Kiwi Advance Training

Kiwi Advance Training

Share

Kiwi IT Training is Powered by Kiwi IT Solutions, based from New Zealand. We provides skill development training on IT.

Kiwi It Training provides different types of courses based on IT. currently we are providing practical skill development training on IT management, Freelancing, Outsourcing, Microsoft, PHP, Zend and more. more 10 courses are being introduced soon.

Photos 27/06/2014
Photos 23/06/2014

বাংলাদেশে ফ্রিল্যান্সার পাঁচ লাখ

ফ্রিল্যান্সিং এ বহির্বিশ্বে রাজত্ব করছে বাংলাদেশ। এ খাতে দ্রুত জনশক্তি বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে পাঁচ লাখ ফ্রিল্যান্সার প্রযুক্তি কর্মী কাজ করে যাচ্ছে। এসব ফ্রিল্যান্সার প্রযুক্তি কর্মীদের মাধ্যমে আগামী পাঁচ বছরে তাদের আয় এক বিলিয়ন ডলারে উন্নিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। শনিবার কম্পিউটার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।

জয় বলেন, ফ্রিল্যান্সারদের কোনো অ্যাসেট (সম্পদ) নেই। অ্যাসেট ছাড়া কীভাবে ঋণ পাওয়া যায় সেজন্য আমি বাংলাদেশ ব্যাংক গর্ভনরের সঙ্গে আলোচনা করব। বর্তমানে দেশে ফ্রিল্যান্সার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করছে। কিন্তু ঋণ সুবিধা এবং ইন্টারনেটের উচ্চ গতি এবং বিদ্যুতের অভাবে প্রত্যন্ত অঞ্চলেও তা বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রধানমন্ত্রীর পুত্রকে জানান দেশের তরুণ ফ্রিল্যান্সররা। এ বিষয়ে উদ্যোগ প্রসঙ্গে জয় বলেন, ইন্টারনেট ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়ার জন্য তিনটি প্রজেক্ট হাতে নিয়েছি। ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ নিয়ে যাওয়ার স্বপ্ন আছে।

তিনি বলেন, আমাদের বিদ্যুতের অভাব নেই, তবে ডিস্ট্রিবিউশনের সমস্যা রয়েছে। আমরা বিদ্যুতের লাইন বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। ফ্রিল্যান্সারদের মাধ্যমে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ডলার আয়ের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা। ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, পাঁচ বছরে এক নম্বরে নিয়ে এসে পোশাক খাতের চেয়ে বেশি আয় করব। বাংলাদেশে ফেসবুক কিংবা গুগলের মতো ব্যান্ডেড ওয়েবসাইট তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোশকতা চান উদ্যোক্তারা। এজন্য নিজেদেরকেই আইডিয়া ডেভলোপ করতে হবে। এ কাজে বেসিস সহায়তা করতে পারে বলে জানান জয়।

সারা দেশ থেকে আসা ফ্রিল্যান্সার এবং তথ্য ও সেবা কেন্দ্রের কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি জয় আরো বলেন, দেশে বিদ্যুতের সমস্যা নেই। সমস্যা আছে শুধু ডিস্ট্রিবিউশনে। ইন্টারনেটের ক্ষেত্রেও তাই। তবে ফ্রিল্যান্সার প্রযুক্তিকর্মীদের মাধ্যমে আগামী পাঁচ বছরে তাদের আয় এক বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। কিন্তু দেশে ফ্রিল্যান্সার আরও বাড়াতে হবে। তাছাড়া, সাবমেরিন ক্যাবল কাটা...

