শিফা - SHIFA

শিফা - SHIFA বিশুদ্ধ হোন রবের ভালোবাসায়।

শরীর নয় অন্তরের রোগই আসল।এ এক এমন রোগ যার জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার সকল আমল। বাইরে থেকে দেখে হাসিখুশি মনে হলেও ভেতরে ভেতরে আপনি হয়ে উঠবেন এক অন্তঃসার শূন্য মানব। তাই তো সে রবের পথে ডেকে আমাদের অন্তরের রোগ দূর করাই আমাদের "শিফার" লক্ষ্য। তাই নিজে উপকৃত হোন ও অন্যকে উপকৃত করার জন্য লিখা পাঠান কিংবা শেয়ার করুন আমাদের কথা। আল্লাহ আমাদের সকলের অন্তরকে করুক তার ভালোবাসায় সিক্ত।

29/07/2025

মনে করেন, রাত্রিবেলা আপনি ঘুমালেন। কিন্তু, আপনার আমলনামায় লেখা হলো 'সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব!’

কি, দারুণ না!?

জ্বি আলহামদুলিল্লাহ, আপনি যদি ৩ মিনিট খরচ করে ঘুমানোর আগে সূরা বাকারাহ এর শেষ ২ আয়াত পড়েন, তাহলে পেতে পারেন এমন অফার। [১]

আর ২ মিনিট খরচ করে যদি আয়াতুল কুরসি পড়ে নেন, তাহলে সারা রাতের জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে আপনার নিরাপত্তার কাজে। আলহামদুলিল্লাহ। [২]

আচ্ছা! সারাদিন তো অনেক পাপ করা হলো। পাপগুলো কি রিমুভ করা লাগবে না? বলেন! তার জন্য - ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলতে আর কতক্ষণ লাগে? হিসাব করে জানান তো কমেন্টে! দেখি কার কতক্ষণ লাগে... [৩]

আর পারলে, অজু করে শুইলে তো পুরা সুন্নাহের উপরেই শুয়ে পড়লেন। এখন ডান কাত হয়ে 'আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া' বলে শান্তির এক ঘুম। আহহ। [৪]

[১] বুখারী ৪০০৮
[২] বুখারী ৩২৭৫
[৩] আন নাসাঈ ১৩৪৮
[৪] বুখারী ২৪৭, ৬৩২৪

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,১। প্লেগ রোগে মৃত ব্যক্তি শহীদ,২। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ,৩। পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ,৪। প...
21/07/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

১। প্লেগ রোগে মৃত ব্যক্তি শহীদ,
২। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ,
৩। পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ,
৪। প্রাচীর বা ঘর চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ,
৫। আভ্যন্তরীণ বিষ ফোঁড়ায় মৃত ব্যক্তি শহীদ,
৬। আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ,
৭। প্রসবকালে মৃত রমণী শহীদ।

হাদীস : সুনানে আন-নাসায়ী, ১৮৪৬

#অগ্নিদগ্ধ #আগুনেপুড়েমৃত্যু #মাইলেস্টন #বিমানদূর্ঘটনা #মাইলেস্টনবিমানদূর্ঘটনা

09/07/2025

আল্লাহ তা'য়ালাই সর্বোত্তম পরিকল্পনাকারী।

28/06/2025

ছয়টি গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে প্রায় বাঁচা হয়ে যায়!

অন্তরের তিনটি গুনাহ (গোপন গুনাহ)
১. হাসাদ (হিংসা)
কুরআন:
"তারা যদি তোমার ক্ষতিসাধনে আগ্রহী হয়, তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট।"(সূরা আল-ফালাক, ১১৩:৫)
“আমি আশ্রয় নিচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।”

হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন,"হিংসা (হাসাদ) নেক আমলকে আগুন যেমন কাঠকে ধ্বংস করে তেমনি ধ্বংস করে দেয়।"(আবু দাউদ: ৪৯০৩)

২. রিয়া (লোক দেখানো আমল)
কুরআন:
“ওইসব লোকদের দুর্ভোগ যারা নামায পড়ে কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে।”(সূরা আল-মাউন, ১০৭:৪-৬)
হাদীস:
নবী (সা.) বলেন, "সবচেয়ে ভয়ানক ছোট শিরক হলো রিয়া।"(মুসনাদ আহমাদ: ২৩৬৩০)

