17/12/2025
১৬ই ডিসেম্বর, ২০২৫✨
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে গ্রীন মডেল হাই স্কুল প্রাঙ্গনে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল উপস্থিত হন এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিজয় র্যালির আয়োজন করা হয়। 💐
গ্রীন মডেল হাই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল খাদিজা খাতুন সম্পুর্ন আয়োজনটির সভাপতিত্ব করেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শপথ বাক্য পাঠ করা হয়। অতঃপর দিবসটির তাৎপর্য বর্ণনা করেন স্কুল প্রধান খাদিজা খাতুন। বক্তব্য শেষে আনন্দপূর্ণ এই বিজয় র্যালি কে সামনে রেখে আমাদের মাননীয় স্কুল প্রধান নিজ হাতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিজয় দিবসের টুপি ও হাত পতাকা তুলে দেন। ♥️
শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সকলের একত্রিত উপস্থিতিতে সকাল ৯:৩০ ঘটিকায় বিজয় উল্লাসের যাত্রা শুরু হয়। শিক্ষার্থীরা সকলে এক সাড়ি তে অবস্থান করে বিজয় উল্লাসের যাত্রা শুরু করে। বিজয় র্যালি চলাকালীন সময়ে অত্যন্ত স্মৃতি-বিজারিত বিজয়ের এই দিনটির আনন্দমাখা, ভালোবাসাপূর্ণ ও উল্লাসে ভরপুর মুহুর্তটুকু শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-এলাকাবাসী প্রত্যেকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অবশেষে র্যালি শেষ করে সকলে একত্রে ফিরে এসে আবার স্কুল প্রাঙ্গনে অবস্থান করে। ✅
সবশেষে সভাপতি খাদিজা খাতুন সকলকে অত্যন্ত আনন্দের সাথে ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করেন। 💚✨
• ১৬-১২-২০২৫