Newstein Academy

Newstein Academy

Share

We provide a world class quality education for all kinds of students those who want to gather knowledge

24/07/2021

&
★★★ইতিহাস বড়ই নির্মম। #কলম্বাসের নির্মমতার প্রতিকী বিচার শুরু:
★★★১৪৯২ সালের ১২ অক্টোবর। ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী তিনটি জাহাজে চড়ে আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান । #সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদেরকে অতিথি হিসেবে স্বাগত জানান। কলম্বাসের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতও করে দেন তারা।
#অভ্যর্থনা জানাতে আসা আদিবাসীদের দেহে স্বর্ণের অলঙ্কার দেখে কলম্বাস অনুমান করেন আশেপাশের কোথাও স্বর্ণের খনি রয়েছে। আদিবাসীদের সরলতা কলম্বাসকে মুগ্ধ করে এ জন্য যে, তিনি খুবই কম পরিশ্রমে ওই ভূখণ্ডের সব কিছু নিজের দখলে নিতে পারবেন।
#তিনি আমেরিকার মূল মালিক আদিবাসীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা পাকাপোক্ত করেন এবং স্পেনে গিয়ে আরও এক হাজার দুইশ’ ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন।
#শুরু হয় নির্মমতা, চলে গণহত্যা।
কলম্বাস বাহিনী হিস্পানিওলা দ্বীপের একটি প্রদেশে ১৪ বছরের উপরের সব আদিবাসীকে তিন মাস পরপর একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যারাই ব্যর্থ হতো তাদেরই দুই হাত কেটে ফেলা হতো। হাত কাটার পর তারা রক্তপাতে মারা যেত।
#অনেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করতো। তাদেরকে হিংস্র কুকুর দিয়ে খুঁজে বের করে নির্মম অত্যাচারের মাধ্যমে মেরে ফেলা হতো। #অনেক আদিবাসীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।
#হিস্পানিওলা দ্বীপে বসবাসকারীরা ছিল আরাওয়াক গোত্রের। অনেক ঐতিহাসিকের মতে,কলম্বাসের নেতৃত্বাধীন ইউরোপীয় বাহিনীর নির্মমতা সইতে না পেরে ৫০ হাজার আদিবাসী বিষ খেয়ে গণ-আত্মহত্যা করেছিলেন। মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতেন যাতে ইউরোপীয়রা ওই বাচ্চাদেরকে কুকুরের খাবারে পরিণত করতে না পারে।
#এরপরও যারা বেঁচে ছিলেন তাদেরকে দাসে পরিণত করেন কলম্বাস।
#কলম্বাসের সময়ের কিছু নির্মমতার ইতিহাস উঠে এসেছে তার নিজস্ব জার্নাল ও চিঠিতে। আরও তথ্য পাওয়া যায় স্পেনের ঐতিহাসিক বার্তোলমে দা লাস কাসাস এর লেখা ‘হিস্টোরি অব দ্য ইন্ডিজ’ গ্রন্থে। তিনি লিখেছেন,কলম্বাস বাহিনী তাদের ছুরি ও তলোয়ারের ধার পরীক্ষা করার জন্যও আদিবাসীদের টুকরো টুকরো করে কাটতো, নিষ্পাপ শিশুদের শিরচ্ছেদ করতো।
#কলম্বাস যাদেরকে রেড ইন্ডিয়ান বলে নামকরণ করেছিলেন সেই আদিবাসীদের একটা বড় অংশকে নিশ্চিহ্ন করার পর ইউরোপীয়রা নিজেদের বিলাসী জীবন নিশ্চিত করতে একদল সেবকের প্রয়োজন বোধ করে। তারা আফ্রিকা মহাদেশে গিয়ে মানুষ ধরে আনতে শুরু করে। এভাবেই আমেরিকায় কৃষ্ণাঙ্গদের আগমন।
#তারা স্বেচ্ছায় আমেরিকায় আসেননি, তাদেরকে জোর করে ধরে আনা হয়েছে।
#বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক অ্যালেক্স হেলি আমেরিকায় তার নিজের প্রথম পূর্বপুরুষের অনুসন্ধানে ব্যাপক গবেষণা চালিয়েছিলেন। সেই গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে লেখা ‘রুট্স: দ্য সাগা অফ এন অ্যামেরিকান ফ্যামিলি’ বইয়ে আফ্রিকা থেকে মানুষ ধরে আনার কিছু ঘটনার প্রামাণ্য বর্ণনা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে গবেষণার পর জানতে পারেন আমেরিকায় তার প্রথম পূর্বপুরুষের নাম কুন্তা কিন্তে।
‘ #দ্যা রুটস’ নামে দীর্ঘ চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমাদের স্বাধীনতার পরে বিটিভিতেও সেটি ধারাবাহিক ভাবে দেখানো হয়েছিল।
#গাম্বিয়া থেকে কুন্তা কিন্তে-কে ধরে নিয়ে আসে ইউরোপীয়রা। কুন্তা কিন্তে’র আমেরিকায় পৌঁছার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন অ্যালেক্স হেলি।
কুন্তা কিন্তে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ইউরোপীয়দের অনুচরদের মাধ্যমে অপহৃত হন। এরপর তার আত্মীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ১৭৬৭ সালে এক ইউরোপীয় দাস ব্যবসায়ী অন্যান্য পণ্যের সঙ্গে গাম্বিয়ার যে ১৪০ জন মানুষকে জাহাজে করে আমেরিকায় নিয়ে এসেছিল তার মধ্যে কুন্তা কিন্তেও ছিলেন। জাহাজটি
#অ্যানাপোলিসের বন্দরে এসে থামে। অ্যানাপোলিস বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত। আমেরিকায় পৌঁছার আগেই পথে নির্মমতায় মারা যায় ৪২ জন গাম্বিয়ান। বেঁচে যাওয়া ৯৮ জনের একজন হলেন কুন্তা কিন্তে। তিনি ছিলেন মুসলমান।
#কলম্বাসের আগেও অনেকে আমেরিকা গিয়েছিলেন। অনেক মুসলিম নাবিকও আমেরিকা গিয়েছিলেন তার প্রমান রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কয়েক বছর আগে নতুন করে এই প্রসঙ্গটি সামনে আনলে এ নিয়ে গবেষনা শুরু হয়। কিন্তু তাদের কারো চিন্তায়ই কলম্বাসের মতো এমন বর্বরতা ঢোকেনি।
কিন্তু ইতিহাস কত নির্মম। ৫০০ বছর পরে হলেও ইতিহাসে মহাবীর হিসেবে জায়গা করে নেয়া কলম্বাস আজকে বর্বর, নির্মম, পাষণ্ড হিসেবে তার চরিত্র উন্মোচিত হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে জায়গা নেয়া তার ভাষ্কর্য আজকে অপসারিত হচ্ছে, ভেঙ্গে ফেলা হচ্ছে, ভাষ্কর্যের গায়ে লাল রঙ মেখে তার রক্ত পিপাসু চরিত্র উন্মোচন করা হচ্ছে।
# # # #জনবিরোধী, স্বৈরাচার, বর্বরদের ইতিহাস কখনো ক্ষমা করে না, আজ না হোক কাল, মৃত্যুর পরে হলেও জনগণ তাদের গলায় দড়িবেধে ইতিহাসের কাঠগড়ায় হাজির করবে। ক্রিস্টোফার কলম্বাস তার জ্বলন্ত উদাহরণ।
(Collected)

