21/05/2026
বাটাখালী নূরীয়া দাখিল মাদ্রাসার, সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নুর আহমদ সওদাগরের পক্ষ থেকে অত্র মাদ্রাসার সুপার এবং সহকারী শিক্ষক, অফিস সহকারিদের মাঝে
ঈদুল আজহার বোনাস তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান দানবীর মাদ্রাসার দাতা সদস্য জনাব,সেফায়ত হোসেন আরাফাত ও চকরিয়া পৌরসভার সম্ভব্য কাউন্সিলর প্রার্থী জনাব আব্দুল হামিদ রানা
゚ ゚
03/05/2025
প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু করতে যাচ্ছি।গণশিক্ষা উপদেষ্টা
03/05/2025
মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা বেঁধে দিলো শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি এবং গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ক্ষেত্রে আলিম ও সমমান মাদ্রাসার ক্ষেত্রে সভাপতি পদপ্রার্থীকে অবশ্যই কামিল অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অন্যদিকে দাখিল ও সমমান মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হতে প্রয়োজন হবে ফাজিল অথবা স্নাতক ডিগ্রি।
জানা যায়, গত ৬ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ডও এ বিষয়ে একটি ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে।
09/04/2025
এসএসসি/সমমান-২০২৫ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা…….
এসএসসি/সমমান- ২০২৫ পরীক্ষার্থীর প্রতি বিশেষ পরামর্শ পরীক্ষার খাতায় নিচের সকল তথ্য অবশ্যই সঠিকভাবে পূরণ ও নির্দেশনা মানতে হবে। কোন তথ্য বাদ গেলে হয়ত আপনার উত্তরপত্র বাতিল হতে পারে বা ফলাফল প্রকাশে সমস্যা হতে পারে।
☞যা অবশ্যই খাতায় লিখতে হবে:
১। রোল নম্বর (Roll Number)
২। রেজিস্ট্রেশন নম্বর (Registration Number)
৩।বিষয়ের নাম (Subject Name)
৪। বিষয়ের কোড (Subject Code)
৫। পরীক্ষার সন (Exam Year: ২০২৫)
৬। পরীক্ষার নাম (Examination: SSC)
৭। MCQ খাতায় প্রশ্নপত্রের সেট নম্বর (Set Number)
সেট A, B, C বা D যেটাই হোক, অবশ্যই পরিষ্কারভাবে লিখতে হবে।
৮। যদি অতিরিক্ত উত্তরপত্র (Extra Sheet) নেওয়া হয়:
খাতার শুরুতে বা নির্দিষ্ট জায়গায় "অতিরিক্ত __টি খাতা নেওয়া হয়েছে" – এটি স্পষ্টভাবে লিখতে হবে।
৯। কোন ধরণের কাটাকাটি বা ভুল তথ্য দেওয়া যাবে না।
১০। OMR SHEET পূরণ করার সময় প্রথমে পেনসিল দিয়ে দাগ দিবে পরে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করে পুরোবৃত্ত ভরাট করতে হবে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে!
১১। OMR Sheet এ সবকিছু ইংরেজিতে পূরণ করতে হবে। কখনো বাংলায় লেখা যাবেনা।
১২। যে অংশটুকু শিক্ষার্থী পূরণ করবে কেবল তাই পূরণ করবে। (OMR Sheet এর একপৃষ্টায় তিনটি অংশ থাকে। পরীক্ষার্থীরা কেবল ১ম অংশ পূরণ করবে)
১৩। যদি বৃত্তভরাট ভুল হয়ে যায়, কাটা-কাটি বা ঘষা-মাজা নাকরে, সঠিক বৃত্ত ভরাট করবে। প্রয়োজনে হল প্রত্যবেক্ষকের পরামর্শ নিবে।
১৪। ভুলেও লাল খালি ব্যবহার করবেনা।
১৫। খাতার প্রথম পৃষ্টায় লেখা থাকে; এখান থেকে লেখা শুরু করতে হবে। সেখান থেকে লেখা শুরু করবে।
১৬। যদি ও.এম.আর শীট পূরণে ভুল হয়, কখনো ফ্লুয়েট পেন (সাদাখালি কলম) ব্যবহার করা যাবেনা।
১৭। এডমিট কার্ডের এককপি ফটোকপি করে ঘরে রেখে দিবে। প্রয়োজনে তা প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে রাখতে পারো! কারণ অনেক সময় মূল প্রবেশপত্র হারিয়ে যায়!
