Rabeta Islamic Academy

Rabeta Islamic Academy Enlighten Your Kids with World-Class Islamic and General Education.

রাবেতা ইসলামিক একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্লে ক্রাফটিং অ্যাক্টিভিটি।নিজেদের সৃজনশীলতাকে ...
24/09/2026

রাবেতা ইসলামিক একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্লে ক্রাফটিং অ্যাক্টিভিটি।
নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা বাসা থেকে ক্লে দিয়ে তৈরি করে এনেছে সুন্দর সুন্দর আকর্ষণীয় কাজ।

ছোট্ট হাতে সৃজনশীলতার বড় প্রকাশ—এভাবেই আনন্দের সঙ্গে শেখে আমাদের শিশুরা।

আবারও সাফল্যের মুকুট রাবেতার হিফজুল কোরআন বিভাগে!আল-আমানাহ ফাউন্ডেশন ও ন্যাশনাল হাফেজ সোসাইটির আয়োজিত কুরআন প্রতিযোগিতায়...
23/09/2026

আবারও সাফল্যের মুকুট রাবেতার হিফজুল কোরআন বিভাগে!

আল-আমানাহ ফাউন্ডেশন ও ন্যাশনাল হাফেজ সোসাইটির আয়োজিত কুরআন প্রতিযোগিতায় ৫ পারা ও ১০ পারা গ্রুপে প্রথমস্থানসহ একাধিক সাফল্য** অর্জন করেছে রাবেতা ইসলামিক একাডেমির হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীরা।

রাবেতা ইসলামিক একাডেমির হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও দোয়া।
কুরআনের আলোয় আলোকিত হোক তাদের জীবন, এগিয়ে যাক তাদের ভবিষ্যৎ।

আবারও সাফল্যের মুকুট রাবেতার হিফজুল কোরআন বিভাগে! 🏆আল-আমানাহ ফাউন্ডেশন ও ন্যাশনাল হাফেজ সোসাইটির আয়োজিত কুরআন প্রতিযোগিত...
23/09/2026

আবারও সাফল্যের মুকুট রাবেতার হিফজুল কোরআন বিভাগে! 🏆

আল-আমানাহ ফাউন্ডেশন ও ন্যাশনাল হাফেজ সোসাইটির আয়োজিত কুরআন প্রতিযোগিতায় ৫ পারা ও ১০ পারা গ্রুপে প্রথমস্থানসহ একাধিক সাফল্য অর্জন করেছে রাবেতা ইসলামিক একাডেমির হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীরা।

এই অর্জন শুধু একটি পুরস্কার নয় এটি শিক্ষার্থীদের পরিশ্রম, শুদ্ধ কুরআন তিলাওয়াত ও নিয়মিত অনুশীলনের ফল।

রাবেতা ইসলামিক একাডেমির হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও দোয়া।
কুরআনের আলোয় আলোকিত হোক তাদের জীবন, এগিয়ে যাক তাদের ভবিষ্যৎ।

রাবেতা ইসলামিক একাডেমি - আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সুন্দর সমন্বয়।

‘PISC Science & Innovation Expo 2026’-এ আমাদের চতুর্থ শ্রেণির খুদে বিজ্ঞানীদের চমৎকার অংশগ্রহণ! 🌟🔬  ​আজ রাবেতা ইসলামিক এ...
19/09/2026

‘PISC Science & Innovation Expo 2026’-এ আমাদের চতুর্থ শ্রেণির খুদে বিজ্ঞানীদের চমৎকার অংশগ্রহণ! 🌟🔬

​আজ রাবেতা ইসলামিক একডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এক চমকপ্রদ বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্টগুলো সফলভাবে উপস্থাপন করেছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি। তিনি শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং খুদে বিজ্ঞানীদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি বাস্তবধর্মী এবং সহজেই বাস্তবায়নযোগ্য বিজ্ঞান প্রজেক্টগুলো দেখে তিনি অত্যন্ত মুগ্ধ ও বিস্মিত হন।
​শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি, শিক্ষার্থীরা যখন তাকে "রাবেতা ইসলামিক একাডেমি"-র পরবর্তী প্রদর্শনীতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়, তিনি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন!
​আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানীদের এই অনন্য অর্জন ও আত্মবিশ্বাস আমাদের সত্যিই গর্বিত করেছে। তাদের আগামীর পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা! 🚀✨

