Bashundhara Special Children Foundation

Bashundhara Special Children Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bashundhara Special Children Foundation, Education, 2125/A, block-B, Bashundhara River view project, Dolessor, South keranigonj, Dhaka.

ঈদ-উল-আযহা পুনর্মিলনী তে সবাই অনেক আনন্দ করেছে । এভাবেই হাসি আর আনন্দে ভরে থাকুক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন।
16/06/2026

ঈদ-উল-আযহা পুনর্মিলনী তে সবাই অনেক আনন্দ করেছে । এভাবেই হাসি আর আনন্দে ভরে থাকুক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন।

11/06/2026

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন এর প্রধান শিক্ষক শায়লা শারমিন “ দেশীয় ফল উৎসব -২০২৬” এ প্রতিটা শ্রেণির স্টল পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের কাছের নাম ও স্বাদ জিজ্ঞাসা করেন ও দেশীয় ফল খাওয়ার প্রতি সকলকে উৎসাহিত করেন।

11/06/2026
আজ Bashundhara Special Children Foundation-এ আয়োজন করা হয়েছিল “দেশীয় ফল উৎসব–২০২৬” 🍎🍌🥭ফল অত্যন্ত পুষ্টিকর । ভিটামিন ও মি...
09/06/2026

আজ Bashundhara Special Children Foundation-এ আয়োজন করা হয়েছিল “দেশীয় ফল উৎসব–২০২৬” 🍎🍌🥭

ফল অত্যন্ত পুষ্টিকর । ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন অনেক শিশু সাধারণত ফল খেতে আগ্রহী হয় না। যখন তারা দেখে আশেপাশের সবাই আনন্দের সাথে ফল খাচ্ছে, তখন তারাও ধীরে ধীরে উৎসাহিত হয়—এটাই ছিল আজকের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আজকের এই ফল উৎসবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা—
✨ বিভিন্ন দেশীয় ফল একসাথে দেখেছে
✨ ফলের নাম জেনেছে ও চিনতে শিখেছে
✨ বিভিন্ন স্বাদ অনুভব করেছে এবং পার্থক্য করতে শিখেছে
✨ ফলের ঘ্রাণ নিয়ে ঘ্রাণের ভিন্নতা বুঝেছে
✨ এক বন্ধু আরেক বন্ধুকে দেখে খাওয়ার অভ্যাস গড়ে তুলেছে

শুধু তাই নয়, সারাদিন জুড়ে তারা অনেক আনন্দ করেছে। বিদায়ের সময় প্রত্যেকে সাথে করে প্রিয় কিছু ফল বাসায় নিয়ে গেছে, যাতে বাসায় গিয়েও তারা ফলগুলোর নাম ও অভিজ্ঞতা পুনরায় চর্চা করতে পারে। আগামীকাল আবার ক্লাসে বেঁচে যাওয়া ফলগুলো ভাগাভাগি করে খাওয়ার পরিকল্পনাও রয়েছে 🍇

আয়োজনের মাধ্যমে—
🤝 ভাগাভাগি করে খাওয়ার অভ্যাস গড়ে উঠছে
🎨 খাবার কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, সে বিষয়ে ধারণা বাড়ছে
🛒 একই স্থানে বিভিন্ন স্টল থাকায় একটি ছোট্ট “ফল বাজার”-এর অভিজ্ঞতা তৈরি হয়েছে

ফলে শিশুদের মধ্যে বাজার বা ভিড়ভাট্টার জায়গা নিয়ে যে ভয় থাকে, তা অনেকটাই কমছে এবং তাদের crowded environment-এ সহনশীলতা বাড়ছে।

এই ছোট ছোট উদ্যোগই আমাদের শিশুদের বড় পরিবর্তনের পথে এগিয়ে নিচ্ছে 💚

🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙Bashundhara Special Children Foundation-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভ...
28/05/2026

🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙

Bashundhara Special Children Foundation-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ✨

ত্যাগ, ভালোবাসা ও মানবতার এই মহান শিক্ষা আমাদের সবার জীবনে শান্তি, সহমর্মিতা ও আনন্দ বয়ে আনুক। আসুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেই এবং বিশেষ শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সুন্দর সমাজ গড়ে তুলি। 💙

🌟 Inclusion | Empowerment | Compassion 🌟

16/05/2026

বিশেষ শিক্ষা প্রথম শ্রেনির শিক্ষার্থীরা আনন্দ নিয়ে শিখছে। কোন বিষয় শেখানোর আগে খেলার মাধ্যমে ওয়ার্ম আপ করে মস্তিষ্ককে শেখার জন‍্য প্রস্তুত করা হচ্ছে।

Address

2125/A, Block-B, Bashundhara River View Project, Dolessor, South Keranigonj
Dhaka

Opening Hours

Monday 08:00 - 13:00
Tuesday 08:00 - 13:00
Wednesday 08:00 - 13:00
Saturday 08:00 - 13:00
Sunday 08:00 - 13:00

Telephone

+8801708466688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bashundhara Special Children Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category