Al Mufid Islamic Academy

Al Mufid Islamic Academy one-to-one & Group Classes
Quran Memorization★Tajweed★Recitation
★Arabic Language★Ijajah★Hifz
★Quran Translation ★Kids Islamic Learning.

Lean From Home & Grow your Knowledge
online Islamic Education Worldwide.

19/08/2026

কুরআন শিখতে, আরবি শিখতে, মুখস্থ করতে, কষ্ট হয়। কথা সত্য। কিন্তু, কষ্ট কিসে হয় না? স্কুল, কলেজ, ইউনিভারসিটিতে হয়না? প্রতিটা মানুষের হয় না কষ্ট, অর্থ উপার্জনের চেষ্টায়? হয়না কষ্ট প্রতিটা মায়ের, সংসার চালাতে? কার আবার কষ্ট হয় না? দুনিয়ার জীবন, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক! কুরআন শিখতেও কষ্ট হয়।

কিন্তু, কষ্ট করে আর সব কিছু করে ফেলতে পারলেও, কুরআনের ক্ষেত্রে আমরা কষ্টটা করতে পারি না। পারি না সত্যিই?? নাকি, পারতে চাই না?

18/08/2026

কুরআনের মুত্তাসিল সনদ (السند المتصل) বলতে এমন ধারাবাহিক ও সংযুক্ত বর্ণনাসূত্র বোঝায়, যেখানে একজন বর্ণনাকারী সরাসরি তাঁর পূর্ববর্তী বর্ণনাকারীর কাছ থেকে কুরআন তিলাওয়াত/কিরাআত গ্রহণ করেছেন এবং এভাবে সনদটি রাসূলুল্লাহ ﷺ পর্যন্ত সংযুক্ত থাকে.
সহজভাবে বললে:
শিক্ষক → তাঁর শিক্ষক → তাঁর শিক্ষক → … → সাহাবি → রাসূলুল্লাহ ﷺ- জিবরাঈল (আ:)
এখানে মাঝখানে কোনো বর্ণনাকারী বা গ্রহণের সংযোগ ছুটে যায়নি,তাই এটিকে মুত্তাসিল (সংযুক্ত) সনদ বলা হয়।
কুরআনের ক্ষেত্রে এর গুরুত্ব
কুরআন শুধু বই দেখে শেখার বিষয় নয়; মুখে-মুখে ও সরাসরি শিক্ষকের কাছ থেকে গ্রহণের ধারাবাহিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কারি/হাফেজ যখন কোনো যোগ্য শায়খের কাছে কুরআন সম্পূর্ণ পড়ে শোনান এবং শায়খ তাঁর পড়া যাচাই করে অনুমতি দেন, তখন সেই গ্রহণের ধারাবাহিকতা সনদের অংশ হতে পারে।
উদাহরণ:
একজন ছাত্র → শায়খের কাছে পড়লেন → শায়খ তাঁর শায়খের কাছে পড়েছেন → সেই শায়খ তাঁর শায়খের কাছে → এভাবে কিরাআতের ইমাম/সাহাবি → রাসূলুল্লাহ ﷺ- জীবরাঈল(আ:)

17/08/2026

দুই বছরে কুরআন সম্পূর্ণরুপে হেফজ করার প্ল্যান করছেন?হ্যাঁ সম্ভব!যদি নিজের নিয়মাবলি এবং টার্গেট পূর্ণ করেন তাহলে অবশ্যই সম্ভব।
আমরাও আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করবো,৬ মাস, ১ বছর, দেড় বছর, ২ বছর কিংবা ৩/৪/৫ বছরে আপনার ইচ্ছে অনুযায়ী আমরা সাজিয়ে দিবো আপনাকে আপনার কোর্সের টার্গেট ও সম্পূর্ণ জার্নির সময়টাতে সকল সাপোর্ট ও সাহায্য।

