Professor Dr. Musharraf Uddin Chowdhury

Professor Dr. Musharraf Uddin Chowdhury Our respectable teacher Prof. M. U.

Chowdhury, PhD is a Consultant Prosthodontist, Professor & Head of the department of Prosthodontics And Co-founder of Sapporo Dental College & Hospital, Uttara, Dhaka

এম. ইউ. চৌধুরী স্যারের লেখা একটি কবিতা... (তথ্য সুত্র - Mr. Iqbal Syed)
30/01/2015

এম. ইউ. চৌধুরী স্যারের লেখা একটি কবিতা... (তথ্য সুত্র - Mr. Iqbal Syed)

দুই চশমা ধারী মজার এই মানুষটিকে আর কখনো ফিরে আসবে না। আল্লাহ্‌ রাব্বুল আল আমীন সকলের প্রিয় অধ্যাপক ডাঃ এম. ইউ. চৌধুরী স্...
29/01/2015

দুই চশমা ধারী মজার এই মানুষটিকে আর কখনো ফিরে আসবে না। আল্লাহ্‌ রাব্বুল আল আমীন সকলের প্রিয় অধ্যাপক ডাঃ এম. ইউ. চৌধুরী স্যার কে জান্নাতবাসী করুক এবং তার পরিবার পরিজন সহ আমাদের সকলকে এই শোক সামলে ওঠার সামর্থ্য দান করুক। আমীন।
[ছবিটি এস.ডি.সি. - ১২ ব্যাচ আয়োজিত একটি অনুষ্ঠানের]

29/01/2015
"মরণ রে তুই মম (আমার) শ্যাম (বন্ধু) সমান..." হয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি মৃত্যু নামক ঘটনার অনিবার্যতাকে উপমিত...
28/01/2015

"মরণ রে তুই মম (আমার) শ্যাম (বন্ধু) সমান..." হয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি মৃত্যু নামক ঘটনার অনিবার্যতাকে উপমিত করার উদ্দেশই বলেছিলেন। এটা ঠিক যে কিছু সত্য মেনে নেয়া খুবই কঠিন। কিছু শূন্যতা কখনো কখনই পূরণ হবার নয়। তবুও আমরা কেউই বাস্তবতাকে উপেক্ষা করে যেতে পারি না, হোক না সেটা যতই কঠিন, যতই নিষ্ঠুর।

আজ সদ্য প্রয়াত অধ্যাপক ডাঃ মুশাররফ উদ্দিন চৌধুরী স্যার ও তার সহকর্মীদের হাতে গড়ে তোলা Sapporo Dental College & Hospital এর ১১ তলা বিশিষ্ট ভবন স্ব-গৌরবে দাড়িয়ে আছে। স্যার এর হাতে গড়ে তোলা শত সহস্র ডেন্টাল সার্জন ও প্রস্থডণ্টিষ্ট আজ মানব সেবায় নিজেদের নিয়োজিত করে যাচ্ছে। অথচ এত কিছুর রূপকার এই বিনয়ী ও ভদ্র লোকটি ছিলেন সম্পূর্ণ রুপে প্রচারবিমুখ প্রকৃতির। স্যারের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি কি ছিল তা আমার জানা নেই তবে তিনি কোন রাজনৈতিক দলের বা তাদের অঙ্গ সংগঠনের (ড্যাব, স্বাচিপ... ইত্যাদি) সাথে প্রত্যক্ষ ভাবে কখনই জড়িত ছিলেন না। তার জীবনে তিনটি জিনিসের আধিক্য চোখে পড়ার মত ছিল। জিনিস তিনটি হচ্ছে শিক্ষা গবেষণা ও সেবা।

তিনি একজন পূর্ণ অধ্যাপক বা এত বড় পর্যায়ের মানুষ হওয়া সত্ত্বেও কোনদিনও তার মনের মধ্যে ন্যূনতম অহং বোধ তার মনের মধ্যে স্থান পায় নি আচার আচরণেও প্রকাশ পায় নি। মাঝে মাঝে মনে হত স্যার এমন কেন!! একজন অধ্যাপকের জীবন প্রণালী এমন হয় কি ভাবে?? আমার এখনো মনে আছে আমি যখন প্রথম বর্ষের ছাত্র তখন স্যার ক্যাম্পাসে ট্যাঁক্সি ক্যাবে করে আসতেন। অনেক পরে অবশ্য স্যার কে একটা সাদামাটা Toyota Probox গাড়িতে আসতে দেখতাম। পোশাক আশাকেও স্যার এতটা সাধারন ছিলেন যে মাঝে মাঝে রাগই লাগতো। ছাত্রাবস্থায় একবার ভেবেছিলাম যখন নিজে নিজে আয় রোজগার করবো তখন স্যারকে একটা Shoulder Strap Belt (যেন স্যারের প্যান্ট স্থান চ্যুত না হয়) ও টাই সেট উপহার দিব কিন্তু সেই সৌভাগ্য আর হল না।

