালীন সময়
৩. অনুষ্ঠান চলাকালীন সময়

---

২। বৈষম্য ও নীতি পরিপন্থী আচরণ

নিম্নোক্ত কোনো পরিচয়, বৈশিষ্ট্য বা ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নেতিবাচক বক্তব্য, অপমান, হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণ Equity Violation হিসেবে বিবেচিত হবে—

- বয়স
- বিতর্ক দক্ষতা ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টতা
- যেকোনো ধরনের শারীরিক বা মানসিক অক্ষমতা
- লিঙ্গ
- সংক্রামক ব্যাধি
- ভাষাগত দক্ষতা
- বৈবাহিক অবস্থা
- রাজনৈতিক পরিচয় ও বিশ্বাস
- জাতি ও বর্ণ
- ধর্মীয় সংশ্লিষ্টতা ও বিশ্বাস
- আর্থ-সামাজিক অবস্থা
- ব্যক্তিগত জীবন

---

৩। যৌন হয়রানি

যৌন হয়রানি বলতে এমন যেকোনো অনাকাঙ্ক্ষিত আচরণ বোঝায়, যা কোনো ব্যক্তিকে লাঞ্ছিত, ভীত, অপমানিত বা অস্বস্তিকর অবস্থায় ফেলে।

এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে—

- কারও অনিচ্ছা সত্ত্বেও যৌন অভিব্যক্তি প্রকাশ করা
- যৌনতার আহ্বান বা যৌন হয়রানির হুমকি দেওয়া
- যৌন ইঙ্গিতপূর্ণ নামে কাউকে ডাকা
- দেহ বা পোশাক নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা
- অনাকাঙ্ক্ষিতভাবে কারও যৌন জীবন সম্পর্কে প্রশ্ন করা
- আলোচনায় অপ্রাসঙ্গিকভাবে যৌনতার প্রসঙ্গ আনা
- যৌন ইঙ্গিতপূর্ণ গল্প বা কৌতুক বলা
- বারবার প্রত্যাখ্যানের পরও জোরপূর্বক প্রেমের সম্পর্ক স্থাপনের চেষ্টা করা
- কারও অনিচ্ছা সত্ত্বেও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি বা ভিডিও দেখানো
- কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া সংগ্রহ বা প্রচার করা
- সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক বা হয়রানিমূলক স্ট্যাটাস/মন্তব্য করা
- আপত্তি জানানোর পরও অনলাইনে বারবার নক, অডিও কল বা ভিডিও কল করা

যৌন হয়রানির যেকোনো অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

---

৪। ট্যাব সংক্রান্ত নীতি

টুর্নামেন্টের ট্যাব প্রক্রিয়ার গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখা বাধ্যতামূলক।

নিম্নোক্ত কাজগুলো Equity Violation হিসেবে বিবেচিত হতে পারে—

- ট্যাবের তথ্য অনৈতিকভাবে কাউকে আগে জানানো
- কোনো দলের প্রাপ্ত নম্বর বা ফলাফলে ইচ্ছাকৃতভাবে হেরফের করা
- ট্যাব সংক্রান্ত গোপন তথ্য অনুমতি ছাড়া প্রকাশ করা
- ফলাফল বা র‍্যাঙ্কিং প্রভাবিত করার উদ্দেশ্যে অনৈতিক হস্তক্ষেপ করা

---

৫। প্রস্তুতি পর্ব সংক্রান্ত নীতি

প্রস্তুতির সময় প্রতিটি দলের নিজস্ব প্রস্তুতি ও কৌশলগত গোপনীয়তা রক্ষা করা হবে।

টিমমেট ছাড়া অন্য কারও প্রস্তুতি প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ নিরুৎসাহিত করা হচ্ছে।

কোনো দলের প্রস্তুতি, কৌশল বা তথ্য অন্য দলের কাছে ইচ্ছাকৃতভাবে সরবরাহ করা হলে বিষয়টি Equity Team বিবেচনা করবে।

