Bangladesh Non-government Education Institutes Employees National Council

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Non-government Education Institutes Employees National Council

Bangladesh Non-government Education Institutes Employees National Council nothing

22/04/2021

আবার সামনে আসছে ।

রাশিয়ায় অধ্যয়নরত এক ছাত্র লিখেছেঃরাশিয়ায় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেয়া হয় ৫ আর কেউ কোন উত্তর না লিখে সাদা খাতা জমা দিলে ত...
18/01/2021

রাশিয়ায় অধ্যয়নরত এক ছাত্র লিখেছেঃ
রাশিয়ায় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দেয়া হয় ৫ আর কেউ কোন উত্তর না লিখে সাদা খাতা জমা দিলে তাকে দেয়া হয় ২।
মস্কো বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটিতে আমি পরীক্ষার এই নম্বর পদ্ধতি সম্পর্কে জানতাম না। জেনে অবাক হয়ে ড থিওদর মেদ্রায়েভকে জিজ্ঞেস করি,একজন ছাত্র কিছুই না লিখে ২ পাবে এটা কী যৌক্তিক! তার তো শূন্য পাওয়াটাই সঠিক।

ড মেদ্রায়েভ উত্তর দেন, একজন মানুষ এতো শীতের মধ্যে সকাল সাতটার ক্লাসগুলো ধরতে আরো আগে ঘুম থেকে উঠেছে, গণপরিবহনে চড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসরুমে পৌছেছে; প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করেছে, তাকে কী করে শূন্য দিই!
যে তার রাতগুলোতে পড়ালেখা করেছে, কলম-নোটবুক-কম্পিউটার কিনেছে পড়ালেখার জন্য; জীবন-ধারায় এতো ত্যাগ সাধন করেছে পড়ালেখার জন্য তাকে কী করে শূন্য দিই!

একজন ছাত্র উত্তর লিখতে পারেনি জন্যই তাকে আমরা শূন্য দিতে পারিনা বাবা। আমরা মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা জানাতে চাই; তার মেধা আছে, সে কমপক্ষে চেষ্টা করেছে। যে ফলাফল আমরা দিই এটা শুধু উত্তরপত্রে লেখা উত্তরের ওপর ভিত্তি করে হতে পারেনা। এই ফলাফল দেয়া হয় তার প্রশংসা করতে আর সে যেহেতু মানুষ সে ন্যুনতম একটা নম্বর পাবার যোগ্য।

এটা শুনে আমি কেঁদেছি; বুঝতে পারিনি কী বলবো। কিন্তু ঐদিন আমি মানুষের গুরুত্ব বুঝতে পারি।

শূন্য নম্বর ছাত্রদের মোটিভেশন কমায়, তাদেরকে শেষ করে দেয়, তারা আর লেখাপড়াকে পছন্দ করতে পারে না।

গ্রেড বুকে শূন্য নম্বর লেখা হলে, ছাত্ররা ঐ বিষয়ের প্রতি আর আগ্রহ বোধ করে না। এই গল্পটা শিক্ষকদের উদ্দেশ্যে বলা; তারা যেন নিজ নিজ দেশের শূন্য দেবার বাতিল-জবুথবু শিক্ষা-ব্যবস্থাটাকে বদলাতে চেষ্টা করে।

সংগৃহীত

02/12/2020

জাতীয়করণ, নীতিমালা, দাবীমালা

১/ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ করতে হবে।

২/ কোন প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীর চেয়ে শিক্ষক/কর্মচারী বেশি থাকে তাহলে বদলির মাধ্যমে তাদেরকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে সে সকল অযোগ্য প্রতিষ্ঠান বন্ধ করে দেন। কিন্তু কোন শিক্ষক/কর্মচারী যাতে জাতীয়করণ থেকে বাদ না পড়ে এটাই আমাদের চাওয়া।

৩/ কোন প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীরা অযোগ্য না। তাই বদলির মাধ্যমে তাদেরকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সরকারের লাভ হবে।

৪/ কোন এলাকায় প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে প্রয়োজনীয় সংখ্যক রেখে বাকিগুলো বন্ধ করে দিলে বা অন্য কোন প্রতিষ্ঠানে রূপান্তরিত করলে সরকারের অনেক টাকা বেঁচে যাবে। দরলাম এরকম দূর্বল প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর সংখ্যা ৫০ হাজার। বর্তমানে প্রতিবছর ৫০ হাজারের বেশি শিক্ষক/কর্মচারী নিয়োগ দেওয়া হয় বা প্রয়োজন হয়। ঐ ৫০ হাজার শিক্ষক /কর্মচারীদেরকে অন্য প্রতিষ্ঠানে বদলি করলে কোন শিক্ষক /কর্মচারী জাতীয়করণ থেকে বাদ পড়বেনা আবার সরকারেরও অনেক টাকা সাশ্রয় হবে। ফলে জাতীয়করণ করতে অনেক টাকা কম লাগবে।

৫/ মুজিব বর্ষেই জাতীয়করণ করতে হবে। কারণ আমরা মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে চাই।

৬/ বর্তমানে জাতীয়করণের আর্থিক সামর্থ্য রয়েছে। এখন দরকার শুধু সদিচ্ছার সামর্থ্য।

বিঃদ্রঃ মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে। একদিন আমরা কেউ পৃথিবীতে থাকবনা। আমাদের ভাল কাজগুলো আমাদেরকে বাচিয়ে রাখবে। তাই সরকারের প্রতি অনুরোধ ইতিহাসে স্মরণীয় হতে চাইলে ৫ লক্ষ শিক্ষক /কর্মচারীর দাবী মেনে নিন এবং এই মুজিব বর্ষের সেরা উপহার হিসেবে জাতীয়করণের ঘোষণা দিন। আর শিক্ষক/ কর্মচারীদের প্রতি অনুরোধ শুধু নিজের প্রতিষ্ঠানের জাতীয়করণ বা কিছু সংখ্যক প্রতিষ্ঠানের জাতীয়করণ না চেয়ে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ দাবী করুন। শিক্ষক/কর্মচারী নেতাদের প্রতি অনুরোধ আপনারা আর বসে না থেকে কঠিন কর্মসূচি দিন। শিক্ষক/কর্মচারীরা আন্দোলন করতে প্রস্তুত। তারা আপনাদের কর্মসূচির জন্য বসে আছে। আল্লাহ সহায় হোন।

11/06/2020

এই লেখা যেদিন লিখছি, সেদিন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। অর্থমন্ত্রী অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ কর...

24/05/2020

দীর্ঘ সংযম সাধনার উপহার ঈদ-উল-ফিতর।
আসুন এই মহিমান্বিত দিনে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে

সকলের মাঝে সুখ, দু:খ, ভালবাসা ভাগাভাগি করে নিই।পাশাপাশি পরিবার এবং সমাজের

কল্যানে নিজেকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে উদযাপন করি এবারের ঈদ।
আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের প্রানঢালা শুভেচ্ছা।

োবারক।

মোহাম্মাদ মোস্তফা ভুইয়া
মহাসচিব
বাংলাদেশ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান
কর্মচারী জাতীয় পরিষিদ।

আমাদের কি করণীয় ?
16/03/2020

আমাদের কি করণীয় ?

শোক সংবাদ।বরিশাল জেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী নেতা আমাদের প্রিয় গনি ভাই আমাদের চলে গেলেন ছেড়ে না ফেরার দেশে (...
04/01/2020

শোক সংবাদ।
বরিশাল জেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী নেতা আমাদের প্রিয় গনি ভাই আমাদের চলে গেলেন ছেড়ে না ফেরার দেশে ( ইন্নালিল্লাহী......... রাজীউন)। আমাদের প্রিয় গনিভাই বড়ই ভাল মানুষ ছিলেন। গনি ভাই ঢাকা আসলে আমার সাথে দেখা না হলেও প্রায়ই ফোন করে জানাতেন যে তিনি ঢাকায় এসেছিল। মাঝে মধ্যে সময় যদি বেচে যেত তাহলে হাবীবুল্লাহ বাহার কলেজে এসে দেখা করে যেতেন।
অনেক সহজ সরল মানুষ ছিলেন। অনেক বারই আমাকে বরিশাল যাওয়ার জন্য বলে ছিলেন। গনি ভাইয়ের বরিশাল আমার আর যাওয়া হলনা। মাঝে মাঝে চিন্তা করতাম একদিন লঞ্চে চড়ে গনি ভাইয়ের বরিশাল ঘুরে আসব।
আল্লাহ গনিভাইকে বেহেস্ত নসিব করুন। আমিন

মোহাম্মদ মোস্তফা ভুইয়া
মহাসচিব
বাংলায়াদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
কর্মচারী জাতীয় পরিষদ।

Address

Habibullah Bahar College , Kakrail
Dhaka
1000

Telephone

+88029358278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Non-government Education Institutes Employees National Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Non-government Education Institutes Employees National Council:

Shortcuts

Share

Category