৩. কিবর (অহংকার/গর্ব)
কুরআন:
"আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না।"(সূরা নাহল, ১৬:২৩)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।"(সহীহ মুসলিম: ৯১)

মুখের তিনটি গুনাহ (প্রকাশ্য গুনাহ)
১. গীবত (পরনিন্দা)
কুরআন:
“তোমরা একে অন্যের গীবত করো না। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?” (সূরা হুজুরাত, ৪৯:১২)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "গীবত হলো—তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে।" (সহীহ মুসলিম: ২৫৮৯)

২. মিথ্যা বলা
কুরআন:
"আল্লাহ মিথ্যাবাদী ও গোনাহগারকে পথ দেখান না।"(সূরা আল-মুমিন, ৪০:২৮)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "মুমিন মিথ্যাবাদী হতে পারে না।"
(মুয়াত্তা ইমাম মালিক: ১৫৬১)

৩. লানত বা গালমন্দ করা
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "একজন মুমিন গালাগালকারী, লানতকারী, অশ্লীলভাষী বা কুরুচিপূর্ণ কথা বলা ব্যক্তি হতে পারে না।"(তিরমিযী: ১৯৭৭)

আল্লাহ তায়ালা আমাদেরকে এই ৬ টি গুনাহমুক্ত থাকার তাওফিক দান করুন।

27/06/2025

দৈনিক আয়াত এবং হাদীস
বিসমিল্লাহির রাহমানির রাহিম

তোমাদের রব দয়া ও অনুগ্রহের নীতি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। তোমাদের কেউ যদি অজ্ঞতা বশত কোন খারাপ কাজ করে বসে, তারপর তাওবা করে এবং সংশোধন করে নেয়, তাহলে তিনি তাকে মাফ করে দেন এবং কোমল নীতি অবলম্বন করেন, এটি তাঁর দয়া ও অনুগ্রহেরই প্রকাশ।

সুরা আনআম -৫৪

আবু বকর আস সিদ্দিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন কৃপণ, ছদ্মবেশধারী ধোঁকাবাজ, খিয়ানতকারী ও অসচ্চরিত্র ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম যারা জান্নাতের দরজার কড়া নাড়বে তারা হবে দাসদাসী , যদি তারা আল্লাহর সাথে ও তাদের মনিবের সাথে ন্যায়সঙ্গত আচরণ করে।

তিরমিযী-১৯৪৬, ১৯৬৩

04/09/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

দীর্ঘদিনের ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে শিফা - SHIFA পরিবার পূর্ণ উদ্যমে তাদের কাজগুলো পুনরায় দর্শকদেরকে উপহার দেয়ার চেষ্টা করবে। তারই প্রেক্ষিতে নতুন একটি উদ্যোগ নেয়ার চিন্তা করেছি আমরা। চার লাইনের ছোট্ট একটা কবিতা থেকে আরম্ভ করে অসামান্য কারুকার্য সম্বলিত ক্যালিওগ্রাফি, সবকিছুই স্থান পাবে এখানে। সেইসাথে স্থান পাবে শিশুতোষ ছোটগল্প থেকে আরম্ভ করে ভাবগাম্ভীর্যে পূর্ণ স্বরচিত উপন্যাস। নতুন এ উদ্যোগের নাম আমরা দিয়েছি- 'আলোহীন বনে পুষ্পের সৌরভ'। আপনারাই হলেন পুষ্প আর আমাদের দায়িত্ব পুষ্পের সৌরভ চারদিকে ছড়িয়ে দেয়া। আপনাদের থেকেই কাজগুলো সংগ্রহ করা হবে এবং প্রতিটি কাজ এক এক করে ব্যক্তির পরিচয়সহ শিফা - SHIFA পেইজে আপলোড দেয়া হবে ইনশাআল্লাহ।

তাহলে আর দেরি কেন? আপনার হাতে থাকা স্বরচিত কাজগুলো পেইজের ইনবক্সে পাঠাতে শুরু করুন। শর্ত একটাই- আপনার কাজে অন্তত একটি সুন্দর বার্তা হলেও থাকতে হবে!

