এবারই প্রথম আমি

এবারই প্রথম আমি

Share

সবাইকে স্বপ্ন দেখাতে চাই।

20/03/2025

পুরুষ হও, শুধুই ছেলে নয়! 🔥 এই ৮টি নিয়ম বদলে দেবে তোমার জীবন!
সমাজে শুধু একটা ছেলে হয়ে বেঁচে থাকলেই হবে না, তোমাকে পুরুষ হতে হবে! শক্ত, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা এবং সম্মানিত। কিন্তু কেবল জন্মসূত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয়, তোমার চরিত্র, মানসিকতা আর আচরণই ঠিক করবে তুমি সত্যিকারের পুরুষ কি না!

এই ৮টি নিয়ম মনে গেঁথে নাও, কারণ এগুলোই তোমাকে আলাদা করবে ভিড়ের অন্য ছেলেদের থেকে!

১️⃣ রাগকে নিয়ন্ত্রণ করো, নয়তো রাগ তোমাকে ধ্বংস করবে!

রাগ করা সহজ, কিন্তু বুদ্ধিমান পুরুষ সেই, যে রাগকে কন্ট্রোলে রাখতে পারে। রাগ কখনোই সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার চালক হওয়া উচিত নয়, এটা কেবল একজন পরামর্শক হতে পারে।

2️⃣ সুখ কারও হাতে দিও না, নিজের নিয়ন্ত্রণে রাখো!

তোমার সুখ কারও দয়া বা কোনো বস্তুতে নির্ভর করবে না। সফল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে, কারণ তারা জানে – তাদের মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক।

3️⃣ তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা!

তারা তোমার নামে যত বেশি বলবে, তত বেশি মানুষ তোমাকে জানবে। তোমার কাজ তাদের কথায় রিঅ্যাক্ট করা নয়, বরং এমন কিছু করা যাতে তারা আরও বেশি কথা বলে!

4️⃣ পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়!

একটা নীতিকে মনে গেঁথে নাও – তোমার আসল পরিবার তারাই, যারা তোমাকে সম্মান করে, সাপোর্ট দেয় এবং ভালোবাসে। কেউ যদি রক্তের সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে, তাকে ভুলে যাও!

5️⃣ শক্ত পুরুষ হও, দুর্বল নয়!

নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবী তোমাকে ছিঁড়ে খাবে! শিখো আত্মরক্ষা, শিখো লড়াই করা। দুর্বলরা শুধু অভিযোগ করে, কিন্তু সত্যিকারের পুরুষরা নিজের অবস্থান নিজের হাতেই রাখে।

6️⃣ জিমের চেয়ে ভালো থেরাপি আর কিছু নেই!

একটা শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটা শক্তিশালী শরীর বানাও! জিমে যাও, ক্যালরি পোড়াও, শক্ত হও! তোমার মনের অবস্থা অনেকাংশেই তোমার শরীরের শক্তির ওপর নির্ভর করে।

7️⃣ তোমার মাকে ভালোবাসো, বাবাকে গর্বিত করো!

তোমার জন্মদাত্রী মা – তাকে রক্ষা করো, সম্মান করো। তোমার বাবা – তাকে এমন কিছু করে দেখাও, যাতে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন, "ও আমার ছেলে!"

8️⃣ প্রতিদিন প্রার্থনা করো, কারণ জীবন শুধু তোমার হাতে নেই!

এই পৃথিবীতে তুমি কত বড়, কত সফল – কিছুই গুরুত্বপূর্ণ নয় যদি তোমার ভেতরে শান্তি না থাকে! প্রত্যেক সকালে নিজেকে শক্ত করার জন্য এবং প্রতি রাতে নিজের ভুল থেকে শেখার জন্য একবার হলেও প্রার্থনা করো।

"ছেলে" হয়ে জন্মালেই "পুরুষ" হওয়া যায় না! তফাৎটা তৈরি করো নিজেই! 🔥

Collected

04/04/2024

৪৪তম বিসিএস ভাইভার ৪৪ টি পরামর্শ

মহান সৃষ্টিকর্তার স্মরণে ভাইভার পড়াশুনা শুরু করবেন। মনে রাখবেন, এই ১১ হাজার ৭৩২ জন ক্যান্ডিডেট থেকেই জেনারেল ক্যাডার/ প্রত্যাশিত ক্যাডার পাবেন। তাই আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে নিজেকে শাণিত করুন।আপনার সফলতার পথে আমার পরামর্শ কিছুটা হলেও সহায়তা করবে- এই বিশ্বাস থেকেই এই লেখাটি আপনাদেরকে উৎসর্গ করলাম।

১. আউটফিট ও মানসম্মত পোশাক(Proper Dress Code) - এবারের ভাইভা যেহেতু গ্রীষ্মকালে শুরু হতে যাচ্ছে তাই Gents দের জন্য Formal পোশাকেই (স্যুট+ টাই+ টাই ক্লিপসহ)রেডি হয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক নয়, তবে সুন্দর আউটলুকসহ উপস্থাপনা খুবই গুরুত্ববহ। Ladies দের জন্য শাড়ী প্রেফারেবল বলেই মনে করেন সবাই,হালকা মেপআপ নেয়া যেতে পারে।
যেদিন/যে মাসে ভাইভা দেবেন সেই দিনের বাংলা মাস ও তারিখ, আরবি মাস ও তারিখ, ইতিহাসের আয়নায় সেই মাসে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাসমূহ জেনে যাবেন অতি যত্নসহকারে।

২. বোর্ডে প্রবেশ- আপনাকে বিশ্লেষণ করা শুরু হবে প্রবেশপর্ব থেকেই । Greetings বিনিময় করে ধন্যবাদ দিয়ে আপনি নিজেই কৌশলে ভাইভা পরিবেশকে হালকা করে তুলতে পারেন।

৩. কথোপকথন ( বাংলায় প্রশ্ন করলে বাংলাতেই উত্তর, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর দেবেন, টেকনিক্যাল ও বিষয়ভিত্তিক টার্ম ইংরেজিতেই বলা যাবে।যারা নিচুস্বরে কথা বলেন তারা একটু Voice Pitch ঠিক করে নেবেন, যারা স্বভাবতই জোরালো আওয়াজে কথা বলেন, তারা নরমাল হবার চেষ্টা করবেন।
আঞ্চলিকতা অবশ্যই পরিহার করতে হবে, বাংলা উচ্চারণ ঠিকভাবে করতে হবে , ইংরেজির ক্ষেত্রে Natural English বলবেন, আপনি যা - সেই সেরকম ভাবেই নিজেকে উপস্থাপন করবেন,মেকি ভাবে 'লেফাফা' ধারণ করবেন না। সাবলীলভাবে স্থিতধী হয়ে উত্তর করতে হবে।

৪. প্রশ্ন বৈচিত্র্য -
* Icebreaking Questions - Introduce yourself, Tell about your District, Tell about your Upazilla,
* Relate your cadre choice with academic subject etc.
* Cadrewise Questions
* Subjective Questions
* GK questions- BA, IA, Geography, Good Governance
** Critical Questions/ Understanding--- বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আপনি কি করবেন? Judicial Killing সমর্থন করেন কি না? ঘুষ খাবেন কি না? বিদেশি Delegates দের সামনে কীভাবে বাংলাদেশ সম্পর্কে তুলে ধরবেন? বাংলাদেশের দর্শন কী? করোনা পরিস্থিতি পরবর্তী বাংলাদেশের উন্নয়ন ভাবনা কেমন হওয়া উচিত? ইত্যাদি প্রশ্ন।
* Final greetings - সুন্দরভাবে নিজের কাগজপত্র নিয়ে, সম্মান জানিয়ে, পৃষ্ঠ প্রদর্শন না করে, সবিনয়ে, নিঃশব্দে প্রস্থান করা।

৫. প্রশ্ন বুঝে একটু সময় নিয়ে স্পষ্টভাবে উত্তর দেয়া, প্রশ্ন পুরোপুরি না শুনে উত্তর দিতে শুরু করবেন না। মাথা ঠাণ্ডা রেখে উত্তর দেবেন- মনে রাখবেন ভাইভাতে আপনাকে যে সময় রাখা হবে তার সর্বোত্তম ব্যবহার আপনাকেই করতে হবে। আপনাকে Impromptu and Extemporaneous হতে হবে।

৬. নিজের সাবজেক্টের সাথে ---প্রশাসন /ফরেন/পুলিশ/কাস্টমস/ ট্যাক্স/ অডিট ক্যাডারের সম্পর্ক, এই কমন প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি করতে হবে। পঠিত বিষয়ের সাথে পছন্দের ক্যাডারের সরাসরি সম্পর্ক না থাকলেও অনেকে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে দেন যা না বলাই ভালো- বরং বলবেন এমন কথা যা বোর্ডের নিকট বিশ্বাসযোগ্য হওয়ার আগে আপনার নিজের কাছেই যেন প্রশস্তিদায়ক হয়।

৭. উত্তর প্রদানের ক্ষেত্রে স্মর্তব্য- নিজেকে নিয়ন্ত্রণে রাখা, থামতে হবে কোথায় এটা সম্পর্কে খেয়াল রাখা,
পরিমিতিবোধ থাকা( Cut your answer according to your question)
*মুদ্রাদোষ --- হাত নাড়ানো, চোখের পাতা বার বার ফেলা, পা
কাঁপতে থাকা, মুখে জড়তা কাজ করা/ তোতলানো/ আমতা আমতা করা, মেঝের দিকে তাকিয়ে/ ছাদের দিকে তাকিয়ে উত্তর দেয়া - এরকম বিষয়গুলো অবচেতনভাবে চলে আসলেও সর্বোচ্চ সতর্কভাবে ম্যানেজ করতে হবে, gesture & posture ঠিক রাখতে হবে। বোর্ডের বিজ্ঞ সদস্যদের সাথে Eye Contact ঠিক রাখতে হবে।

৮. উত্তর না পারা- এটা কীভাবে উপস্থাপন করবেন তা আগে থেকেই ঠিক করা- যেমন সরি স্যার, এটা আমার জানা নেই স্যার, এই মূহুর্তে মনে পড়ছে না- এভাবে বিনয়ের সাথে নিজেকে সাবমিসিভ হিসেবে তুলে ধরা, কখনোই মিথ্যা কথা বা আন্দাজে উত্তর দেবেন না। পরপর কয়েকটি প্রশ্ন না পারলেও ভড়কে যাবেন না, নিজেকে বলবেন' All is well'.
অবশ্যই একজন প্রার্থী সকল প্রশ্নের উত্তর পারবেন না, এটা কারো পক্ষে সম্ভবও না,তাই না পারা প্রশ্নেও আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন সেটাই আর্ট।

৯. আপনার নিজের সম্পর্কে, নিজ নামের অর্থ, শখ, বিশেষ গুণ, সম্পর্কে কী বলবেন তা আগে থেকেই রেডি করুন।
* নিজের সম্পর্কে বলতে বলা হলে অনেকেই প্রাগৈতিহাসিক কাহিনি শুরু করেন। এত বিষয় না বলে আপনি নিজের নাম, বাবা- মায়ের নাম, নিজ জেলা, সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি, এখন কি করছেন, কোন বিশেষ গুণ, Extra Currilcular Activities, Hobby ইত্যাদি থাকলে- এগুলো ২-৩ মিনিট সময়ের মধ্যে যাতে বলা সম্ভব হয়, তেমন ভাবে রেডি করুন।
* বাবার নামে সম্মান সূচক শব্দ 'জনাব' ব্যবহার করবেন।

১০. পঠিত বিষয়- নিজস্ব বিষয় সম্পর্কে কমন প্রশ্ন, টপিকস ভিত্তিক আইডিয়া নতুনভাবে ঝালিয়ে নিয়ে জেনে যেতে হবে, নিজের পঠিত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে আপনাকে পারতে হবে - এটাই প্রত্যাশিত।