Photos 23/06/2014

চাকুরী খোঁজার আইওএস অ্যাপ চালু করলো LinkedIN

চাকুরী খোঁজার কাজটি আরো সহজ করতে লিংকড ইন এবার চালু করলো Job Search নামক একটি অ্যাপ্লিকেশন। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে।

অ্যাপ্লিকেশনটি আইটিউনস স্টোর থেকে ফ্রী ডাউনলোড করে নেওয়া যাবে। তবে প্রথমদিকে কেবলমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারীরাই এই অ্যাপ ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত চাকুরী খুঁজে নিতে পারবে। লিংকড ইন জানিয়েছে, শীঘ্রই আরও বিভিন্ন দেশের জন্য এই সুবিধা চালু করা হবে।

গত এপ্রিলে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ধারণা, এই বছরের সেশের দিকে মোবাইল থেকে তাদের সেবা ব্যবহারকারীর সংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

Job Search অ্যাপের ব্যাপারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখান থেকে চাকুরী খোঁজার পাশাপাশি সরাসরি আবেদন করা যাবে। আর আবেদনকারীর তথ্য সম্পূর্ণরূপে গোপন রাখা হবে অন্যদের কাছ থেকে।

Photos 23/06/2014

ভোটার হতে এস এম এস পাঠাবে ইসি

নতুনদের আগ্রহ বাড়াতে ভোটার হওয়ার গুরুত্ব তুলে ধরে মোবাইল ফোনে এসএমএস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতা চাওয়া হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়,ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম দফায় দেশের ১৮১ টি উপজেলার বিভিন্ন এলাকায় শতকরা একভাগ থেকে দু'ভাগ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে । দ্বিতীয় দফা তালিকা হালনাগাদকে সামনে রেখে নতুন ভোটারদের তালিকাভুক্ত করতে কি করণীয় তা নির্ধারণ করতে আজ (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), কমিশনারগণ, ইসি সচিবসহ নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা বৈঠক করেন। বৈঠকে সবার মতামত নিয়ে নতুন ভোটার বাড়ানোর জন্য একটি কৌশলপত্র তৈরি করা হয়।

এতে বলা হয়েছে, এছাড়া যেসব এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে সেসব এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়েও প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিওর মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান,৪৬ লাখ নতুন ভোটারকে তালিকাভুক্ত করতে প্রথম দফার (গত ১৫ মে) হালনাগাদ কার্যক্রম শুরু হয়। কিন্তু ভোটারদের তেমন সাড়া না মেলায় সিইসিসহ কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ কৌশলপত্র তৈরি করা হয়েছে।

নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেন, ভোটার তালিকা হালনাগাদের পথম দফায় প্রচার-প্রচারণা খুব কম হয়েছে। এজন্য অনেক এলাকার ভোটার বিষয়টি সম্পর্কে অবহিত নন। দ্বিতীয় দফা থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে।

তিনি বলেন, ভোটারগণ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হালনাগাদের তথ্য জানতে পারে সেজন্য বিটিআরসি সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া সারা দেশে মাইকিংসহ পোস্টার-লিফলেট সাঁটানোর নির্দেশ দেয়া হবে বলে জানান তিনি।

সারাদেশে তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে। প্রথম দফায় ১৮১ উপজেলায়, দ্বিতীয় দফায় ২১৮ ও তৃতীয় দফায় ১১৫ উপজেলায় হালনাগাদ কার্যক্রম চলবে। দ্বিতীয় দফায় তথ্য সংগ্রহ শুরু হবে আগামী ১৫ থেকে ২৪ জুন এবং রেজিস্ট্রেশন ১৮ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ভোটারের তথ্য সংগ্রহ হবে ১ থেকে ১০ সেপ্টেম্বর এবং রেজিস্ট্রেশন ১৮ সেপ্টেম্বর থেকে...

Photos 23/06/2014

কিল সুইচ উদ্ভাবনে গুগল ও মাইক্রোসফট

মোবাইল ফোন চুরি ঠেকাতে সার্চ জায়ান্ট গুগল ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট যথাক্রমে তাদের অ্যানড্রয়েড ও উইন্ডোজ ফোনের অপারেটিং সিস্টেমে ‘কিল সুইচ’ নামে বিশেষ সিকিউরিটি ফিচার যুক্ত করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যাদিকে মোবাইল চুরি রোধে বিশ্বের দুই বড় মোবাইল সেট নির্মাতা অ্যাপল আর স্যামসাং এরই মধ্যে নিজেদের ডিভাইসে 'কিল সুইচ' প্রযুক্তি যুক্ত করেছে। এখন তাদের দলে দ্রুত যুক্ত হতে যাচ্ছে গুগল আর মাইক্রোসফটও।

