ℂ𝕙𝕖𝕞𝕚𝕤𝕥 𝔸𝕤𝕚𝕗 𝔸𝕣𝕒𝕗𝕒𝕥

ℂ𝕙𝕖𝕞𝕚𝕤𝕥 𝔸𝕤𝕚𝕗 𝔸𝕣𝕒𝕗𝕒𝕥

Share

Think Big :: Make Difference

24/01/2026

আপনার কাজই আপনার পরিচয়,
তাই এটি এমনভাবে করুন
যেন তা উদাহরণ হয়ে থাকে।

03/01/2026

IMEI চেক করার ধাপসমূহ:
১. আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাডে * #06 # টাইপ করে কল করুন। আপনার ফোনের IMEI নম্বর (সাধারণত ১৫ অঙ্কের) স্ক্রিনে দেখা যাবে। এটি নোট করুন। (যদি ডুয়েল সিম ফোন হয়, দুটি IMEI দেখাবে।)
২. SMS এর মাধ্যমে চেক করুন:

মেসেজ অপশনে যান।
KYD আপনার IMEI নম্বর লিখুন (উদাহরণ: KYD 123456789012345)।
এটি ১৬০০২ নম্বরে পাঠান।
রিপ্লাই মেসেজে আপনার IMEI-এর স্ট্যাটাস (বৈধ কি না, রেজিস্টার্ড কি না) জানানো হবে।

অথবা ওয়েবসাইটের মাধ্যমে চেক করুন:

https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে যান।
হোমপেজে "Check IMEI" বা "IMEI অনুসন্ধান" অপশন খুঁজুন এবং ক্লিক করুন (যদি না পান, "Device Registration" বা অনুরূপ মেনুতে যান)।
IMEI নম্বর ইনপুট করুন এবং সাবমিট করুন।
ফলাফল দেখাবে যে আপনার ডিভাইস BTRC ডাটাবেসে রেজিস্টার্ড কি না।

#অ্যাকাউন্ট তৈরি করার ধাপসমূহ:
১. https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে যান। (যদি লগইন পেজ দেখান, তাহলে "Register" বা "Sign Up" বা "নতুন অ্যাকাউন্ট তৈরি" অপশন খুঁজুন।)
২. "Register" বাটনে ক্লিক করুন।
৩. প্রয়োজনীয় তথ্য দিন:

আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর।
জন্ম তারিখ (NID-এর সাথে মিলিয়ে)।
মোবাইল নম্বর (যা NID-এর সাথে রেজিস্টার্ড SIM-এর)।
ইমেইল অ্যাড্রেস (যদি দরকার হয়)।
অন্যান্য তথ্য যেমন নাম, ঠিকানা ইত্যাদি।

৪. ফর্ম সাবমিট করুন। আপনার মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে।
৫. OTP ইনপুট করে ভেরিফাই করুন।
৬. একটি পাসওয়ার্ড সেট করুন এবং অ্যাকাউন্ট কনফার্ম করুন। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। (দরকারি ডকুমেন্টস যেমন NID-এর ছবি আপলোড করতে হতে পারে যদি রিকোয়েস্ট করা হয়।)
নোট: অ্যাকাউন্ট তৈরির সময় NID ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ IMEI NID-এর সাথে লিঙ্কড হয়। যদি সমস্যা হয়, BTRC হেল্পলাইন বা অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

#মোবাইল IMEI লিস্ট দেখার ধাপসমূহ (আপনার SIM বা NID-এর সাথে লিঙ্কড):
১. https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে যান এবং "Login" অপশনে ক্লিক করুন।
২. আপনার ইউজারনেম (সাধারণত NID নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। (যদি ভুলে যান, "Forgot Password" অপশন ব্যবহার করুন।)
৩. লগইন সফল হলে, ড্যাশবোর্ড বা মেনুতে "My Registered Devices" বা "নিবন্ধিত ডিভাইস লিস্ট" বা "IMEI List" বা "Special Registration" অপশন খুঁজুন এবং ক্লিক করুন।
৪. এখানে আপনার NID-এর অধীনে রেজিস্টার্ড সকল IMEI নম্বরের লিস্ট দেখা যাবে। এই লিস্টে থাকা ডিভাইসগুলোতে আপনার SIM (যা NID-এর সাথে লিঙ্কড) ব্যবহার করা যাবে।
৫. যদি কোনো IMEI যোগ করতে চান (যেমন বিদেশ থেকে আনা ফোন), "Add Device" বা "Special Registration" অপশনে যান, IMEI দিন, প্রয়োজনীয় ডকুমেন্টস (পাসপোর্ট, ক্রয়ের রসিদ ইত্যাদি) আপলোড করুন এবং সাবমিট করুন।