১৮। কিছু কিছু পরীক্ষার্থী চালাকি করে এমসিকিউ সেট ঠিকমতো ভরাট করেনা। ফলে পরে বড় সমস্যা হয়! কখনো বেশি চালাকি করতে যাবেনা। এতে পরীক্ষা ভালো দেওয়ার পর ও ফলাফল খারাপ হয়।
১৯। পরীক্ষার প্রথমদিন স্বাক্ষর লিপিতে যেভাবে স্বাক্ষর দিবে, প্রতিদিন একইরকম দিতে হবে। বাংলা বা ইংরেজি যেটি দাওনা কেন প্রতিদিন একই সাইন দিবে। রেজিঃকার্ডে তোমার যে স্বাক্ষর আছে, তার সাথে মিলতে হবে এমন নয়।
২০। প্রত্যবেক্ষকের সাথে সুন্দর ব্যবহার করবে। যদি মেয়ে শিক্ষার্থীর মুখ ঢাকা থাকে আর হল প্রত্যবেক্ষক প্রবেশপত্রের সাথে ছবির মিল আছে কিনা দেখতে চায়, অবশ্যই মুখ খোলে দেখাবে।
২১। পরীক্ষা হলের শৃংখলা বজায় রাখবে। এমন কোনো আচরণ করবেনা, যে আচরণ তোমাকে বা তোমার স্কুলে বদনাম হয়।
২২। পরীক্ষার ১ম দিন এমসিকিউ বৃত্ত ভরাট, স্বাক্ষর লিপিতে স্বাক্ষরকরা, এবং সময় দ্রুত শেষ হয়ে যায়। সুতরাং এ দিকে খেয়াল রাখতে হবে।
২৩। OMR Sheet কখনো ভাজ করেবনা।
২৪। খাতার উপরে ও বাম পাশে মার্জিন করতে পারো। এবং অবশ্যই প্রতি পৃষ্টায় পৃষ্টা নং দিবে। যা ৯৮% শিক্ষার্থী দেয়না।
২৫। পরীক্ষার্থীর খাতার শেষ পৃষ্টায় কিছু নির্দেশনা থাকে, তা পড়ে নিবে। যেহেতু পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে খাতা দেওয়া হয়।
২৬। পরীক্ষার হলে মোবাইল বা স্মাট ঘড়ি নেওয়া যাবেনা। সময়ের সাথে মিলিয়ে Full Answer করার জন্য বা সময় দেখার জন্য একটে নরমাল ঘড়ি টেবিলে রাখবে।
২৭। পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর কোনো কিছু লেখার আগে প্রতি পৃষ্টা চেক করে নিবে। যদি কোনো পৃষ্টা ছেঁড়া থাকে তাতে বদলিয়ে নিতে পারবে।
২৮। প্রশ্নপত্র হাতে পেয়ে ভালো করে পুরো প্রশ্ন পড়ে নিতে হবে এবং যে প্রশ্নর উত্তর সহজ সেটি উত্তরপত্রের প্রথমে লেখতে হবে। সৃজনশীল অংশ ক, খ, গ, ঘ সিরিয়ালী লিখবে।
২৯। প্রয়োজনে প্রশ্নের উত্তর কাট-ছাট করবে, তার পরেও সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে।
☛মনে রাখবে:
উপরের যেকোনো একটি তথ্য ভুল বা অনুপস্থিত থাকলে তোমার খাতা বাতিল হতে পারে, ফলাফল আটকে যেতে পারে, এমনকি ‘অনুপস্থিত’ দেখাতে পারে।
➡️Note:ভালোভাবে নির্দেশনা পড়বে এবং কোনো কিছু বুঝতে না পারলে কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসা করবে।
এসএসসি/সমমান -২০২৫ পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা!
#দাখিল
#সমমান
13/03/2025
সকল এমপিওভুক্ত মাদ্রাসা তথ্য প্রেরণ প্রসঙ্গে।
05/03/2025
বাংলাদেশে দীর্ঘ ৪০ বছর পর প্রথমবারের মতো ১,৫১৯টি নিবন্ধিত ইবতেদায়ী মাদ্রাসা এবং তাদের শিক্ষকরা এমপিওভুক্তির সুযোগ পাচ্ছেন।
29/01/2025
আলহামদুলিল্লাহ,
ইবতেদায়ী শাখা জাতীয়করণের তালিকায় স্থান পেলো। বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
11/12/2024
সৌজন্যে সাক্ষাৎ জনাব, সালাহউদ্দিন আহমেদ এর সাথে অত্র প্রতিষ্ঠানের সুপার মহোদয়ের।