“যে হৃদয় রাসূলুল্লাহ ﷺ–এর উপর দরুদ পাঠে মগ্ন থাকে, সে হৃদয়ে নেমে আসে এমন এক প্রশান্তি, ঠিক যেন সাগরের তীরে বসে ঢেউয়ের গর্জনে মন শান্ত হয়ে যায়।
ABRAR institute
আবরার ইনস্টিটিউট
২৫, বাড্ডানগর লেন, হাজারীবাগ, ঢাকা-১২০৫
18/05/2026
জিলহজ মাসের প্রথম ১০ দিনের বিশেষ ফজিলত ও আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিন মহান আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতময় এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রিয়
প্রথম ১০ দিনের সাধারণ ফজিলত
মাসের শ্রেষ্ঠত্ব: জিলহজ মাসের প্রথম ১০ দিন ইবাদতের জন্য বছরের অন্যতম শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ সময়
দিনের রোজার সওয়াব: এই দশকের (১ থেকে ৯ তারিখ) প্রতিটি দিনের নফল রোজা এক বছরের নফল রোজার সমতুল্য সওয়াব এনে দেয়।
রাতের ইবাদতের মর্যাদা: এই দশকের প্রতিটি রাতের ইবাদত ‘লাইলাতুল কদর’ বা শবে কদরের রাতে ইবাদত করার সমপরিমাণ সওয়াব বয়ে আনে।
৯ জিলহজ ও দিবাগত রাতের বিশেষত্ব (আরাফাহ ও ঈদের রাত)
আরাফাহর দিনের রোজা: ৯ জিলহজ রোজা রাখলে বিগত এক বছর এবং আগামী এক বছরের (মোট ২ বছর) গুনাহ মাফ হওয়ার সুসংবাদ রয়েছে ।
ঈদের রাতের ইবাদত: ৯ তারিখ দিবাগত রাতটি মূলত ঈদের রাত। এই রাতে ইবাদত করা শবে কদরের রাতের ইবাদতের মতোই সওয়াবের কাজ।
জীবন্ত অন্তরের সুসংবাদ: যারা এই রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, কিয়ামতের কঠিন দিনে (যেদিন সবার অন্তর ভয়ে স্তব্ধ হয়ে যাবে) তাদের অন্তর মৃত হবে না।
দোয়া কবুলের নিশ্চয়তা: এই রাতে বান্দার নেক দোয়া ও মোনাজাত কবুল হওয়ার বিশেষ ওয়াদা রয়েছে।
১০ জিলহজ: কুরবানির দিনের সুন্নত আমল
দ্রুত কুরবানি করা: ঈদের নামাজ শেষ করার পর যত দ্রুত সম্ভব কুরবানির পশু জবেহ করা সুন্নত।
কুরবানির গোশত দিয়ে নাস্তা: ঈদের দিন সকাল থেকে কিছু না খেয়ে (রোজা নয়, বরং না খেয়ে থাকা) নামাজের পর নিজের কুরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার বা নাস্তা গ্রহণ করা সুন্নত।
গুরুত্বপূর্ণ মাসআলা (মুস্তাহাব আমল)
নখ-চুল না কাটা: যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেন, তার জন্য জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত শরীরের কোনো অংশের নখ, মোচ, চুল, বগল ও নাভির নিচের পশম বা চামড়া না কাটা মুস্তাহাব।
ক্লাসে বসে একটা জিনিস খেয়াল করলাম একজন শিক্ষার্থী তার পাশে বসা শিক্ষার্থীর চেহারায় রোধ পরার কারণে সে ভালোভাবে দেখছিল না তাই বোরখার হাতা দিয়ে তাকে ছায়া দিচ্ছিল।
আবরার তাহফিজুল কুরআন বিভাগ।
শিক্ষার্থীদের আনন্দময় কিছু মুহূর্ত।
26/04/2026
আবরার ইনস্টিটিউট থেকে প্রকাশিত দুইটি দ্বীনিয়াত বই ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আবরার ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🌙 ঈদ মোবারক 🌙 ゚viralシviralシfypシ゚viralシalシ
এই অনুভূতিটা হাফেজদের বাবা-মারাই বুঝবে, একজন সম্পন্ন করার পরে খুশির খবরটা বাবা-মাকে জানাতে গিয়ে চোখে পানি চলে আসলো খুদে হাফেজের।
শিক্ষার্থী ছোট, কিন্তু তার পড়ানোর আগ্রহ অনেক বড়, তাই তাকে চেয়ারে দাঁড় করিয়ে পড়ানোর সুযোগ করে দেওয়া হলো। ゚viralシviralシfypシ゚viralシalシ ABRAR institute
ক্ষুদে শিক্ষার্থীর কন্ঠে সুন্দর একটি নশিদ। ゚viralシviralシfypシ゚viralシalシ ABRAR institute
প্রতিটা অভিভাবকের উচিত এই আমলটা করা। ゚viralシviralシfypシ゚viralシalシ
03/01/2026
বাস্তবায়িত হচ্ছে আবরার ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত
শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ তফাজ্জল হোসাইন (রহিমাহুল্লাহ) পাঠাগার-
যেখানে বইয়ের তাকজুড়ে থাকবে জ্ঞানের আমানত, নীরবতায় কথা বলবে প্রজ্ঞা,
আর প্রতিটি পৃষ্ঠা পাঠকের হৃদয়ে জ্বালাবে আলোর প্রদীপ।
এটি শুধু একটি পাঠাগার নয়-এ এক জীবন্ত জ্ঞানভূমি,
যেখান থেকে চিন্তার পরিশুদ্ধতা, চরিত্রের দৃঢ়তা
ও আগামী দিনের আলোকিত মানুষ গড়ে ওঠার স্বপ্ন শুরু হয়।
আসুন, জ্ঞানচর্চার এই মহৎ প্রয়াসে অংশ নিই-
বইয়ের সাথে বন্ধুত্ব গড়ি, জ্ঞানের পথে একসাথে এগিয়ে যাই।
Click here to claim your Sponsored Listing.