Samiul Haque- Biology HUB

Samiul Haque- Biology HUB THIS IS THE OFFICIAL PAGE OF BIOLOGY HUB BY SAMIUL HAQUE FOR ACADEMIC AND MEDICAL ADMISSION PREP.

এক অদ্ভূত রহস্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিতে। দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে!...
30/06/2025

এক অদ্ভূত রহস্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিতে।

দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে! কারণ, আরবিসি যদি একটা মাইটোকন্ড্রিয়ার মালিক হয়ে যেতো, তাহলে ফুসফুস থেকে যে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে প্রতিটি টিস্যুতে, গন্তব্যে যাবার আগেই সে নিজে এটা খরচ করে ফেলতো (কারণ, কারো কাছে যদি একটা মাইটোকন্ড্রিয়া থাকে, তবে সে এটার সাহায্যে অক্সিজেন পুড়িয়ে এটিপি অর্থাৎ শক্তি তৈরি করে ফেলতে পারবে। এটা হচ্ছে একধরণের ইঞ্জিনের মতো)। আমাদের টিস্যুগুলো তখন আর অক্সিজেন পেতোনা।

- তুমি কেমন ডিজাইনার? এত নির্ভূল আর যৌক্তিক তোমার ডিজাইনগুলো।

সেন্ট্রিয়োল দেয়া হল সবখানে। শুধু দেয়া হলোনা নিউরন আর গ্লিয়াল সেল এ। যদি আমাদের ব্রেইনের সেল গুলোতে সেন্ট্রিওল থাকতো, তাহলে এই সেন্ট্রিওল প্রতিটি কোষকে বিভাজিত করে নতুন কোষ তৈরী করে ফেলতো। ফলস্বরূপ, আমরা যা তথ্য সঞ্চয় করে রেখেছি আমাদের মেমোরিতে, সব এক প্রেসে কেল্লাফতে!! পাওনাদারের টাকা পাওনাদারও ভূলে যেতো দেওনাদারও ভূলে যেতো!😁

- তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন।

আমি যখন পোস্টেরিওর থোরাসিক ওয়ালের (বক্ষপিঞ্জরের পিঠের দিকের দিকের অংশ) ব্লাড সাপ্লাই ধরলাম, আমি জানতে পারলাম- এখানে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা মোটাদাগে সবাইকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু ২ মিনিটের একটা খটকা আমার লাগলো। কারণ আমি জানি, লেফট হার্ট থেকে এওর্টা বের হয়ে কার্ভ করে শেষে যখন ডিসেন্ড করতে শুরু করেছে, ততক্ষণে উপরের দু'টি রিবস (পাঁজর) মিস হয়ে গেছে। আবার এটাও ভাবলাম যে, কেউ তো দিয়েছে নিশ্চই। না হয় ব্লাড ছাড়া কিভাবে চলবে রিবস দু'টি। না, কেউ এসে দিয়েছে। জেনে গেলাম। 'কস্টোসারভাইকাল ট্রাঙ্ক' নামের একজন নেমে এসে ঠিকই দিয়েছে! যে 'সাবক্ল্যভিয়ান আর্টারি' তাঁরতাঁর চলে যাচ্ছিল, কি দরকার পড়লো ঐখানে দুটো ব্রাঞ্চ ছেড়ে দেবার!
আমি স্তব্ধ হয়ে গেলাম এক মুহুর্তের জন্য! তখনকার অনুভুতি কি যে ছিলো, বলে বোঝাতে পারবোনা।

-তুমি কেমন ডিজাইনার? তোমার ডিজাইন এত জ্যামিতিক।

টেবিলের এক কোণায় একটি বই রেখে দিলে তিন থেকে চার দিন পর সেখানে ১ সেন্টিমিটার ধূলোর আস্তর পরে। অথচ প্রতিটা অবচেতন মনে টেনে নেয়া শ্বাসে আধা লিটারের মত বাতাস টেনে নিচ্ছি প্রতি মুহূর্তে। একটু জোরে টান দিলেতো এক লিটারই ঢুকে পড়ে। বাতাসে এত ধূলিকণা আর জীবাণু! তবু কি আশ্চর্য্য!! কেকের মত স্পঞ্জি আর সফট ফুসফুসটার কিছু হয়না। আস্তরও পড়েনা। পড়বে কি করে? পুরো ট্রাকিয়া আর নাসাল এয়ার ওয়ে জুড়ে রয়েছে সিলিয়ারি বিট! প্রাকৃতিক ঝাড়ুদার। প্রতিনিয়ত ঝাড়ুদিচ্ছে ধূলিকণাগুলোকে।

-তুমি এ কেমন ডিজাইনার? এত নির্ভূল, নিখুঁত আর যৌক্তিক তোমার ডিজাইন!

"হে মানুষ সকল, তোমাদের কি এমন জিনিস যেটা তোমার রব থেকে তোমাকে গাফিল করে রেখেছে? অথচ তিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর সামঞ্জস্য করে দিয়েছেন।"
-সূরা ইনফিত্বার (৫-৬)

~সংগৃহিত

আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা।সৃষ্টিকর্তা চাইলে তোমার গত ৩+ মাসের কষ্টকে সফল করবেন , অথবা নাও করতে পারেন। যেটাই হোক, তো...
16/01/2025

আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা।

সৃষ্টিকর্তা চাইলে তোমার গত ৩+ মাসের কষ্টকে সফল করবেন , অথবা নাও করতে পারেন। যেটাই হোক, তোমার ভবিষ্যত ক্যারিয়ার গ্রাফ কেমন হবে সেটার একটা প্রাথমিক ফয়সালা হয়ে যাবে, যারা চান্স পাবে তাদের আল্লাহ (সৃষ্টিকর্তা) আসলে অনেক আগে থেকেই ডাক্তার হিসেবে কবুল করে নিসেন, যাদের হবেনা মোটেও মন খারাপের দরকার নেই, আল্লাহ (সৃষ্টিকর্তা) জানেন তার কোন বান্দাকে দিয়ে কি হবে, আর কোন বান্দাকে কোন উপহার দিতে হবে। বান্দা জানে তার কি চাই, কি প্রয়োজন তা জানেন আল্লাহ (সৃষ্টিকর্তা)।

কালকের জন্য শেষ কিছু পরামর্শ থাকবে তাও -

১. দয়া করে মাথা ঠান্ডা রাখবেন এক্সাম হলে যত যাই হোক, প্রথম ১০টা প্রশ্নের ১টাও পারতেসেন না, Cool! জানা ২টা প্রশ্ন ভুল পড়ায় প্রথমেই ভুল করে ফেললেন , Cool. MCQ , OMR এ ভুল দাগিয়ে দিলেন ১টা, Cool. কোনো ক্রমেই মাথা গরম যাবেনা।

২. আল্লাহর দোহাই Roll no, Registration no যা ফিলাপ করতে হয় , সেটা ১০০০% সতর্কতা নিয়ে ফিলাপ করবেন , আপনার জন্য এক্সট্রা প্রশ্ন- OMR উত্তরপত্র আনবেনা উনারা এটাই ধরে রাখবেন।

৩. নিজে নিজে OMR প্রশ্ন থেকে আলাদা করবেন না , নির্দেশনা শুনবেন। অনেক হলে ছিড়তে মানা করবে , কারণ স্যার ম্যাম পরে সব গুলা নিজেরা সতর্তকতার সাথে ছিড়ঁবে এজন্য, আর নিজেদের ছিড়তে বললেও খুব সাবধানে আস্তে আস্তে ছিড়বেন , না পারলে স্যার ম্যামের সাহায্য নিবেন।

৩. টাইম ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকবেন। কোনোভাবেই বাজে প্রশ্ন নিয়ে বসে থাকা যাবেনা, যা ্যা পা্রেন সেগুলা করে করে টান দিবেন, অনেকটা দোঁড়ের উপর থাকবেন। কিন্তু মাথা ঠান্ডা রেখে। ম্যাথ প্রশ্ন গুলা পরে আন্সার করবে।

৪. নেগেটিভ মার্ক কে ভাবনায় রেখে আন্সার করবেন। তাই ১০০টার ১০০টাই দাগিয়ে আসার পক্ষপাতি না, ১/২ টা blank ও থাকতে পারে প্রশ্নে (উত্তর নেই এমন প্রশ্ন). মোটামুটি ৯০-৯৫ টার মত দাগিয়ে আসবেন কিন্তু কোনক্রমে এর নিচে নয়। Option eliminate করে হলেও রিস্ক নিয়ে কিছু দাগিয়ে আসবে, প্রতি ১০টায় ৩টা হয়ে গেলেও লাভ আছে।

৫. যারা এতদিন ভালো ভাবে প্রিপারেশন নিসেন, তারা ভাববেন আপনি ইন শা আল্লাহ চান্স পাচ্ছেন, আপনার আর স্বপ্নের মেডিকেলের মাঝে জাস্ট এই পরীক্ষা টা আছে, এটাকে simply ডিংগাই আসতে হবে।

সবার জন্য শুভকামনা।

- এ কে এম সামিউল হক
- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (MBBS-
ফাইনাল ইয়ার )
Founder of Biology Hub
সেগমেন্ট হেড, মেডিকেল প্রোগ্রাম, Edge course
লেখক, QNA Medical Analysis Megabook

26/12/2024

মেডিকেলের সাজেশন সবারই আসলে জানা উচিত ⚡

23/12/2024

বায়োলজি একটু লজিক দিয়ে পড়ার চেষ্টা করবা 🧬


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiul Haque- Biology HUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Samiul Haque- Biology HUB:

Shortcuts

Share