Nusra Guidance

Nusra Guidance

Share

জ্ঞান, হিদায়াহ ও আমলের পথে একসাথে চলি

04/03/2026

শুরু থেকে বুঝে বুঝে কুরআন শেখার ৪র্থ ক্লাস।
টপিক : সাকিন।

26/02/2026

শুরু থেকে বুঝে বুঝে কুরআন শেখার ২য় ক্লাস।
টপিক : তানভীন।

23/02/2026

শুরু থেকে বুঝে বুঝে কুরআন শেখার ২য় ক্লাস।
টপিক : যের ও পেশ।

22/02/2026

যে সব কারণে রোজা ভেঙে যায়:

১) কানে বা নাকে ওষুধ দেওয়া।
২) ইচ্ছাকৃতভাবে মুখভর্তি বমি করা।
৩) কুলি করার সময় পানি গলায় নেমে যাওয়া।
৪) স্ত্রীকে স্পর্শ করা ইত্যাদির ফলে বীর্যপাত হয়ে যাওয়া।
৫) এমন কোনো বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না—যেমন কাঠ, লোহা, কাঁচা গমের দানা ইত্যাদি।
৬) ইচ্ছাকৃতভাবে লোবান বা আগরবাতির ধোঁয়া নাক বা গলায় পৌঁছানো। বিড়ি, সিগারেট, হুক্কা পান করাও একই বিধানের অন্তর্ভুক্ত।
৭) ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলার পর এ ধারণা করা যে রোজা ভেঙে গেছে, তারপর ইচ্ছাকৃতভাবে আবার খাওয়া বা পান করা।
৮) রাত আছে মনে করে সুবহে সাদিকের পর সেহরি খেয়ে ফেলা।
৯) এখনো দিন বাকি ছিল; কিন্তু ভুলবশত সূর্য অস্ত গেছে মনে করে ইফতার করে ফেলা।

সতর্কীকরণ: উপরোক্ত সব কারণে রোজা ভেঙে যায়; তবে কেবল কাজা ওয়াজিব হয়, কাফফারা ওয়াজিব হয় না।

১০) ইচ্ছাকৃতভাবে, ভুলে নয়—স্ত্রীর সঙ্গে সহবাস করা বা খাওয়া-দাওয়া করলে রোজা ভেঙে যায়; এতে কাজা আদায় করতে হবে এবং কাফফারাও আদায় করা আবশ্যক।

21/02/2026

শুরু থেকে সহজ পদ্ধতিতে বুঝে বুঝে কুরআন শেখার জন্য পারফেক্ট একটি কোর্স।
ভিডিওগুলো ধৈর্যসহকারে দেখা শুরু করুন। ইনশাল্লাহ অনেক সহজ লাগবে।

20/02/2026

আহলান ও সাহলান
রমাদান ২০২৬ ইংরেজি
১৪৪৭ হিজরী
১৪৩২ বাংলা

07/02/2026

আলেম ওলামা ও দাঈদের জন্য নির্বাচন কিংবা এ ধরনের জনজীবনঘনিষ্ঠ বিষয়ে সাধারণ মানুষের সামনে মূলনীতি, নৈতিকতা এবং মূল্যবোধের কথা স্পষ্ট করে তুলে ধরাই যথেষ্ট। কারো পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া অথবা অপর পক্ষকে খাটো করে বলা সমাজের বড় একটি অংশের কাছে গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। ফলে দাওয়াহর যে বিস্তৃত ক্ষেত্র ও আস্থার জায়গা, তা ধীরে ধীরে সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। তবে যারা নিজে নির্বাচনে প্রার্থী অথবা কোনো দলের সরাসরি দায়িত্বশীল কিংবা সদস্য, তাদের প্রেক্ষাপট ও বক্তব্যের ধরন স্বাভাবিকভাবেই ভিন্ন হতে পারে।

একই সঙ্গে মনে রাখা জরুরি, ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, আদব ও শালীনতা কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ করা উচিত নয়। আল্লাহ তায়ালা আগামী দিনে নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধিদের ইসলামের আলোকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার তাওফীক দান করুন। আমীন

© Yusuf Sultan

24/01/2026

২০২৬ সালের রমজানের ক্যালেন্ডার।

27/10/2025

যে দেশকে আপনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, সেই প্রাণটা হারিয়ে যায় তারই অবহেলায়।
আপনার কাছে সে অমূল্য অথচ তার কাছে আপনার মূল্য মাত্র কয়েক লাখ।

26/10/2025

আজ ফার্মগেটে যে ব্যক্তি মারা গেলেন, তিনিও হয়তো আমার আপনার মতো ভেবেছিলেন "আমার মৃত্যু আরও দেরি আছে"
وَ مَا تَدۡرِیۡ نَفۡسٌ مَّاذَا تَكۡسِبُ غَدًا ؕ وَ مَا تَدۡرِیۡ نَفۡسٌۢ بِاَیِّ اَرۡضٍ تَمُوۡتُ ؕ
অর্থ: কেহ জানেনা আগামীকাল সে কী অর্জন করবে এবং কেহ জানেনা কোন্ স্থানে তার মৃত্যু ঘটবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবহিত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka