ভালোবাসার মিষ্টি গল্প

ভালোবাসার মিষ্টি গল্প

Share

Any qus about Desh E-Commerce ltd,call me +8801812931350

05/03/2017

ভিডিও টা যত দেখি ততই অবাক হই। ভাল লাগলে শেয়ার করে আপনার বন্ধুকে ও দেখার সুযোগ করে দিন।

Photos 10/01/2017

রিস্ক না নেওয়া সবচেয়ে বড় রিস্ক

আমরা অনেকেই নতুন কিছুর জন্য রিস্ক বা ঝুঁকি নিতে চাই না। ঝুঁকি নেওয়ার আগে নেতিবাচক ফলাফলের কথা চিন্তা করে পেছনে ফিরে আসি। রিস্ক না নিয়ে বরং বসে থাকাটা যুক্তিযুক্ত মনে হয়। আপনার আর সেই কিছু একটা আর করা হয়ে ওঠে না। শুরু করতে না পারাটা তখন আরও বেশী কষ্টকর হয়ে দাঁড়ায়।

আমাদের মধ্যকার ভয় কে জয় করতে না পারা, আত্মবিশ্বাসের অভাব, প্রয়োজনীয় দক্ষতার অভাব, পরিশ্রম বিমুখতা, সাহসীকতার অভাব, যেকোন কাজকে ইতিবাচক ভাবে না নিয়ে নেতিবাচক হিসেবে দেখার প্রবণতা, সমস্যাগুলোকে সমাধানের পথে নিয়ে যেতে না পারার কারনে শুরুটা আর করা হয়ে ওঠে না। কিন্তু এই শুরুটা হয়ত পারত আপনার ভবিষ্যতকে বদলে দিতে।

আপনার থেকে বয়সে ছোট কেউ যখন আপনার সামনে দিয়ে নিজের চার চাকার দামী গাড়িতে চড়ে যায় তখন আপনি শুধু ভ্যাগ্যকেই দোষারোপ করে যান। অদৃশ্য আর কপালের ওপর দায়ভার দিয়েই মুক্তি পেতে চান। আপনার আশপাশে আজ যারা বড় হয়েছে তাদের পেছনটাতে একটু লক্ষ করুন। আপনার চোখের সামনে এমন অনেককেই খুঁজে পাবেন যারা অনেক কষ্ট পেরিয়ে তাদের অবস্থান তৈরী করে নিয়েছেন।

অনেকেই আছেন যারা ব্যবসার পরিকল্পনা করছেন। আর তা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। নানা অজুহাতে শুরুটা করছেন না। অনেকে আছেন যে চাকুরী করছেন ভাবছেন পাশাপাশি ব্যবসা করবেন। কিন্তু চাকুরীটা ঠিকঠাক মত করা হলেও ব্যবসাটা আর শুরু করা হয়ে উঠছে না। আসল কথা আপনি ঝুঁকিটা নিতে পারছেন না।

আজ আপনি যার মধ্যে রিস্ক বা ঝুঁকি দেখছেন তা যদি সঠিক ভাবে মোকাবেলা করতে পারেন তা আপনাকে সমৃদ্ধ করবে। ছোট ছোট ঝুঁকি মোকাবেলা করেই আপনি বড় ধরনের ঝুঁকি মোবাবেলার কৌশল আয়ত্ব করতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত না রিস্ক নিতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার সম্ভাবনাগুলো সফলতায় রুপ নিতে পারছে না। আপনি হারিয়েই যাচ্ছেন আপনার মধ্যে থাকা সম্ভাবনাগুলোকে।

রিস্ক নিতে না পারার কারনে আপনি প্রতিনিয়তই হারাচ্ছেন নতুন নতুন সম্ভাবনা। আপনার দক্ষতাকে বৃদ্ধি করার সুযোগও মিলছে না। আপনার বয়স বাড়ছে। সময় চলে যাচ্ছে। আপনার পরবর্তী প্রজন্মকেও আপনি ঝুঁকিতে রেখে যাচ্ছেন। আপনার পাওয়া সফলতাগুলোর মধ্যেই যেখানে আপনার পরিবার পরিজন সমৃদ্ধ হত তাদেরও বঞ্চিত করছেন আপনি। ভাবেছেন রিস্ক না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু না রিস্ক না নিয়ে আপনি নিজেই রিস্কের মধ্যে আছেন।

মোটিভেশনাল লেখক:
মোঃ মাসুদুর রহমান মাসুদ
উদ্যোক্তার খোঁজে ডটকম।

10/01/2017

আত্মবিশ্বাস বাড়াতে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ…

নানা চড়াই-উতরাই জীবনে থাকবেই। আর এটা মোকাবেলা করার জন্য আত্নবিশ্বাস এমন এক অদৃশ্য শক্তি যা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আত্মবিশ্বাস হীনতা আপনার মাঝে ভয় তৈরি করে। আর সেই ভয় আপনাকে ব্যর্থতা এনে দেয়। যেকোনো কাজে সাফল্য পেতে হলে আত্মবিশ্বাসী হওয়াটা সবচেয়ে বেশি জরুরী। কিছু কিছু সময় বিভিন্ন ঘটনায় মানুষের আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু নতুন করে আত্মবিশ্বাসী না হয়ে উঠলে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন।

‘যদি তুমি মনে করো তুমি পারবে তাহলে সেটাই সত্যি এবং যদি তুমি মনে করো তুমি পারবে না তাহলে সেটাও সত্যি। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা করবে- হেনরি ফোর্ড।

জীবনে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যখন সামনে এসে দাড়ায়, ঠিক তখনই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাস না থাকলে জীবনে কোনো কিছুই সম্ভব নয়। এভারেস্টজয়ী এডমন্ড হিলারি হয়ত এ কারণেই বলেছিলেন, আমরা পর্বত জয় করি না, জয় করি নিজেকে।

চলুন জেনে নেই আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার মাধ্যমে নিজেকে জয় করার কিছু কৌশল সম্পর্কে। কৌশলগুলি দেখিয়েছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক।

প্রথম ধাপ—অভিযানের জন্য প্রস্তুতি
এই পর্বে আপনি প্রস্তুত হবেন। ভেবে নিন আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান। এবার মনস্থির করুন, অভিযানে বেরিয়ে পড়া এবং এগিয়ে চলার সংকল্প গ্রহণ করুন।

 ভেবে দেখুন আপনি এ পর্যন্ত কী অর্জন করেছেন।
 আপনার শক্তির দিকটি ভাবুন।
 ভাবুন আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং কোথায় পৌঁছাতে চান।
 এবার সাফল্যের লক্ষ্যে সংকল্প নিন।

দ্বিতীয় ধাপ—বেরিয়ে পড়া
এই ধাপে আপনি বেরিয়ে পড়বেন। খুব ধীরে। সঠিক কাজগুলো করে, ছোট ছোট সহজ জয়ের মধ্য দিয়ে নিজের সাফল্যের যাত্রাপথ ঠিক করবেন। আর এভাবেই গড়ে তুলতে থাকবেন আপনার আত্মবিশ্বাস।
 সাফল্যের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করুন।
 মূল বিষয়ে মনোযোগ দিন।
 ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলো অর্জনের চেষ্টা করুন।
 মনটাকে গুছিয়ে রাখুন।

তৃতীয় ধাপ—সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলা
এই ধাপে বোঝা যাবে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে। এই অভিযাত্রায় কিছুদূর এগিয়েছেন এবং উদ্যাপন করার মতো বেশ কিছু সাফল্য আপনার ভান্ডারে জমা হয়েছে।
এখন আপনার সময় হয়েছে নিজেকে কিছুটা প্রসারিত করার। আপনি আরও বড় লক্ষ্য স্থির করুন। নিজের দক্ষতার উৎকর্ষ ঘটান। যতক্ষণ পর্যন্ত পরিমিতি বজায় রেখে নিজেকে বিস্তৃত করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, ভাটা পড়বে না।

তাসনিম হক/ উদ্যোক্তার খোঁজে ডটকম

তথ্য সুত্র: ইন্টারনেট।

পোস্ট অফিস হবে ই-কমার্স হাব: তারানা 01/01/2017

http://m.bdnews24.com/bn/detail/business/1233188

পোস্ট অফিস হবে ই-কমার্স হাব: তারানা দেশের প্রায় ১০ হাজার পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

01/01/2017

ই-কমার্সকে কেন ক্যারিয়ার হিসেবে নিবেন?
কারণ ইকমার্সে হাজারো কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, সামনের দিন গুলোতে, বেশি দূর না হয়ত আগামী বছর থেকে অভাব পড়বে দক্ষ জনশক্তির আর ইকমার্স সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলার এখনি সময়।
বেকার তরুণ, ছাত্র ছাত্রি যারাই নিজেদেরকে এই সেক্টরে প্রতিষ্ঠিত করতে চান এখন থেকেই নিজেদের প্রস্তুত করুন এবং লেগে থাকুন।
তা না হলে এ সেক্টরের জনশক্তিতে প্রভাব বিস্তার করবে বিদেশি জনশক্তি।

Photos 29/07/2016

এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে...।
যারা গোপনে ভালোবেসে যায়......।
তারা বিনিময়ে কিছুই ছাই না....তবে অনেক
কিছুই দিয়ে যায়..যা কখনোই ভোলার মত নয়.॥

Photos 29/07/2016

পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো, যে তোমাকে জন্ম দিয়েছে ^_^ ..........

আর একজন হলো-যাকে পাওয়ার জন্য
তোমার জন্ম হয়েছে

Photos 29/07/2016

সবাই তোমাকে কষ্ট দিবে :'( ………

তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে :( ………

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka