💥প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইরানি প্রেসিডেন্ট: আরব দেশগুলোতে স্বস্তি।
Job Seeking Education
সকল বেকারদের শূন্যে করতে পারলে জীবনে?
#দুদকের ফলাফল আজ রাতেই পাবেন; কাট মার্ক হতে পারে ৮০ +- হতে পারে।
প্রাইমারির ২ তারিখের পরিক্ষা যেহেতু ৯ তারিখে হবে, দয়া করে এই অতিরিক্ত ৭ দিন কাজে লাগান। এমনভাবে রিভিশন দিবেন যেন বইগুলোও লজ্জা পায়।
ব্রেকিং নিউজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক প্রবেশপত্র ডাউনলোডের করা যাচ্ছে!
CGA এর সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত।
রি-সার্কুলার হবে, এরপর
আগস্ট/সেপ্টেম্বরে নিয়োগ পরীক্ষা হতে পারে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর লিখিত পরিক্ষার প্রশ্ন সমাধান।
#ঢাকাদক্ষিণসিটিকর্পোরেশন
#প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
রি-সার্কুলার দিয়ে ২০১৬ সালের নিয়োগ সার্কুলারের পরীক্ষা
৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে😦
ইংরেজিতে ভালো করতে আগে Basic ঠিক করতে হবে।
💥গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার সময়সূচি💥
আগামী ০২ জানুয়ারি, সকাল ১০:০০ টায় একযোগে অনুষ্ঠিত হবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা...
✅ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ।
✅ গণগ্রন্থাগার অধিদপ্তর ।
✅ খাদ্য অধিদপ্তর (লিখিত পরীক্ষা) ।
✅ পরিবেশ অধিদপ্তর (লিখিত পরীক্ষা) ।
⏰ সময়: সকাল ১০:০০ টা
ঘুরতে ঘুরতে হারিয়ে যাই কোন এক অজানায়😍
🐔বিসিএসের জন্য পত্রিকা ও Think Tank পড়বেন যেভাবেঃ
বিসিএস পরীক্ষার সাম্প্রতিক প্রশ্নের ধরণ বিশ্লেষণ করলে পত্রিকা পড়ার গুরুত্ব খুব সহজেই বোঝা যায়। এই লেখায় আমি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পত্রিকা ও থিংক ট্যাংক পড়ার কৌশলগুলো তুলে ধরছি।
💣১️। পড়ার উপকরণ
🔹 দৈনিক পত্রিকা (হার্ড কপি)
🔹 Think Tank ওয়েবসাইটসমূহ (নিচে তালিকা সংযুক্ত)
🔹 নোট খাতা (একাধিক)
🔹 মোবাইল ফোন (অনলাইনে পড়ার জন্য)
💣২️। যে বিষয়গুলো পড়বেন
📰 সম্পাদকীয় পাতা
ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, যুদ্ধ, বাণিজ্য, নারী ও শিশুর অধিকার, শ্রমিক অধিকার, সংবিধান, চলমান ঘটনা, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা।
📰 ফিচার পাতা
জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, বিখ্যাত সাহিত্যিকদের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে তাদের সৃষ্টিকর্ম, বিসিএস-সংক্রান্ত পরামর্শ এবং উপরোক্ত বিষয়সমূহ।
🌍 আন্তর্জাতিক পাতা
যুদ্ধ,সম্মেলন,পুরষ্কার,
চলমান ও সাম্প্রতিক ঘটনার বিশ্লেষণ।
💰 অর্থ ও বাণিজ্য পাতা
বিভিন্ন রিপোর্টের বিশ্লেষণ, বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা।
👀 যে বিষয়গুলোতে চোখ বুলাবেন
প্রথম পাতার হেডলাইন, শেষ পাতার হেডলাইন,খেলাধুলা এবং দেশের গুরুত্বপূর্ণ খবর।
👉 বিসিএস সিলেবাস-সংশ্লিষ্ট হলে অবশ্যই বিস্তারিত পড়বেন।