09/07/2021

Feel Like (ইচ্ছা করছে) Structure টি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায়। যারা আমরা ইংরেজিতে কথা বলতে চাই, তাদের জন্য এই Patern টা জানা অতীব জরুরি।

Photos from Newstein Academy's post 04/01/2020

40 তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সমাধান

27/11/2019

#৪১তম বিসিএস পরীক্ষা- ২০১৯ বিজ্ঞপ্তি প্রকাশিত।
পদ সংখ্যাঃ
ক) সাধারণ ক্যাডারঃ- ৬৪২ টা
খ) প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৬১৯ টা।
গ) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৮৯২ টা।
ঘ) সহকারী শিক্ষক প্রশিক্ষণঃ- ১৩টা
মোট পদসংখ্যাঃ ২১৬৬টা
#আবেদন শুরুঃ ০৫/১২/২০১৯
#আবেদন শেষঃ ০৪/০১/২০২০

31/10/2019

সদ্য স্বাধীনতার ঘোষণা দেওয়া মণিপুর সম্পর্কে-----------

নবগঠিত রাষ্ট্রের নাম: ‘দ্য মণিপুর স্টেট কাউন্সিল’।
ঘোষণা : ২৯ অক্টোবর ২০১৯

আয়তন: 22,327 বর্গ কিলোমিটার
ঘনত্ব : 122/ বর্গ কিলোমিটার
জনসংখ্যা (2011): 2,966,889
শহুরে জনসংখ্যার অনুপাত % ( 2011): 32.45%
পুরুষ জনসংখ্যা (2011): 1,491,832
মহিলা জনসংখ্যা (2011): 1,475,057
জেলার সংখ্যা: 9
রাজধানী: ইম্ফল
নদীসমুহ: বরাক, ইম্ফল এবং আইরিল
অরণ্য ও জাতীয় উদ্যান: কেইবুল লামজাও জাতীয় উদ্যান, শিরুই জাতীয় উদ্যান
ভাষা: মণিপুরী, মেইতেই
প্রতিবেশী রাজ্য: আসাম, নাগাল্যান্ড, মিজোরাম
রাষ্ট্রীয় পশু : সাঙ্গাই (লম্বা-শিংওয়ালা হরিণ)
রাষ্ট্রীয় পাখি: নোনগিন
রাষ্ট্রীয় বৃক্ষ : ভারতীয় মেহগনি
রাষ্ট্রীয় ফুল : লিলিয়াম ম্যাকিনিয়ে (লিলি)

সাক্ষরতার হার (2011): 75.48%
বিধানসভা নির্বাচনক্ষেত্র : 60
সংসদীয় নির্বাচনক্ষেত্র : 2