'কিল সুইচ' সুবিধার মাধ্যমে চুরি হওয়া ডিভাইস পুরোপুরি ব্যবহারের অযোগ্য করে ফেলা যাবে। তবে এই সুবিধা কবে থেকে তাদের স্মার্টফোনে পাওয়া যাবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই বলেনি প্রতিষ্ঠান দুটি।

স্মার্টফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বেশি দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কার্যকর কোনো পদ্ধতি এখনও উদ্ভাবন হয়নি।

কিল সুইচ নামের এ ফিচারটির সাহায্যে চুরি যাওয়া স্মার্টফোন দূর থেকে অকেজো করে দেওয়া যাবে অর্থাৎচুরি করা ফোনটি আর কোনো কাজে লাগানো যাবে না।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মোবাইল ফোন চুরি ঠেকাতে কিল সুইচ যুক্ত করার জন্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে অনুরোধ করে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোবাইল ফোন নির্মাতা অ্যাপল ও স্যামসাং তাদের কিছু ফোনে এ ধরনের ফিচার যুক্ত করেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, গুগল ও মাইক্রোসফট ‘কিল সুইচ’ ফিচার আনলে বিশ্বের জনপ্রিয় তিনটি অপারেটিং সিস্টেমেই চুরি করা ফোন অকেজো করে দেওয়ার প্রযুক্তিটি থাকবে।
বর্তমানে সারা বিশ্বেই মোবাইল ফোন চুরি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে দেশটিতে ৩১ লাখ মোবাইল ফোন চুরি হয়েছে, যা ২০১২ সালের তুলনায় দ্বিগুণ। ২০১৩ সালে প্রতি তিনজন ইউরোপিয়ানদের মধ্যে অন্তত একজনের মোবাইল চুরি হয়েছে বা মোবাইল হারানোর ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ায় ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে মোবাইল চুরি পাঁচ গুণ বেড়েছে। কলম্বিয়াতে ২০১৩ সালে ১০ লাখের বেশি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের চুরির ঘটনা ঠেকাতে নীতিনির্ধারকেরা ‘সিকিউর আওয়ার স্মার্টফোন’ নামের একটি উদ্যোগ নেন। এই উদ্যোগের অংশ...

Photos 23/06/2014

উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে উদ্বোধন হল বিশ্বের অন্যতম বৃহত্তম সরকারি পোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী পুত্র ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পোর্টালটি উদ্বোধন করেন।
উদ্বোধনের বিশেষ মুহুর্তগুলো দেখুন এই ভিডিও তে।

এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে ওয়েবপোর্টালের বিভিন্ন দিক তুলে ধরে অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, 'আমরা খোঁজ নিয়ে দেখেছি—এই ওয়েবপোর্টালটি বিশ্বে সর্ববৃহৎ। কারণ, এখানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ মোট ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে গঠিত।' তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এই ওয়েবপোর্টালের তথ্য সংগ্রহ করতে আড়াই বছর লেগেছে। লাল ফিতার দৌরাত্ম্য ও দুর্নীতি কমিয়ে জনসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের ওয়েবপোর্টাল করা হয়েছে। এ জন্য সরকারের শীর্ষ জায়গা থেকে সরকারি কর্মকর্তাদের মনোভাব পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। তথ্যসচিব মর্তুজা আহমদ বলেন, বাংলাদেশে তথ্য ও প্রযুক্তি খাতে নীরব বিপ্লব ঘটে গেছে। এ ধরনের ওয়েবসাইট জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে।

জানা গেছে, এর আগেই অনানুষ্ঠানিকভাবে বেশ কিছু ওয়েবসাইট চালু হয়ে গেছে। আজ উদ্বোধন হওয়া ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি এই পোর্টালের মাধ্যমে সরকারের সকল মন্ত্রণালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রগুলোও সংযুক্ত করা হয়েছে। ২৫ হাজার ওয়েবসাইটকে একত্র করে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় বাতায়ন।

পোর্টালটি তৈরি এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। এটুআই-এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা জানান, পোর্টালটির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগের সব ধরনের লিংক দেওয়া থাকবে। তাই এখন থেকে ঘরে বসেই যে কোনও সেবা গ্রহন করতে পারবেন দেশের জনগণ। পোর্টালটি দেখা যাবে http://bangladesh.gov.bd ঠিকানায়।

জানা গেছে, অনেকদিন থেকেই সরকারি ২৫ হাজার...