১১. নিজ বিভাগ, জেলা, জেলা ব্রান্ডিং, উপজেলা, ইউনিয়ন, গ্রাম,
নিজ অঞ্চলের- প্রাকৃতিক সম্পদ, ফসল, নামকরা স্থান, নদ- নদী, বিখ্যাত খাবার, বিখ্যাত ব্যক্তিত্ব, নিজ এলাকার বিখ্যাত মন্ত্রী, সংসদ সদস্য, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, কয়েকজন রাজাকারের নাম, মহান মুক্তিযুদ্ধের সময় আপনার জেলা কোন সেক্টরে ছিলো ইত্যাদি।

১২. ক্যাডার চয়েস লিস্ট, Hierarchy- ১ম চয়েস সম্পর্কে 'আদি থেকে উপান্ত' জেনে যাবেন, ২য় চয়েস ও ৩য় চয়েস থেকেও পুঙ্খানুভাবে জানতে হবে। অন্য ক্যাডারগুলো থেকেও মৌলিক বিষয়গুলো জেনে যেতে হবে।
* জেনারেল ক্যাডারের ক্ষেত্রে শুধু ক্যাডারভিত্তিক নয়, পাশাপাশি আপনার পঠিত একাডেমিক বিষয় থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাই কোন ভাবেই 'Achilles Heel' রাখা যাবে না।

১৩. বর্তমানে কোনো চাকরিতে থাকলে সেই চাকরী সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে- প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন উইংয়ের কাজ ইত্যাদি। যদি কোন চাকরীতে না থাকেন তাহলে এতদিন কী করেছেন- এমন প্রশ্নের উত্তরে কী বলা যায় তা আগে থেকেই রেডি রাখতে হবে। অবসর সময় কিভাবে কাটান? এমন প্রশ্নের উত্তরও সাজিয়ে রাখা উচিত।

১৪. নিজ বিশ্ববিদ্যালয়/ কলেজ, হল/ হলের নামকরণ সম্পর্কে, অনুষদ/বিভাগ সম্পর্কে, বিখ্যাত শিক্ষকগণ সম্পর্কে জানতে হবে বিস্তারিতভাবে, বিশ্ববিদ্যালয়ের আশে পাশে বিখ্যাত স্থান, বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থাপিত ভাস্কর্য সম্পর্কেও ধারণা রাখুন।

১৫. *** প্রতিনিয়ত পত্রিকা থেকে চলমান বিষয়গুলোর উপর চোখ রাখুন, বিশ্লেষণধর্মী আর্টিকেল ও সম্পাদকীয় মনোযোগ সহকারে পড়ুন। অর্থনীতি পাতা, আন্তর্জাতিক পাতা, এমনকি খেলাধুলা সহ শিল্প সংস্কৃতির বিষয়গুলোতে নজর রাখুন।

১৬. সাধারণ জ্ঞান পর্বঃ
ভূগোল - প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন- ম্যাপ সম্পর্কে, দেশের অবস্থান, প্রণালী, সাগর, উপসাগর, ভূরাজনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতেই হবে।

১৭. বাংলাদেশ বিষয়াবলি- প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন।
* ইতিহাস- আলেকজান্ডার দ্য গ্রেট থেকে--- ১৯৪৭ পর্যন্ত, মোঘল আমল, নবাবি আমল, ছোট ছোট ঘটনা( মাৎস্যন্যায়, কপালের নাম গোপাল বলা হয় কেন? তুঘলকি কাণ্ড বলা হয়, নবরত্ন কারা...), গুরুত্বপূর্ণ সাল ও সংশ্লিষ্ট ঘটনা।
বিশেষ গুরুত্ব দিয়ে ১৯৪৭-১৯৭১ পর্যন্ত বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট।

১৮.১৯৫২ সাল, ১৯৬৬ সালের 6 points, ১৯৬৯ সাল, ১৯৭০ সালের নির্বাচনী ফলাফল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, তারিখসহ ১৯৭১
(মার্চ- ডিসেম্বর) সালের ঘটনা প্রবাহ।
*** মুজিবনগর সরকারের গঠন তথা বেসামরিক প্রশাসনের ভূমিকা।
*** মুজিবনগর সরকারে সিভিল সার্ভিস সদস্যগণের ভূমিকা।
*** সেক্টর ও অন্তর্ভুক্ত অঞ্চল, সেক্টর কমান্ডারদের নাম।
*** বীরশ্রেষ্ঠদের সম্পর্কে বিস্তারিত।

১৯. সংবিধান- বিশেষ কিছু অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, পিএসসি, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনী, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে।
*** বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কত নং অনুচ্ছেদে ছিলো??? এ ধরণের প্রশ্নও করা হতে পারে।

২০. সরকার ব্যবস্থা, সচিবালয়, মন্ত্রণালয় - কমপক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় -অর্থ মন্ত্রণালয়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়- পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো জানতেই হবে, অধিদপ্তর, পরিদপ্তর, স্থানীয় সরকার ব্যবস্থা ইত্যাদি জানতে হবে।
* সচিবালয় নির্দেশমালা ২০১৪ একটু দেখে রাখতে পারেন।
* Warrent of Precedence সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
*** Rules of Business, Allocation of Business ইত্যাদি।

২১. অর্থনীতির কিছু সূচক, GDP, Per Capita Income, Inflation, NEC & ECNEC, Tax Revenue and Non-Tax Revenue, Land Development Tax, ADP, LDC graduation, Social Safety Nets এগুলো নিখুঁতভাবে জেনে নিতে হবে।

২২.
*** বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিস্তর জানতে হবে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, প্রধানমন্ত্রীর কার্যালয় Website এ খুঁজে পাবেন-মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ - এগুলোতে সুন্দরভাবে ব্যাখ্যাসহ জানতে হবে।

২৩. উন্নয়ন মূলক কর্মকাণ্ড- Mega Project and Fast Track Project এগুলো জানতে হবে। এর মাধ্যমে আপনার আপডেট জ্ঞান সম্পর্কে বোর্ড সহজেই বুঝে ফেলতে পারবে।

২৪. বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক বিষয়াবলি- অর্থনীতি, পুরস্কার, খেলাধূলা, চলমান সমস্যা- জ্বালানি সমস্যা, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত সমস্যা, বাণিজ্য ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, IMF Loan ইত্যাদি।

২৫. SDG, e-Governance, National Integrity Strategy( NIS), Digital Bangladesh, Fourth Industrial Revolution, Vision 2041, 8th Five Years Plan, COVID-19, Budget Everything including Incone and Expenditue, Economic Review, Economic Diplomacy, Demigraphic Dividend এগুলোসহ যে কোন চলমান বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে হবে।

২৬. আন্তর্জাতিক বিষয় -
প্রিলিতে যা পড়েছেন আবার পড়তে হবে, উল্লেখযোগ্য সাল ও ঘটনা পড়তেই হবে,
* সাম্প্রতিক সম্মেলন
* বিশ্বব্যাপী বিরাজমান সমস্যা --- ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, খাদ্য সংকট, দক্ষিণ চীন সংকট, মধ্যপ্রাচ্য সংকট, সামরিক খাতে জাপানের ব্যয় বৃদ্ধি, রাশিয়ার সাম্পতিক নির্বাচন, সোমালিয়ায় জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ইত্যাদি।
* P-5, G-7, G-20
* SARRC, BIMSTEC, ASEAN, OIC, NAM etc
* UN charter- selected sections
*Vienna Convention on Diplomatic Relations-1961

২৭. জেলা প্রশাসকের দায়িত্ব ও কার্যাবলি, ২০১১; পিআরবি - কিছু সিলেক্টেড ধারা; সিআরপিসি- কিছু সিলেক্টেড ধারা, সাক্ষ্য আইন, মোবাইল কোর্ট আইন,২০০৯ ইত্যাদি।

২৮. জাতীয় তথ্য বাতায়ন- থেকে নিয়মিতভাবে তথ্যাবলি জেনে নেয়া বিশেষ করে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রাম।

২৯.
*** আমার গ্রাম, আমার শহর
*** স্মার্ট বাংলাদেশের ভিত্তি
*** দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের সাফল্য ইত্যাদি।
*** বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার- ইত্যাদি।

৩০. কিছু সংজ্ঞা- সরাসরি উত্তর---Leadership, Administration, Management, লুথারগুলিকের POSDCORB, শাসন ও প্রশাসন, সুশাসন, সরকার, সংস্কৃতি, সুশীল সমাজ, শুদ্ধাচার, ডিপ্লোম্যাসি,আমলাতন্ত্র, ট্যাক্স,কাস্টমস, ভ্যাট- ইত্যাদি ট্যু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে।

৩১. সাহিত্য বিষয়ক প্রশ্ন, মুক্তিযুদ্ধ/উনসত্তরের গণঅভ্যুন্থান/ভাষা আন্দোলন/ দেশভাগ/ তেতাল্লিশের দুর্ভিক্ষ / তেভাগা আন্দোলনের সাহিত্য,
*** কবিতা, উপন্যাস, সাহিত্যিক উক্তি, সংস্কৃতিমনা
মানসিকতা,
চলচ্চিত্র ইত্যাদি।
*** স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান, জাতীয় চেতনা ধারণকারী এগুলো না জানলে বিপদ হলেও হতে পারে। তাই পড়ার তালিকায় এগুলো রাখতে ভুলবেন না।

৩২. পিএসসি’র আশে পাশের অফিস সমূহ সম্পর্কে অবস্থান জানবেন-আসল কথা হলো আপনার দৃষ্টি প্রসন্ন রাখুন, আশেপাশে নজর রাখুন।

৩৩. কিছু শব্দগত দিক খেয়াল রাখবেন- এখন থেকে প্রাকটিস করবেন; যেমন- মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সচিব মহোদয়, আইজিপি মহোদয়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে কথা বললে মাধুর্য বাড়বে বৈ কমবে না।

৩৪. বঙ্গবন্ধুর বংশ পরিচয়, বঙ্গমাতা সম্পর্কে,
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সম্পর্কে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর শাসনকাল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও বিচার সম্পর্কে নিখুঁতভাবে জেনে নেবেন।

৩৫. মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে- জন্ম, বিদ্যাপীঠ, রাজনৈতিক জীবন, স্বদেশ প্রত্যাবর্তন( ১৭ মে ১৯৮১) ৪ মেয়াদে বিভিন্ন খাতে সফলতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্ত পুরস্কার সম্পর্কে জানতে হবে।

৩৬. বাংলাদেশের বিভিন্ন ঘটনা- ১০ জানুয়ারি, ১৭ মার্চ, ১৭ এপ্রিল, ১৭ মে, জেল হত্যা, ৩ নভেম্বর, ৭ নভেম্বর, ২১ আগস্ট ইত্যাদি বিষয়ে জানবেন।

৩৭. কোচিং করতে পারলে ভালো হয়, মডেল ভাইভা থেকে নিজেকে আরো ঝালিয়ে নেয়া যেতে পারে, বাসায় প্রাকটিস করবেন, নিজেকে সময় দেবেন, প্রতিনিয়ত Self- development করতে হবে। কর্মকর্তাসুলভ বৈশিষ্টাবলি নিজের ভিতরে, কথায়-চলনে-বলনে ফুটিয়ে তুলতে হবে।

৩৮. গ্রুপ করে পড়তে পারলে ভালো হয়, প্রাকটিস সেশনে কমপক্ষে ভাইভা আলোচনা - একজন বলবেন আরেকজন শুনবেন, আবার ভুলত্রুটিগুলো ধরিয়ে দিতে হবে এমন হলে নিজেকে শোধরানোর সুযোগ থাকে যা আপনার ভাইভার দিনে অনেক কাজে আসবে।

৩৯. যখন ভাইভা চলবে তখন আগে যাদের ভাইভা হয়েছে- পিএসসি গেট থেকে তাদের ভাইভা প্রশ্ন/ ' ভাইভা বোর্ড-প্রশ্ন' সংগ্রহ করা ও আলোচনা করে সমাধান করবেন এবং মনে রাখবেন- কিছু প্রশ্ন নতুন হলেও বেশিরভাগ প্রশ্নই আগে জিজ্ঞাসিত হয়েছে, Classical।
পিএসসি গেট থেকে প্রাপ্ত প্রশ্নগুলোর সবগুলোর সমাধান নিজে না পারলে বন্ধুদের সহায়তা নিন।