💣৩️। পত্রিকা থেকে যেভাবে নোট করবেন
পত্রিকা পড়ার সময় নোট খাতা পাশে রাখবেন।
নোট খাতা হবে ৩ ধরনের—
🔹 চলমান ঘটনার জন্য
🔹 বিসিএস-সংক্রান্ত বিষয়সমূহের জন্য
🔹 Vocabulary ও Terminology-এর জন্য
✍️ চলমান ঘটনা
একটি আলাদা নোট খাতায় তারিখসহ ঐ দিনের আলোচিত ঘটনার হেডলাইন লিখে রাখবেন। প্রয়োজনে সংক্ষিপ্ত নোট করবেন।
✍️ বিসিএস বিষয়ভিত্তিক নোট
বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও রচনার জন্য আলাদা নোট খাতা রাখবেন।
অধ্যায়ভিত্তিক নোট করার চেষ্টা করবেন। সংশ্লিষ্ট অধ্যায়ে গুরুত্বপূর্ণ ডেটা, কোটেশন, গ্রাফ/চার্ট, বিশ্লেষণ ও পরামর্শ যুক্ত করবেন।
👉 প্রতিটি টপিকের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখবেন। জায়গা শেষ হলে স্টিকি নোট ব্যবহার করতে পারেন।
✍️ Vocabulary ও Terminology
ইংরেজি পত্রিকা ও Think Tank ওয়েবসাইট এ ক্ষেত্রে খুবই কার্যকর। নতুন শব্দ বা টার্মের অর্থ ও প্রেক্ষাপট জেনে নোট করবেন। এতে শব্দগুলো দীর্ঘদিন মনে থাকে।
📌 কিছু গুরুত্বপূর্ণ Terminology:
Pivot to Asia, Hegemony, Deterrent, Tactical Nuclear Weapons, Status Quo, Bilateral & Multilateral, Buffer State, Proxy War, Sanction & Embargo, Panda Diplomacy, Neo-colonialism ইত্যাদি।
💣৪️। যে পত্রিকা ও Think Tank ফলো করবেন
🗞️ বাংলা দৈনিক
প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ, ইত্তেফাক, যুগান্তর, বণিক বার্তা
🗞️ ইংরেজি দৈনিক
The Daily Star, New Age, The Business Standard
🌐 আন্তর্জাতিক মিডিয়া
অ্যাপ ইনস্টল করে নোটিফিকেশন অন রাখুন। সময় পেলেই কলাম পড়ুন—
Al Jazeera, BBC, CNN, Reuters, AP, AFP, DW- ফলো করতে পারেন।
🧠 Think Tank Websites
~CFR
~RIAC (Russian International Affairs Council) — পশ্চিমা মিডিয়ার বাইরে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়
~Atlantic Council
~Project Syndicate (সাবস্ক্রিপশন প্রয়োজন)
~The Diplomat
~Foreign Affairs
~The Hill
~RAND
~Carnegie Endowment for International Peace
~CSIS
~European Council on Foreign Relations
📱 ভ্রমণের সময় পড়লে গুরুত্বপূর্ণ টার্ম বা ডেটা কপি/স্ক্রিনশট নিয়ে নোটপ্যাড অ্যাপে রেখে দিন। বাসায় ফিরে নোট খাতায় টুকে নেবেন।
💣৫️। ইউটিউব চ্যানেল (সহায়ক হিসেবে)
🔹 BBC বাংলা
🔹 Jamuna TV (Jamuna iDesk)
🔹 সময় টিভি (দৃশ্যপট – ওমর ইনানের বিশ্লেষণ)
🔹 Johnny Harris
🔹 StudyIQ IAS
🔹 AJ Start Here (Al Jazeera)
🔹 Caspian Report
🔹 Zeihan on Geopolitics
📚 Happy Reading!
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
সবার জন্য আন্তরিক শুভকামনা।
— এস এম নাসির উদ্দীন
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)
৪৫তম বিসিএস, মেধাক্রম: ১৪১।
বর্তমানে কর্মরতঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক (সিনিয়র অফিসার)
Click here to claim your Sponsored Listing.