প্রতি মাসে আমরা কাজের দিক থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

19/06/2024

বহু মানুষ দেখি জানে না, তালাক শব্দ ব্যবহার করা ছাড়াও তালাক হতে পারে। এখন নীরব মহামারী চলছে তালাকের।
'তোর সাথে আমার আর সম্পর্ক নেই, আমার ঘরে তোর আর জায়গা নেই, তোর ভাত আমি আর খাব না, তোকে ছেড়ে দিলাম; চলে যা, আর কখনো আমার কাছে আসবি না'—যার যার এলাকায় প্রচলিত বিচ্ছেদের অর্থ বহনকারী এই জাতীয় বাক্যের মাধ্যমে তালাক হয়ে যায়। এক্ষেত্রে কেবল দুটো বিষয়— ১. তালাকের অর্থ বহন করে এমন কথা বলা। ২. কথাটা বিচ্ছেদের উদ্দেশ্যে বলা।
এর দ্বারা তালাকে বায়েন হয়। সংসার করতে চাইলে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যক। অন্যথায় জি'না হবে এবং সন্তান হলে সে হবে অ'বৈধ।
যতই রাগ হোক, কখনো তালাক বা এই জাতীয় বাক্য উচ্চারণ করা যাবে না। যাবে না মানে যাবে না। নইলে মুহূর্তে আপনার সাজানো সংসার শেষ! তিলে তিলে গড়ে তোলা সম্পর্ক এক নিমিষে বরবাদ!
এই ধরণের দু'র্ঘটনা অহরহ ঘটছে। কিন্তু অনেকেই গুরুত্ব দিচ্ছে না অথবা তালাকের ফ'তোয়া আসবে এই ভয়ে কাউকে জানাচ্ছে না। বছরের পর বছর এভাবেই জি'না করে যাচ্ছে।
অনেকে আবার মনে করে, তাওবা করে নিলেই সমাধান হয়ে গেল। এজন্য তাওবা করে আবার সংসার করে যায়। অথচ এখানে তাওবা করে কোনো লাভ নেই। শরিয়তের বিধান মোতাবেক এর সমাধান করতে হবে।

- M***i Abul Hasanat Kashim Hafizahullah

24/04/2024

বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ লোক নিজেকে বড় বলে অপদস্ত হয়।

– হযরত আলী (রাঃ)

29/10/2023

অবরুদ্ধ গাজা! আজ মানবিক সাহায্য থেকে বঞ্চিত। মুসলিম শাসকরা সেদিন পার পাবেন ত? আপনাদের কাজ কি শুধু বিবৃতি দিয়েই শেষ। মনে রাখবেন আপনারা হাশরের ময়দানে কঠিনভাবে এই মানুষগুলোর প্রশ্নের সম্মুখীন হবেন।

সাধারণ মানুষ হিসেবে আমাদের করনীয় তাদের জন্য দোয়া করা। আল্লাহ গাজাবাসীকে রহমতের চাদরে ঢেকে রাখুন, আর জা/য়ো/নবা/দিদের ধ্বংস করুন।

05/09/2023

সত্যকে সত্য হিসেবে গ্রহন করতে পারে খুব কম মানুষ, আর অন্যায়ের প্রতিবাদ ও করতে পারে খুব কম মানুষ। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা ঈমানের অঙ্গ।

03/09/2023

ডায়ালাইসিসের কথা হয়তো শুনেছেন....
ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউব দিয়ে ফিরে আসে এবং এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া বিছানায় থাকতে হয়।

এটি সপ্তাহে ৩ বার করা হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা যা আপনার মোট ৪৮ ঘন্টা সময় লাগে।

কিন্তু আপনি হয়তো জানেননা আপনার দেহে প্রায়
১০ কোটি বাল্ব বা ছাঁকনি প্রতিদিন আপনার রক্তকে পরিস্কার করছে। অথচ আজ পর্যন্ত কোনদিন এক মিনিটের জন্য আপনাকে নাড়াছড়া বন্ধ করতে হয়নি। আপনি খাচ্ছেন ঘুমাচ্ছেন, অথচ আপনার ভেতরে থাকা এই মেশিন কাজ করে যাচ্ছে যুগের পর যুগ ধরে...

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ...

“অতএব (হে জ্বীন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?” [সূরা : আর-রহমান]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শিফা - SHIFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share