16/02/2023
সমাবর্তন সম্পর্কিত নির্দেশাবলী:
জাবির ষষ্ঠ সমাবর্তনের সমন্বয় সভায় গৃহীত গাউন, সার্টিফিকেট ও নাস্তা সংগ্রহের নিয়মাবলী।
রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ১৬ হাজার। এ কারণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গাউন, সনদপত্র ও উপহার সামগ্রী সকল বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতির নিকট পৌঁছে দেওয়া হবে এবং উক্ত বিভাগের যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন ততটি গাউন ও উপহার সামগ্রী বিভাগকে দেওয়া হবে। বিভাগীয় সভাপতি বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সাথে আলোচনা সাপেক্ষে গাউন ও উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করবেন।
২০ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০টা হতে রাত ৮.০০টা পর্যন্ত গাউন বিতরণ করা হবে এবং সকল বিভাগ ও ইনস্টিটিউটের অফিস খোলা রাখা হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা গাউন. ফেরত দিয়ে সনদপত্র নিতে পারবেন।
এছাড়া ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত গাউন বিভাগে জমা নেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারি বিভাগ থেকে সব কিছু পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে বুঝিয়ে দেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে গাউন জমা দিয়ে সনদ নেওয়া যাবে।
ডিগ্রি গ্রহণকারী এই বিশ্ববিদ্যালয়ের সিনেট অথবা সিন্ডিকেট অথবা শিক্ষা পর্ষদ অথবা একাদিক্রমে দুই বা ততোধিক কর্তৃপক্ষের সদস্য হয়ে থাকলে, সেক্ষেত্রে গাউন ছাড়াও তাঁকে সর্বোচ্চ কর্তৃপক্ষের স্যাস প্রদান করা হবে।
কোনো ডিগ্রি গ্রহণকারী সমাবর্তন গাউন ফেরত দিতে ব্যর্থ হলে তাঁকে মূল সার্টিফিকেট প্রদান করা হবে না। সমাবর্তন গাউন হারিয়ে ফেললে উক্ত গাউন বাবদ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হবে। যৌক্তিক সংখ্যক বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারিদের দিয়ে গাউন বিতরণের কাজ করানো হবে।
সমাবর্তনের দিন রেজিস্ট্রেশনকৃত কোন শিক্ষার্থী উপস্থিত না থাকলে পরবর্তীতে তিনি পরীক্ষা অফিস থেকে সনদপত্র এবং অন্যান্য উপহার সামগ্রী নিয়ে নিতে পারবেন। প্রতিটি বিভাগে গাউন ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণের এবং জমা নেওয়ার নির্দেশনা প্রশাসন থেকে দিয়ে দেওয়া হবে।
১৩.কোন বিভাগে কতজন রেজিস্ট্রেশন করেছেন তা সকল বিভাগ ও ইনস্টিটিউটকে জানিয়ে দেওয়া হবে। ক্যাটাগরি অনুযায়ী গাউন আলাদা করা হবে।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ মহামান্য রাষ্ট্রপতি চলে যাবার পর ৩টি পয়েন্ট থেকে নাস্তা বিতরণ করা হবে।
ক) অতিথি, শিক্ষক, কর্মকর্তা, এমফিল ও পিএইচডি রেজিস্ট্রেশনকৃতরা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে নাস্তা নিবেন।
খ) স্নাতক (সম্মান) ও মাস্টার্স-এর রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা জহির রায়হান মিলনায়তন অডিটোরিয়াম থেকে নাস্তা নিবেন।
(গ) উইকেন্ড প্রোগ্রামের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা রসায়ন ভবনের সামনে থেকে নাস্তা নিবেন।
১৪. নাস্তার কুপনের রং লাল, হলুদ, সবুজ ও নীল হবে। এর মাধ্যমে ক্যাটাগরি আলাদা করা হবে এবং কোনো রং এর কুপন কাদের জন্য তা নির্ধারণ করা থাকবে।
১৫) ডিগ্রি ঘোষণার ক্ষেত্রে আইআইটি, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাথে ও আইবিএ-জেইউ সমাজ বিজ্ঞান অনুষদের সাথে এবং বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট কলা ও মানবিকী অনুষদের সাথে থাকবে।
পুরো ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।
১৭. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটক থেকে রাস্তার দুপাশে, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জহির রায়হান মিলনায়তন, সমাজ বিজ্ঞান ভবন, গণিত ও পরিসংখ্যান ভবনের সামনে, কলা ভবন, শহীদ মিনার, নতুন প্রশাসনিক ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস আলোকসজ্জা করা হবে।
১৮। অংশগ্রহণকারীরা যারা আগে না এসে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আসবেন তাদের ঐ দিন দুপুর ১২ টা পর্যন্ত গাউন ও উপহার সামগ্রী দেওয়া হবে।
01/02/2023
22/01/2023
19/07/2020
20/06/2020