06/07/2025
টিম চাঙ্গিভুঙ্গি😀😀
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We are The Dynamic Generation FNZ 2018, Dhaka.
06/07/2025
টিম চাঙ্গিভুঙ্গি😀😀
02/05/2025
জাতীয় দলের প্লেয়ারদের বিজয়ের শিরোপা 😀😀
22/12/2024
বিসমিল্লাহির রহমানির রহিম
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
প্রিয় এলাকাবাসী....প্রিয় এলাকাবাসী....
"দক্ষিণ আরজবেগী মোহাম্মাদীয়া দারুস্সুন্নাত বাইতুল জান্নাহ হিফজুল কুরআন মাদরাসা"-তে নাজেরা, হিফজুল কুরআন এবং জেনারেল বিভাগে (প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) আবাসিক / অনাবাসিক শাখায় সীমিত আসনে ভর্তি চলছে।
◼️মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ
✅মনোরম ও নিরিবিলি পরিবেশ।
✅হুফফাজুল কুরআন বোর্ড ও উলামা, মাশায়েখের সু-পরামর্শে পরিচালিত।
✅দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্নসহকারে পাঠদান।
✅অভিজ্ঞ শিক্ষক এর মাধ্যমে পাঠদান ও ক্লাসের পড়া ক্লাসে আদায়।
✅বাংলা, ইংরেজী, আরবির মাধ্যমে জেনারেল ও ইসলামী শিক্ষার এক অপূর্ব সমন্বয় এবং জেনারেল বিভাগের ক্লাস সমূহ ৬ মাসের ভিতরে সম্পন্ন করা হয়।
✅সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব প্রধান।
✅সার্বক্ষনিক শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠ কার্যক্রম পরিচালনা।
✅শিশুদের শাররীক ও মানসিক প্রতিভা বিকাশের লক্ষ্যে ইসলামী সাংস্কৃতি ও প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা।
✅কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার বাস্তব অণুশীলন।
এছাড়াও মাদ্রাসায় এতিম, গরীব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।
মাদ্রাসার ঠিকানা: দক্ষিণ আরজবেগী (হাফেজ নগর), ৬নং ওয়ার্ড, দশমিনা, পটুয়াখালী।
ভর্তির জন্য আপনাদের সার্বিক সহোযোগিতায় নিয়োজিত আছেন অত্রপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
হাফেজ মাওলানা মোঃ রাশেদুল ইসলাম
যোগাযোগ করতে কল করুন 01767-491043 এই নম্বরে।
11/12/2024
রোগ থেকে মুক্তি পেতে কোরআনের যে ৬ আয়াত -
১. সুরা তাওবার ১৪ নম্বর আয়াত।
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন।
অর্থ : এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।
২. সুরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত।
وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
উচ্চারণ : ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন।
অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।
৩. ছুরা নাহলের ৬৯ নম্বর আয়াত।
يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ
উচ্চারণ : ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।
অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।
৪. সুরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত।
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
উচ্চারণ : ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতিুল লিলমু’মিনি-ন।
অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।
৫. সুরা আশ-শেফা ৮০ নম্বর আয়াত।
– وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ : ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।
অর্থ : এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন)
৬. সুরা হা-মীম এর ৪৪ নম্বর আয়াত।
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।
অর্থ : (বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার)
★হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালা এমন কোনও রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি।’ (বুখারী, খন্ড-২য়, পৃষ্ঠা-৮৪৮, হাদীস নং-৫২৭৬; তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫)
★তফসীরবিদ ইমাম বায়হাকী (রহ.) বলেন, পবিত্র কোরআনে যেমন আত্মার যাবতীয় রোগ এবং মন্দ প্রবণতার চিকিৎসা রয়েছে, তেমনি দেহের যাবতীয় রোগ-ব্যাধিরও চিকিৎসা রয়েছে।
তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না, তার কোন শেফা নেই। (তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫)
বনজঙ্গলের কি অপরূপ চিত্র ❤️❤️
সাইয়িদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আ-
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لايغفر الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
★বাংলা উচ্চারণ :
আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
★অর্থ :
‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’। [105]
[105] . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।
★দুরুদে নারিয়া কি?
