Kaniz Fatima Chhanda

Kaniz Fatima Chhanda Kaniz Fatima Chhanda, a biochemist and health consultant at Dear Diet offers insights into science-driven health, fitness, and personal growth.
(708)

For business enquiries, contact [email protected] Kaniz Fatima Chhanda is a Biochemist and Molecular Biologist with a postgraduate degree from the University of Dhaka, fusing science with her dedication to health, wellness, and women’s empowerment. Her career spans roles at the National Forensic DNA Profiling Laboratory, Dhaka Medical College and Hospital, ICDDR, B, and Aristopharma Ltd., where she advanced preventative health strategies. As DEAR DIET’s Lifestyle Educator and Chief Coordinator, she crafts nutrition and wellness plans to enhance productivity and mental clarity. A trailblazing athlete, Kaniz was Bangladesh’s first female Powerman Malaysia Duathlete. She founded 'School of Cycling: Femina' and "Taboo Talks with Kaniz," a Facebook group breaking taboos around sexual and general health, making services accessible for women. Recognized as a National Change-Maker (2018) by The QK Foundation and Goodwill Ambassador for PKSF (2019), Kaniz bridges science and advocacy, inspiring healthier lives. Join her mission!

Ready? Yes!
22/09/2026

Ready?
Yes!

Pretty unpopular opinion about muscle recoveryঅ্যাথলিট হিসেবে সবসময়ই জেনে এসেছি যে ফোম রোলিং রিকভারিতে খুব ভালো কাজ করে।...
16/09/2026

Pretty unpopular opinion about muscle recovery

অ্যাথলিট হিসেবে সবসময়ই জেনে এসেছি যে ফোম রোলিং রিকভারিতে খুব ভালো কাজ করে। কিন্তু

১. পোস্ট এক্সারসাইজ ও নিউরোমাসকুলার রিকভারিতে ইনফ্রারেড সনা ভালো কাজ করে। রিসার্চ কম ও স্যাম্পল সাইজ ছোট হলেও এটার আউটকাম পজিটিভ।

২. ফোম রোলিং নিয়ে রিসার্চ বরং অনেক বেশি কিন্তু এর রেজাল্ট মাইনর ও ইনকন্সিস্টেন্ট। এটা ওয়ার্ম আপ টুল হিসেবে বেটার সাপোর্ট দেয়, রিকভারি টুল হিসেবে নয়।

আমার পারসোনাল এক্সপেরিয়েন্সে, ইনফ্রারেড সনার আফটার ইফেক্ট আমার খুব ভালো লাগে। যারা রেগুলার অ্যাক্টিভ থাকেন, তারা এখানে ইনভেস্ট করতে পারেন।

যে হারে ইঞ্জিনিয়ার ও আর্টস ব্যাকগ্রাউন্ডের লোকজন হেলথ এজুকেটর হয়ে যাচ্ছে, দুই-চারটা অনলাইন কোর্স নিয়ে হার্ভার্ড লেভেলে ব...
13/09/2026

যে হারে ইঞ্জিনিয়ার ও আর্টস ব্যাকগ্রাউন্ডের লোকজন হেলথ এজুকেটর হয়ে যাচ্ছে, দুই-চারটা অনলাইন কোর্স নিয়ে হার্ভার্ড লেভেলে বিচরণ করছে, এরপর নামের আগে কিটো বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, সাপ্লিমেন্ট বিশেষজ্ঞ ইত্যাদি লাগিয়ে আগের সমস্ত পড়ালেখা ও কাজের তথ্য লুকিয়ে দেশ ও দশের রোগমুক্তির জন্যে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে, এতে অচিরেই দেশের স্বাস্থ্যখাত উন্নতির শিখরে উঠবে আশা করি।

10-minute high protein breakfastছোলা আর চটপটির ডাল ছিলো এক কাপ, আগেই সিদ্ধ করা। প্যানে সামান্য পানি দিয়ে সেটা দিয়ে দিয়েছ...
10/09/2026

10-minute high protein breakfast

ছোলা আর চটপটির ডাল ছিলো এক কাপ, আগেই সিদ্ধ করা। প্যানে সামান্য পানি দিয়ে সেটা দিয়ে দিয়েছি। সাথে মাশরুম, সসেজ, সামান্য রসুন গুঁড়ো, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুঁচি, ধনে পাতা কুঁচি, সয়া সস, ওয়েস্টার সস দিয়ে ৭-৮ মিনিট নেড়েচেড়ে নামানোর আগে সাদা তিল দিয়েছি।

সাথে তিনটা ডিম সিদ্ধ।

প্রোটিন: ৩৮ গ্রাম
ফাইবার: ২২ গ্রাম (কারণ ২ টেবল স্পুন ভুষি খাওয়ার আধা ঘণ্টা আগেই খেয়েছি)

১০ মিনিটের এক মিনিটও বেশি লাগে নি প্রিপেয়ার করতে।

So what’s your excuse to not eat as healthy as possible?

And some people often think I have the luxury chatting with them and that I make content for a few pennies. Lol. The rea...
09/09/2026

And some people often think I have the luxury chatting with them and that I make content for a few pennies. Lol.

The reality is very different. Even while sitting in a hospital, waiting for the doctor to call me, I’m still working because my clients depend on me for their health and wellbeing.

My only luxury is I can work remotely.

PS
I’m not sick. Don’t be sad. And I genuinely love my job.

একটু আগে একটা পোস্ট দেখলাম যে দেশে ভালো ভালো ব্র‍্যান্ডের নকল ওষুধ বিক্রি হচ্ছে। এর আগে ইম্পোর্টেড সাপ্লিমেন্ট, স্কিন কে...
07/09/2026

একটু আগে একটা পোস্ট দেখলাম যে দেশে ভালো ভালো ব্র‍্যান্ডের নকল ওষুধ বিক্রি হচ্ছে। এর আগে ইম্পোর্টেড সাপ্লিমেন্ট, স্কিন কেয়ার, মেক-আপ ইত্যাদি নকল হওয়ার কথা আমরা জানি। কিন্তু দেশি ব্র‍্যান্ডের ওষুধও যদি এভাবে নকল হয়, মানুষ আসলে কোথায় যাবে?

বিভিন্ন ছোট ফার্মেসিতে অনেক বড় বড় ফার্মা কোম্পানি ওষুধ ডিরেক্টলি সাপ্লাই দেয় না। স্কয়ার দেয়, আই অ্যাপ্রিশিয়েট দেম। কিন্তু একটা নূন্যতম অর্ডারের নিচে বেশিরভাগ ফার্মাই দেয় না।

এরসাথে যোগ হয়েছে থার্ড পার্টি অনলাইন অ্যাপ। তারা সাপ্লাই দেয়, কিন্তু ব্র‍্যান্ড অথেন্টিসিটি চেক করার উপায় নেই। আর আরেকটু পেরিফেরিতে, উপজেলায়, গ্রামে ছোট ছোট ফার্মেসিগুলোতে এমন সাপ্লায়ারও নেই।

বড় ফার্মাগুলো যদি ম্যাসিভ সাপ্লাই চেইন এনশিউর না করতে পারে, তাহলে সামনে আমাদের দেশের মানুষের জন্যে আরো বিপদ আসন্ন।

স্বাস্থ্য খাতে যে করুণ অবস্থা দেখতে পাচ্ছি-
১. নকল ওষুধ
২. অ্যান্টিভ্যাক্স কমিউনিটি
৩. কিটো কাল্ট
৪. ওয়েট লস সাপ্লিমেন্ট, ইঞ্জেকশান, জুস
৫. কফি এনেমা প্র‍্যাক্টিশনার
৬. কয়েক মাস মেয়াদি কয়েকটা অনলাইন শর্ট কোর্স করে, হার্ভার্ড, পিএইচডি নাম ভাঙিয়ে হওয়া স্বাস্থ্য ইনফ্লুয়েন্সার
৭. ডিটক্স পপুলারিটি
.. এই লিস্ট আরো বাড়বে। সাধারণ মানুষ ভাতেও মরবে, অসুখেও মরবে। অথচ দিন দিন আমাদের স্বাস্থ্যখাত আরো বেটার হবার কথা ছিলো।

আফসোস। অসততা যতো সহজ হচ্ছে, জ্ঞানচর্চা ঠিক ততোটাই কঠিন হচ্ছে।

ফাস্টেস্ট হেলথি ব্রেকফাস্ট:৪০ গ্রাম প্রোটিন১৫ গ্রাম ফাইবারপ্রেপ টাইম ১০-১২ মিনিট আগে থেকে সিদ্ধ করা ছোলা ও চটপটির ডাল মা...
03/09/2026

ফাস্টেস্ট হেলথি ব্রেকফাস্ট:

৪০ গ্রাম প্রোটিন
১৫ গ্রাম ফাইবার
প্রেপ টাইম ১০-১২ মিনিট

আগে থেকে সিদ্ধ করা ছোলা ও চটপটির ডাল মাইক্রোওয়েভে দুই মিনিট গরম করে নিয়েছি। সাথে দিয়েছি চটপটি মশলা,কাঁচা মরিচ-পেঁয়াজ-ধনে পাতা কুঁচি, লেবুর রস, দুটো সিদ্ধ ডিম।

সাথে এক কাপ দুধ চায়ে এক স্কুপ প্রোটিন পাউডার।

ব্রেকফাস্ট তৈরির আগেই দুই টেবল স্পুন ভুষি পানিতে মিক্স করে সাথে সাথে খেয়ে ফেলেছি।

সারাদিনের অর্ধেকের বেশি প্রোটিন আর ফাইবারের চাহিদা এই এক ব্রেকফাস্টেই কাভার হয়ে গেছে।

যারা চটপটি বা ফুচকা লাভার তাদের জন্যে এরচেয়ে লোভনীয় হেলথি খাবার আর কিছু হতে পারে না।

আর আমি যেহেতু চা খোর, চায়ের সাথে আমার এখনের এক স্কুপ প্রোটিন পাউডার, এই টেস্টটা এতো কমপ্লিমেন্টিং যে বলার না। আমার সকালটাই সুন্দর হয়ে যায় এই এক কাপ চা খেয়ে!