Photos 23/06/2014

উইন্ডোজকে রুপান্তর করুন অ্যাপলের ম্যাকে!

ম্যাক ব্যাবহার করার যাদের সম্ভব হচ্ছে না তারা এটি ব্যাবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে।

এই কাজটি করতে আপনাদের একটি সফটওয়্যারের দরকার পড়বে। সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
http://ow.ly/ykXxR

সফটওয়্যারটি আপনার পিসি কত বিট সেই অনুযায়ী ডাউনলোড করতে হবে। আপনার পিসি কত বিট টা জানতে মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে পোপার্টিস অপশনে ক্লিক করুন। এবার আপনার কাঙ্ক্ষিত বিট অনুযায়ী সফটটি ডাউনলোড করে নিন।

Photos 23/06/2014

দেখুন কে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখেছে

ভাব ধরার উত্তম স্থান হল ফেসবুক! কেউ কাউকে পাত্তা দিতে চায় না। অনেকেই লুকিয়ে লুকিয়ে প্রোফাইল দেখে তবু দেখবেন আপনাকে লাইক দিবে না। লাইকের এই যুগে কত কিনাই হচ্ছে! বাজে কথা থাক, আজ আমরা দেখবো কিভাবে জানা যায় কে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখেছিল। আর এর মাধ্যমে আপনি সেই সব বন্ধুদের চিনতে পারবেন যারা আপনার প্রোফাইল দেখেছিলো তবে আপনাকে লাইক দেইনি। চলুন কাজটি কিভাবে করতে হবে দেখে নেওয়া যাক।

প্রথমেই আপনার ফেসবুক আই ডিতে লগিন করুন।
তারপর আপনার প্রোফাইলের সোর্স কোড গুলো Ctrl+U চেপে বের করুন।
এবার Ctrl+F প্রেস করে {“list”: শব্দটি সার্চ করুন।

এবার উপরের ছবিতে যেমন দেখাচ্ছে সেভাবে, লিস্টের একটি নাম্বার কপি করুন। ধরুন 100006461302519 নাম্বারটি কপি করলেন।
এবার তার প্রোফাইল দেখতে http://facebook.com/100006461302519 এই অ্যাড্রেস যান, তাহলেই আপনি সেই প্রোফাইলটি দেখতে পাবেন।

ঠিক একই ভাবে, এক একটি কোড এবার কপি করে তার প্রোফাইল দেখে নিন, ধন্যবাদ।

23/06/2014

অসাম ফেসবুক লাইক বক্স

আজকাল প্রায় সব সাইটেই ফেসবুক লাইক বক্স দেখা যায়। তাই আজ আপনাদের সামনে হাজির হলাম খুব সুন্দর একটি সাইড বার পপআপ ফেসবুক লাইক বক্স নিয়ে। আশা করি এই লাইক বক্সটি আপনাদের ভালো লাগবে।

এই উইজেটটির লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন

প্রথমেই আপনার ব্লগে লগিন করুন।

লেআউটে গিয়ে অ্যাড এ উইজেটে ক্লিক করুন।
অ্যাড এ জাভাস্ক্রিপ্ট বাটনে ক্লিক করুন।
এবার পপআপ উইন্ডোটে নিচের কোড সমূহ পেস্ট করুন।





কোডটির bdtechzonecom এর স্থানে আপনার ফেসবুক পেজের স্লাগ লিখে সেভ বাটনে ক্লিক করুন।

তাহলেই আপনার ব্লগে খুব সুন্দর একটি ফেসবুক লাইক বক্স যুক্তি হয়ে যাবে। এই কোডটি ব্লগার ছাড়াও ওয়ার্ডপ্রেসে ব্যাবহার করা যাবে। ওয়ার্ডপ্রেসে ব্যাবহার করতে টেক্সট উইজেটে কোডটি সেভ করতে হবে।

