Shadin TV । স্বাধীন টিভি

Shadin TV । স্বাধীন টিভি সত্য প্রকাশে সবার প্রথম স্বাধীন টিভি

18/03/2026
10/11/2024

শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে: আসিফ নজরুল
বিস্তারিত কমেন্টে...

10/11/2024

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা
বিস্তারিত কমেন্টে...

09/11/2024

রাজধানীর রামপুরায় ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, জানালার গ্রিলে স্ত্রীর
বিস্তারিত কমেন্টে....

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (...
29/10/2024

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিসয়ে কিছু জানাননি মঈনউদ্দীন আবদুল্লাহ।

29/10/2024

আইফোন-১৬ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, যানজটআলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রা...
29/10/2024

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, যানজট

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গত শনিবার তাঁরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা সড়কে নেমে এসেছেন।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা। এই দাবি মানা না হলে তাঁরা সড়ক ছাড়বেন না। তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির ও তাঁর স্ত্রীসহ ৩৫০ জনের নামে আরেকটি হত্যা মামলাব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণ...
29/10/2024

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির ও তাঁর স্ত্রীসহ ৩৫০ জনের নামে আরেকটি হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁর স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর থানায় জাবির হোসেন মিয়া নামে এক ব্যক্তি মামলাটি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হাসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাবির হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চারহাবিবপুরের লোলাচর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় বসবাস করেন। ২০২১ সালের ২৭ মার্চ কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার থেকে চার কিলোমিটার উত্তরে সদর উপজেলার বুধলে গুলিতে জাবিরের ছেলে বাদল মিয়া নিহত হন।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এ নিয়ে সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি মামলা হলো। এর মধ্যে ছয়টি হত্যা, একটি গুম ও দুটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে আছেন মোকতাদিরর সহধর্মিণী মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, আইনবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হাসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন আহমেদ, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ রনি, জায়েদুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোবাশ্বের আলম, সাদেকপুরের ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম আবদুল হাই, মাছিহাতার চেয়ারম্যান আল আমিন প্রমুখ। মামলায় শিক্ষক ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হয়। ২৭ মার্চ সদর উপজেলার নন্দনপুর বাজারে মিছিল বের করে। সেখানে আওয়ামী লীগের ক্যাডাররা জড়ো হয়ে বিষয়টি মামলার প্রধান আসামি ও তাঁর স্ত্রীকে অবগত করেন। বেলা তিনটার দিকে মামলার প্রধান আসামি মোকতাদির চৌধুরী ও দ্বিতীয় আসামি ফাহিমা সদর উপজেলার বুধলে থাকা তৌহিদী জনতা ও ছাত্র-শিক্ষকের মিছিলে গুলি করে মানুষ হত্যা করে মিছিল ছত্রভঙ্গ করার হুকুম দেন। তাঁদের হুকুমে আওয়ামী লীগের একটি মিছিল ঘটনাস্থলে পৌঁছে চায়নিজ রাইফেল, নাইন এমএম পিস্তলসহ রড, চায়নিজ কুড়াল, হকিস্টিক, বইঠা দিয়ে জনতার মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণসহ ভাঙচুর চালায়। তারা ব্যাপক ক্ষতিসাধন করে গানপাউডার দিয়ে আশপাশের বিভিন্ন দোকানপাট পুড়িয়ে ফেলে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আসামিদের ছোড়া গুলিতে বাদল মিয়ার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে প্রশাসনিক নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই বাদলের লাশ গ্রামের বাড়ি নিয়ে লালারচর কবরস্থানে দাফন করা হয়।

নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন শিগগিরই: আসিফ নজরুলআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের য...
29/10/2024

নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন শিগগিরই: আসিফ নজরুল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।

আজ সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে।

সার্চ কমিটি কত সদস্যের হবে—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আইনে যা বলা আছে, তা–ই হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। তাই ভোটার তালিকা নিয়ে তেমন কথা হয়নি। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন দিতে কত সময় লাগবে, তা অনেকগুলো ‘ফ্যাক্টর’–এর (বিষয়) ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। ফলকার টুর্ক সরকারের সংস্কারকাজেও সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি দুটি প্রত্যাশার কথা জানিয়েছেন। এক. বিচার বিভাগ স্বাধীন করা। দুই. মৃত্যুদণ্ড রহিত করা।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে টুর্ক বেশি প্রশ্ন করেছেন। তিনি মৃত্যুদণ্ড রহিত করার কথা বলেছেন। তিনি বলেছেন, এটা রহিত করার সুযোগ আছে কি না। আমরা বলেছি, বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ড রহিতের সুযোগ নেই। পেনাল কোডে (দণ্ডবিধি) মৃত্যুদণ্ডের কথা বলা আছে। হুট করে এটা পরিবর্তনের সুযোগ নেই।’

আসিফ নজরুল বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজার হাজার শিক্ষার্থী মেরেছে, তাদের বিচারকে সামনে রেখে মৃত্যুদণ্ড বাতিল করার প্রশ্নই আসে না। এটা প্রত্যাশা করার সুযোগ নেই।

ফলকার টুর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ক্ষেত্রে খসড়া চেয়েছেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমরা সেটি (খসড়া) দেব।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের সব ধরনের আইনি অধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল। জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে বলেছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সরকার চাইলে জাতিসংঘের কাছ থেকে ফরেনসিক বা কারিগরি সহযোগিতা নেবে। সুবিচার করা হবে। কোনো অবিচার হবে না। আগে যেমন অবিচার হয়েছে, এবার তেমন হবে না।
এর আগে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে ফলকার টুর্ক সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে তাঁর কথা হয়েছে। দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এ ক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সে বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

টুর্ক বলেন, ‘জুলাই গণহত্যার বিষয়ে তথ্যানুসন্ধান কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের প্রধান কার্যালয় পুরো বিষয় পর্যবেক্ষণ করছে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘একটি রাজনৈতিক দল হাজার মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করে। এখনো তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলেন, অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একজন গণহত্যা মামলার আসামি। তাঁদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না।’

আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা বিবেচনা করে দেখেন, এমন গণহত্যা চালানোর পরও তিনি দেখে নেওয়ার কথা বলেন, আমাদের নেতাদের কিশোর গ্যাং বলেন। এ দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, তা দেশের মানুষ বিবেচনা করবে।’
আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘জাতিসংঘ সারা পৃথিবীতে মৃত্যুদণ্ড রহিতের কথা বলে। কিন্তু অল্প দেশই তা রদ করেছে। এটা তাদের প্রতিশ্রুতি, তারা সেটা বলবে। মৃত্যুদণ্ড রহিত অতীতের কোনো সরকারও করেনি।’

Address

Khulna

Telephone

+8809638190019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shadin TV । স্বাধীন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shadin TV । স্বাধীন টিভি:

Shortcuts

Share