03/06/2021
quickexambd All kind of job exam platform
শিক্ষাকে আরও সহজ ও সাবলীল ভাবে উপস্থা?
class (i)-(xii) এর সকল Subject এর ডিজিটাল বুক সফটওয়্যার তৈরী করা। বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের একটি ফ্রী ওয়েব সাইট তৈরী করা। যার মধ্যে থাকবে বিদ্যালয়ের সকল কর্মকান্ড।
03/06/2021
quickexambd All kind of job exam platform
30/01/2021
বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতিমূলক ফ্রি পরীক্ষায় অংশ গ্রহন করতে ও অধিক তথ্য পেতে আমাদের পেজ ও গ্রুপে জয়েন করে এবং নিচের লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন
https://play.google.com/store/apps/details?id=com.quick.exam
https://quickexambd.com/registration?code=MBTBP6E1F0
https://www.facebook.com/groups/quickexam
https://www.facebook.com/quickexambd
30/01/2021
অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩,৬৭,৩৭৭
উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩,৬৭,৩৭৭
পাশের শতকরা হার ১০০%
জিপিএ ৫ এর সংখ্যা ১,৬১,৮০৭
জিপিএ ৫ এর শতকরা হার ১১.৮৩%
প্রতিষ্ঠান সংখ্যা ৯,০৬৩
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই Quick Exam এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতিমূলক ফ্রি পরীক্ষায় অংশ গ্রহন করতে ও অধিক তথ্য পেতে আমাদের পেজ ও গ্রুপে জয়েন করে এবং নিচের লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন
https://play.google.com/store/apps/details?id=com.quick.exam
https://quickexambd.com/registration?code=MBTBP6E1F0
https://www.facebook.com/groups/quickexam
https://www.facebook.com/quickexambd
27/01/2021
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ :
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলপ্রত্যাশীদের অপেক্ষার পালা শেষ হলো। আজ বুধবার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসি-সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। বিকেলে কমিশন সভায় ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেছেন। মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে।
ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করবে পিএসসি। এই ফলাফলের জন্য অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন প্রায় ২০ হাজার প্রার্থী।
পিএসসির সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কি না, সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় পরীক্ষা করেন। পুনর্নিরীক্ষণ করার সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নম্বর দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে কি না আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কি না। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়। তৃতীয় পরীক্ষকের থেকে মূল্যায়ণপত্র আসতে দেরি হওয়ায় ফল বিলম্ব হয়েছে বলে জানিয়েছে পিএসসি সূত্র। পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়ন করতে ৩৮ তম বিসিএস থেকে এভাবেই খাতা দেখে আসছে পিএসসি।
৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ,
ফ্রি পরীক্ষায় অংশ গ্রহন করতে ও অধিক তথ্য পেতে আমাদের পেজ ও গ্রুপে জয়েন করে এবং নিচের লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্ট্রেশন করুন
https://play.google.com/store/apps/details?id=com.quick.exam
https://quickexambd.com/registration?code=MBTBP6E1F0
https://www.facebook.com/groups/quickexam
https://www.facebook.com/quickexambd
27/01/2021
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু করা হয়েছে । উক্ত ভর্তি পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রচলন করা হয়। আজকে ঢাবি ভর্তি পরীক্ষার নতুন পদ্ধতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৭২১৮জন
ক ইউনিট আসন সংখ্যা ১৭৪০ টি
খ ইউনিট আসন সংখ্যা ২৩৬৩ টি
গ ইউনিট আসন সংখ্যা ১২৫০ সিট
ঘ ইউনিট আসন সংখ্যা ১৬১০ সিট।
বিজ্ঞান বিভাগের জন্য ১১৪৭ টি
মানবিক বিভাগের জন্য ৫৩ টি
ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ৪১০ টি
চ ইউনিট আসন সংখ্যা ১৩৫ সিট।
আইবিএ আসন সংখ্যা ১২০ সিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা
যাদের কোন সাবজেক্টে বি গ্রেডের কম আছে, অর্থাৎ সি ও ডি গ্রেড আছে এবং এস এস সি ও এইস এস সি রেজাল্ট সাইন্স ও কমার্সের শিক্ষার্থীদের যদি ৩.৫ এর উপরে আলাদা ভাবে থাকে তাহলে তারা নিজেদের স্ব স্ব ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ)
বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যােগফল ন্যুনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
খ-ইউনিট (মানবিক বিভাগ)
মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
গ-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)
ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড-পয়েন্ট ৩.০) হতে হবে।
ঘ-ইউনিট ( সমন্বিত কিভাগ)
মানবিক শাখার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মদ্রাসা শিক্ষা বাের্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখা থেকে আগত যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে কেবল তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে বি-গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) এর নিচে আবেদন গ্রহণযােগ্য হবে না।।
চ-ইউনিট (চারুকলা বিভাগ)
১, অঙ্কন ও চিত্রায়ণ ২. গ্রাফিক ডিজাইন ৩. প্রিন্টমেকিং ৪. প্রাচ্যকলা ৫. মৃৎশিল্প ৬. ভাস্কর্য ৭. কারুশিল্প ও ৮. শিল্পকলার ইতিহাস। | উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)।
প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ | থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
সুতরাং কারও যদি দূর্ভাগ্যবশতও গ্রেড পয়েন্ট SSC অথবা HSC তে ৩.৫ এর নিচে আছে তাদের আর কোন ভয় নেই। তোমরা নিজেদের ইউনিটে পরীক্ষা দিতে পারবে শুধু ঘ ইউনিট বাদে।
ঢাবি ভর্তি পরীক্ষার মানবণ্টন :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । গত বছরের ভর্তি পরীক্ষা পূর্ণমান ২০০ নম্বর হলেও এই শিক্ষাবর্ষ থেকে মোট নম্বর কমিয়ে ১০০ করা হয়েছে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলাফলের উপর যে ৮০ নম্বর ধার্য ছিল তা কমিয়ে ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ পরীক্ষার নম্বর ৭৫ থেকে ৪০ নম্বর করা হয়েছে। অন্যদিকে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০। সবমিলিয়ে ১০০ নম্বরের উপর ভিত্ত করেই ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরি করা হবে।
https://quickexambd.com/registration?code=MBTBP6E1F0
#ঢাবি
26/01/2021