Photos from Kiwi Advance Training's post 23/06/2014

ইলেকট্রনিক আর্টস সম্প্রতি নিশ্চিত করেছে তাদের পরবর্তী ফুটবল গেম ফিফা ১৫ রিলিজ হবে সবগুলো কনসোলের জন্য। গেম প্রেমী বিশেষ করে যারা ফিফা ফ্যান তাদের জন্য সুসংবাদ বটে।

ফিফা ২০১৫ গেমটি রিলিজ হবে প্রতিটি কনসোলের জন্য। প্রতিটি কনসোল মানে আপনি এখন পর্যন্ত যেগুলোর কথা শুনেছেন। যার মধ্যে রয়েছে: এক্সবক্স ওয়ান, এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৩, পিসি, নিনটেনডো থ্রিডিএস, প্লেস্টেশন ভিটা এবং নিনটেনডো উই। শুধুমাত্র উই ইউ (Wii U) এর জন্য গেমটি রিলিজ হবে না।

ইমোশনাল রিঅ্যাকশন

এবার EA sports তাদের ফিফা ১৫ এ বরাবরের মত যোগ করছে নতুন নতুন ফিচার। যার মধ্যে একটি হচ্ছে "ইমোশনাল রিঅ্যাকশন"। ফিফা ১৫ তে থাকছে প্রায় ৬০০ রকমের ইমোশনাল রিঅ্যাকশন। অনেক কষ্ট করে EA এবার প্রতিটি প্লেয়ারের সত্যিকার অনুভূতি যোগ করেছে। প্রতিটি প্লেয়ার খেলার সময়ের সাথে সাথে ডাইন্যামিক্যালি রিঅ্যাক্ট করবে। এতে গেমটি আরও বাস্তব মনে হবে আপনার কাছে।

গেমের সুপারস্টারদের কঠিন অ্যাকশনের মুহুর্তে ব্যালেন্স রাখা, উন্নত রেসপনসিভনেস এবং উন্নত প্লেয়ার পারসোনালিটি যোগ করা হয়েছে এবারের ফিফা তে।

আলটিমেট টিম

ফিফা ১৫ তে থাকছে আলটিমেট টিম ফিচার। সংক্ষেপে FUT নামে পরিচিত এটি। FUT এক্সবক্স ওয়ান এবং এক্সবক্স ৩৬০ এ পাওয়া যাবে। যেখানে ইনক্লুড করা হয়েছে Legends নামের নতুন একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে ফিফা প্লেয়ার রা গেমের মধ্যে ক্লাসিক প্লেয়ার অধিগ্রহণ করতে সক্ষম হবে। পেলে, ম্যারাডোনা, বেকেন বাওয়ার, জিদান !!

FUT সিজন ৫ টি ডিভিশন থেকে ১০ ডিভিশনে এক্সটেন্ড করা হয়েছে। "Single Online Match" নামের একটি ফিচার পাওয়া যাবে এবার। যেখানে ফিফার সকল ডাই-হার্ড ফ্যান অনলাইনে কোনো টুর্নামেন্ট অথবা সিজনে অংশনগ্রহণ করা ছাড়াই সিঙ্গেল ম্যাচ খেলতে সক্ষম হবে।

রিয়েলিস্টিক গ্রাফিক্স

এখন পর্যন্ত যত ফিফা রিলিজ হয়েছে তার মধ্যে ফিফা ১৫ হবে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক। এই কথাটি নতুন করে বলার কিছু নেই কারণ প্রতিবার এমনটাই হয়ে থাকে। তবে এবারের বিশেষত্ব হচ্ছে গেমের স্টেডিয়ামের ক্রাউড। ম্যাচের মোড, রিজিয়ন ইত্যাদির উপর নির্ভর করে স্টেডিয়ামের ক্রাউড অ্যাক্ট করবে। এছাড়াও মাঠে ফুট প্রিন্ট দেখতে পাওয়া যাবে, এছাড়া ঘাস এবং ঘাসের স্তুপ পরিষ্কারভাবে বুঝা যাবে।