দুরুদে নারিয়া অর্থ হলো আগুন থেকে বাঁচার দোয়া। এটির সাধারণত মূল নাম হলো সালাতে কুরতুবিয়্যাহ। মূলত যে দোয়া বা আমল করিলে মহান আল্লাহ তা’আলা মাকসাদকে পূর্ণ করেন, সে আমল বা দোয়াকেই দুরুদে নারিয়া বলে।
اَللّٰهُمَّ صَلِّ صَلٰوةً كَامِلَةً وَسَلِّمْ سَلَامًا تَامًّا عَليٰ سَيِّدِنَا
مُحَمَّدِنِ الَّذِيْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضىٰ بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَي الْغَمَامُ بِوَجْهِهٖ الْكَرِيْمِ وَعَليٰ اٰلِهٖ وَصَحْبِهٖ فِي كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَكَ- ياالله ياالله يا الله
★দুরুদে নারিয়া বাংলা উচ্চারণ-
আল্লাহুম্মা ছাল্লি ছালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আ’লা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহীল উক্বাদু ওয়া তানফারিজু বিহীল কুরাবু ওয়া তুক্বদ-বিহীল হাওয়ায়িজু ওয়া তুনালু বিহীর রাগাইবু ওয়া হুসনুল খওয়াতিমু ওয়া ইউস্ তাস্কাল গামামু বিওয়াজ হিহিল কারীম। ওয়া আ’লা আলিহী ওয়া ছাহবিহী ফী কুল্লি লামহাতিন ওয়া নাফাসিম বিআদাদি কুল্লি মা’লুমল্লাক্।
★দুরুদে নারিয়া বাংলা অর্থ-
হে আল্লাহ আমাদের সরদার হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর পরিপূর্ণ দুরূদ ও সালাম পৌছান, যার [মুহাম্মদ (সাঃ)-এর কারণে সমস্ত কঠিন বিপদ-আপদ থেকে উদ্ধার পাওয়া যায় এবং সব ধরণের বালা-মুছীবত দূর হয় এবং যার কারণে সকল প্রকারের হাযত পূরণ হয়। তাঁর কারণেই সমস্ত আশা আকাংখা বাস্তবায়িত হয় এবং তাঁর কারণেই ইমান অবস্থায় মানুষের মৃত্যু হয়। তাঁর সম্মানিত জাতের ওছীলায় বৃষ্টিপাত হয় এবং তাঁর পরিবারবর্গ ও সাহাবীদের উপর প্রতি মুহুর্তে ঐ পরিমাণ দুরূদ ও সালাম পাঠান যে পরিমাণ আপনার জ্ঞানে আছে।
★দুরুদে নারিয়া ফজিলত-
১.কোনো একজন বান্দা যদি বৃহস্পতিবার রাত্রে এক একা বসে নির্জন স্থানে তাহাজ্জুত নামাজের শেষে বসে ২৭বার মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে, তাহলে মহান আল্লাহ তা’আলা তাঁর দোয়া কবুল করে নেয়। একই সাথে সেই বান্দার মনের বাসনা পূর্ণ করে।
২.যদি কেউ কোনো রকম মারাত্মক অর্থাৎ মরণব্যাধি রোগে আক্রান্ত হয় আর বিজ্ঞ ও পরহেজগার কয়েকজন আলেমকে নিয়ে উক্ত দোয়াটি ৪৪৪৪ বার এক সাথে বসে পড়ে, তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ তা’আলা তাঁর মনের দোয়া কবুল করে তাঁকে সুস্থ্য করে দিবে।
৩.মনের সকল ইচ্ছা পূরণ করে দিতে উক্ত দোয়া বেশ কার্যকারী।
৪.যদি কেউ আসর ও ফজরের নামাজের পর মোট ১১ বার উক্ত দোয়া পড়ে, তাহলে সে ব্যক্তির সকল মনের আশা আল্লাহ তা’আলা পূরণ করে দেয়।
★দুরুদে নারিয়া পড়ার নিয়ম-
উক্ত আমল আপনি ফজর ও আসরের নামাজের পর পড়তে পারেন।
বিজ্ঞ কয়েকজন আলেমকে নিয়েও উক্ত আমল করতে পারেন।
কারো মরণব্যাধি অসুখ হতে মুক্তি লাভের জন্যও পড়তে পারেন।
এভাবে অসংখ্য কাজের জন্য আপনারা দুরুদে নারিয়া পড়তে পারেন।
★দুরুদে নারিয়া পড়া কি জায়েজ?
যদিও দুরুদে নারিয়া সম্পর্কে হাদিসের কোথাও উল্লেখ নেই। তবে বিজ্ঞ আলেমগণের মত হলো- “যেহেতু এটির অর্থ মন্দও নয়। বরং চাইলে এ দুরুদকে পড়া যাবে। এই দুরুদের অর্থ খুবই সুন্দর। “
★দুরুদে নারিয়া কতবার পড়তে হয়?
মূলত ১১ জন আলেম কে নিয়ে উপরে উল্লেখিত দুরুদটি (দুরুদে নারিয়া) পবিত্র অবস্থায় সর্বমোট ৪৪৪৪ বার পাঠ করতে হবে। তাহলেই এটির পূর্ণ ফজিলত দ্ধারা উপকৃত হওয়া যায়।
গ্রাম বাংলার প্রকৃতিতে আরও মুগ্ধ ❤️❤️❤️❤️❤️
জরুরি বৈঠক চলতেছে, রাজনৈতিক মাঠ খুব গরম 😁😁😁😁
পিও অবিভাবক আদু আঙ্কেল যখন আমাদের হলের রুমে আসেন এবং তার পবিত্র মুখনিঃসৃত হতে নসিহত পেশ করেন😎😎😎😁