---

৬। অনুমতি ছাড়া রেকর্ডিং

কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার—

- ছবি
- অডিও
- ভিডিও
- ব্যক্তিগত বক্তব্য

রেকর্ড, সংরক্ষণ বা অন্যত্র ব্যবহার করা যাবে না।

তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্পষ্ট সম্মতি থাকলে তা করা যাবে।

---

৭। উদ্দেশ্যপ্রণোদিত Equity অভিযোগ

কোনো ব্যক্তিকে হয়রানি, হেয় করা বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত Equity অভিযোগ দায়ের করা হলে এবং তা তদন্তে প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

---

৮। শাস্তির বিধান

লঘু অপরাধের ক্ষেত্রে

পরিস্থিতি ও অপরাধের মাত্রা বিবেচনা করে নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে—

১. অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগ সম্পর্কে অবহিত করা এবং ব্যাখ্যা চাওয়া
২. সতর্কবার্তা প্রদান
৩. ক্ষমা প্রার্থনার নির্দেশ বা অনুরোধ
৪. সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতিতে বিষয়টি মীমাংসা করা
৫. ব্রেকিং স্ট্যাটাস/স্বীকৃতি প্রত্যাহার করা
৬. কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে সংশ্লিষ্ট বিতার্কিকের বিচারকার্যে তাকে না বসানো
৭. পরিস্থিতি অনুযায়ী অন্যান্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ

গুরুতর অভিযোগের ক্ষেত্রে

প্রমাণ ও পরিস্থিতির ভিত্তিতে—

১. টুর্নামেন্টের সকল প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা
২. প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া
৩. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবিষ্যৎ টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা
৪. বিচারকের ক্ষেত্রে ভবিষ্যতে বিচারকার্যে অংশগ্রহণের সুযোগ বাতিল করা

---

৯। তদন্তের ক্ষেত্রে বিবেচ্য বিষয়

কোনো অভিযোগ তদন্তের সময় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হবে—

১. ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট
২. ভুক্তভোগীর মতামত ও ইচ্ছা
৩. তদন্ত-পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি এবং তার প্রভাব
৪. অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান
৫. সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও প্রাসঙ্গিক প্রমাণ

---

১০। গোপনীয়তা

Equity অভিযোগকারীর সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করা হবে না, তবে আইনগত বা নিরাপত্তাজনিত প্রয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য কর্তৃপক্ষের কাছে তথ্য প্রদান করা হতে পারে।

---

১১। অভিযোগ জানানোর দায়িত্ব

কোনো Equity Violation ঘটলে যথাসম্ভব দ্রুত Equity Officer-দের কাছে অভিযোগ জানাতে হবে।

উপযুক্ত কারণ ছাড়া কোনো ঘটনা গোপন রাখা হলে এবং পরবর্তীতে অভিযোগ উত্থাপিত হলে, Equity Team বা উদ্যোগ টিমের ওপর তার সম্পূর্ণ দায় বর্তাবে না।

---

১২। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতি

অফলাইন বিতর্কের ক্ষেত্রে, বিশেষ করে সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনালে, বিতর্কের প্রস্তুতি ও বক্তব্য তৈরিতে যেকোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার সরাসরি ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে।

মূল লক্ষ্য হলো বিতার্কিকের নিজস্ব চিন্তা, গবেষণা, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা মূল্যায়ন করা।

---

⚖️ আমাদের অঙ্গীকার

একটি বিতর্ক প্রতিযোগিতা শুধু যুক্তির লড়াই নয়—এটি পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও মতের স্বাধীনতার চর্চা।

আমরা চাই—

মত ভিন্ন হোক, সম্মান অটুট থাকুক।
যুক্তি তীব্র হোক, আচরণ শালীন থাকুক।
প্রতিযোগিতা হোক কঠিন, পরিবেশ হোক নিরাপদ।
জয়-পরাজয়ের ঊর্ধ্বে থাকুক ন্যায্যতা।

সমতা নিশ্চিত করা সবার দায়িত্ব।

যেকোনো প্রয়োজনে বা Equity সংক্রান্ত অভিযোগের জন্য সরাসরি Equity Officers-এর সঙ্গে যোগাযোগ করুন।
মোস্তাফিজুল ইসলাম ইমন
01784511988

BUBTDC MONTHLY DEBATE – AUGUST CHAPTER 2026
📅 ১৪ আগস্ট ২০২৬

Debating Club of BUBT

যুক্তির মঞ্চ প্রস্তুত। নতুন ১২টি দল প্রস্তুত।এবার সেই যুক্তি ও উপস্থাপনাকে মূল্যায়ন করার দায়িত্ব যাঁদের হাতে—তাঁদের নিয়ে...
13/08/2026

যুক্তির মঞ্চ প্রস্তুত। নতুন ১২টি দল প্রস্তুত।
এবার সেই যুক্তি ও উপস্থাপনাকে মূল্যায়ন করার দায়িত্ব যাঁদের হাতে—তাঁদের নিয়েই আমাদের বিচারকমণ্ডলী।

অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সমন্বয়ে আমাদের বিচারকমণ্ডলী নিশ্চিত করবেন একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বিতর্ক আয়োজন।

কার যুক্তি হবে সবচেয়ে ধারালো?
কার উপস্থাপনা হবে সবচেয়ে প্রভাবশালী?
কার দল পেরিয়ে যাবে প্রতিটি ধাপ?

তার উত্তর মিলবে বিতর্কের মঞ্চেই। ⚔

৩টি ট্যাব রাউন্ড → সরাসরি সেমিফাইনাল → গ্র্যান্ড ফাইনাল

📅 ১৪ আগস্ট ২০২৬

নিচে থাকছে এবারের বিচারকমণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ। ⚖️

🎤 BUBTDC MONTHLY DEBATE – AUGUST CHAPTER 2026 Organised By Debating Club of BUBT.
Let the Battle of Arguments Begin!

যুক্তির মঞ্চকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করে তুলতে এবারের  BUBTDC MONTHLY DEBATE – AUGUST CHAPTER 2026 এর ট...
13/08/2026

যুক্তির মঞ্চকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করে তুলতে এবারের BUBTDC MONTHLY DEBATE – AUGUST CHAPTER 2026 এর ট্যাব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন—

MD. MEHEDI HASAN

Executive Member, JNUDS

তিনটি ট্যাব রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল—পুরো প্রতিযোগিতার ফলাফল, ট্যাবুলেশন ও র‍্যাঙ্কিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁর দায়িত্ব থাকবে গুরুত্বপূর্ণ।

একজন দক্ষ ট্যাব পরিচালকের সিদ্ধান্ত ও নির্ভুল ব্যবস্থাপনাই একটি বিতর্ক প্রতিযোগিতাকে আরও স্বচ্ছ ও সুন্দর করে তোলে।

যুক্তির লড়াই হোক সুষ্ঠু, ফলাফল হোক নির্ভুল।

আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

Organized by:
Debating Club of BUBT

📅 14 August 2026
🔥 3 Tab Rounds → Direct Semi-Final → Grand Final

Let the Arguments Begin!

CHAMPIONS🏆Debating Club of BUBT (BUBTDC) team has won the final of the DFB 1st National Novice Debate Championship 2026....
12/08/2026

CHAMPIONS🏆
Debating Club of BUBT (BUBTDC) team has won the final of the DFB 1st National Novice Debate Championship 2026. Congratulations to our champions for their remarkable performance, dedication, and unwavering determination throughout the competition:

Mustafijul Islam Emon
Razzak
Estiak Ahmed Sonet
From every round to every argument, this team has earned its place in the final. They earned this championship through dedication and exceptional teamwork. Also, a special congratulations to Mustafijul Islam Emon for his outstanding achievement as a Finalist Debater in the tournament.
Your dedication, consistency, and debating skills earned this well-deserved recognition. Wishing you continued success in the final and many more achievements ahead. We are incredibly proud of you. You have represented the Debating Club of BUBT with excellence and made us proud. The journey isn't over yet. Congratulations once again, Team BUBTDC.🏆

Address

Plot # 77-78, Road # 9, Rupnagar 1216
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Debating Club of BUBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Debating Club of BUBT:

Shortcuts

Share