মণিপুর রাজ্যের মহারাজা লেইশেম্বা সানাজাওবা এর পক্ষে মণিপুরের স্বাধীনতার দাবিটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন ও পররাষ্ট্রমন্ত্রী সমরজিত। এ সময় ২০১২ সালে মণিপুরে প্রথম প্রকাশ করা ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ পড়ে শোনান রাজ্যটির প্রবাসী নেতা সমরজিৎ।

তাদের ভাষ্য, ‘মণিপুর স্টেট কনস্টিটিউশন অ্যাক্ট ১৯৪৭ এর অধীনে মণিপুর রাষ্ট্রের বৈধ সরকার গঠিত হয়েছিল। ১৯৪৭ সালের ১৪ আগস্ট এটি ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতা পেয়েছিল। ১৯৪৯ সালে অ্যাক্ট লঙ্ঘন করে ভারত সরকার মণিপুর রাষ্ট্রকে আত্মীকরণ করে নেয়।’ কিন্তু সবসময়ই এখানে একপক্ষ স্বাধীনতার দাবিতে সক্রিয় ছিল।

ক্ষুদ্র এই রাজ্যটিতে ৩০ লক্ষ মানুষের বসবাস। এখানে ভারতীয় মিলিটারির অবস্থান সার্বক্ষণিক এবং মণিপুরের সাথে মায়ানমারের সীমান্ত আছে।

17/10/2019
30/09/2019

1.কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি= লাল
-
2.কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম= বেগুনি
-
3.কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি= বেগুনি
-
4.কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম= লাল
-
5.কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি =বেগুনি
-
6.কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম= লাল
-
7.কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি = বেগুনি
-
8.কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম=লাল

29/09/2019

PM Sheikh Hasina র পুরস্কার সমূহ
২০১৯ :
#"ড. কালাম স্মতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স" অ্যাওয়ার্ড- ভারত সরকার
#"ভ্যাকসিন হিরো" অ্যাওয়ার্ড- GAVI( গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন)
#"চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ" অ্যাওয়ার্ড-UNICEF
২০১৮ :
#নারী নেতৃত্বের সফলতার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ - যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন
২০১৭ :
#"লেডি অব ঢাকা"- ফোর্বস ম্যাগাজিন
#"মাদার অব হিউমিনিটি"- ব্রিটিশ মিডিয়া
#"কারিশম্যাটিক লিডার"- মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত
#"দক্ষিণ এশিয়ার স্তম্ভ" - কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেরি ক্লদ বিবেউ
#"বিরল মানবতাবাদী নেত্রী"- রিসেপ তায়েফ এরদোগান
#"প্রাচ্যের নতুন তারকা"- সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা খালীজ টাইমস
#"বিশ্বশান্তির দূত"- কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিস স্ট্যাডিজ বিভাগের ৩জন অধ্যাপক
#"বিশ্ব মানবতার বিবেক"- কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস
#"মানবিক বিশ্বের প্রধান নেতা"- অক্সফোর্ড নেটওয়ার্ক অব পিস নামক সংবাদপত্র
#"বিশ্ব মানবতার আলোক বর্তিকা"- নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী
#"বিশ্বের নেতা"- ভারতের ক্ষমতাসীন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সংসদ সদস্য বিনয় প্রভাকর
#"জোয়ান অব আর্ক"- শ্রীলঙ্কার গার্ডিয়ান পত্রিকা
২০১৬ :
#‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’- ইউএন উইমেনে
# ‘এজেন্ট অব চেইঞ্জ' অ্যাওয়ার্ড- গ্লোবাল পার্টনারশিপ ফোরাম
২০১৫ :
#"চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘ
# ITU (International Telecom Union) Award. ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ
(Women in Parliament) Global Award. রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনে
২০১৪ :
#শান্তিবৃক্ষ পদক (Peace Tree Award)। নারী ও শিশুশিক্ষা এবং উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো
#এছাড়াও খাদ্য উৎপাদন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভারসিটি প্রধানমন্ত্রীকে এ "সম্মাননা সার্টিফিকেট" প্রদান
২০১৩ :
South Award খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশন
#প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত ‘একটি বাড়ি ও একটি খামার প্রকল্প’ ‘ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তথ্য-প্রযুক্তি মেলায় সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক’ ‘Manthan Award ২০১৩ পদক
#জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশকে Diploma Award পদক
২০১২ :
#শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি
#বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ অবদানের জন্য UNESCO, Cultarul Diversity পদক
২০১১ :
# ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার Jhon Bercwo MP গণতন্ত্র পুনরুদ্ধারে দূরদর্শী নেতৃত্ব, সুশাসন, মানবাধিকার রক্ষা, আঞ্চলিক শান্তি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে তার অনবদ্য অবদানের জন্য Global Diversity Award প্রদান
South Award স্বাস্থ্য খাতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারী ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য International Telecommunicati
on union (ITU) South South News এবং জাতিসংঘের আফ্রিকাসংক্রান্ত অর্থনৈতিক কমিশন যৌথভাবে South South Award 2011 : Digital Devolopment Health পুরস্কার
#স্বর্ণপদক (গণতন্ত্র সুসংহতকরণে প্রচেষ্টা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য), ডফিন বিশ্ববিদ্যালয়, ফ্রান্স।
#বাংলা অ্যাকাডেমির সম্মাননা সূচক ফেলোশিপ
২০১০ :
(Millenium Devolopment Goal) Award : শিশু মৃত্যু হ্রাসসংক্রান্ত MDG-4 অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ
# আন্তর্জাতিক উন্নয়নে অসমান্য অবদানের জন্য St.Petrsburg University সম্মানসূচক ডক্টরেট
#বিশ্বখ্যাত ‘ইন্দিরা গান্ধী শান্তি পদক ২০০৯’-
২০০৫ :
#গণতন্ত্র , মানবাধিকার ও শান্তির পক্ষে অবদান রাখার জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া।
২০০০ :
#রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকারের ক্ষেত্রে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য ম্যাকন ওমেনস কলেজ যুক্তরাষ্ট্র ‘পার্ল এস বাক পদক’
#ব্রাসেলসের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় Doctor Honorius Causa প্রদান
of Bridgeport কানেকটিকাট, যুক্তরাষ্ট্র Doctor of Humane letters প্রদান করে বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদানের জন্য
১৯৯৯ :
#প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ
#অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে মানবাধিকার প্রতিষ্ঠার অবদানের জন্য
#ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ FAO কর্তৃক ‘সেরেস পদক’ লাভ
১৯৯৮ :
#মহাত্মা গান্ধী ফাউন্ডেশন ‘এম কে গান্ধী’ পুরস্কারে ভূষিত
#ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ল’জ পান
#শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পদক’ প্রদান করে নিখিল ভারত শান্তি পরিষদ
#পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য ইউনেস্কো ‘ফেলিক্স হুফে বইনি’ শান্তি পুরস্কারে ভূষিত
#শান্তি নিকেতন বিশ্বভারীর এক আড়ম্বরপূর্ণ বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানমূচক ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত করা
১৯৯৭ :
# লায়ন্স ক্লাবসমূহের আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন কর্তৃক ‘রাষ্ট্রপ্রধান পদক’-এ ভূষিত
#রোটারি ইন্টারন্যাশনালের রোটারি ফাউন্ডেশন ‘পল হ্যারিস ফেলো’ নির্বাচিত করে এবং ১৯৯৬-১৯৯৭ সালের সম্মাননা মেডেল প্রদান
#নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি শান্তি, গণতন্ত্র ও উপমহাদেশের দেশগুলোর মধ্যে সৌহার্দ্য স্থাপনে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘নেতাজী মেমোরিয়াল পদক ১৯৯৭’ প্রদান
#গ্রেট ব্রিটেনের ডান্ডি অ্যাবার্তে বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ‘ডক্টর অব লিবারেল আর্টস’ ডিগ্রি প্রদান
#জাপানের বিখ্যাত ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান
#মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম সর্বোচ্চ বিদ্যাপীঠ বোস্টন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ উপাধি।

