05/06/2025
Eid Mubarak! 🌙✨
On this special day, may Allah bless you and your family with endless joy, peace, and prosperity.
এই ঈদের দিনটি কাটুক ভালোবাসা, সুখ আর একে অপরের পাশে থাকার অনুভবে।
Wishing you a beautiful celebration filled with love, laughter, and unforgettable moments.
Eid Mubarak once again! 🤍
03/02/2015
পেট্রলবোমায় পুড়ে কয়লা ৭
ভোর হলো না। গন্তব্যে পৌঁছাও গেল না। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ভোররাতে গুপ্ত ঘাতকের মতো যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। বাসের মধ্যেই পুড়ে কয়লা হয়েছেন সাতজন। আহত ও দগ্ধ অন্তত ১৬ জন।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার-সংলগ্ন জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের বাসে এই হামলা হয়।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনে পুড়ে তাঁদের চেহারাও বিকৃত হয়ে গেছে।
মোহাম্মদ আলী নামের এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু, একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের বিবরণ থেকে জানা যায়, আইকন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা ফিরছিল। ভোর রাত সাড়ে তিনটার দিকে বাসটি জগমোহনপুর এলাকায় পৌঁছে। এ সময় বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। আগুনে পুড়ে বাসের ভেতরই সাতজন মারা যান। আহত ও দগ্ধ হন অন্তত ১৬ জন।
আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দগ্ধ নয়জনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখান থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক বিভাগের সার্জন সহকারী অধ্যাপক মির্জ্জা মো. তাইয়েবুল ইসলাম বলেন, দগ্ধ নয়জনের মধ্যে তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুড়ে নিহত সাতজনের লাশ কলেজের মর্গে রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ২৯ দিন আজ। এ ছাড়া রোববার থেকে চলছে ৭২ ঘণ্টার হরতাল।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে। এর দুই দিন আগেই সহিংসতার শুরু। সহিংসতায় এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছে। আগুন দেওয়া হয়েছে চার শতাধিক যানবাহনে। আরও প্রায় ৫০০ টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
23/11/2014
পুলিশ জনগণ অনুপাত ১: হাজার থেকে ১:৮০০তে নামাতে শিগগিরই ১৭ হাজার পুলিশ নিয়োগ
বাংলাদেশে বর্তমানে প্রতি ১ হাজার ৩৫ জন মানুষের জন্য একজন পুলিশ রয়েছে। এটা ১:৮০০ তে নেওয়ার পরিকল্পনার চলছে। এ উদ্দেশ্যে খুব শিগগির আরও ১৭ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশের কাজ আরও সহজ করার জন্য তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা থানাগুলো নতুন করে দেওয়ার জন্য, বাসভবনগুলো নতুন করে দেওয়ার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। আপনাদের ভাতা বাড়ানো হয়েছে, ঝুঁকি ভাতা বাড়ানো হয়েছে। আপনাদের জন্য আরও কিছু করতে আমরা সব সময় তৈরি আছি। আমরা আপনাদের কথা চিন্তা করব, আর আপনারা দেশের কথা চিন্তা করবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো দলীয় সন্ত্রাসীদের ছাড় দিচ্ছেন না উল্লেখ করে পুলিশ সদস্যদের উদ্দেশে আসাদুজ্জামান খান আরও বলেন, সরকারদলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস করলে পুলিশ কেন তাকে ছাড় দেবে? কোনো সন্ত্রাসীকেই ছাড় না দিতে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।
23/07/2014
আফগানিস্তানে চার বিদেশি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় চারজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ হামলা হয়।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, টুইটার বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে তালেবান।
পুলিশ জানায়, বিদেশি নাগরিকদের আবাসিক এলাকার ভেতরে এই হামলা হয়। এতে ছয়জন আহতও হয়েছেন।
কাবুলের পুলিশপ্রধান জহির জহির বলেন, এক তালেবান আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেল চালিয়ে ওই এলাকায় প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এ সময় হতাহত হওয়া ব্যক্তিরা ব্যায়াম করছিলেন। ঘটনা তদন্ত করছে পুলিশ।
হামলায় হতাহত হওয়া ব্যক্তিদের পেশা ও জাতীয়তা সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।
23/07/2014
ইসরায়েলি গোলা কেড়ে নিল একই পরিবারের ২০ জনকে
গাজায় ইসরায়েলের উন্মত্ত হামলায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে একটি পরিবার। সোমবার গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ওই পরিবারের অন্তত ২০ সদস্য নিহত হয়েছে।কোনো কোনো সূত্রের খবরে বলা হচ্ছে, যৌথ ওই পরিবারের ২৪ থেকে ২৮ জন সদস্য নিহত হয়েছে।খবর দ্য গার্ডিয়ানের।
গাজায় হামলা শুরুর পর ১৪তম দিনে মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালে সোমবার বিমান হামলা হয়। এতে সেখানকার রোগী ও স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন নিহত ও প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মীসহ ৭০ জন আহত হয়। ওই হাসপাতালে হামাসের জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে ইসরায়েল দাবি করছে। ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র জানায়, রাফা এলাকায় আরেকটি বিমান হামলায় আরও ১০ জন নিহত হয়। তাদের মধ্যে চারজন শিশু-কিশোর ও একজন নবজাতক ছিল।
আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন সূত্র জানায়, গাজায় হামলা শুরুর পর থেকে প্রতিদিন গড়ে সাতজন নিহত হচ্ছে। স্থানীয় অনেক শিশুকেই ছয় বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার যুদ্ধ দেখতে হচ্ছে।
ইসরায়েলি বাহিনী সোমবার হামাসের ১০ জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করে। হামাস দাবি করে, তারা শল অ্যারন নামের ইসরায়েলি এক সেনাকে গত রোববার বন্দী করেছে। এ খবর পাওয়ার পর গাজার রাস্তায় জনতার উল্লাস দেখা যায়। অ্যারনের বন্দী হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল জানায়, এতে অস্ত্রবিরতির প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্র আর কোনো বেসামরিক মানুষকে হত্যার ঘটনা দেখতে চায় না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গাজায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তির বিষয়টি ত্বরান্বিত করার লক্ষ্যে ইতিমধ্যে মিসরে পৌঁছেছেন। তিনি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গেও গতকাল মঙ্গলবার আলোচনায় বসেন কেরি।
ফিলিস্তিনিদের মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র চার কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কেরি বলেন, এখন হামাসকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্দোষ বেসামরিক জনগণকে সহিংসতার বাইরে রাখবে কিনা।
গাজায় ইসরায়েলি হামলায় গতকাল সকাল পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারায়। জাতিসংঘ জানায়, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত এক লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লড়াইয়ে ইসরায়েলের ২৭ সেনা ও দুই বেসামরিক নাগরিকও প্রাণ হারায় বলে তেলআবিব জানায়।
23/07/2014
জেএসসি পরীক্ষা শুরু ২ নভেম্বর
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। শেষ হবে ১৮ নভেম্বর।
আজ বুধবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি জানতে এই লিংকে ক্লিক করুনhttp://paimages.prothom-alo.com/contents/uploads/media/2014/07/23/0d5ff6dc57f7bbfe51c0c953e209978f-JSC-2014.pdf
01/06/2014
Brazil Supporter Join Here--------------
https://www.facebook.com/amrabangldeshibrazilsupporter?ref=bookmarks
Majumder & Associates
Income Tax, Vat, Audit, IRC, ERC & Company Matter ( RJSC)
24/05/2014
KOL 161/6 (14.2 Ovs) HYD 160/7 (20.0 Ovs) KOL won by 4 wkts
23/05/2014
_.-'-._
]]"|[.
]|"|[.
]|"|[._.-^-._
]|"|[.(((")))
]|"|[((((")))]]
*===========*
আজ পবিএ জুম্মা মোবারক।