16/08/2026

আলোচনা চলছিলো কুরআন ক্লাসে। বিবাহিত মহিলারা অথবা বাচ্চার মায়েরা কিভাবে কুরআন মুখস্থ করার জন্য সময় বের করেন??
একজন বললেন, আমি সপ্তাহে একদিন ঘর পরিষ্কার করি। বাকি দিন কোনোমতে রান্নাটা করি, আর পড়তে বসি।
আরেকজন বললেন, বাচ্চাকে স্কুলে পাঠিয়েই পড়তে বসি! ঘরের কাজ কমিয়ে এনেছি।
আরেকজন বললেন, আমি ফোনে কথা বলা, ইন্টারনেটে বসা একেবারে কমিয়ে দিয়েছি।
একজন বললেন, আমি সহজে বাইরে যাই না। আগে খুব যেতাম। এখন অপ্রয়োজনে যাই না কোথাও!
আর আরেকজন বললেন, আমি ঘুমাতে বড় ভালবাসতাম। ঘুম কমিয়ে দিয়েছি!!
আল্লাহ যেন খুব শীঘ্রই এঁদেরকে তাঁদের সেই গন্তব্যে পৌঁছে দেন! আমীন! লক্ষণীয় বিষয় এই যে এঁদের স্বামী সন্তানেরাও নিজেদের দাবী কমিয়ে দিয়েছেন, যেন তাদের প্রিয় মানুষটি সহজে কুরআনকে সময় দিতে পারে। কতই না সুন্দর, বিভিন্ন দেশী, বিভিন্ন ভাষীদের এই কুরআনের মজলিশ!
আর, খেয়াল করে দেখুন, কষ্ট ছাড়া, ত্যাগ স্বীকার না করে এই পথে হাঁটা সম্ভব না!!
আল্লাহ যেন আমাদের সকলকে এই পথের পথিক করেন! আমীন!

মসজিদুল হারামে প্রবেশের জন্য শতাধিক গেট রয়েছে, যার মধ্যে কিছু প্রধান ও ঐতিহাসিক গেট হজ উমরাহ কারিদের জন্য বিশেষ গুরুত্বপ...
15/08/2026

মসজিদুল হারামে প্রবেশের জন্য শতাধিক গেট রয়েছে, যার মধ্যে কিছু প্রধান ও ঐতিহাসিক গেট হজ উমরাহ কারিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রধান গেটগুলোর মধ্যে অন্যতম হলো বাদশাহ আব্দুল আজিজ গেট (গেট-১),
বাবে সালাম, বাবে ফাতাহ (গেট-৪৫) এবং আধুনিক কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ গেট (গেট-১০০),

যা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম ও দীর্ঘতম গেট হিসেবে পরিচিত।

মসজিদুল হারামের গুরুত্বপূর্ণ কয়েকটি গেট:বাদশাহ আব্দুল আজিজ গেট (গেট-১): এটি হারাম শরীফের অন্যতম প্রধান এবং সুপরিচিত দক্ষিণমুখী প্রবেশদ্বার।

কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ গেট (গেট-১০০): এটি সবচেয়ে বড় ও নতুন গেট, যা আধুনিক সম্প্রসারণ এলাকার সাথে সংযুক্ত।

বাবে সালাম: কাবা শরীফ তাওয়াফ শুরু করার জন্য একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ গেট।

বাবে ফাতাহ (গেট-৪৫): ঐতিহাসিক গুরত্বপূর্ণ এই গেট দিয়ে নবী করীম (সা.) মক্কা বিজয়ের সময় প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হয়।

বাবে মালিক ফাহাদ (গেট-৭৯): এটিও আধুনিক অংশের প্রধান গেটগুলোর মধ্যে একটি।
জরুরি তথ্য:সালাত আদায়ের জন্য সাধারণত নামাজের ৪০-৪৫ মিনিট আগে প্রবেশ করা ভালো।
৭৯ নম্বর গেট দিয়ে সাধারণত ইহরাম পরিহিত যাত্রীরা প্রবেশ করেন।