সব মিলিয়ে, পেট আর মন দুইটাই ১০০% খুশি। 🥰

01/09/2026

জুসি, সফট স্টেক তৈরি করুন বাসাতেই!

একটা ১১ বছরের মেয়ে হুজুরের হাতে রেইপড হয়েছিলো, তার DNA ফরেনসিক রিপোর্ট নিয়ে যখন আমি কথা বলেছিলাম, তখন কিছু মানুষ ধর্ম...
29/08/2026

একটা ১১ বছরের মেয়ে হুজুরের হাতে রেইপড হয়েছিলো, তার DNA ফরেনসিক রিপোর্ট নিয়ে যখন আমি কথা বলেছিলাম, তখন কিছু মানুষ ধর্মের নমে আমাকে দোষারোপ করেছিলো। তাদের মতে, আমি ইসলাম বিদ্বেষী, সরকারি চামচা, টাকা খাওয়া দালাল ইত্যাদি।

কিন্তু তার পরের পোস্টেই সিমেন যে খালি চোখে ডেডবডিতে আইডেন্টিফাই করা যায় না, ইভেন ডক্টরেরও সেই ক্ষমতা ও অধিকার নাই, সেটা বলতেই আরেকদল দালাল, রাজাকার, মোল্লা ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।

আমি কি ফরেনসিক টেস্টিং এর জেনারেল প্রসেস নিয়ে স্টেটমেন্ট দিয়েছিলাম?
: হ্যাঁ। এটাই করেছিলাম, এর বেশি কিছু না।

এই দুইটা কেসের কোনোটা নিয়ে আমি কিছু বলেছিলাম?
: না, বলি নি।

ভিক্টিমদের জন্যে জোর গলায় জাস্টিস দাবি করি নি?
: হ্যাঁ। দুইবারই করেছিলাম।

তারপরও এক্সট্রিম মুসলিম আর হিন্দুরা আমাকে ঘৃণা করে নি? গালাগাল করে নি? বাজে কথা শোনায় নি?
: হ্যাঁ, করেছে। এখনও করে।

আমার শেষ দুটো পোস্টের কমেন্টগুলো লক্ষ্য করলেই পাবেন, এক পোস্ট খুব ভালো লেগেছিলো কারণ হুজুরের করা অন্যায়ের বিপক্ষে ছিলো সেটা। কিন্তু পরের পোস্টের সত্য কথা গায়ে লেগে গেছে। কারণ ভিকটিম হিন্দু।

অ্যান্ড ভাইস ভার্সা।

অথচ আই রিপিট, দুটোর কোনোটাতেই ডিরেক্ট কেস নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে, ঘটনার বিস্তারিত নিয়ে আমি কথা বলি নাই। জেনারেলি ফরেনসিক ল্যাব টেস্ট প্রসেস ছাড়া।

কেউ কেউ তো আরো উগ্র। আমি ও আমার মেয়ে কীভাবে রেইপড হলে, আমার নামে কীভাবে নিউজ হলে কী হবে এমন পোটেন্সিয়াল রেইপিস্ট ও অভিশপ্ত মানসিকতা তাদের কমেন্টে উঠে এসেছে। আপনারা ঐ হুজুরের চেয়ে কিংবা রামিসার রেইপিস্ট হত্যাকারীর চেয়ে কম কীসে? যারা যেকোনো নারীর ও বাচ্চার রেইপ এতো জঘন্যভাবে কামনা করতে পারেন?

নিজেদের পক্ষে না গেলেই যারা মোল্লা, মালাউন, রাজাকার, এথিস্ট, দালাল বলে গালি দেয়, চোখ বন্ধ করে নারী ও শিশুর ধর্ষণের স্বপ্ন দেখে, এই দুনিয়াটা আপনাদের মতো মানুষদের জন্যেই নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে কারণ আপনারা ধর্মের নামে, কিংবা রাজনৈতিক বিপক্ষ দলের নামে নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন।

এরপরেও আমি হাসি। এসব গালাগালি গায়ে লাগাই না।

ইউ ক্যান ইউজ স্ল্যাং অ্যান্ড থিংক ইয়োরসেল্ফ স্মার্ট, বাট আই উইল অলওয়েজ ইউজ মাই ব্রেইন অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি।

দ্যাট'স মাই পাওয়ার আগেনস্ট ইয়োর হেট্রেড, ব্রো।
দ্যাট'স মাই পাওয়ার! 😎

27/08/2026

মরদেহে খালি চোখেই কি সিমেন বা বীর্য চেনা যায়?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz Fatima Chhanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share