08/06/2025
স্মৃতির পাতা থেকে ক্রিকেট কার্নিভাল - ২০২৪
We all love you ABA!
08/06/2025
স্মৃতির পাতা থেকে ক্রিকেট কার্নিভাল - ২০২৪
08/06/2025
বাওয়ানীয়ানস্ এর সাহসী যোদ্ধারা....
26/03/2025
সুপ্রিয় বাওয়ানীয়ান, আসসালামুআলাইকুম,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই পবিত্র রমজানে "দি বাওয়ানীয়ানস্" অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য " ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি 'হাসি মুখ' " গ্রহণ করেছে। আগামী ২৯ মার্চ, শনিবার (২৮ রমজান) বেলা ১২টায় আহমেদ বাওয়ানী একাডেমী হতে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। বাওয়ানীয়ানদের মধ্যে হতে যাদের প্রয়োজন তারা নিজেরা বা তাদের প্রতিনিধি বাওয়ানীয়ানরা তাদের পরিচয় সম্পূর্ন গোপন রাখার শর্তে আমাদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন সোহেল (০১৭১৩-০৮৩৯১৩) অথবা সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন (০১৮১৯-৪০৩৪৪৪) এর মোবাইলে, ম্যাসেঞ্জারে বা হোয়াটস আপ এ যোগাযোগ করে ঈদ খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি এলাকাভিত্তিক নির্বাচিত পরিবারকেও টোকেনের মাধ্যমে যথা সম্ভব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
যে কোন সহৃদয় বাওয়ানীয়ান আমাদের এই কার্যক্রমে নগদ টাকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমে শরিক হয়ে মানবতার সেবায় এগিয়ে আসতে পারেন।
মহান আল্লাহ আমাদের সকলের সহায় হউন। আমিন।
সকলকে আগাম ঈদ মোবারক।
হাসান আ. সাইমুম
সাধারণ সম্পাদক
দি বাওয়ানীয়ানস্।
09/03/2025
সুপ্রিয় বাওয়ানীয়ানস্
ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অবগত আছেন যে, "দি বাওয়ানীয়ানস্" সর্বদা ভালো- মন্দে, সুখে -দুখে আপনাদের পাশে রয়েছে। দেশ, জাতী ও সমাজের প্রয়োজনে "দি বাওয়ানীয়ানস্" সব সময় সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আমাদের সংগঠনের অনেক ভাই ও বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় থাকেন। অনেকের নিজের ও তার পরিবারের চিকিৎসা, শিক্ষা, খাদ্য,বস্ত্র ও বাসস্থানের জন্য সহায়তার প্রয়োজন হয়।বর্তমান যুগের কঠিন বাস্তবতার এই দুঃসময়ে "দি বাওয়ানীয়ানস্" আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সবার পাশে দাড়াবার। আর এর জন্য প্রয়োজন একটি বড় ফান্ড। ইসলাম ধর্ম অনুসারে প্রত্যেক নেসাব পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর যাকাত দেওয়া ফরয। যাকাত আমাদের সামাজিক বৈষম্য দূরিকরনে সহায়ক। প্রতি বছর আমাদের কাছে বহু সহায়তার আবেদন এসে থাকে। "দি বাওয়ানীয়ানস্" তাই উদ্যোগ নিয়েছে এসব সাহায়তা প্রার্থীর জন্য " দি বাওয়ানীয়ানস্ যাকাত তহবিল" গঠনের। আমরা প্রত্যেকে যে পরিমাণ যাকাত দিয়ে থাকি, তার একটা অংশ "দি বাওয়ানীয়ানস্" যাকাত তহবিলে প্রদান করেন তাহলে আমরা সেই ফান্ড দিয়ে আমাদের সংগঠনের সদস্যদের বিপদে- আপদে, ভালো-মন্দে ও প্রয়োজনে সদা সর্বদা তাদের পাশে দাড়াতে পারি। সেই সাথে দেশ,জাতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করতে পারি। আপনার এই যাকাত এই সমাজের প্রয়োজনে ও উন্নয়নে ব্যবহার হবে। বাওয়ানীয়ানদের আমরা আহ্বান জানাচ্ছি "দি বাওয়ানীয়ানস্" যাকাত ফান্ডে উদার হস্তে আপনাদের যাকাত প্রদান করার জন্য। ইসলামী শরীয়াহ অনুসারে যথাযোগ্য প্রাপ্ত ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই যাকাতের টাকা তার প্রয়োজনে সহায়তা দিতে।
অনুগ্রহ পূর্বক আপনার যাকাতের টাকা প্রদান করতে যোগাযোগ করুন-
১)সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন (২০০২) , মোবাইল নং-
০১৮১৯- ৪০৩৪৪৪
২)সমাজ কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন সোহেল (১৯৮৬), মোবাইল নং- ০১৭১৩-০৮৩৯১৩ এবং
৩)কোষাধ্যক্ষ - নাফিজুর রহমান উজ্জ্বল (১৯৮৪) মোবাইল নং- ০১৭১৪-০২৮৬৬৮
ধন্যবাদসহ---
মীর নিজাম উদ্দিন আহমেদ
সভাপতি
ও
হাসান আ. সাইমুম
সাধারণ সম্পাদক
দি বাওয়ানীয়ানস্
07/03/2025
24/08/2024
সুপ্রিয় বাওয়ানীয়ান ভাই ও বোনেরা,
আসসালামুআলাইকুম,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে দি বাওয়ানীয়ানস্ বন্যা দূর্গতদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা যে যা পারি যতটুকু পারি বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যারা নগদ টাকা পাঠাতে ইচ্ছুক তারা আমাদের সহ- সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (ব্যাচ -২০০২) এর বিকাশ নম্বরে ০১৮১৯-৪০৩৪৪৪ এ সেন্ড মানি করে রেফারেন্সে সংক্ষেপে নিজের নাম লিখবেন পরবর্তীতে ফোন করে নাম,ব্যাচ ও টাকার এমাউন্ট কনফার্ম করবেন। সহযোগিতার টাকা আগামী ২৮-০৮-২০২৪ এর মধ্যে পাঠানোর জন্য বিনীত অনুরোধ থাকল। মহান আল্লাহ রাব্বুল আল-আমীন আমাদের দেশকে দূর্যোগ থেকে মুক্তি দিন এবং রহমত ও শান্তি বর্ষন করুন।আমীন। ধন্যবাদসহ,
মীর নিজাম উদ্দিন আহমেদ,
সভাপতি , ও
হাসান আ. সাইমুম
সাধারণ সম্পাদক
দি বাওয়ানীয়ানস্।
12/07/2024
আগামী ১৩ জুলাই ২০২৪ (শনিবার), আহমেদ বাওয়ানী একাডেমীর প্রয়াত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের রুহের মাগফিরাত কামনায় স্কুলে "দোয়া মাহফিল" এর আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সবাইকে শরিক হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।