27/04/2026
আশা শিক্ষা কর্মসূচির মাঠ পর্যায়ের শিক্ষা সুপারভাইজারদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসূচির সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়া ও বরিশাল ডিভিশনের আওতাধীন শিক্ষা সুপারভাইজারদের অংশগ্রহণে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুদিন ব্যাপী কর্মশালার প্রথম দিনে আশা-গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব আব্দুছ ছালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির সিনিয়র এডুকেশন ম্যানেজার জনাব সামিউল হক, মাঠ ও কেন্দ্রীয় কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা সুপারভাইজারগণ।
22/04/2026
আশা শিক্ষা কর্মসূচিতে শুরু হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আশা শিক্ষা কর্মসূচিতে নিয়োজিত শিক্ষা সেবিকা ও শিক্ষা সুপারভাইজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক, এডুকেশন প্রোগ্রাম অফিসার, এডুকেশন মনিটর, রিসোর্স ডেভেলপার এবং এডুকেশন অফিসারগণ।
#আশা_শিক্ষা_কর্মসূচি
01/04/2026
🦠 বর্তমানে দেশে হাম এর প্রাদুর্ভাব বেড়েছে। হাম কী, এর লক্ষণ ও প্রতিকার জানুন এবং আপনার শিশুকে সুরক্ষিত রাখুন।
📌 বিস্তারিত জানতে দেখুন নিচের ছবিগুলো 👇
নিজে জানুন ও শেয়ার করে অন্যকেও সচেতন করুন।
29/03/2026
পবিত্র ঈদ-উল-ফিতর- এর আনন্দঘন ছুটি শেষে নতুন প্রত্যয় নিয়ে আবারও শুরু হলো আশা শিক্ষা কর্মসূচির পথচলা। আগামী দিনে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী ও ফলপ্রসূ উদ্দ্যোগ গ্রহণে আমরা বদ্ধপরিকর।
#আশা_শিক্ষা_কর্মসূচি
26/03/2026
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে গিয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
25/03/2026
শহীদের রক্তে রাঙানো এই স্বাধীনতা আমাদের সাহস, আমাদের অস্তিত্বের প্রতীক। মাথা নত না করার অঙ্গীকার নিয়েই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। 🇧🇩
সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।✊
22/03/2026
📱 শিশুর মোবাইল আসক্তি ও অভিভাবকের করণীয়:
বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহার ধীরে ধীরে একটি বড় সমস্যায় পরিণত হচ্ছে। অনেক শিশু দীর্ঘ সময় ধরে গেম খেলা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর কারণে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে। এর ফলে তাদের শেখার আগ্রহ কমে যাচ্ছে এবং স্বাভাবিক মানসিক ও সামাজিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।
অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুদের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিতে পারে—
🔹 পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া
🔹 চোখের সমস্যা ও ঘুমের ব্যাঘাত
🔹 খেলাধুলা ও সৃজনশীল কাজে অনাগ্রহ
🔹 একাকীত্ব ও সামাজিক যোগাযোগ কমে যাওয়া
🔹 ধীরে ধীরে মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়া
এই পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ অভ্যাস গড়ে তুলতে অভিভাবকরা কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন—
✅ শিশুদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি মোবাইল ব্যবহার করতে না দেওয়া
✅ পড়াশোনা, বই পড়া ও সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া
✅ নিয়মিত খেলাধুলা ও বাইরের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করা
✅ পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তোলা
✅ শিশুদের সামনে বড়রাও সচেতনভাবে মোবাইল ব্যবহার করা
মনে রাখতে হবে, শিশুরা বড়দের দেখেই অনেক কিছু শেখে। তাই অভিভাবকের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনাই পারে একটি শিশুকে প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে সঠিক পথে এগিয়ে নিতে।
20/03/2026
সম্প্রীতি ও সৌহার্দ্যের ঈদ 🌙
আশা শিক্ষা কর্মসূচির পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
19/03/2026
🌙 ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্য সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে নিন:
ঈদের আনন্দে শিশুরা নতুন পোশাক, ঘোরাঘুরি ও নানা খাবারে বেশ ব্যস্ত থাকে। তবে এই আনন্দের মাঝেও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি। একটু যত্ন ও সচেতনতাই পারে তাদের ঈদের আনন্দকে নিরাপদ ও সুন্দর করতে।
১. খাবারের প্রতি সতর্কতা
ঈদের সময় অতিরিক্ত মিষ্টি, চকলেট বা ভাজাপোড়া খেলে শিশুদের পেটের সমস্যা হতে পারে। তাই শিশুদের পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করুন।
২. পর্যাপ্ত পানি পান
গরমের সময় শিশুদের শরীর দ্রুত পানিশূন্য হয়ে যেতে পারে। তাই নিয়মিত পরিষ্কার পানি বা স্বাস্থ্যকর পানীয় পান করানো প্রয়োজন।
৩. পরিচ্ছন্নতা বজায় রাখা
বাইরে ঘোরাঘুরি বা খেলাধুলার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে বিভিন্ন জীবাণু থেকে শিশু নিরাপদ থাকে।
৪. নিরাপদ খেলাধুলা
শিশুরা যেন নিরাপদ স্থানে খেলাধুলা করে এবং ঝুঁকিপূর্ণ জায়গা বা খেলনা থেকে দূরে থাকে—এটি নিশ্চিত করা জরুরি।
৫. পর্যাপ্ত বিশ্রাম
ঈদের আনন্দে অনেক সময় শিশুদের ঘুমের সময়সূচি নষ্ট হয়ে যায়। তাই শিশুদের পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা প্রয়োজন।
✨ সবার সচেতনতা ও যত্নেই ঈদের আনন্দের সাথে শিশুর সুস্থতাও নিশ্চিত করা সম্ভব।
16/03/2026
পবিত্র শবে কদর আমাদের জীবনে বয়ে আনুক রহমত, ক্ষমা ও শান্তি।
11/03/2026
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে আমরা শুধু শিক্ষা কেন্দ্রে পাঠদান করেই দায়িত্ব শেষ করি না; পাশাপাশি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নিয়মিত খোঁজ নেওয়াকেও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করি।
যারা অনিয়মিত হয়ে পড়ে, তাদের পুনরায় নিয়মিত করতে আমরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। একই সঙ্গে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার সার্বিক অগ্রগতির খোঁজখবর নিই।
আমাদের প্রত্যাশা—অবহেলা বা অসচেতনতার কারণে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে না পড়ে। 📚✨
______________________________
To ensure regular attendance, we do not consider our responsibility complete by only teaching at the learning center. We also see it as an important duty to regularly visit students’ homes and check on their progress.
For students who become irregular, we maintain regular communication with their parents to help them return to consistent learning. At the same time, we visit their homes to understand their overall study situation and provide necessary support.
Our hope is that no student falls behind in education due to neglect or lack of awareness. 📚✨
#আশা_শিক্ষা_কর্মসূচি