আজ থেকে আমাদের ওয়েবসাইটে আরও নতুন কিছু ফিচার চালু হচ্ছে, যেমন: স্টুডেন্টরা তাদের নিজস্ব সিক্রেট কোড দিয়ে তাদের ক্লাসে উপস্থিতি, ক্লাস ম্যানুয়াল, ক্লাস টেস্টের রেজাল্ট, ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।
Free Job School
www.freejobschool.com
First time in Bangladesh, free education for job. Free Job School (Reg no-499/
06/06/2019
ফিডব্যাক।
যেকোন কিছুর ফিডব্যাক নেওয়াটা খুবই জরুরী। কারণ নাহলে আপনি বোঝবেন কি করে আপনি যা করছেন, তা সঠিক কিংবা আপনার পরিশ্রম কাজে আসছে। ধরুন আপনি জীমে যাচ্ছেন, কিন্তু আপনি যদি চেকআপ না করান, তাহলে আপনি কি করে বোঝবেন, আপনার পরিশ্রম কাজে আসছে? তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
কিছুদিন আগে আমরা আপনাদের বলেছিলাম, বাংলাদেশে আমরাই প্রথম চাকরী সম্পর্কিত একটা স্কুল করেছি, যেখানে লেখাপড়া হবে সম্পুর্ন ফ্রি। আর পড়াবেন দেশ বিদেশের বিখ্যাত প্রশিক্ষকেরা । আমরা আপনাদের আর্শিবাদে এবং প্রচেষ্টায় প্রথম ব্যাচের সব সীট পরিপূর্ন করে ভর্তি কার্যক্রম শেষ করতে পেরেছি। আগামী ১৪ইং জুন নির্ধারিত রুটিন অনুযায়ী আমাদের প্রথম ক্লাস শুরু হবে।
ইতিমধ্যেই আমাদের কার্যক্রম সম্পর্কে আমরা একটা ফিডব্যাক সার্ভে করেছি, কারন যেকোন কাজ শুরু করার পূর্বে অভিজ্ঞদের মতামত নেওয়া জরুরী । আর সেখানে আমাদের আরএমজি সেক্টরের লিডেন্ডগন এবং আমাদের স্কুলের কিছু ছাত্রছাত্রী তাদের মতামত প্রকাশ করেছেন। যদিও এখনও অনেকের কাছ থেকে ফিডব্যাক আসছে, তবুও এগুলো আপনাকে আমাদের সম্পর্কে একটা ধারণা দেবে, যে আমরা কি করছি আর কিভাবে করছি ।
আপনি চাইলে আমাদের সাইট ভিজিট করতে পারেন: (www.freejobschool.com)
মেইলও করতে পারেন: ([email protected])
06/06/2019
যেহেতু আমাদের বর্তমান ব্যাচের ভর্তি শেষ, ক্লাস শুরু ১৪ই জুন। তাই আপনি যদি আগামী ব্যাচে ভর্তি হতে চান, তাহলে আজই যোগাযোগ করুন ।
[email protected]
www.freejobschool.com
If you are intersted, you can visit our current list.
https://freejobschool.com/2019-2/
FREE EDUCATION FOR JOB – ফ্রি জব স্কুল Our contact informationGeneral query: [email protected], [email protected] & Results: [email protected]
শোনাও তোমার সফলতার গল্প!
সফলতা এটা নয় যে, আপনি একটা বিদেশী কোম্পানীর জিএম হয়ে সফল, আর অন্যজন একটা লোকাল কোম্পানীর পাতী ম্যানেজার হয়ে ব্যর্থ।
বিখ্যাত একজন লেখক বলেছিলেন, “সাফল্য হচ্ছে জীবনের একটা উপায় এটা যশ প্রতিফলনের কোন স্থান অথবা একটি গন্তব্য স্থল নয়। কোন একজন ব্যক্তির সাফল্য বিচার করা উচিত শুভ আচরণের উদ্দেশ্যে তার অঙ্গীকার ও বিরামহীন কঠিন পরিশ্রমের যাত্রাকে যা তিনি জীবনব্যাপী সংগ্রাম করতে পারেন সে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে।”
তুমি কি সফল? তাহলে একদিন চলে এসো আমাদের স্কুলে আর শুনাও তোমার সফলতার গল্প! হয়ত কেউ কেউ তোমার গল্পটাকেই তার অনুপ্রেরণা হিসেবে নিবে?
#প্রোজেক্ট_সফলতার_গল্প
20/05/2019
আমাদের সম্মানিত প্রশিক্ষক গন।
19/05/2019
আমাদের পথ চলার অনুপ্ররেণা !
জিমে নয়, স্কুলে।
জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, "পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।"
আর সেই কাজের রুটিনটায় হালকা পরিবর্তন করে, যদি মাসে দুটো শুক্রবারও কিছুটা সময় বেড় করতে পারো তাহলে আমাদের স্কুলে চলে এসো। জানি আমরা তোমাকে উপরে তুলে দিতে পারবোনা, তবে উপরে ওঠার জন্য সহযোগিতা করতে পারবো। আমরা তোমাকে জ্ঞানী বানাতে পারবোনা, তবে পড়াতে পারবো।
আমাদের স্কুলে বছরে চল্লিশ জনের একটাই ব্যাচ ভর্তি নেওয়া হয়। এবছরের ব্যাচটি ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। তুমি যদি চাও, আগামী জানুয়ারীতে নতুন ব্যাচে ভর্তি হতে পারো । বারোটি কোর্সে, মাসে দুটো, বছরে চব্বিশটি ক্লাস। মাসিক টেস্ট বারোটি, ফাইনাল পরীক্ষা একটি।
এবছরের প্রথম ক্লাস শুরু হবে চৌদ্দই জুন। আর ক্লাস নিবেন দেশের বিখ্যাত এক্সপার্টরা, যারা এই সেক্টরে ইতিমধ্যেই সফল। তুমি আমন্ত্রিত, একদিন এসো, দেখবে আমরা কি করি, কিভাবে করি।
আমাদের উদ্দ্যেশ সমুহঃ
* মানুষকে পেনড্রাইভ মেন্টালিটি থেকে, ওপেন-বুক মেন্টালিটিতে ফিরিয়ে আনা।
* আমরা পরবর্তী প্রজন্মকে বোঝাতে চাই, "শিক্ষা এমন একটা বিষয়, যেটা অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে অর্জনের সঠিক স্বার্থকতা।"
* আমরা মানুষকে বোঝাতে চাই, আমাদের পূর্ববতী প্রজন্ম যদি তাদের চর্চা, আবিষ্কার আর জ্ঞানকে লুকিয়ে রাখতো, তাহলে আজ আমাদের অবস্থান কোন কাউ-বয় এর চেয়ে বেশী ভালো হতোনা।
* আমরা মানুষকে দেখাতে চাই "মেধা আর পরিশ্রম করার ক্ষমতার সাথে যদি অভিজ্ঞতাকে যোগ করা যায়, তাহলে যেকেউ এই কঠিন বাস্তবতার রাজ্যে একটা শক্ত অবস্থানে দাড়াতে পারে । তাতে কলিগদের অসহযোগীতা, কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনা।"
15/05/2019
আপনি যদি এই স্কুলের ছাত্রছাত্রী বা কোন একটা বিষয়ে কোচার হতে আগ্রহী হন, তাহলে আমাদের স্কুলের ওয়েবসাইটটি একবার ভিজিট করুণ (www.freejobschool.com) । তারপর আমাদের সাথে যোগাযোগ করুন । আমরা সবসময় আপনার পাশে থাকতে চাই।
FREE EDUCATION FOR JOB – FREE EDUCATION FOR JOB Our contact informationGeneral query: [email protected], [email protected] & Results: [email protected]
14/05/2019
A day long free training on Higg FEM before starting this school.