29/09/2019

#বিখ্যাত_মরুভূমি সমূহ

প্রশ্ন: সাহারা (৩৫,০০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

উত্তর আফ্রিকা ।

প্রশ্ন: গ্রেট ভিক্টোরিয়া (২,৫০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

অস্ট্রলিয়া ।

প্রশ্ন: কালাহারি (২,২৫,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

দক্ষিন আফ্রিকা ।

প্রশ্ন: গ্রেট স্যান্ডি (১,৫০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

অস্ট্রলিয়া ।

প্রশ্ন: চিহুয়াহুয়ান (১,৪০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

মেক্সিকো ।

প্রশ্ন: গিবসন (১,২০,০০০ বর্গ মাইল) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

অস্ট্রলিয়া ।

প্রশ্ন: থর (১,০০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

ভারত - পাকিস্তান ।

প্রশ্ন: পশ্চিম আরব (৭০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

মধ্য প্রাচ্য ।

প্রশ্ন: সোনোরান (৭০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত?

মেক্সিকো ।

প্রশ্ন: সিম্পসন এ্যান্ড স্টার্ট স্টোনি (৫৬,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত?

অস্ট্রলিয়া ।

প্রশ্ন: মজাভে (১৫,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

উত্তর আমেরিকা ।

প্রশ্ন: নামিয়ান (১,০০,০০০ বর্গ মাইল ) উপকূলবর্তী শীতল মরুভূমি কোথায় অবস্থিত?

সুদান ।

প্রশ্ন: আটাকামা (৫৪,০০০ বর্গ মাইল ) উপকূলবর্তী শীতল মরুভূমি কোথায় অবস্থিত ?

চিলি ।

প্রশ্ন: গোবি (৫,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

মঙ্গোলিয়া,চীন ।

প্রশ্ন: প্যাটাগনিয়ান (৩,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

আর্জেন্টিনা ।

প্রশ্ন: গ্রেট বেসিন (১,৯০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

উত্তর আমেরিকা ।

প্রশ্ন: টাকলা মাকান (১,৪০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

চীন ।

প্রশ্ন: কলোরাডো প্লেটো (১,৩০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

উত্তর আমেরিকা ।

প্রশ্ন: কারাকাম (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

তুর্কমেনিস্তান ।

প্রশ্ন: কিজিল -কুম (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

কাজাকিস্তান ।

প্রশ্ন: ইরানিয়ান (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?