যাই হোক একজন মুশাররফ স্যার কে যারা সামান্য হলেও চিনেন তারাই জানেন যে একজন অনুজ হিসবে বা অগ্রজ হিসেবে বা শিক্ষক হিসেবে বা সহকর্মী হিসেবে তথাপি একজন মানুষ হিসেবে কতটা ভালো ছিলেন। এমন একটা মানুষ কে চাইলেও কখনো ভোলা সম্ভব না।

অধ্যাপক ডাঃ মুশাররফ উদ্দিন চৌধুরী স্যারের সাথে হয়ত অনেকের অনেক সুখস্মৃতি রয়েছে। চাইলে তা আমাদের সবার সাথে নিঃসংকোচে ভাগাভাগি করতে পারেন/ জানাতে পারেন এই পেইজটিতে (পেইজ লিঙ্ক : https://www.facebook.com/MU.SDC/timeline) ।

মহান সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তিনি আমাদের সকলের প্রিয় এই মানুষটিকে ও তার না ফেরার দেশের জীবন কে শান্তিময়তায় ভরে তুলুক।

সবার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদান্তে -
ডাঃ আসিফুল ইসলাম (অভীক)
এস.ডি.সি. -৭ ব্যাচ ও অধ্যাপক ডাঃ এম. ইউ. চৌধুরী স্যারের
একজন অধম এবং গর্বিত ছাত্র
এবং এই পেইজের একজন যৎসামান্য এডমিন

কিছু মানুষ কখনো হারিয়ে যায় না... থেকে যায় মানুষের ভালোবাসায়। অধ্যাপক ডাঃ এম. ইউ. চৌধুরী স্যার এর পরকাল জীবনের শান্তি কাম...
27/01/2015

কিছু মানুষ কখনো হারিয়ে যায় না... থেকে যায় মানুষের ভালোবাসায়। অধ্যাপক ডাঃ এম. ইউ. চৌধুরী স্যার এর পরকাল জীবনের শান্তি কামনা করছি।

25/01/2015

শ্রদ্ধেয় ডাঃ এম ইউ চৌধুরী স্যার,
আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, প্রত্যাবর্তন করুন সুস্থ স্বাভাবিক জীবনে... আবার আপনার তারুণ্যকে আমরা উপভোগ করতে চাই, আপনার স্নেহ মিশ্রিত গালি গালাজ শুনতে চাই, আপনার মজার মজার কথার শ্রোতা হতে চাই... প্লীজ স্যার ভুলে যাবেন না যে আমাদের সবার জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ কেউ... আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

ইতি

আপনার ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীবৃন্দ

Happy New Year !!
01/01/2013

Happy New Year !!

Meeting of Bangladesh Association of Oral Pathology (BAOP) Executive Committee at Sapporo Dental College Conference Room...
13/12/2012

Meeting of Bangladesh Association of Oral Pathology (BAOP) Executive Committee at Sapporo Dental College Conference Room (December 8, 2012)

In this photo, From left- Dr. Arup K. Saha (Office Secrtary-BAOP), Dr. Shahna Dastgir Sunny, BDS, MPhil (Organizing Secretary-BAOP) , Prof. Dr. M. Zahid Hossain, BDS, PhD (Vice President-BAOP), Prof. Dr. Asad-Uz-Zaman, BDS, DDS, PhD (Secretary General-BAOP) & Prof. Dr. Farida Ilius, BDS, DDS (Vice President-BAOP).

[Photo Credit : Prof. Dr. M. Zahid Hossain]

YES.... Now the page have 200+  members!!And all of you make it possible :)thanks a lot for being with us & thanks for y...
01/12/2012

YES.... Now the page have 200+ members!!

And all of you make it possible :)

thanks a lot for being with us & thanks for your kind support for this page.... Take care... :)

Address

Sapporo Dental Colllege & Hospital, Plot-24, Courtbari Road, Uttara Health Institutional Area, Sector-8, Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr. Musharraf Uddin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Professor Dr. Musharraf Uddin Chowdhury:

Shortcuts

Share

Category