ETHICS Academic Care

ETHICS Academic Care

Share

Amra jani je, jokhon e EXAM nea hoy, tokhon e student ra beshi beshi study kore. Ar tai amra proti Week e WEEKLY ebong proti Month e MONTHLY EXAM nea thaki.

This is an EDUCATIONAL INSTITUTE......we can realize by Ourselves that, the demand of the Private TUTOR'S are too high..but their quality is low...So, we want to do something better for our Country & for that we 5 friends open "ETHICS ACADEMIC CARE" Emonki Student der Result Timely basis e tader GUARDIAN der janano hoye thake........

Kono Student er kono kisu bujte problem hole amra extra class e

Cover photos 09/03/2014
09/08/2013

Eid mubarak to all

Photos 06/07/2013

2nd Year Celebration of ETHICS Academic Care...2013

27/06/2013

রবি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনলাইনে বেশ আলোচনার একটা টপিক। তরুন সমাজের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এই প্রতিযোগিতা। এই নিয়ে সামান্য কিছু কথা।

Ruslan Verum Shupto পরিচালিত Since We Separate ফিল্মটি গতকাল পর্যন্ত একচেটিয়াভাবে লিডারবোর্ড এর প্রথম স্থানে ছিল, এবং থাকার যথেষ্ট কারণ ও আছে। একটা মানসম্পন্ন কাজেরই শীর্ষ গন্তব্যে পৌঁছানো উচিত। মানসম্পন্ন কাজের যথাযোগ্য মর্যাদা না দিতে পারার অভাবেই আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির এমন করুন দশা। কিন্তু যথেষ্ট প্রচারের অভাবে Since We Separate ফিল্মটি আজকে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। এই ফিল্মে মাত্র ৫ মিনিটের ক্ষুদ্র পরিসরে ফুটিয়ে তোলা হয়েছে ১৯৪৭ সালের ইতিহাসের সেই সবচেয়ে বড় দেশান্তরীর ঘটনার পিছনের কারণ। অসাধারন নির্দেশনা ও ক্যামেরার কাজ। এবং শর্ট ফিল্ম এর জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ- "বাহুল্যবর্জিত"। সবাইকে বলবো আপনারা ঝোঁকের বশে ভোট না দিয়ে দেখে, মান বিচার করে আপনাদের ভোট দিন। দয়া করে কোন সস্তা জিনিসকে শীর্ষে টেনে তুলে আনবেন না। অবশ্যই মনে রাখবেন, আপনার একটা মূল্যবান ভোট ই পারে আপনাকে ভবিষ্যতে একটা ভালো মানের পূর্ণদৈর্ঘ্য ছবি উপহার দিতে, সিনেমা হলে আপনাকে বাংলা ভাষায় সুস্থ বিনোদন দিতে। আপনারা Since We Separate ছবিটিকে অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে ভোট করবেন। ভালো কিছুর জন্য ভোট চাওয়া বা ভোট দেয়া লজ্জার কিছু নয়, বরং গর্বের।

Childhood- Through a Window ফিল্মটাও প্রশংসার যোগ্য। অন্তত আজকে প্রথম স্থানে অবস্থান করা Obocheton এর চেয়ে তো বটেই। আপনারা নিজে থেকেই ফিল্ম দেখে বিবেচনা করবেন, মডেলের চেহারা দেখে নয় :)

তৃতীয় অবস্থানে থাকা Hunger ফিল্ম টার কনসেপ্ট দেখে হয়তো অনেকেই টাস্কি খেয়ে গেছেন। কনসেপ্ট টা আসলেই অসাধারন কিন্তু ব্যাপার হচ্ছে যে, ফিল্ম টা একটা ইংলিশ শর্ট ফিল্ম এর সরাসরি চুরি। Youtube এ সার্চ দিন Thirst- A short film লিখে, তারপর দেখুন। এরকম সরাসরি চুরি করার মধ্যে ক্রিয়েটিভিটির কিছু নেই, তাই এই ফিল্মকে আমি প্রতিযোগিতা থেকে বাজেয়াপ্ত করার আবেদন জানাই রবি কর্তৃপক্ষের কাছে।

সাধ(shadh) ছবিটার কনসেপ্ট ভালো হলেও অনেক ঘাটতি আছে, অভিনয়ে চোখে লাগার মতো ভুল।

আর বাকী ফিল্মগুলো সম্বন্ধে একটাই কথা বলবো। সব সস্তা, সস্তা, সস্তা। কিচ্ছু হয় নাই।

আপনারা নিজে থেকে দেখুন এবং বুঝে ভোট দিন। নামটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি- Since We Separate.

এখানে সরাসরি লিঙ্ক দেয়া হল। ভিডিও ক্লিপের নিচে লাইক অপশনে ক্লিক করা মানেই ভোট করা। রবির পেজে লাইক না দেয়া থাকলে আগে পেজে লাইক দিয়ে তারপর ফিল্মটি দেখতে বা ভোট করতে হবে।
http://www.facebook.com/RobiFanz?sk=app_483607791688751&app_data=143

Robi Welcome to the official page of Robi Axiata Limited.

26/06/2013

একটি সহজ প্রশ্ন
-x কী ধনাত্নক নাকি ঋনাত্নক সংখ্যা?