ইরান ।

বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ উক্তিসমূহ:!!!

_________________________________________

১। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন ➟হিটলার

২। আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও ➟ প্যাটরিক হেনরি

৩। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব ➟ নেতাজী সুভাষচন্দ্র বসু

৪। জনগনই সকল ক্ষমতার উৎস ➟ জ্যাক রুশো

৫। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই ➟জন লক

৬। আইন হলো পক্ষপাতহীন যুক্তি ➟এরিস্টটল

৭। এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গতও নয় ➟ মুসোলিনী

৮। সততাই সর্বউৎকৃষ্ট পন্থা ➟ বেনজামিন ফ্রাংঙ্কলিন

৯। কাপুরুষেরা মরার আগে বহুবার মরে, সাহসীরা একবারই মৃত্যুবরণ করে ➟ শেক্সপিয়ার

১০। ক্ষমতা মানুষকে নীতিভ্রষ্ট করে, চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে ➟ আরনল্ড টমাস

১১। ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণির সমাধিক্ষেত্র ➟ প্যারেটো

১২। প্রত্যক মানুষই স্বভাবগতভাবে রাজনৈতিক জীব ➟ এরিস্টটল

১৩। মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস ➟ কার্ল মার্কস

১৪। শাসক যদি হয় ন্যায়বান তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক ➟ প্লেটো

১৫। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব ➟নেপোলিয়ন

১৬। শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে এবং উষ্ণ জলবায়ু দাসত্ব ও স্বৈরাচারী শাসনের অনুকূলে ➟ মন্টেস্কু

১৭। নিকৃষ্ট মুদ্রা ভাল মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে ➟ গ্রেশাম

১৮। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা সভ্যতার একমাত্র রক্ষাকবচ ➟ বার্নাড শ

১৯। মানুষ সামাজিক জীব ➟ এরিস্টটল

২০। মানুষ স্বভাবতই স্বার্থপর এবং আত্নকেন্দ্রিক ➟হবস

২১। আইন রাষ্ট্রের ঊর্ধ্বে ➟ লাস্কি

২২। জনমত আইনের অন্যতম উৎস ➟ওয়াল্ডহেম

২৩। রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল ➟এরিস্টটল

২৪। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায় ➟ লেলিন

২৫। গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা ➟লর্ড ব্রাইস

২৬। সার্বজনীন ভোটাধিকারের জন্য

সার্বজনীন শিক্ষার প্রয়োজন ➟জন মিল

২৭।যে ব্যক্তি সমাজে বাস করেনা সে হয়

দেবতা না হয় পশু ➟ এরিস্টটল

২৮। জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী ➟রুশো

২৯। সমাজ বিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান ➟ম্যাক্স ওয়েবার

৩০।সমাজ হচ্ছে সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা ➟ ম্যাকাইভার

৩১। নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায় ➟উইলোবী

৩২। অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয় ➟লাস্কি

৩৩। অর্থ হচ্ছে পুঁজিবাদের হাতে শ্রমিক

শোষণের একটি হাতিয়ার ➟কাল মার্কস

৩৪। মুনাফা হচ্ছে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের

পুরস্কার ➟অধ্যাপক মার্শাল

৩৫। উত্থান,উন্নতি ও অবনতি সমাজ পরিবর্তনের ধারা ➟ ম্যাক্স ওয়েবার

৩৬। গণতন্ত্র উত্তম শাসন ব্যবস্থার শিক্ষাদান

করে ➟গেটেল

৩৭।আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী ➟হারবার্ট স্পেনসার

৩৮। জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে ➟থমাস ম্যালথাস

৩৯। সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক ➟দার্শনিক কান্ট

৪০। উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে ➟ কার্ল মার্কস

৪১। রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে ➟গার্নার

৪২। Justice delayed is Justice denied ➟ গ্ল্যাডস্টোনের

৪৩। Democracy is a government of the people, by the people, for the people ➟ আব্রাহাম লিংকন

৪৪। There is no opposite there is no democracy ➟ আইভর জেনিংস

৪৫। Imagination is more important then knowledge ➟ আইনস্টাইন

৪৬। Impossible is a word to be found in a fool's dictionary ➟নেপোলিয়ন

৪৭। Virtue is knowledge and Education is the main thing to acquire virtue ➟ প্লেটো

৪৮। Man is born free, but is everywhere is chains ➟ রুশো

৪৯। Man is the measure of all things ➟ প্রোটোগোরাস

৫০। A country is a poor because it is poor ➟ অধ্যাপক নার্কস

৫১। A prince should combine the qualities of a fox and a lion ➟ ম্যাকিয়াভেলী

বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম!!!

