23/05/2022
প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থা ২০১৬ সাল থেকে সমাজের কল্যানে বিভিন্নভাবে সমাজে অসহায় মানুষদের পাশে থাকার অবিরাম চেষ্টা চালিয়ে যাচেছ। আমাদের দ্বারা যদি একটি মানুষের মুখে হাসি ফুটে তাহলে আমাদের এই পথ চলা স্বার্থক। ইব্রাহিম শারিরীক প্রতিবন্ধী , তারপর ও মনের জোরে রিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করে। এই রিক্সাটি বাবৎ তাকে দৈনিক ১২০ টাকা জমা দিতে হতো, প্রচেষ্টার পক্ষ থেকে এই রিক্সা টি কিনে দেওয়া হয়, ফলে তাকে আর প্রতিমাসে ৩০০০/৪০০০ টাকা জমা দিতে হবেনা। প্রচেষ্টার সকল সদস্যবৃন্দ কে অশেষ ধন্যবাদ প্রচেষ্টার পাশে থাকার জন্য।
25/04/2022
ইফতার ও এতিম শিশুদের মাঝে নগদ অর্থ প্রদান ও শারিরীক প্রতিবন্ধী ইব্রাহিম কে রিক্সা কেনার জন্য আর্থিক অনুদান।
27/02/2022
করোনা মহামারীতে লক ডাউনে যখন হত দরিদ্র মানুষ অসহায় হয়ে পড়ছিল তখন মহাখালী এলাকায় কিছু মানুষকে আর্থিক সহায়তা ও খাবার বিতরন করার কিছু ছবি।
10/01/2022
বনভোজন ২০২২। তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্ট।
22/09/2021
প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার বহুমুখী কার্যক্রম আগামী মাস থেকে শুরু হবে। সবার জন্য শুভ কামনা।
26/07/2021
প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশেষ শিশু ব্যক্তিদের নিয়ে কাজ করে আসছে। সচেতনা মূলক বিভিন্ন কর্মসূচী পালন করেছে।ঘটনা সত্য নাটকে বিশেষ শিশুদের অভিভাবক দের নিয়ে যে ম্যাসেজ দেওয়া হয়েছে তা একেবারে ভ্রান্ত । এই নাটকের পরিচালক, শিল্পীসহ সকল কলা কৌশলী ও যে চ্যানেল এ প্রচার করা হয়েছে সবাইকে আইনের আওতায় আনা উচিত। তা না হলে সমাজে বিশেষ পরিবারের অভিভাবকরা আগের মতো নির্যাতনের স্বীকার হবে। মানুষের বুলিং এর স্বীকার হবে।
10/07/2021
করোনা মহামারীতে আমরা আছি ওদের পাশে। আপনারও থাকুন আপনাদের আশে পাশের বিশেষ শিশুদের সাথে। আপনার আমার মতো ওরাও স্রষ্টার সৃষ্টি। করুনা নয় ভালোবাসা দিয়ে ওদের সাথে থাকুন, তাহলে হয়তো একদিন হতাশার ঘোর কেটে নতুন আলোয় ওরা উদ্ভাসিত হবে।
04/03/2021
প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থা দীর্ঘ পাচঁ বছর ধরে সমাজের অসহায় মানুষদের কল্যানে কাজ করে আসছে।