22/07/2020
॥সফ্ট রিমাইন্ডার॥
জিলহজ্বের প্রথম দশদিন বছরের শ্রেষ্ঠ দশটি দিন, যে দিনগুলিতে সকল উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক ইবাদত সমূহের সন্নিবেশ ঘটেছে।
কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা এই দশ দিনের শপথ করেছেন।
এই দশদিনের নেক আমল আল্লাহ তায়ালার কাছে অত্যন্ত বেশী প্রিয়। এমনকি জিহাদের চাইতেও।
কুরবানি করতে ইচ্ছুকগণ এদশদিন নখ ও চুল কাটা থেকে বিরত থাকবে।
তাহলিল-তাহমিদ-তাকবির দিয়ে দিনগুলো মুখরিত করে রাখা।
নফল সালাত, সিয়াম, সাদাকাহ, জিকির এবং তিলাওয়াত
আরাফার দিনের রোজা পূর্ববর্তী ও পরবর্তি বছরের পাপ মুছে ফেলে।
নয় জিলহজ্ব ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ্ব আসর পর্যন্ত ওয়াজিব তাকবির পাঠ।