_________________________________________

০১। মুক্তার দেশ — কিউবা

০২। প্রাচীরের দেশ — চীন

০৩। নীলনদের দেশ — মিশর

০৪। ধীবরের দেশ — নরওয়ে

০৫। পবিত্র দেশ — ফিলিস্তিন

০৬। ভাটির দেশ — বাংলাদেশ

০৭। বজ্রপাতের দেশ — ভূটান

০৮। সিল্ক রুটের দেশ — ইরান

০৯। পিরামিডের দেশ — মিশর

১০। সূর্যোদয়ের দেশ — জাপান

১১। ভূমিকম্পের দেশ — জাপান

১২। শ্বেতহস্তীর দেশ — থাইল্যান্ড

১৩। চির সবুজের দেশ — নাটাল

১৪। পঞ্চনদের দেশ — পাকিস্তান

১৫। নিশীথ সূর্যের দেশ — নরওয়ে

১৬। দ্বীপের মহাদেশ — অস্ট্রেলিয়া

১৭। লিলি ফুলের দেশ — কানাডা

১৮। ম্যাপল পাতার দেশ — কানাডা

১৯। নীরব খনির দেশ — বাংলাদেশ/রাশিয়া

২০। শান্ত সকালের দেশ — কোরিয়া

২১। হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড

২২। হাজার দ্বীপের দেশ — ইন্দোনেশিয়া

২৩। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ — আফ্রিকা

২৪। সোনালী আঁশের দেশ — বাংলাদেশ

২৫। সোনালী প্যাগোডার দেশ — মায়ানমার

২৬। নীরব শহর — রোম

২৭। চির শান্তির শহর — রোম

২৮। সাত পাহাড়ের শহর — রোম

২৯। মসজিদের শহর — ঢাকা

৩০। মন্দিরের শহর — বেনারস

৩১। বাতাসের শহর — শিকাগো

৩২। গোলাপী শহর — রাজস্থান(জয়পুর)

৩৩। ঝর্ণার শহর — তাসখন্দ

৩৪। সাদা শহর — বেলগ্রেড

৩৫। বাজারের শহর — কায়রো

৩৬। উদ্যানের শহর — শিকাগো

৩৭। সম্মেলনের শহর — জেনেভা

৩৮। রৌপ্যের শহর — আলজিয়ার্স

৩৯। গ্র্যানাইডের শহর — এভারডিন

৪০। রাজপ্রাসাদের শহর — কলকাতা

৪১। মোটর গাড়ির শহর — ডেট্রয়েট

৪২। নিশ্চুপ সড়ক শহর — ভেনিস

৪৩। পোপের শহর — ভ্যাটিকান

৪৪। দূর্গের শহর — এডিনবার্গ

৪৫। গগণচুম্বী অট্টালিকার শহর—নিউইয়র্ক

৪৬। সোনালী তরুণের শহর—সানফ্রান্সিসকো

৪৭। রাতের নগরী — কায়রো

৪৮। নিষিদ্ধ নগরী — লাসা

৪৯। নিমজ্জমান নগরী — হেগ

৫০। স্বর্ণ নগরী — জোহান্সবার্গ

৫১। হীরক নগরী — কিম্বার্লী

৫২। রাজপ্রাসাদের নগর — ভেনিস

৫৩। চির বসন্তের নগরী — কিটো

৫৪। জাঁকজমকের নগরী — নিউইয়র্ক

৫৫। ভারতের রোম — দিল্লী

৫৬। মুক্তার দ্বীপ — বাহরাইন

৫৭। লবঙ্গ দ্বীপ — জাঞ্জিবার

৫৮। ব্রিটেনের বাগান — কেন্ট

৫৯। ইউরোপের বুট — ইতালি

৬০। পবিত্র ভূমি — জেরুজালেম

৬১। আগুনের দ্বীপ — আইসল্যান্ড

৬২। পান্নার দ্বীপ — আয়ারল্যান্ড

৬৩। বাংলার ভেনিস — বরিশাল

৬৪। প্রাচ্যের ভেনিস — ব্যাংকক

৬৫। দক্ষিণের রাণী — সিডনি

৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম

৬৭। সমুদ্রের বধু — গ্রেট ব্রিটেন

৬৮। বিগ আপেল — নিউইয়র্ক শহর

৬৯। বিশ্বের রাজধানী — নিউইয়র্ক

৭০। প্রাচ্যের গ্রেটবৃটেন — জাপান

৭১। প্রাচ্যের ম্যানচেস্টার — ওসাকা

৭২। প্রাচ্যের ড্যান্ডি — নারায়নগঞ্জ (ড্যান্ডি শহরটি

বৃটেনে)।

৭৩। চীনের দুঃখ — হোয়াংহো নদী

৭৪। ইউরোপের রুগ্ন মানুষ — তুরষ্ক

৭৫। পৃথিবীর ভূ-স্বর্গ — কাশ্মীর

৭৬। সোনার অন্তঃপুর — ইস্তাম্বুল

৭৭। বিশ্বের রুটির ঝুড়ি — প্রেইরি

বাংলাদেশের রুটির ঝুড়ি-দিনাজপুর।

৭৮। পবিত্র পাহাড় — ফুজিয়ামা

৭৯। নীল পর্বত — নীলগিরি পাহাড়

৮০। সকাল বেলার শান্তি — কোরিয়া

৮১। পৃথিবীর কসাইখানা — শিকাগো

৮২। পৃথিবীর ছাদ — পামীর মালভূমি

৮৩। পৃথিবীর চিনির আধার — কিউবা

৮৪। পৃথিবীর গুদামঘর — মেক্সিকো

৮৫। ইউরোপের ককপিট — বেলজিয়াম

৮৬। ইউরোপের ক্রিয়াঙ্গন — সুইজারল্যান্ড

৮৭। ইউরোপের প্রবেশদ্বার — ভিয়েনা

৮৮। ইউরোপের স'মিল — সুইডেন

৮৯। দক্ষিণের গ্রেট ব্রিটেন — নিউজিল্যান্ড

৯০। শ্বেতাঙ্গদের করবস্থান — গিনিকোস্ট

৯১। কানাডার প্রবেশদ্বার — সেন্ট লরেন্স

৯২। বাংলাদেশের প্রবেশদ্বার — চট্টগ্রাম

৯৩। পাকিস্তানের প্রবেশদ্বার — করাচি

৯৪। ভারতের প্রবেশদ্বার — মুম্বাই

৯৫। পশ্চিমের জিব্রাল্টার — কুইবেক

৯৬। আফ্রিকার মুক্তা — উগান্ডা

৯৭। বৃহদাকার চিড়িয়াখানা — আফ্রিকা

29/09/2019

#কাজী_নজরুল_ইসলাম

১। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : চুরুলিয়া গ্রাম , আসানসোল বর্ধমান, পশ্চিমবঙ্গ।
২। কাজী নজরুল কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ২৫ মে ১৮৯৯ সালে।
৩। কাজী নজরুলের ডাক নাম কী?
উত্তর : দুখু মিয়া।
৪। কাজী নজরুলের পিতা ও মাতার নাম কী?
উত্তর : পিতা কাজী ফকির আহমদ ও মাতা জাহেদা খাতুন।
৫। কাজী নজরুল কোন সঙ্গীত রচনা করেন?
উত্তর : রণসঙ্গীত।
৬। রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির কয়টি চরণ গৃহীত হয়েছে?
উত্তর : ২১ চরণ।
৭। কাজী নজরুলের কোন গ্রন্থে এই সঙ্গীতটি অন্তর্ভুক্ত আছে?
উত্তর : ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থে।
৮। ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর : সাপ্তাহিক ‘ বিজলী’র ২২ পৌষ সংখ্যায়।
৯। কাজী নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন?
উত্তর : সান্ধ্য দৈনিক ‘নবযুগ’ এর।
১০। কাজী নজরুলের সম্পাদনায় প্রকাশিত অর্ধসাপ্তাহিক পত্রিকার নাম কি?
উত্তর : ‘ধূমকেতু’
১১। কাজী নজরুল এর কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উত্তর : আনন্দময়ীর আগমনে ।
১২। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা কবে প্রকাশিত হয়?
উত্তর : ২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে।
১৩। রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উত্তর : ‘বসন্ত’।
১৪। নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২৫ সালে।
১৫। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর : ব্যথার দান।
১৬। নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কি?
উত্তর : বাউন্ডেলের আত্মকাহিনী।
১৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তর : মুক্তি।
১৮। নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
উত্তর : বাঁধন - হারা।
১৯। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর : অগ্নি- বীণা।
২০। নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উত্তর : তুর্ক মহিলার ঘোমটা খোলা।
২১। নজরুলের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর : যুগবাণী।
২২। নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কী?
উত্তর : ঝিলিমিলি।
২৩। জেলে বসে লেখা জবানবন্দির নাম কি?
উত্তর : রাজবন্দির জবানবন্দী।
২৪। অগ্নি - বীণা কাকে উৎসর্গ করা হয়?
উত্তর : বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
২৫। অগ্নি -বীণার প্রথম কবিতা কোনটি?
উত্তর : প্রলয়োল্লাস।
২৬। নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত?
উত্তর : বাঁধন - হারা।
২৭। নজরুলের জীবনীকাব্য গুলো কিকি?
উত্তর : ‘চিত্তনামা’ ( ১৯২৫) ও ‘মরু- ভাস্কর’ (১৯৫৭)
২৮। বাংলাদেশ সরকার কবে নজরুলকে ‘একুশে পদক’ প্রদান করেন?
উত্তর : ১৯৭৬ সালে।
২৯ । নজরুলকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার কর্তৃক কোন কোন পদক দেয়া হয়?
উত্তর : যথাক্রমে জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫) ও ‘পদ্মভূষণ’ (১৯৬০) পদক দেয়া হয়।
৩০। নজরুল কবে মারা যান?
উত্তর : ২৯ আগষ্ট ১৯৭৬; ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ, ঢাকা।