​

15/09/2026

শুদ্ধ উচ্চারণে কুরআন শিক্ষার প্রথম ধাপ।

রাবেতা ইসলামিক একাডেমির প্রথম শ্রেণির ছাত্রীদের কায়দা রিডিং অনুশীলনের কিছু মুহূর্ত। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শুদ্ধভাবে কুরআন পড়ার ভিত্তি গড়ে তুলছে আমাদের শিক্ষার্থীরা।

অর্জনের পথে আরও এক ধাপ। 🥋রাবেতা ইসলামিক একাডেমিতে আয়োজিত কারাতে প্রশিক্ষণ কর্মশালায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ...
15/09/2026

অর্জনের পথে আরও এক ধাপ। 🥋

রাবেতা ইসলামিক একাডেমিতে আয়োজিত কারাতে প্রশিক্ষণ কর্মশালায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে একাডেমিক ভাইস প্রিন্সিপাল সাহেবের উপস্থিতিতে প্রদান করা হয় হলুদ বেল্ট।

31/08/2026

গল্পের ছলে শেখা।

রাবেতা ইসলামিক একাডেমির প্রি-প্লে শ্রেণিতে বই থেকে হাবিল ও কাবিলের ইংরেজি গল্প পড়ে শোনাচ্ছেন মিস, পাশাপাশি শিক্ষার্থীদের বাংলায় বুঝিয়ে দিচ্ছেন গল্পের বিষয়বস্তু।

মিসের গল্প বলার মাঝে মনোযোগী হয়ে শুনছে তারা—গল্পের আনন্দের সঙ্গে শিখছে নৈতিকতা ও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা।

শৈশবের এই ছোট ছোট শিক্ষাই গড়ে দেয় সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

পরীক্ষার ব্যস্ততা শেষে এবার একটু বিরতি। আলহামদুলিল্লাহ, আজ রাবেতা ইসলামিক একাডেমিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষ...
31/08/2026

পরীক্ষার ব্যস্ততা শেষে এবার একটু বিরতি।

আলহামদুলিল্লাহ, আজ রাবেতা ইসলামিক একাডেমিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষার শেষ পরীক্ষা। এর মধ্য দিয়ে শুরু হলো শিক্ষার্থীদের পরীক্ষাকালীন ছুটি।

শেষ পরীক্ষার কিছু মুহূর্তে ধরা পড়েছে তাদের মনোযোগ, ব্যস্ততা আর পরিচিত শ্রেণিকক্ষের কিছু সুন্দর স্মৃতি।

30/08/2026

স্কুল শিক্ষার পাশাপাশি কুরআন ও আরবি শিক্ষায় এগিয়ে যাচ্ছে রাবেতার শিক্ষার্থীরা।

প্রথম শ্রেণির শিক্ষার্থীদের আরবি রিডিং অনুশীলনের এই চিত্রই বলে দেয়—নিয়মিত চর্চায় শেখার অগ্রগতি কতটা সুন্দর হতে পারে।

রাবেতা ইসলামিক একাডেমীর গৌরবময় সাফল্য।আলহামদুলিল্লাহ! 🤲সেরা হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকা জেলা অডিশনে রাবেতা ইসল...
29/08/2026

রাবেতা ইসলামিক একাডেমীর গৌরবময় সাফল্য।

আলহামদুলিল্লাহ! 🤲
সেরা হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকা জেলা অডিশনে রাবেতা ইসলামিক একাডেমীর শিক্ষার্থীরা অর্জন করেছে অসাধারণ সাফল্য।

🌟 সাফল্যের অর্জনসমূহ:
🥇 চতুর্থ স্থান অর্জন
🏅 একাধিক সনদপত্র অর্জন
🎫 গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের জন্য ৩টি ‘ইয়েস কার্ড’ প্রাপ্তি

এ অর্জন আমাদের শিক্ষার্থীদের মেধা, মেহনত ও নিরলস প্রচেষ্টার পাশাপাশি সম্মানিত উস্তাদদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতার এক উজ্জ্বল প্রতিফলন।

এই সাফল্য কেবল একটি অর্জন নয়—এটি কুরআনের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা।

Address

২৭, অভয় দাস লেন, ফ্রেন্ডস টাওয়ার (লিফটের চতুর্থ তলা), টিকাটুলি, ওয়ারী
Dhaka
১২০৩

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Rabeta Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share