৪০. আপডেট থাকা, দৈনিক পত্রিকা পড়া, সাম্প্রতিক ঘটনাবলির উপর সূক্ষ্ম ধারণা রাখা( কিশোর গ্যাং, দ্রব্যমূল্য, অর্থনীতির চ্যালেঞ্জ, বুয়েটের চলমান পরিস্থিতি)

৪১. কিছু বই পড়া থাকবেই হবে- বঙ্গবন্ধুর ৪ টি বই( আমার কিছু কথা, অসমাপ্ত আত্নজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন), মাননীয় প্রধানমন্ত্রীর রচিত বই( শেখ মুজিব আমার পিতা, সবুজ মাঠ পেরিয়ে...ইত্যাদি)
* স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস- দেলোয়ার স্যার।
* একাত্তরের দিনগুলি
* নাগরিকদের জানা ভালো
* আরেক ফাল্গুন
* সত্য মামলা আগড়তলা
* যখন পুলিশ ছিলাম
* সংবিধান (সরকারিভাবে ছাপানো), ব্যাখ্যাসহ
* ভারত স্বাধীন হলো
* তিনটি সেনা অভ্যুন্থান ও কিছু না বলা কথা
* 'মা' উপন্যাস- আনিসুল হক
* আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি
* রাজনীতিকোষ
ইত্যাদিসহ আপনি ইতোমধ্যে পড়ে ফেলেছেন এমন বইগুলো থেকে আরেকবার চুম্বক অংশ গুলো চোখ বুলিয়ে নেবেন।

৪২. তাৎক্ষণিক প্রশ্ন!!!
*** 'ভাষণ দেয়া'---কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে ৫ মিনিট মনোমুগ্ধকর বক্তৃতা করার প্রাকটিস করা।
*** কোন স্থানে Mob Control এর জন্য/ পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত বক্তৃতা ইত্যাদি।

৪৩. ভাইভা সহায়িকা হিসেবে প্রচলিত কিছু বই -
কনফিডেন্স( সব ক্যাডারের জন্য এই একটা বইতে চুম্বক আলোচনা আছে), মিলন'স বিসিএস ভাইভা হ্যান্ডবুক।
* ক্যাডারভিত্তিক বই---অ্যাসিউরেন্স/ ওরাকল/ জামিল'স ভাইভা গাইড
* সময় থাকলে আপনার নিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সেট আপ দেখা, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঘুরে আসা- বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে।
**জয়কলি ভাইভা বইটাতে বিগত বিসিএস ভাইভার অনেক প্রশ্নের সমাধান রয়েছে। অন্ধভাবে উত্তর মুখস্থ না করে যাচাই বাছাই করে উত্তর মনে রাখার চেষ্টা করবেন।

৪৪. শরীর- স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কারণ সারা জীবনের পরিশ্রমকে মূল্যায়নের ক্ষেত্রে ভাইভার ১৫-২০ মিনিট নিশ্চায়ক হিসেবে কাজ করুক, এটাই মূল বিষয়। তাই সুস্থ থাকুন, আপনার সময়কে বরকতময় করে তুলুন, মা- বাবার থেকে প্রতিনিয়ত দোয়া নিন, আপনি নিজে- একান্তে মহান আল্লাহর নিকট উত্তম রিজিকের প্রার্থনা করুন।

[ সামগ্রিক প্রস্তুতি নিতে আপনাকে অনেক বিষয় টাচ করে লেখাপড়া এগিয়ে নিতে হবে। আমি ক্যাডার ভিত্তিক আলোচনা না করে সম্যক ধারণা দেবার নিমিত্তে আলোচনা করেছি। আমিও বিভিন্ন গ্রুপে সংযুক্ত ছিলাম, নোটপত্র পেয়েছি, পিডিএফ পেয়েছি, উপকৃত হয়েছি- সেই দায়বদ্ধতা থেকেই এই লেখাটির প্রয়াস। আপনারা নিজস্ব পরিকল্পনা মাফিক আগাবেন, আমাদের পরামর্শ আপনাদের 'ফাইন টিউনিং' করতে সহায়ক হবে]

*** ৪০ তম বিসিএস ছিলো আমার প্রথম বিসিএস,এমনকি প্রথম চাকরীর পরীক্ষাও ছিলো ৪০ তম প্রিলি; সফলতা এসেছে দীর্ঘ প্রতীক্ষার বিনিময়ে। এর মধ্যেই একই প্রস্তুতিতে পরপর আরো চারটি প্রিলিতে টিকেছিলাম। তাই বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, নিজের ভাগ্যের উপরে, সাধ্যমত পরিশ্রম করুন,নিজের প্যাশন নিয়ে ধৈর্য ধরে লেগে থাকুন, সময় হলে বিজয়ীর হাসি আপনিই হাসবেন, হাসি ফুটবে প্রাণপ্রিয় মা-বাবাসহ সকলের মুখে- যাদের অমূল্য অবদানে আজকে আপনি এই সিঁড়িতে আরোহণ করেছেন, উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দুয়ার, আপনি নতুন একটি পরিচয় পাবেন - ইনশাআল্লাহ।

কার্টেসি: মোঃ সাজ্জাদ পারভেজ,
৪০ তম বিসিএস (প্রশাসন)

31/12/2022

অডিট এন্ড এ্যাকাউন্টস ( Audit and Accounts) ক্যাডারকে আপনার চয়েজ লিস্টে প্রধান্য কেন দিবেন…??