গেম ইঞ্জিন

ফিফা ১৫ ইঞ্জিন পূর্বের ইগনাইট ইঞ্জিনেই থাকছে। অর্থাৎ ফিফা ১৪ যে ইঞ্জিনে ছিল। তবে এই ইঞ্জিন আপগ্রেড করা হয়েছে এবং গেমের প্লেয়ারদের চেহারা, মুভমেন্ট এমনভাবে আপনার সামনে প্রদর্শিত হবে যে হঠাৎ দেখলে মনে হতে পারে টিভি তে কোনো লীগের খেলা দেখছেন।
রিলিজ ডেট

বরাবরের মত এবারও সেপ্টেম্বর ২৩ তারিখ উত্রর আমেরিকায় এবং ২৫ সেপ্টেম্বর ইউরোপে রিলিজ হবে গেমটি। তবে অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতর পুরো বিশ্বে ছড়িয়ে যাবে গেমটি। সুতরাং বাংলাদেশি ফিফা ফ্যানরা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন।
গেমটি খেলতে যা প্রয়োজন হবে (পিসি গেমারদের জন্য)

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ভিস্তা, ৭, ৮, ৮.১ - ৬৪ বিট
সিপিউ: ইন্টেল কোর আই-৫ ৩.৪ গিগাহার্জ
র‍্যাম: ৮ গিগাবাইট
হার্ডডিস্ক স্পেস: ১৫ গিগাবাইট
জিপিউ: এটিআই রেডিওন এইচডি ৬৮৭০, এনভিডিয়া জিটিএক্স ৪৬০
ডাইরেক্ট এক্স: ১১.০

উল্লেখ্য এবার প্রথমবারের মত পিসি তে ফিফা গেমে ইগনাইট গেম ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। সুতরাং পিসি গেমাররা অপেক্ষায় থাকুন চমকপ্রদ গেমিং ও গ্রাফিক্সের অপেক্ষায়।

Photos 22/06/2014

বিরল কিছু ছবি,যা দ্বিতীয়বার তোলা অসম্ভব!

Photos 22/06/2014

ছোট কাজ করে কিছু টাকা উপার্জনের কিছু সাইট

ইন্টারনেট এ ছোট ছোট কাজ করে কিছু টাকা উপার্জনের কিছু সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হয়তবা অনেকেই এই সাইট গুলোর নাম আগে থেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমার আজকের লিখা।

microworkers.com: এই সাইটটি অনেক জনপ্রিয়। কাজ করার সাত দিনের মাঝে আপনার টাকা হয়ে যাবে। একাধিক একাউন্ট করা যাবে না। নয় ডলারের বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন।

shorttask.com: এই সাইটটি কার্যক্রম অনেক ভালো। একাধিক একাউন্ট করা যাবে না। দশ ডলারের বেশি হলে পেপাল দিয়ে টাকা তুলতে পারবেন।

minuteworkers.com: এই সাইটটি ভালো সাইট হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। রেফারেল দিলে পাচ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি একটি কাজ সফলভাবে শেষ করেন তবে দশ সেন্ট পাবেন। দুই ডলারের বেশি হলে ১০% ফী দিয়ে টাকা তুলতে পারবেন। তবে দশ ডলারের বেশি হলে কোনো ফী দিতে হবে না। পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।

microtoilers.com: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)

jobboy.com: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। দশ ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন।

microjob.co: এই সাইটটিতে আপনি নিজের প্রোফাইল তৈরী করে আপনার কাজের বর্ণনা দিতে পারবেন পাশাপাশি ছোট ছোট কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারবেন। পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন। কিন্তু টাকা পাঠাতে ত্রিশ কর্ম দিবস সময় নিয়ে থাকে।

centworkers.com: এই সাইটটিতে আপনি রেফারেল দিলে দশ সেন্ট পাবেন ও আপনার রেফারার যদি কাজ করে একশ ডলার উপার্জন করেন তবে এক ডলার পঞ্চাশ সেন্ট পাবেন। পাচ ডলারের বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে পারবেন।

pointdollars.com: এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর নয় ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ করিনি)

deshiworker.com: এটি একটি বাংলাদেশী সাইট। এর মান ঠিক রাখতে এডমিনগণ যথেষ্ট চেষ্টা...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Dhaka
1207