Kanchoen sir

Kanchoen sir

Share

MATHEMATICS & STATISTICS
BBA (Hon's), BBS, BBA Professional.

Mobile: 01511-452539
: 01611-452539
Address:::::::::::::::::::::::::::::::::::::
1No College Street (3rd Floor),
Science Laboratory,
(Opposite Priangon Shopping Center)
Dhaka-1205.

16/12/2025

আজ ১৬ ডিসেম্বর লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মহান "বিজয় দিবস"। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

11/12/2025

♦♦♦খুবই সত্য কথা ♦♦♦

যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে,
আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে,
আর সে দেশের দুর্নীতিবাজরা থাকবে পাঁচতলায়,
আর গুণীজনরা থাকবে গাছ তলায়,
আর অশিক্ষিত লোকেরা দেশ চালাবে,
আর শিক্ষিত লোকেরা অশিক্ষিতের অনুসরণ করবে।

Photos from Kanchoen sir's post 03/12/2025

♦♦♦FINAL MODEL TEST♦♦♦
♦♦7 College 2nd Year♦♦
♦♦(Session 2022-2023)♦♦
♦♦Subject:Business Statistics♦♦
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের (০৩/১২/২০২৫) বিবিএ অনার্স "দ্বিতীয় বর্ষের" Business Statistics এর ফাইনাল মডেল টেস্ট (সময় ৪ ঘন্টা ,সকাল ৯ টা ১৫ হতে ১ টা ১৫ মিনিট , ১০০নম্বর ) এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ..

Photos from Kanchoen sir's post 30/11/2025

♦♦♦FINAL MODEL TEST♦♦♦
♦♦7 College 2nd Year♦♦
♦♦(Session 2022-2023)♦♦
♦♦Subject:Business Statistics♦♦
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের (৩০/১১/২০২৫) বিবিএ অনার্স "দ্বিতীয় বর্ষের" Business Statistics এর ফাইনাল মডেল টেস্ট (সময় ৪ ঘন্টা ,সকাল ৮ টা ৩০ হতে ১২ টা ৩০ মিনিট , ১০০নম্বর ) এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ..

24/11/2025

♦♦♦:::::::ভূম‌িকম্প‌‌ে করণীয়::::::♦♦♦
দৌড়াবেন না, আশ্রয় নিন! (৫ম তলা বা তার উপরে), উঁচু ভবনে (৫ম, ৬ষ্ঠ, ৭ম তলা বা তার উপরে) থাকলে, বের হওয়ার চেষ্টা করা সবচেয়ে বড় ভুল। বাস্তবতা হলো, নিচের তলা ভেঙে পড়ার আগেই আপনি সিঁড়িতে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি এবং অন্ধকারে আটকা পড়বেন।

♦♦♦ভয়ঙ্কর সত্য:::::::::::::::
৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা গুরুতর আহত হয়। ভূমিকম্প শুরু হলে সিঁড়ি বা বারান্দা অত্যন্ত বিপজ্জনক!

♦♦♦দ্রুত আশ্রয় নিন ::::::::::::::::

♦বিছানায় থাকলে:::
শক্তভাবে খাটের নিচে ঢুকে পড়ুন।

♦অন্যান্য কক্ষে থাকলে:::
মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।

♦আশ্রয় না পেলে:::
শক্তিশালী দেয়ালের কোণে শরীর গুটিয়ে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।

♦মাথা সুরক্ষিত রাখুন:::
বাথরুমের বালতি উল্টো করে, হেলমেট, ঝুড়ি বা শক্ত ব্যাগ যা পাবেন, তা দিয়ে মাথা ঢেকে রাখুন।

♦বারান্দা এড়িয়ে চলুন:::
রেলিং বা স্লাব ভেঙে পড়তে পারে।

♦♦♦সৌভাগ্যবানদের জন্য কৌশল (১ম ও ২য় তলা):::::::::::::::
আপনি যদি ১ম বা ২য় তলায় থাকেন, তবে আপনার হাতে বের হওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুততার সাথে।

♦দরজা খোলা রাখুন:::
কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দিন (জ্যাম হওয়া এড়াতে)।

♦তাৎক্ষণিক নির্গমন:::
১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় চলে আসুন।

♦দূরত্ব বজায় রাখুন:::
রাস্তায় এসে কখনো বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না। ভেঙে পড়া রোধে ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে চলে যান।

♦♦♦ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে করণীয়::::::;::::::
আটকে পড়লে শান্ত থাকা এবং সঠিক সংকেত দেওয়া আপনার জীবন বাঁচাতে পারে।

♦চিৎকার করবেন না:::
চিৎকার করলে ধুলো ফুসফুসে ঢুকতে পারে এবং গলা দ্রুত শুকিয়ে যাবে।

♦সংকেত ব্যবহার করুন:::
হুইসেল থাকলে একটানা বাজান।
না থাকলে, আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল হিসেবে দেয়ালে বা শক্ত পাইপে তিনবার টোকা দিন।

♦সংরক্ষণ করুন:::
মোবাইল টর্চ অন করে রাখুন। কথা বলবেন না, ব্যাটারি বাঁচান।

♦নিরাপত্তা:::
মুখে কাপড় চেপে ধরুন যাতে ধুলো শ্বাসযন্ত্রে প্রবেশ না করে।

!♦♦♦ দৈনন্দিন প্রস্তুতি (আজ থেকেই শুরু করুন):::::::::::::;
প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর, কিন্তু প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে!

♦ঘুমের প্রস্তুতি:::
বিছানার পাশে একজোড়া জুতা, একটি হেলমেট এবং একটি হুইসেল রাখুন।

♦ভারী আসবাব:::
ভারী আলমারি, ফ্রিজ, এবং টিভি এমন জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না করতে পারে। পারলে দেওয়ালের সাথে বেঁধে রাখুন।

♦গ্যাস সিলিন্ডার:::
চেইন বা ফিতা দিয়ে মজবুতভাবে বেঁধে রাখুন।

♦নির্গমন:::
দরজা যেন কখনও অটো-লক না হয়। জরুরি চাবি সবসময় কাছাকাছি রাখুন।

♦♦♦শেষ বার্তা ও মানসিক শক্তি::::
এই ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টই প্রধান আবাসন, সেখানে সচেতনতা জীবনের সবচেয়ে বড় রক্ষাকবচ।

♦আমার সিদ্ধান্ত:::
"আমি ৪র্থ তলার উপরে—তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি—প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।"

♦প্রকৃতির কাছে আত্মসমর্পণ:::
জীবন কখনও কখনও কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি—এটাই আমাদের শক্তি।

জীবন মানে শুধু শ্বাস নেওয়া না, জীবন মানে সচেতন থাকা, আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

♦আপনার শেষ কথাটিই আমাদের প্রেরণা:::
জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি।






20/11/2025

★★★মোবাইল আসার পর কি কি খাইছে:::::;
১.রেডিও খাইছে
২.টিভি খাইছে
৩.টর্চলাইট খাইছে
৪.ক্যালকুলেটর খাইছে
৫.ক্যামেরা খাইছে
৬.সিডি খাইছে
৭.ভিসিডি খাইছে
৮.সিনেমা হল খাইছে
৯. ল্যাপটপ খাইছে
১০. আয়না খাইছে
১১.পড়ালেখা খাইছে
১২. রাতের ঘুম খাইছে
১৩.সময় খাইছে
১৪.পত্রিকা খাইছে
১৪. হাত ঘড়ি খাইছে
১৫. এলার্ম ঘড়ি খাইছে
১৬.বহু জীবন

সংসার খাইছে.....

