20/08/2026
৫০তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা শেয়ার।
বোর্ড : প্রামাণিক স্যার। তারিখ : ১৯.০৮.২৬
চয়েজ : Admin, Taxation, Custom & Excise
Total ViVa Time : Approx. 20 Minutes
শুরুতে — No Formal Introduction
পুরো ভাইভা বাংলায়।
➤ Chairman Sir
স্যার : তোমার নাম কী? কোথায় পড়াশোনা করেছ? Subject কী?
- স্যার, আমি মো: কাউছার হামিদ। আমি Comilla University থেকে Pharmacy বিষয়ে B.Pharm এবং M.Pharm সম্পন্ন করেছি।
স্যার : বর্তমানে কী করছেন?
- বললাম, টিচিং বলায়, ফলো-আপ প্রশ্ন করলেন।
স্যার : একজন টিচারের ৩টি মূল গুণ বলুন।
- বললাম। একজন অভিভাবক হতে হবে, কারিকুলাম সম্পর্কে স্পষ্ট জ্ঞান ও ট্রেইনিং আবশ্যক, আধুনিক আইটি ও Ai ভিত্তিক দক্ষতা।
স্যার : (স্যার পুরোপুরি খুশি হননি বোধহয়) সময়ানুবর্তিতা ১ম রাখা উচিৎ। কি বলেন?
- জ্বী স্যার অবশ্যই।
শিক্ষাখাতে অগ্রগতির জন্য সরকারের কি কি প্ল্যান আছে?
- বললাম।
স্যার : ১ম চয়েজ কি?
- বললাম BCS Administration Cadre
স্যার : দেশে এই মুহূর্তে কী কী সংকট রয়েছে বলে আপনার মনে হয় ?
- বললাম, কিছু ফলো-আপ প্রশ্ন করেছেন।
স্যার : আপনি কী ভূমিকা পালন করবেন?
- বললাম। স্বাস্থ্যখাত ও হসপিটাল ফার্মেসি চালু + SDG-3, SDG-6 এ হাইলাইট করলাম + অন্যান্য বিষয় বললাম।
স্যার : বাংলাদেশের কর বৃদ্ধির জন্য কী করা যেতে পারে?
- স্যার, করের হার শুধু বাড়ানোর পরিবর্তে প্রথমে Tax Net বা করের আওতা বৃদ্ধি করতে হবে। + আরো ৩/৪টি বিষয় বললাম। করের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের জনসংখ্যা ভুলে ২৭ কোটি ২৩ লাখ বলেছি।
স্যার : আপনি সিউর ২৭ লাখ? না স্যার ১৭ লাখ হবে, আমার ভুল হয়েছে।
স্যার : Seven Sisters-এর নাম শুনেছেন? নামগুলো বলুন।
- জি স্যার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি প্রদেশ যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব দাবি করে। Seven Sisters হলো— Assam, Arunachal , Meghalaya, Manipur, Mizoram, Nagaland এবং Tripura।
বাংলাদেশের সীমানায় কয়টি?
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি?
প্রতিবেশি দেশ কয়টি?
(এখানে কি জানি একটা প্যাচ খেয়েছি মনে পড়ছে না। একেবারেই আয়ত্তে ছিল প্রশ্নটা। কিন্তু ভাইভা বোর্ডে সওয়াল-জওয়াবে সব আসে না।)
🔹 External One
ম্যাম : কোনো Extracurricular Activity-এর সঙ্গে জড়িত ছিলেন?
উত্তর: জি ম্যাম। আমি বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন extracurricular activities-এর সঙ্গে যুক্ত ছিলাম। আমি Comilla University Rover Scout-এ দায়িত্ব পালন করেছি, এছাড়াও Comilla University Science Club এ General Secretary এর দায়িত্ব পালন করেছি।
ম্যাম : স্কাউটিং এ কি শিখলেন?
- বহুত কথা বললাম। ( আমিতো অপেক্ষা করেছি এটার উত্তর দেব বলে)
🔹 External Two
স্যার : কাউসার, ভালো আছো?