১. যারা শান্তিপ্রিয়, ঢাকা-কেন্দ্রিক পোস্টিং পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন অডিট এন্ড একাউন্টস ক্যাডার।আমাদের ৪০ তম ব্যাচের প্রথম এবং দ্বিতীয় স্হান অধিকারী দুইজনের ই প্রথম চয়েস ছিল অডিট এন্ড একাউন্টস ক্যাডার।এই ক্যাডার আমার নিজের তৃতীয় চয়েসে ছিল। কিন্তু এই ক্যাডার সার্ভিসে যোগদানের পর আমার মনে হচ্ছে আমার সিদ্ধান্ত ভুল ছিল বরং প্রথম চয়েস হিসেবে এই ক্যাডার বেস্ট। তাই এই ক্যাডার প্রাপ্তির পর আমি আর কোন পরীক্ষায় অংশগ্রহণ করিনি।

২. এই ক্যাডারকে অনেকেই "Royal Cadre" হিসেবে সম্বোধন করে কারণ এই ক্যাডারকে দেশের Financial Administration এর দায়িত্ব দেয়া হয়। অডিট করবেন সকল সরকারি অফিস আদালতে, কর্মচারী কর্মকতাদের সরকারি হিসেবে। তাই অন্য ক্যাডারদের আলোচনার কেন্দ্রে থাকবেন আপনি এবং আপনার অডিট এন্ড এ্যাকাউন্টস ক্যাডার।

৩. প্রচুর বিদেশ ভ্রমনের সুযোগ রয়েছেন। আমাদের বিভাগীয় প্রশিক্ষণকালীন সময়ে এক স্যার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি তাঁর ১২ বছরের কর্মজীবনে ১৫ টির মতন দেশ ভ্রমণ করেছেন। কারণ যে কোন সেমিনার, সিম্ফোজিয়াম অংশ গ্রহন করার জন্য প্রায়ই দেশে কিংবা বিদেশে থাকতে হবে।

৪. যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তারা সহজেই বিদেশ থেকে বিভিন্ন ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন।

৫. এই ক্যাডারে প্রমোশন অনেক দ্রুত হয়। যেহেতু খুব কম লোক নিয়োগ দেওয়া হয় সেহেতু একটা পারিবারিক আবহ বা প্রত্যেকের সাথে একটা পরিচিতি বিরাজ করে।

৬. লিয়েনে দাতা সংস্থাগুলোর সাথে সরাসরি কাজের সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে আপনি বিশ্ব ব্যাংক, আই এম এফ, এ ডি বি এর কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন সহজেই।

৭. এই চাকরীকে আমার কাছে নারী-বান্ধব মনে হয়ে হয়েছে। বিভাগীয় প্রশিক্ষনকালে আমি আমার বাচ্চাসহ ডরমিটরিতে অবস্থান করছি।পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ আমি আমার বাচ্চাসহ ডরমিটরিতে অবস্থান করছি।

৮. যখন আপনি সিভিল, মিলিটারি এবং রেলওয়েতে অডিট করবেন, বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকতাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে। তাদের প্রায় সকল সুবিধা আপনি পাবেন।

৯. কোন রকম রাজনৈতিক প্রভাব নেই, প্রমোশন পাবেন নিজ যোগ্যতায় বিশেষ করে পিএসসি’র মেরিট লিস্ট অনুসারে।

১০. মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, উপবিভাগের সকল কর্মকতা, অফিসারের সাথে ভালো সম্পর্ক স্থাপনে এই ক্যাডার অদ্বিতীয়। ফলে সম্মানজনক এবং সংশ্লিষ্ট কাজের সিদ্ধান্ত গ্রাহক হিসেবে কাজ করা যায়।

(অধিকাংশ তথ্য জেনিথ আলম স্যারের পোস্ট থেকে নেওয়া)

মানসূরা আক্তার মৌ
সহকারী মহা-হিসাবরক্ষক
বিসিএস অডিট এন্ড একাউন্টস (৪০ তম বিসিএস)
ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা)-তে প্রশিক্ষণরত।

30/12/2022

আগামীকাল ৪৪ বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ।

এই টপিকগুলা জাস্ট চোখ বুলিয়ে যান।

৪৪ তম বিসিএস লিখিত প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

ফাইজুল করীম আদর
৪০ তম বিসিএস পুলিশ(মেধাক্রম-০১)

বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীতে সবাই ভাল প্রিপারেশন নিয়ে যায় কিন্তু তারপরও প্রাপ্ত নাম্বারের তারতম্য ঘটে খাতার উপস্থাপনা ও টাইম ম্যানেজমেন্টের অদক্ষতার কারণে।
যেহেতু লিখিত পরীক্ষার মাধ্যমেই ক্যাডার নন ক্যাডার নির্ধারণ হয়ে যায় সেহেতু আপনাকে চেষ্টা করতে হবে অন্যদের তুলনায় আপনার উত্তরে বৈচিত্র এবং ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে আসার।বাংলাদেশ বিষয়াবলীতে অনেকের ১৪০+ পায় আবার অনেকে ১২০ এর কম ও পায়। আজকের পোষ্টে আলোচনা করবো কিভাবে খাতায় উত্তর করলে আপনি অন্যদের থেকে এভারেজে বেশি নাম্বার নিশ্চিত করতে পারবেন।

★বাংলাদেশের ভৌগলিক পরিচিতি

@এই অধ্যায়ের উত্তর করার সময় আপনাকে বাংলাদেশের মানচিত্রের উপযুক্ত ব্যবহার করতে হবে।

@বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যখন মানচিত্রে দেখাবেন তখন অক্ষাংশ-দ্রাঘিমাংশ,কর্কটক্রান্তি রেখা দেখাবেন।

@যদি ভৌগোলিক গুরুত্ব আসে সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের মানচিত্রের গুরুত্বপূর্ণ অংশ দেখাবেন।

@ ব-দ্বীপ আসলে এর মানচিত্র ভালভাবে দিবেন।ভূমিরূপ দেখে যাবেন।

@সুন্দরবন,প্রবাল দ্বীপ,বঙ্গোপসাগর,বরেন্দ্র অঞ্চল,পার্বত্য চট্টগ্রাম এই রিলেটেড প্রশ্ন আসলে লেখার পাশাপাশি মানচিত্র একে চিহ্নিত করবেন।

কোটেশানঃ এই চাপ্টারের প্রশ্নগুলোর সাথে প্রাসঙ্গিক মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার মহোদয়ের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে।ইন্টারনেট থেকে কালেক্ট করে নিবেন।
যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেন "আমরা ভাটির দেশ তাই আমাদের পরিকল্পনা এমনভাবে করতে হবে যেন আমরা ভৌগোলিক কারনে কোন দেশ এর মুখাপেক্ষি না হই।"[সোর্স উল্লেখ করবেন]

★বাংলাদেশের জনসংখ্যা

@ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গ আসলেই সংবিধান, জাতিসংঘের Indigenous and Tribal Populations Convention,1957(No. 107) এ উল্লেখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সজ্ঞা এবং অধিকার থেকে রেফারেন্স নিবেন।

@ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান চিহ্নিত করতে বাংলাদেশের মানচিত্র একে দেখিয়ে দিবেন।

@পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিষয়ক প্রশ্ন আসলে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,আবুল হাসনাত আব্দুল্লাহ এর কোটেশান ব্যবহার করবেন।

@পাহাড়ে এবং সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাগ্যোন্নয়নের জন্য বর্তমান সরকারে নেওয়া পদক্ষেপগুলো নোট করবেন।যেমনঃ ২০১৯ সালে সমতল অঞ্চলের ২৯ জেলার ২১০টি উপজেলায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ৩৫২ কোটি টাকার প্রকল্প নিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।আপনার উত্তরে এ বিষয়গুলো নিয়ে আসবেন।

@পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রাসঙ্গিক অনেক তথ্য পাবেন।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০,নিজ ভাষায় পাঠদানের মত বিষয়গুলো তুলে আনবেন।

@ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসলে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এর সজ্ঞা, আর মাননীর স্পিকারের এরকম কোটেশান ইউজ করবেন। "জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনের বয়সভিত্তিক জনসংখ্যা অংশে ১৫ থেকে ২৯ বছরের তরুণদের শতকরা হার লক্ষনীয়ভাবে বেশি। তাই আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এ সুবিধাজনক অবস্থায় রয়েছি।"-মাননীয় স্পিকার।

@এটাকে কাজে লাগাতে সরকার কি কি পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছে ভাল করে পড়বেন।জনসংখ্যা নীতি ও মানবসম্পদ উন্নয়নে গৃহিত পদক্ষেপ একই সাথে পড়া হয়ে যাবে।

@জনশুমারী ও গৃহগণনা- ২০২২ বিষয়ে পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্য পড়ে নিবেন।

★বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি

বিগত বছরের প্রশ্নগুলো দেখে যান।বিশেষ কোন টপিক নেই।

★বাংলাদেশের সমাজ,অর্থনীতি,সাহিত্য ও সংস্কৃতি

@সবথেকে বড় চাপ্টার কিন্তু বেশী নাম্বার পাওয়ার সুযোগও এই চাপ্টারেই।

@আগে টপিকগুলো বুঝে নিন।

@দারিদ্র্য বিমোচন,মেগা প্রজেক্ট,রেমিট্যান্স,রপ্তানি বানিজ্য,গার্মেন্টস সেক্টর,জিডিপি,শিল্প উন্নয়ন,সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অর্থনীতি বিকাশে সরকারের সল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ,জনশক্তি,বাংলাদেশের কৃষি,খাদ্যনিরাপত্তা,বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ,মানবসম্পদ কাজে লাগিয়ে দক্ষতা বৃদ্ধি,মৎস্য সম্পদ,প্রাণী সম্পদ,পর্যটন,টেকসই উন্নয়নে সরকারের কৌশল,গ্রীন ইকোনমি, ব্লু ইকোনমি,বাণিজ্য ঘাটতি মোকাবিলা,পল্লী উন্নয়নে সরকারে পদক্ষেপ,আমার গ্রাম আমার শহর ইত্যাদি,এসডিজির প্রতিটি লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকারের রিলেটেড পদক্ষেপ(এটা ভাইভাতে বেশি গুরুত্বপূর্ণ)।

@সাধারণ ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে।এছাড়া বাংলাদেশ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কিভাবে কাটিয়ে উঠবে সে ব্যাপারে সরকারের পলিসি জেনে নিবেন।

@এক্ষেত্রে প্রতিটা টপিক আলাদাভাবে নোট করবেন।উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিভাবে নোট করবেন।
যেমনঃ জনশক্তি রপ্তানি নিয়ে নোট
১| অর্থনৈতিক সমীক্ষা থেকে ডাটা নেন।
২| জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট থেকে তথ্য নেন।
৩| মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর প্রাসঙ্গিক জেনারালাইজড কোটেশান কালেক্ট করুন ইন্টারনেট থেকে যেটা আপনি এই টপিকের যে কোন প্রশ্নে ব্যবহার করতে পারবেন।
৪| জনশক্তি রপ্তানিতে বাধা

@ এরকম শর্ট নোট করা শেষ করে প্রতিটি টপিক যে কোন রেফারেন্স বই থেকে চোখ বুলিয়ে নেন।এভাবে পড়লে আপনার পড়াটা মস্তিষ্কে দীর্ঘমেয়াদিভাবে থাকবে।
@টপিকের সাথে করেসপন্ডিং মন্ত্রানালয়ের ওয়েবসাইটের সাহায্য নিবেন শর্ট নোটের জন্য।এছাড়া অমর্ত্য সেন,বান কি মুন সহ উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংস্থা(এডিবি,ওয়ার্ল্ড ব্যাংক) এর প্রধানরা বাংলাদেশ সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত করেছেন সেসব কোটেশান সংগ্রহ করবেন।

★বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

@এই চাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ। পড়ার কৌশল আগেরটার মতই।প্রথমে টপিকগুলো বুঝে নিন।

@দুর্যোগ ব্যবস্থাপনা,পরিবেশ সংরক্ষণে সরকারের পদক্ষেপ,বণ্যপ্রাণী সংরক্ষণ,টেকসই উন্নয়নে পরিবেশের ভূমিকা,বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ইফেক্ট/উন্নয়নের অন্তরায়,ডেল্টা প্ল্যান।

@এ বছর পরিবেশ দিবসে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় যে প্রোগ্রাম করেছে সেটা ইউটিউবে বা বিটিভির আর্কাইভ থেকে দেখে নিন।সরকারের অনেক পদক্ষেপ সেখানে আলোচনা করা হয়েছে।

@পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এর ওয়েবসাইট থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করুন।এই চাপ্টারের জন্য এই ওয়েবসাইট আপনার সবথেকে বড় রিসোর্স।

@জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা,বাংলাদেশের গৃহিত পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাতিসংঘে মানবাধিকার পরিষদে বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ক প্রস্তাব ,রোহিঙ্গাদের কারনে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় এরকম টপিকগুলোতে বেশি গুরুত্ব দিবেন।

@ওয়েবসাইট থেকে পরিবেশ,বন,বণ্যপ্রাণী সংরক্ষণ,নদী রক্ষা এই রিলেটেড আইনগুলোর সাল ও প্রয়োগ নিয়ে হালকা ধারণা রাখবেন।না আসলেও রেফারেন্সে ব্যবহার করতে পারবেন।

★বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
@বর্তমানে বৈশ্বিক জ্বালানী সংকটে এই চাপ্টারটা খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

@জ্বালানী সংকট মোকাবিলায় সরকারের গৃহিত পদক্ষেপ,সরকারের জ্বালানী নীতি,বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনা,গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানি,উল্লেখযোগ্য বিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য শক্তি ও বাংলাদেশ এসব বিষয়ে ধারণা নিয়ে যাবেন।

@এই চাপ্টারের কোটেশন এর জন্য ড. ম তামিম,এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ,ড. ইজাজ হোসেন এর কোটেশান কালেক্ট করবেন।

@অর্থনৈতিক সমীক্ষাতেও এই রিলেটেড ডাটা আছে।

★বাংলাদেশের সংবিধান ও সরকারের অঙ্গসমূহ

@সবার কমন প্রশ্ন থাকে যে সংবিধান এর আর্টিকেল হুবুহু লিখতে হবে কিনা। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আর্টিকেল এর স্বাতন্ত্র‍্য বজায় রেখে নিজের ভাষায় লেখার।

@সংশোধনীগুলো গুরুত্ব দিয়ে পড়বেন।বাহাত্তরের সংবিধানের কনসেপ্ট বুঝতে হবে।প্রস্তাবনা ও তফসিল।সংবিধান এর সংশোধনীগুলোর জন্য কোটেশান এর ক্ষেত্রে প্রয়াত পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত,আইনমন্ত্রী আনিসুল হক,সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ এর কোটেশান কালেক্ট করবেন।

@সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,সংবিধানের বেসিক স্ট্রাকচার ডকট্রিন,বেসিক স্ট্রাকচার সংশোধনের চেষ্টায় শাস্তি,সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি,মৌলিক অধিকারের মধ্যে(মৌলিক চাহিদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আর্টিকেল,ধর্মীয় স্বাধীনতা,আইনের দৃষ্টিতে সমতা এগুলো গুরুত্বপূর্ণ)। এছাড়াও নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য,সুযোগের সমতা,পরিবেশ -জীব বৈচিত্র‍্য সংরক্ষণ এগুলা পড়ে যাবেন।সাংবিধানিক প্রতিষ্ঠান ও পদসমূহ বিস্তারিত পড়বেন।

@সংবিধানের পঞ্চম,ষষ্ঠ ও সপ্তম ভাগের সাথে সিলেবাসের অষ্টম অধ্যয় সরকারের অঙ্গসমূহ মিলিয়ে পড়বেন।

of Business ৫৫(৬), Rules of Procedure,Rules of Allocation of Business, Rules of Transaction of Business, জাতীয় সংসদের অর্থনৈতিক ও তত্ত্বাবধান সংক্রান্ত কার্যাবলি,বিচার সংক্রান্ত/নির্বাচন সংক্রান্ত কার্যাবলি,আইন প্রণয়ন পদ্ধতি আর্টিকেল ৮০(১)-৮০(৫),অর্থবিল,স্থায়ী কমিটির প্রকারভেদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা,কার্যাবলি,সুপ্রিম কোর্টের গঠন,কার্যপ্রণালি ও এখতিয়ার(আদি,আপীল,উপদেষ্টামূলক,বিবিধ),অধনস্ত আদালত,কোর্ট অফ রেকর্ড,এটর্নি জেনারেল এসব টপিকগুলো বিস্তারিত পড়বেন।

সবার জন্য শুভকামনা।

Photos from Zakir's BCS specials's post 02/10/2022
24/09/2022

অনেকে আমাকে আমার সাবজেক্টিভ প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ করেছেন।সাবজেক্টিভ পাশ করা অত্যন্ত কঠিন তা পূর্বের পরিসংখ্যান দেখলে অনুমান করা যায়।ফলে এখানে সঠিক রণকৌশল প্রয়োগ করতে হবে।
আমার ২ টি রিটেন দেয়ার অভিজ্ঞতা অনুসারে,
এখানে পাশ করার জন্য শুরুতে পুরো সিলেবাস টার্গেট করা উচিত নয়। কারণ এতগুলো জিনিস মনে রাখা কঠিন। ফলে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বারবার আসে এবং আপনি আয়ত্ত করতে পারবেন বলে মনে হয়, সেগুলোর প্রস্তুতি নিতে পারেন। আপনার সবার আগে ১০০-১২০ মার্কসের জন্য প্রস্তুতি নিতে পারেন। যে অধ্যায়গুলো করবেন খুব ভালো করে করার চেষ্টা করবেন(খুটিনাটি সহ)। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো:
1. Differentiation(All)-20
2. Integration (Area+Volume)-10
3.Frebonus Method Type 1&2-10
4.Pair of Straight line+Plane-15
5.Linear Algebra -15
6.Convergency test -5
7.Mechanics=> All Theorems and Definitions-(10-20)+ Centre of gravity -10
8.Inequality -5
9.Complex Integration -5
10. Differential Equation Solution-10
11.Pole and Residue -5
12.Analytic and Harmonic conjugate -5
13.De moiver's theorems and related maths
14.Theory of Equation

এ চ্যাপ্টারগুলো ভালো করে করবেন।
পরবর্তীতে বুক লিস্ট এবং চ্যাপ্টারভিত্তিক সিরিজ লিখবো।
ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Oli Ahamed Rayhan
Aerodrome Officer(ATM)- CAAB
Senior officer(RAKUB)-Recommended
41,43th Bcs রিটেন ফল প্রার্থী
44th লিখিত পরীক্ষার্থী

www.9.com

19/09/2022

পদ্মাসেতুর সুফল

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Bipuss Rood, Degree College Naogaon
Dhaka