16/12/2022
১৬ ই ডিসেম্বর ২০২২ ইং
মহান বিজয় দিবস উপলক্ষে"" দেশাত্মবোধক কবিতা।
>~ দেশের কবি পদ্য লেখেন বাংলা ভাষার সুরে,
এই ভাষারই প্রতিধ্বনি সারা ভুবন জুড়ে,,
বাংলা আমার স্বপ্ন আঁকা
সুখের বসবাস,
বাংলা আমার সুখের স্বর্গ
সুখী বারো মাস।
বাংলা আমার স্বপ্ন প্রদীপ
মুকুট পরা তাজ,
বর্ণমালার জমির উপর নকশী কবিরাজ,
বাংলা আমার ঝিনুক বুকে
মুক্তমালার হীরে,
তাইতো আমি স্বপ্ন আঁকি
এই ভাষারই সুরে।
সৌজন্যেঃ( মোঃ প্রিন্স শাহিন )🇧🇩