05/11/2025

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
★★★★★★★★★★★★★★★★
♦️দুধে: ফরমালিন।
♦️ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
♦️মাছে: ফরমালিন।
♦️ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
♦️ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
♦️ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
♦️ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
♦️ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
♦️ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
♦️ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
♦️ মসলায়: ইটের গুড়া।
♦️হলুদে: লেড ক্রোমেট/ লেড য়োডাইড।
♦️ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
♦️ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
♦️ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
♦️ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
♦️ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
♦️ চাল চকচক করতে: ইউরিয়া।
♦️ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
♦️ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
♦️ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
♦️ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
♦️ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
♦️ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
♦️ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
♦️মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
♦️ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
♦️ সয়াবিনে পামওয়েল।
♦️ শুটকিতে কিটনাশক।
♦️ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...!



Photos from Kanchoen sir's post 04/11/2025

★CLASS TEST--05[FINANCE DEPT ]★
★7 College 2nd Year(Session 2022-2023)★
★Subject::Business Statistics ★
★Chapter::::::Hypothesis★
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের (০৪/১১/২০২৫) বিবিএ অনার্স "দ্বিতীয় বর্ষের" Finance Dept এর Business Statistics এর ক্লাস টেস্ট-০৫ (সময় ১.১৫ মিনিট ,সকাল ৯ টা ৩০ হতে ১০ টা ৪৫ মিনিট , ২৫ নম্বর ) এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ..

03/11/2025

বিল গেটসকে দেওয়া মায়ের ৩টি অমূল্য উপদেশঃ
★★★★★★★★★★★★★★★★
বিল গেটস তখন বয়সে অনেক ছোট স্কুল থেকে বাসায় ফিরেছেন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা! “বাবা, গণিত পরীক্ষায় কতো নাম্বার পেয়েছিস?”গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, “বাহ! এতো ভাল নাম্বার তোর ক্লাসে আর কয়জন পেয়েছে?”
“আমি একাই পেয়েছি মা!”
“বেশ বেশ! আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই দশ–বিশ, চল্লিশ–পঞ্চাশ এমনকি আশি–নব্বর পেলেও আমি রাগ করতাম। কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস!
এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সবকিছু। তবে তোর জন্য মায়ের তিনটি উপদেশ রইলো–

♦️১. প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগত রয়েছে। সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না।

♦️২. তুই যেরকম চিন্তা করবি, তোর জীবন সেভাবেই গড়ে উঠবে। তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না। কখনো ছোট চিন্তা করবি না। অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এতো বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে,অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়!

♦️৩. জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরেফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি।

সময় তখন ১৯৬৩ সাল। বিল গেটসের বয়স তখন আট বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাঁকে যখন এই উপদেশ তিনটি দিলেন তখন কেউ চিন্তাও করেনি এই তিনটি উপদেশ কীভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন, বিপ্লব বয়ে আনবে পৃথিবীজুড়ে, স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে!

25/10/2025

::::::::::::::::::::::★বাবা★::::::::::::::::::::::::::::
বাবাকে কোন দিন কষ্ট দিবেন না, কখনো বাবার অবাধ্য হবেন না। মনে রাখবেন, নিজের বাবা ছাড়া দুনিয়াটা নির্মম স্বার্থপর। সন্তানকে নিঃস্বার্থভাবে জীবনে সঠিক পথটা একমাত্র নিজের বাবা ছাড়া আর কেউ দেখায় না। বাবা গরিব বা ধনী হোক যেদিন বাবা থাকবেন না, সেদিন নিজের বাবার অভাব এই দুনিয়ার কোন সুখ দিয়ে পূরণ করতে পারবেন না।

যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে, বাবাকে অবহেলা করবেন না, অন্তত একটিবার বাবাকে জড়িয়ে ধরে বলুন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।




24/10/2025

মানুষকে খুশি রাখতে পারার মত কঠিন কাজ আর পৃথিবীতে নেই। সামান্য অর্থ আর স্বার্থের জন্য, মানুষ পূর্বের সব কথা ভুলে যায়...

24/10/2025

মানুষের প্রয়োজন মেটাতে নিজেকে শেষ করার পরেই,হয়তো টের পাবেন এই দুনিয়ায় আপনার জন্য আপনি ছাড়া আর কেউ নেই

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

1No College Street Road, 3rd Floor, (Opposite Priangon Shopping Center), Science Lab
Dhaka
1205