- জি স্যার, আলহামদুলিল্লাহ।
স্যার : আমার সার্টিফিকেটগুলো দেখতেছেন। তোমারতো বেশকতগুলো এক্ট্রাকারিকুলাম রয়েছে, গুড।
স্যার : তোমার certificate-এ “Jamboree” লেখা আছে, এর মানে কী?
- স্যার, Jamboree হলো Scouts এর একটি বড় সমাবেশ, যেখানে বিভিন্ন অঞ্চলের বা দেশের Scout ও Guide সদস্যরা একত্রিত হয়। এখানে camping, training, cultural exchange এবং বিভিন্ন educational activity অনুষ্ঠিত হয়।
স্যার : Jamboree on the air and internet. এখানে Air দিয়ে কি বুঝিয়েছে? বললাম, কিন্তু Air মানে যে রেডিও সংক্রান্ত সেটা ক্লীয়ার করিনি।
স্যার : ফার্মাসিস্ট এবং ডাক্তারের কাজের মধ্যে পার্থক্য কী?
- ভালো করেই বললাম। প্রিপেয়ার্ড ছিলাম এরকম প্রশ্নের জন্য।
উত্তর: স্যার, ডাক্তার মূলত রোগ নির্ণয় (Diagnosis) করেন এবং রোগীর জন্য চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেন। আর ফার্মাসিস্ট ওষুধের সঠিক নির্বাচন, প্রস্তুতকরণ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ এবং রোগীকে ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্যার : Pharmacy-তে কোন Subject বেশি ভালো লাগে? কোন Course খুব খারাপ লাগত?
- বললাম।
স্যার : Pharmaceutical Company-তে যাওনি কেন?
স্যার, আমি একটি Pharmaceutical Company-তে internship করার সুযোগ পেয়েছিলাম। সেখানে একটি উক্তি ছিল "Don't use your brain just follow the rules." এই উক্তিটি আমার কাছে নেতিবাচক মনে হয়েছে।
আমি উপলব্ধি করি যে আমার Extracurricular activities যেমন: leadership, communication এবং organizational skills-গুলো আমি এমন একটি ক্ষেত্রে বেশি কার্যকরভাবে কাজে লাগাতে পারব, যেখানে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার এবং বৃহত্তর পরিসরে decision-making ও public service এর সুযোগ রয়েছে। তাই বিসিএস মুখী হই।) অনেকটা এরকমই উত্তর দিয়েছি)
স্যার : মাঠ প্রশাসনের পদসোপান বলো।
- উত্তর দিয়েছি। মাঝখানে ডিসি পদ বলতে ভুলে গেলাম।
স্যার : ডিসিপদ-ই বাদ হয়ে গেল।
- হাসিমুখে বললাম স্যার ভুলে বাদ পড়ে গেছে।
চেয়ারম্যান স্যার : ঠিকাছে। অনলাইন ফরম পূরণ করেছো।
- জ্বী স্যার।
চেয়ারম্যান স্যার : আচ্ছা তুমি আসতে পারো।
- আবার সালাম দিয়ে। দোয়া চেয়ে বের হলাম। (দোয়া করবেন স্যার! আমার জন্য, এটা আমার শেষ বিসিএস)
এক্সটার্নাল টু : বয়স শেষ হয়ে গেছে!
- জ্বী স্যার।
বি.দ্র : মূল এডমিট কার্ড ৩টা লাগে,
- তবে কোনো কাগজ না থাকলে সমস্যা নাই : মেইন কপি থাকলে ওখানে অফিস রুমে ফটোকপি করে দেয়। এক ছেলে একটাও এডমিট আনেনি। অনেক টেনশনে ছিল পরে বোধহয় ভাইভা ফেইস করতে পেরেছিল, মিসিং ফরম পূরণ করে বোধহয়। কিন্তু এসব বিষয় প্রচুর মানসিক চাপ সৃষ্টি করে।
- থাকলে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট নিবেন, এবং সার্টিফিকেট বিষয়ে বিস্তারিত জানবেন।