21/03/2026
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"
This Association is made for Ex-Students of Hamdard Public College. Our Motto "Unity is Our Harmony".
21/03/2026
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"
29/11/2025
"Study at abroad, A dream to achieve with Alumni"
Date: 30th November
Time: 8:00 PM
Keep your eyes on Hamdard Public College Alumni Association
হামদর্দ পাবলিক কলেজের ফলাফল, পাশের হার ৯৯.৫%। জিপিএ ৫: ২৪.৫%
অভিনন্দন!
13/09/2025
হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বিশেষ গাইডলাইন সেশন “Aspire & Achieve: Road to Your Dream with HPC Alumni”। অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সামনে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন অ্যালামনাই সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং লক্ষ্য নির্ধারণ, নিজের উপর বিশ্বাস রাখা ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব—এ কথাই তাঁদের মূল বার্তা ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজরুল ইসলাম ও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান রিফাত ও সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম আশিক।
শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে এ আয়োজন সবার মাঝে গভীর সাড়া জাগিয়েছে। আয়োজন সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
11/09/2025
আগামীকাল ঠিক ৩ টায়!
প্রিয় HSC 25 ব্যাচ
আপনাদের আসন্ন ভর্তি পরীক্ষার মৌসুমকে সামনে রেখে হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে একটি বিশেষ গাইডলাইন সেশন "Aspire & Achieve: Road to Your Dream with HPC Alumni"।
সেশনে HPC -এর সম্মানিত অ্যালামনাইগণ তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সাধারণ বিশ্ববিদ্যালয়, সামরিক বাহিনী ও মেরিন ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ + DCU, জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা (এটি আলাদা অনলাইন সেশনে হবে) সম্পর্কে সর্বশেষ তথ্য ও প্রস্তুতির গাইডলাইন দিবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫(শুক্রবার), দুপুর ৩টায় হামদর্দ পাবলিক কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আপনাদের স্বপ্নপূরণের সঠিক দিকনির্দেশনা পেতে আজই নিবন্ধন করুন:
https://forms.gle/RhPvqAFufkmLMFMAA
02/09/2025
প্রিয় HSC 25 ব্যাচ,
আপনাদের আসন্ন ভর্তি পরীক্ষার মৌসুমকে সামনে রেখে হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে একটি বিশেষ গাইডলাইন সেশন "Aspire & Achieve: Road to Your Dream with HPC Alumni"।
সেশনে HPC -এর সম্মানিত অ্যালামনাইগণ তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে মেডিকেল ভর্তি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সামরিক বাহিনী ও মেরিন ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ + DCU, জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা (এটি আলাদা অনলাইন সেশনে হবে) সম্পর্কে সর্বশেষ তথ্য ও প্রস্তুতির গাইডলাইন দিবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫(শুক্রবার), দুপুর ৩টায় হামদর্দ পাবলিক কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আপনাদের স্বপ্নপূরণের সঠিক দিকনির্দেশনা পেতে আজই নিবন্ধন করুন:
https://forms.gle/RhPvqAFufkmLMFMAA
26/07/2025
এসএসসিতে গোল্ডেন জিপিএ?
অথচ জীবন জুড়ে কেবল সংগ্রাম !!
আপনি যদি হন একজন মেধাবী, অথচ জীবন যুদ্ধে ক্লান্ত এক তেজস্বী তরুণ-তরুণী, যদি আপনি এতিম, অসহায়, কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চলের কেউ হয়ে থাকেন, তাহলে আপনার স্বপ্ন থেমে থাকবে না।
হামদর্দ পাবলিক কলেজ দিয়েছে এক অনন্য সুযোগ —
'ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া স্কলারশিপ'-এর আওতায় একাদশ শ্রেণিতে পুরোপুরি বিনামূল্যে শিক্ষার সুবর্ণ সম্ভাবনা!
মানবিকতার ছায়াতলে গড়ে ওঠা এই স্কলারশিপ যেন আলোর একটি প্রদীপ, যা জ্বলে ওঠে তাদের জন্য যাদের হৃদয়ে স্বপ্ন আছে, কিন্তু হাতে নেই সামর্থ্য।
আজই রেজিস্ট্রেশন করুন -
কারণ, স্বপ্ন দেখার অধিকার সবার।
সীমিত সংখ্যক আসনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩১/০৭/২০২৫
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfg26P33B77QiQcQgJdHsDRZwPVBPMOSmjYhTMRkUJokeYw2A/viewform?usp=header
01/07/2025
হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের এই অর্জন আমাদের প্রেরণার উৎস।
25/06/2025
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার জন্য হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইলো।
13/06/2025
প্রাণপ্রিয় হামদর্দ পাবলিক কলেজের গৌরব ও সাফল্যের ১৫ বছরে হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
১৫ বছরের এই যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের বয়স নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, সংগ্রাম, সাফল্য আর স্মৃতির এক অপূর্ব সমষ্টি। এই প্রতিষ্ঠানের ছায়াতলে আমরা পেয়েছি জ্ঞানের আলো, জীবনের দিশা এবং চিরস্থায়ী বন্ধনের শেকড়।
হামদর্দ পাবলিক কলেজের এই অসাধারণ পথচলায় আমরা গর্বিত সহযাত্রী। অ্যালামনাই হিসেবে এই বন্ধনকে ধরে রাখতে ও আগামী প্রজন্মের জন্য অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।
সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে আমরা সবাই এক হয়ে প্রতিষ্ঠানকে ভালোবাসায় আগলে রাখি এবং ভবিষ্যতের জন্য একসাথে এগিয়ে যাই।
শুভ ১৫ বছর পূর্তি, প্রিয় হামদর্দ পাবলিক কলেজ!
শুভেচ্ছান্তে,
হামদর্দ পাবলিক কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
06/06/2025
ঈদ মোবারক 💝🕌🌙
আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
কুরবানির মাধ্যমে শুধু পশু নয় মনের পশুত্বও কুরবানি হোক।
ঈদ মোবারক 💝🕌🌙