#নোট: SIM NID-এর সাথে রেজিস্টার্ড থাকে, তাই IMEI লিস্ট NID ভিত্তিক। যদি লিস্টে না থাকে, ডিভাইস রেজিস্টার করুন। যদি সমস্যা হয়, *১৬১৬১ # ডায়াল করুন বা BTRC-এর কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন। সকল প্রক্রিয়া বিনামূল্যে, কিন্তু ইন্টারনেট সংযোগ দরকার।

01/01/2026

Happy and Prosperous New Year!

As 2026 approaches, we would like to convey our best wishes to you and your family. We hope that 2026 holds success and good fortune in any endeavor you pursue.

We appreciate your trust in us!

Thank you, Best wishes

26/11/2025

২৬ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫” উদ্‌যাপিত হচ্ছে। প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

21/11/2025
27/09/2025

রুটি, আলু, বাদাম, ইত্যাদি বেশি ভাজা হলে অ্যাক্রিলামাইড তৈরি হয় যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। রুটি আলু, চিপস, বাদাম অতিরিক্ত ভাজবেন না। হালকা বাদামি বা সোনালী রং থাকা অবস্থায় ভাজা শেষ করুন।-বিএফএসএ

Photos from ℂ𝕙𝕖𝕞𝕚𝕤𝕥 𝔸𝕤𝕚𝕗 𝔸𝕣𝕒𝕗𝕒𝕥's post 10/08/2025

ব্যক্তি করদাতাগেণর অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক ও জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়।

04/08/2025

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেস্টের মূল্য অনুমোদন প্রসঙ্গে।

24/07/2025

আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই-বোনেরা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা এর বিমান র্দুঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহত ভাই বোনদের এখনো পাওয়া যাচ্ছে, নিখোঁজ রয়েছে অনেক অভিভাবকেরা বলছে। এমনকি কবরও ঠিক মতো অনেকেই ব্যবস্থা করতে পারে নাই। তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। আমরা যেনো এই স্পর্শকাতর দগ্ধ ছবি/ভিডিও পোস্ট না করি। এই দগ্ধ ছবি/ভিডিও গুলো আমাদের সন্তানেরা যখন ফোন ডিভাইস ব্যবহার করছে তখন দগ্ধ ছবি/ভিডিও গুলো সামনে এসে পরছে। এমনকি যাদের সন্তানদের দগ্ধ হয়েছে তাদের ফোনে যখন ছবি/ভিডিও গুলো পূনরায় দেখতে পাচ্ছে তখন তাদের মনের অবস্থা একবার আমরা সবাই ভাবি তাহলে আমরা কেনো এই ধরনের পোস্ট করছি এখনো। প্লিজ আমার আপনার আমাদের সন্তানদের বিকাশিত/কথা ভেবে অতিরিক্ত দগ্ধ ছবি/ভিডিও গুলো আমরা যারা পোস্ট করছি তারা যদি ডিলিট/অনলিমি করতেন তাহলে সবার সন্তানের জন্য খুব ভাল হতো।

আর আসুন আমরা সবাই মিলে অথবা আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনা করি।

বি:দ্র: আপনার একটি পোস্ট/শেয়ার হয়তো কোনো মা-বাবার, সন্তানের বা প্রিয়জনের হৃদয় ছিঁড়ে দিতে পারে। বিমান র্দুঘটনার কোমলমতি শিশুদের মর্মান্তিক ছবি বা ভিডিও পোস্ট/শেয়ার করা থেকে দয়া করে বিরত থাকি।

সচেতনতায়
অভিভাবকগণ

📵 আমরা যেনো দগ্ধ ছবি/ভিডিও গুলোর শোককে শেয়ার না করে- শ্রদ্ধা, দোয়া ও শিশু শহীদদের সম্মান জানাই।

18/07/2025

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ।

এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka