সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আশা করি সবাই ভাল আছো। তোমরা জেনে আনন্দিত হবে যে, আমরা আগামী ৭ই এপ্রিল, ২০২৪ইং রোজ রবিবার বিদ্যানিকেতন কোচিং এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আমাদের ক্লাসরুমে (অ্যালবার্ট স্কুলের ২য় তলায়) একটা ইফতারের আয়োজন করতে যাচ্ছি।
বাজেট: জনপ্রতি ১২০ টাকা।
তোমরা যারা যারা অংশগ্রহণ করতে চাও আগামীকাল দুপুর ২টায় কোচিং এ এসে কনফার্ম করবা।
বহুদিন পর বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি তোমাদের প্রত্যেকেই এটাতে অংশগ্রহণ করবে এবং তোমাদের বন্ধুদেরও জানিয়ে দিবে।
সকলের প্রতি অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ ❤️
Vidya Niketan Coaching Center
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vidya Niketan Coaching Center, Education, 13/1 Gobinda Datta Lane, Laxmibazar, Dhaka.
05/10/2023
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস! 🖤💕
মানুষ গড়ার কারিগর সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে...
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য "কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা"
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়...
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।
✊✊
21/02/2023
বুকের রক্তে অর্জিত ভাষা, বাংলা ভাষা 🇧🇩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ❤️💚
02/01/2023
অভিনন্দন তোমাদের 😍😍
২০২২ সালের ফলাফলের এক ঝলক!
৯ম শ্রেণিতে ১ম - মৌমিতা (সাইন্স, পগোজ স্কুল)
৯ম শ্রেনিতে ১০ - রাফি (কমার্স, ঢাকা কলিজিয়েট)
৮ম শ্রেনিতে ৩য় - গালিব (জুবিলি স্কুল)
৮ম শ্রেনিতে ৪র্থ - তাওহিদ (মুসলিম স্কুল)
৮ম শ্রেনিতে ৭ম - অর্ঘ (জুবিলি স্কুল)
৭ম শ্রেনিতে ২য় - লামিয়া (পগোজ স্কুল)
৭ম শ্রেনিতে ১১তম - নুর (বাংলাবাজা বালিকা উচ্চবি.)
৭ম শ্রেনিতে ১০ম - মুসফিক (ঢাকা কলিজিয়েট)
৭ম শ্রেনিতে ৪র্থ - কাসিফ (পগোজ স্কুল)
এছাড়া, প্রত্যাশিত ফলাফলও অর্জন করেছে বাকিদের সবাই।
তোমাদের এ ফলাফলে আমরা শিক্ষকমণ্ডলী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। (ছবি: ফলাফল উদ্যাপন)
"বিদ্যানিকেতন" এর পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন 😍।
করোনাকালীন আমরা ব্যাচের কার্যক্রম সীমিত রেখে ছিলাম। এ বছর পুরোদমে পুনরায় কোচিং শুরু করতে চলেছি।
ইতোমধ্যেই,
৮ম ও ৭ম শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
সময়- বিকাল ৫টা থেকে ৭টা
৯ম,১০ম শ্রেণির ক্লাস চলছে।
সময়- বিকাল ৩টা থেকে ৫টা
প্রতি ব্যাচে মাত্র ১৫ জন নেয়া হয়, তাই বুদ্ধিদীপ্ত পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল করতে চাইলে, এখনই চলে আসো।
সকলের আশির্বাদ ও দোয়া চাচ্ছি। আপনাদের আশির্বাদই আমাদের পরিশ্রমের মূল চাবিকাঠি।
যোগাযোগ
🚸 ঠিকানা: ১৩/১ গোবিন্দ দত্ত লেন, লক্ষ্মীবাজার। 01911117239, 01683015708
20/12/2022
Happy Birthday Dalim Sir. Your humbleness, trustworthiness & teaching is very special to both students and teachers.
Wish you a lot of success.
14/12/2022
প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২২ এর প্রশ্ন কাঠামো ও সাধারণ নির্দেশনা এবং কভার পেইজ
09/12/2022
#প্রাথমিকে_বৃত্তি_পরীক্ষাঃ
যেহেতু সমাপনী পরীক্ষা থাকছে না, তাই আবার চালু করা হচ্ছে বৃত্তি পরীক্ষা। আসুন নতুন পদ্ধতিটা জেনে নেই।
পরীক্ষার তারিখঃ ডিসেম্বরের শেষ সপ্তাহ
পরীক্ষার কেন্দ্রঃ নিজ নিজ উপজেলা সদর।
অংশগ্রহণের শর্তঃ কোন প্রতিষ্ঠানের মাত্র ১০% শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
#সময়ঃ মাত্র ১ঘণ্টা অথবা ২ঘণ্টা উভয় মতামতই পত্রিকায় এসেছে।
#মান_বন্টনঃ মোট ১০০/২০০নম্বরের পরীক্ষা হবে।( উভয় মানবন্টন ই বিভিন্ন পত্রিকায় আসছে)
#বিষয়ঃ বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই ৪ টি বিষয়ের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ে ২৫ করে মোট ৪*২৫=১০০ অথবা ৪*৫০=২০০ নম্বরের বৃত্তি পরীক্ষা হবে।
প্রাথমিকের বৃত্তি হতে পারে আপনার সন্তান বা ছোট ভাই বোনের প্রথম মধুর স্মৃতিময় অর্জন, তাই আজ থেকেই প্রস্তুুতি আরো জোড়ালো হোক।
27/11/2022
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হবে। আজ দুপুর ১২টায় এসএসসি পরীক্ষার ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
এই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ—SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
23/10/2022
ব্রেইন খাটিয়ে পড়তে হবে।
চলে আসুন আমাদের কাছে।
অন্যথায়!!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Dhaka