মসজিদ আল হারামের গেটগুলোর নাম ইসলামের ইতিহাস, নবী-রাসূল এবং সৌদি শাসকদের নামে রাখা হয়েছে।

সফর মাসের শেষ বুধবারকে “আখেরি চাহার শোম্বা” নামে বিশেষ দিবস হিসেবে পালন করা হয়। কেউ এটিকে রসূলুল্লাহ ﷺ -এর রোগমুক্তির দি...
12/08/2026

সফর মাসের শেষ বুধবারকে “আখেরি চাহার শোম্বা” নামে বিশেষ দিবস হিসেবে পালন করা হয়। কেউ এটিকে রসূলুল্লাহ ﷺ -এর রোগমুক্তির দিন, আবার কেউ জীবনের শেষ গোসলের দিন বলে প্রচার করে নানা রকম আমল ও অনুষ্ঠান চালু করেছে। যেমন: গোসল করা, নফল নামাজ-রোজা, খাবার বিতরণ, মান্নত, বিশেষ আংটি তৈরি ইত্যাদি। এমনকি অনেক স্থানে সরকারি ছুটি পর্যন্ত দেওয়া হয়।

কিন্তু গবেষণা ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত
১। রসূল ﷺ -এর জাদুর ঘটনা সফরের শেষ বুধবারে নয়, হুদায়বিয়ার চুক্তির পর মহররমে হয়েছিল। সুস্থ হওয়ার সময়ও আখেরি চাহার শোম্বার সাথে মেলে না। (ফাতহুল বারী ১০/২৩৭)
২। কোনো হাদীস বা সীরাতে নেই যে, তিনি ওই দিনে মসজিদে গিয়েছিলেন, গোসল করেছিলেন, বা বিশেষ আমল করেছিলেন।
৩। সাহাবায়ে কেরাম কখনো এ দিনকে বিশেষ দিবস ঘোষণা করেননি বা উদযাপন করেননি।
৪। শরীয়তে কোনো দিনকে বিশেষ ফযীলতপূর্ণ মনে করতে হলে দলিল প্রয়োজন। মনগড়া রেওয়াজের কোনো ভিত্তি নেই।
৫। নবী ﷺ এর অসুস্থতার সময় গোসল হয়েছিল বৃহস্পতিবারে। মৃত্যুর আগে আরো ওযু/গোসলের প্রমাণ সহীহ হাদীসে আছে। (সহীহ মুসলিম, হাদীস: ৪১৮)
৬। রসূল ﷺ এর ভালোবাসা ও আনুগত্য হলো তাঁর সুন্নাহ ও শরীয়ত মানা। ভিত্তিহীন দিবস ও রসম-রেওয়াজ উম্মতকে আসল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেয়।

আখেরি চাহার শোম্বা কোনো শরয়ী দিবস নয়। এটি একটি ভিত্তিহীন রসম, যা ইসলামের সাথে সম্পর্কিত নয়। মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহর অনুসরণ করা এবং এ ধরনের কুসংস্কার থেকে দূরে থাকা।

প্রথমবার মদিনায় যাচ্ছেন? এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখুন!মসজিদে নববীতে মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থান ও প্রবেশদ্বা...
12/08/2026

প্রথমবার মদিনায় যাচ্ছেন? এই তথ্যগুলো অবশ্যই জেনে রাখুন!

মসজিদে নববীতে মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থান ও প্রবেশদ্বারগুলো আগে থেকেই জেনে রাখলে মদিনা সফরে অনেকটাই সহজ হবে।

📌 আপনি নিজে প্রথমবার মদিনায় গেলে কিংবা পরিবারের কোনো নারী সদস্য প্রথমবার গেলে—এই পোস্টটি এখনই সেভ করে রাখুন।
প্রয়োজনে সফরের সময় দরজার নম্বরগুলো দেখে সহজেই সঠিক স্থানে পৌঁছাতে পারবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mufid Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share