14/03/2026
১৪ই মার্চ, ২০২৬ রোজ শনিবার।
লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিগত ব্যাচগুলোর প্রিয় সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় আয়োজিত ইফতার মাহফিলটি ছিল এক আবেগঘন ও আনন্দময় মুহূর্ত। পুরোনো স্মৃতি, বন্ধুত্ব, সিনিয়র জুনিয়র সম্পর্ক আর ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে কাটানো এই সময় আমাদের সবার জন্য ছিল সত্যিই বিশেষ।
যারা উপস্থিত থেকে এই আয়োজনে প্রাণ সঞ্চার করেছেন, তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের অংশগ্রহণই এই মিলনকে আরও অর্থবহ করেছে।
আর যারা আজ কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্য রইল আমাদের পরবর্তী আয়োজনে উষ্ণ আমন্ত্রণ। আশা করি আগামী মিলনীতে আমরা সবাই আবার একত্রিত হতে পারব, একই বন্ধনের উষ্ণতায়।
— এক্স লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ ফোরাম