ফ্রি জব স্কুল ।
খালি হাতে আসো, কাজে ফিরে যাও ।
নতুন বছরের আমরা শুরু করছি, অভিনব নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান ‘ফ্রি জব স্কুল’ । ক্লাস হবে শুধু শুক্রবার (ফ্রি), আর ক্লাস নিবেন দেশের খ্যাতনামা বিদ্যাপীট থেকে পাস করা সব জাদরেল মানুষ গড়ার কারিকরগণ ।
প্রাথমিকভাবে আমরা ঢাকা, সাভার, নারায়নগঞ্জ এবং গাজীপুর ক্যাম্পাস থেকে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবো, এবং ধীরে ধীরে দেশের সকল বড় শহরগুলোতে আমাদের ক্যাম্পাস চালু করবো । এখন আমরা প্রশাসন, এইচ.আর, কমপ্লায়েন্স, পরিবেশ, কেমিক্যাল, হেলথ সেফটি এবং ফায়ার সেফটি এর উপরে চাকরীজীবি ও ফ্রেসারদের ফ্রি ক্লাস করাবো । মাসে চারটি ক্লাস হবে, একজন শুধু একটাতেই অংশ গ্রহণ করতে পারবেন । ক্লাস চলবে দু’ঘন্টা, পরবর্তীতে সময় আরো বাড়ানো হবে ।
আমরা দেশের স্ব স্ব বিষয়ে খ্যাতনামা ও অভিজ্ঞ ট্রেইনারদের দিয়ে ফ্রি’তে ক্লাস করাবো । কারণ আমার বন্ধুরা এখন অনেকেই খ্যতিসম্পন্ন ট্রেইনার, হাতজোর করে সামনে দাড়ালে লজ্জায় না করতে পারবেনা, আমার না হয় লজ্জা নেই, কিন্তু ওদেরতো আছে । হয়ত এসি করা হলরুমে করাতে পারবোনা, তবে ইউনিভার্সিটির ঘাসেরে উপরেতো করাতে পারবো? নতুন বছরে বেশ ঢাকঢোল পিটিয়েই শুরু করবো, যাহাতে অন্যরাও উতসাহ পায়, তারাও এগিয়ে আসে, আমরা আশা করব অন্যসব আইডিয়ার মতো এটাও সবাই কপি করে নেয় ।
যারা এই প্রোগ্রামে যেকোনভাবে অংশ নিতে চাও, কিংবা আড়াল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও, তারা নিচের লিংকে অংশ নিতে পারো । এই প্রোগ্রামের উদ্দেশ্যে একটা গ্রুপ চালু করা হয়েছে, ওখান থেকেই প্রতি ব্যাচে পঞ্চাশজন অংশগ্রহণের সুযোগ পাবেন । তাই আপনার পরিচিত, অপরিচিত, চাকরীজীবি, ফ্রেসারদের এই গ্রুপে এ্যাড করতে পারেন, হতে পারে আপনার কারণে কেউ একটু সুযোগ পেলো, এটাও এক ধরনের সহযোগিতা ।
আমরা সবদিক, সব প্রতিকুলতা, সকল নেটওয়ার্ক কাজের লাগিয়ে এই দু’মাস ধরে পরিকল্পনা করবো, এবং জানুয়ারীতে আমাদের ক্লাস শুরু করবো ইন-শা-আল্লাহ । হতে পারে আপনার প্রয়োজন নেই, তবুও একটা ক্লাসে অংশ নিয়ে দেখতে পারেন, আমরা মানুষকে বিনাপয়সায় কি শিখাচ্ছি । আমাদের ক্লাসে শুধু শিক্ষাত্রীদের প্রত্যাশা করিনা, আলোচনা-সমালোচনাকারীদেরও প্রত্যাশা করি, কারণ সমালোচনা না হলে আমরা সঠিক পথে এগুবো কি করে?
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
1350