07/06/2020
#শ্রদ্ধেয়_শিক্ষাগুরু_স্মৃতিচারণঃ
আমার প্রাণের বিদ্যাপিঠের একজন অন্যতম শ্রদ্ধেয় শিক্ষাগুরু,আমার অতি প্রিয় আঃ আজিজ বি.এস.সি স্যার।
যার প্রতিভা ছিল অবিশ্বাস্য। যা লিখে বা বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। সাধারণ গনিত,উচ্চতর গনিতের ম্যাক্সিমাম উত্তর ছিল যার মুখস্থ।প্রশ্ন দেখেই যিনি ফলাফল বলে দিতে পারতেন। পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এবং ইংরেজিতেও যিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। স্যার আমার মায়েরও শিক্ষক ছিলেন। তখন আমদের বাড়িতে থেকে আমার মাকে পড়াতেন। আমি যখন নবম শ্রেণিতে ১ম সাময়িক পরীক্ষায় গনিতে খুব খারাপ করলাম,তখন আমার আব্বা স্যারকে ২য় বারের মতো আমাদের বাড়িতে থেকে আমাকে পড়ানোর জন্য অনুরোধ করলেন। স্যার তখন উপসী নুরুল আমিন শেখ ভাইদের বাড়িতে থাকতেন। আব্বার অনুরোধে স্যার আমাদের বাড়িতে থাকতে রাজি হয়ে আমাকে পড়াতে শুরু করলেন। স্যার এর একটি কথা আমার সারাজীবন মনে থাকবে। আমাকে বলেছিলেন,তোকে আমি গনিতের জাহাজ বানাবো। আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলেন,আপনি শাহীনের কি ফলাফল প্রত্যাশা করেন?আব্বা বলেছিলেন,আমার প্রত্যাশা ৮৫০ মার্কস। স্যার তখন বলেছিলেন ইনশাআল্লাহ হবে। আল্লাহর ইচ্ছায় সবই হয়েছে। অবশ্য তাতে আরও কয়েকজন শ্রদ্ধেয় শিক্ষকদেরও অবদান ছিল। তন্মধ্যে শ্রদ্ধেয় সুনীল ঘোষ স্যার(ইংরেজি গ্রামার এর আইডল),সুনীল বি এস সি স্যার(গনিত),আঃসাত্তার স্যার(গনিত) অন্যতম।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,আমার এত প্রিয় একজন শিক্ষককে এস.এস.সি পরীক্ষার পরে আর দেখার সৌভাগ্য হয়নি। ১৯৯৮ সালের ১৩ জুন স্যার সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।
যোগাযোগ ব্যাবস্থা তখন যদি এত আধুনিক থাকতো,তাহলে হয়তো স্যারকে একবার শেষবারের মতো দেখতে পেতাম। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।। সবাই স্যার এর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে জান্নাতুল ফেরদাউস নছিব করুন।আমিন।
স্যার আপনার কাছে অনেক অনেক ঋনী,যা কোনদিনই শোধ হবার নয়।
প্রত্যেক ছাত্রছাত্রীদেরই উচিৎ প্রিয় শিক্ষকদের জন্য কিছু করা। কিন্তু সময় এবং ব্যাস্ততা আমাদের প্রত্যেককেই এমনভাবে বেধে রাখে,ইচ্ছে থাকলেও আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনা।
শিক্ষাগুরুদের সম্পর্কে লিখতে যেয়ে আজ উপলব্ধি করছি,তাদের অবস্থান আমাদের অন্তরের কোথায়।
তাই বর্তমান প্রজন্মের কাছে অনুরোধ থাকবে-তোমরা প্রিয় শিক্ষকদের একটু খোঁজখবর হলেও নিও। তাদেরকে স্মরণ রেখো।
পিতামাতার উছিলায় একজন সন্তান পৃথিবীর আলো দেখে,কিন্তু তাকে মানুষরূপে গড়ে তোলেন একজন শিক্ষক।
তাই শিক্ষাগুরুর মর্যাদা অনেক উর্ধ্বে।
ভাল থাকুন প্রিয় শ্রদ্ধেয় সকল শিক্ষাগুরু।
বিঃদ্রঃ গ্রুপ ছবিতে অন্যান্য স্যারদের সাথে
শ্রদ্ধেয় আঃ আজিজ স্যার।
স্যারের সিঙ্গেল তেমন কোন ছবি নেই।
©শাহিন খান
#আমরা_গর্বিত_আমরা_বি_উপসিয়ান__EX_BUTPHS_STUDENTS