29/09/2019

#সাম্প্রতিক_বিশ্ব
১) ভ্যাটিকানের ল্যাম্প অব পিস পুরস্কার পেয়েছেন ➯ ড. মুহাম্মদ ইউনুস
২) বাংলাদেশে বর্তমানে গড় স্বাক্ষরতার হার ➯৭৩.৯% [সর্বশেষ হিসাব ২০১৯ অনুযায়ী (২০১৮ সালে সাক্ষরতার হার ছিল ➯'৭২.৯%')।]
৩) বর্তমান মন্ত্রিসভার সদস্য ➯ ৪৮ জন; পূর্ণমন্ত্রী ➯২৬ জন; এবং নারীমন্ত্রী ➯ ৫ জন।
৪) মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেয়া হয়-- ৩২২ জন ( ২ সেপ্টম্বর ২০১৯ পর্যন্ত)
৫) ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে? ➯ আনোয়ারুল করিম চৌধুরী
৬) বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? ➯ ২৪টি(২৪তম ভোলাগঞ্জ) (সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
৭) ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক এর নামকরণ করা হয় --- শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক
৮) নেপালের প্রথম স্যাটেলাইটের নামNepaliSat-1 (উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯)।
৯) বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উদ্বোধনী ভেন্যু ওভাল (৩০ মে ২০১৯); ফাইনাল ভেন্যু লর্ডস (১৪ জুলাই ২০১৯)
১০) মাথাপিছু আয় (প্রক্ষেপণ)ঃ ২,১৭৩ ডলার
১১) মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি (৫৯টি তফসিলী ও ৫টি অ-তফসিলী)
১২) বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা ২৪টি (সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট)
১৩) বর্তমানে ভারতের মোট রাজ্য ২৮টি
১৪) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) সদস্য ৭২টি।
১৫) কমনওয়েলথ চেয়ারপারসন বরিস জনসন
১৬) সর্বশেষ থানা- হাতিরঝিল, ঢাকা(৬৫০তম)
১৭) ২০১৯ সালে "OIC City of Tourism" ঘোষণা করা হয়- ঢাকাকে
১৮) দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম- সাইদা খানম
১৯) "সগ্রাম" ও "প্রত্যাশা"- বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ
২০) বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন- নিউজিল্যান্ড
২১) "The Cell Door, Robben Island" চিত্রকর্মটি আঁকা- নেলসন ম্যান্ডেলার
২২) ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)
২৩) ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম- Stand By
২৪) সম্প্রতি সন্ধান পাওয়া "ফিকল ঝরনা" অবস্থিত- কমলগঞ্জ, মৌলভীবাজার
২৫) নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট "SEACO (South East Asian CO-Operation)এর সদস্য দেশ- ৫টি
২৬) ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন- জোখা আলহারথি (ওমান)
২৭) "International Year of Plant Health" ঘোষিত হয়- ২০২০ সাল
২৮) ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী? ➯ গাঙচিল
২৯) বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম? ➯ রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম (বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)
৩০) বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম? ➯ ৬৪তম
৩১) বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি? ➯ আমাজন (পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায়। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন)
৩২) "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে? ➯ ৩১ অক্টোবর ২০১৯(জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)
৩৩) "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে? ➯ ১০৭ জন। (৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারাবে)
৩৪) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে? ➯ প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)
৩৫) বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে? ➯ ২১টি (মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)
৩৬) জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে? ➯ রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা
৩৭) মোংলা বন্দরের পূর্ব নাম কী? ➯ চালনা বন্দর
৩৮) ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি? ➯ চাকমা ভাষা
৩৯) বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? ➯ তাইওয়ান ➯ নোট রমজান
৪০) কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ? ➯ ভারতে
৪১) ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হবে? ➯ ২৮টি (কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)
৪২) বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র)
৪৩)বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ যুক্তরাষ্ট্র
৪৪) বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম? ➯ চতুর্থ
৪৫) পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন(আমদানিতে যুক্তরাষ্ট্র)
৪৬) পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ➯ দ্বিতীয়
৪৭) ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয় কবে? ➯ ৫ আগস্ট ২০১৯
৪৮) যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে কবে? ➯ ২ আগস্ট ২০১৯
৪৯) সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে? ➯ আবদুল্লাহ হামদোক
৫০) বিশ্ব "মশা"দিবস কবে? ➯ ২০ আগস্টে
৫১) "স্বপ্ন পানসি" কার কাব্যগ্রন্থ? ➯ মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১৯ আগস্টে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেন।
৫২) "উত্তর পুরুষ(১৯৭৭),বঙ থেকে বাংলা(১৯৭৮) উপন্যাসের লেখক কে? ➯ রিজিয়া রহমান(২৮ ডিসেম্বর ১৯৩৯-১৬ আগস্ট ২০১৯)
৫৩) ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ভারতরত্ন"পান কে? ➯ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ।
৫৪) হিজরি সন প্রবর্তন করেন কে? ➯ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা)। প্রবর্তন করেন ৬৩৮ খ্রিস্টাব্দে এবং গণনা শুরু হয় ১৬ জুলাই ৬২২ সালে।১হিজরি= ৩৫৪/৩৫৫ দিন।

নিয়মিত আপডেট পেতে লাইক, কমেন্ট করে পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

BDR Bari; House No#97; South Ananda Nagar; Badda
Dhaka
DHAKA-1212