20/06/2013

নিউটন বিজ্ঞানীদের সম্মেলনে গিয়েছে। সেখানে প্রত্যেক বিজ্ঞানী অন্য সবার সাথে করমর্দন করার কথা কেউ কেউ আবার করমর্দন করেনি। সর্বমোট করমর্দনের সংখ্যা 17 হলে, সর্বনিম্ন কতগুলো করমর্দন হয়নি?

19/06/2013

কিছু পুরাতন গাণিতিক সমস্যা

1. একটি দোকানে পাঁচটা খালি পেপসির বোতল দিলে একটি ভর্তি পেপসির বোতল পাওয়া যায়। যদি একজনের কাছে ৫৩ টি খালি বোতল থাকে তবে সে সর্বোচ্চ কয়টি ভর্তি বোতল নিতে পারবে?
2. একটি গোলটেবিলে দশজন খেতে বসেছে। প্রত্যেকের ডান দিকে এবং বামদিকে একটি করে গ্লাস থাকলে মোট কয়টি গ্লাস থাকবে?
3. একজন বৃদ্ধলোক একটি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে, যা কোন জিনিসকে ঠিক ৩ গুন বড় করে দেখায়। একটি ৩০ ডিগ্রী কোণকে তার নিকট কত ডিগ্রী মনে হবে?
4. ইংরেজি মাসের ৭টি মাস ৩১ দিনে অর্থাৎ ৭টি মাসে ৩১ তারিখ আসে, কয়টি মাসে ২৮ তারিখ আসে ?
5. একটি ঋনাতক পূর্ণসংখ্যা হলে n,2n,2/n,n-2,2-n কোনটির মান সর্বোচ্চ?
6. প্রচন্ড বৃষ্টির মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে বাসের জন্য অপো করছিল। কিছুন পর একটি দোতালা বাস আসতেই দৌড়ে ছেলেটি নিচতলায় এবং মেয়েটি দোতলায় উঠে গেল। বলতে হবে কে বুদ্ধিমান?

17/06/2013

-14 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কী হবে?

16/06/2013

'পড়া' ও 'পরা' দুটো আলাদা ক্রিয়াপদ। পরিধান করা অর্থে 'র' হবে, পতিত হওয়া ও পাঠ করা-সহ অন্য সকল ক্ষেত্রে 'ড়' হবে, যেমন :
করিম গতকাল শার্ট পরেছিল, আজ পাঞ্জাবি পরেছে, আগামীকাল ব্লেজার পরবে।
রহিম ইউনিফর্ম পরে স্কুলে পড়তে গেল, যাবার পথে পড়ে গিয়ে ব্যথা পেল, ক্ষতস্থান থেকে প্রচুর রক্ত পড়ল।
মেয়েটি প্রেমে পড়েছে, তাই এখন সে কামিজ না পরে শাড়ি পরে।
গরমে কেউ মোটা কাপড় পরতে চায় না।
আমি আজ পাঞ্জাবি পরেছি, কাল শার্ট পরব।
ঝুম বৃষ্টি পড়লেই তোমার কথা মনে পড়ে।
বাজারে মাছের দাম পড়ে গেছে।
বাবা স্যান্ডো গেঞ্জি পরে পত্রিকা পড়তে লাগলেন। খুনখারাবির খবর সামনে পড়লেই তার চোখ থেকে পানি পড়ে।
'কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।'

collected
আখতারুজ্জামান আজাদ

15/06/2013

একটা সহজ প্রবলেম দেই ‘ক’ এবং ’খ’ দুইজনের কাছে কিছু মার্বেল আছে। ’ক’ যদি ’খ’ কে 2টা মার্বেল দেয় তাহলে দুইজনের মার্বেল সংখ্যা সমান হয় আর ’খ’ যদি ’ক’ কে 2টা মার্বেল দেয় তাহলে ‘ক’ এর মার্বেল সংখ্যা ‘খ’ এর দ্বিগুণ হয়। কার কাছে কয়টি মার্বেল ছিলো?

13/06/2013

12,13,14 ক্রমিক সংখ্যা তিনটির বৈশিষ্ট্য হল এদের অঙ্কসমষ্টি প্রথম সংখ্যার সমান। আবার 13,14,15 ক্রমিক সংখ্যা তিনটির বৈশিষ্ট্য হল এদের অঙ্কসমষ্টি শেষ সংখ্যার সমান।
প্রশ্ন হলো – এমন তিনটি ক্রমিক সংখ্যা বের কর যাদের অঙ্কসমষ্টি মধ্য সংখ্যাটির সমান?

09/06/2013

একটি সহজ গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি.. ইচ্ছা আছে প্রতিদিন একটি করে সমস্যা দিব

দুটি গোলাকার তরমুজ আছে। বড়টি ছোটটি অপেক্ষা 1/4 অংশ বড়, কিন্তু বড়টির মূল্যে ছোটটির মূল্যের দেড়গুণ। কোন তরমুজটি কেনা লাভজনক হবে?

সাহায্য : গোলকের আয়তন 4/3*pi*r^3

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

4, Bindubitto Goli, East Shewrapara, Mirpur
Dhaka
DHAKA-1216,