বুটেক্স সমকাল সুহৃদ সমাবেশ

বুটেক্স সমকাল সুহৃদ সমাবেশ

Share

চেতনায় মুক্তিযুদ্ধ, প্রতিজ্ঞায় বাংলাদেশ

সত্যই সুন্দর, এই শুভ বোধকে জাগ্রত করে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে সমকালের পথচলা। আছে দায়বদ্ধতা, দেশ-মাটি–মানুষের কাছে। তাই সমকাল কেবল সংবাদপত্রই নয়, একটি আন্দোলনও। আন্দোলন, আঁধারের বিরুদ্ধে আলোর। এ আন্দোলনে তরুণপ্রাণ পাঠকই সমকালের প্রাণ। সংবাদপত্রের পাঠক তথা দেশের সচেতন অংশ হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য দায়বদ্ধতা এড়ানোর কোন সুযোগ নেই কারোরই। নিজের আলো অন্যের ভেতরে ছড়িয়ে দেয়াই সবচেয়ে মহৎ কাজ

21/11/2023

সুহৃদ সমাবেশের নিয়মিত আয়োজন
'সুহৃদ পাঠচক্রে আমন্ত্রণ...

Photos from বুটেক্স সমকাল সুহৃদ সমাবেশ's post 15/07/2023

সমকাল সুহৃদ সমাবেশ ঢাকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পাঠচক্র আয়োজন করা হয়। এবারের পাঠচক্রের বিষয় ছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল।' নিজেকে জানতে ও জানাতে পাঠচক্রের কোনো বিকল্প নেই। প্রাণবন্ত এই পাঠচক্রকে আরো বেগবান করেছে সুহৃদদের সরব উপস্থিতি।
উক্ত পাঠচক্রে সমকাল উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান এর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি, লেখক, গবেষক, শিক্ষাতত্ত্ববিদ ড. শোয়াইব জিবরান।

উক্ত আলোচনায় আরো অংশগ্রহন করেন সমকাল পরিকল্পনা সম্পাদক ও সম্পাদকীয় প্রধান, কথাশিল্পী ফারুক ওয়াসিফ, সমকাল সহকারি সম্পাদক হাসান জাকির,সাহিত্য সস্পাদক হামিম কামাল, কবি ও কথাসাহিত্যিক তরুণ ইউসুফ,

বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান এর সঞ্চালনায় পাঠচক্রের সমন্বয়ক হিসেবে ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল ইসলাম নির্জন।

সুহৃদের ভেতর পাঠ প্রতিক্রিয়া জানান কবি ফারহাতুল জান্নাত, মোহাম্মদ উমন, রিফতি আল জাবেদ, হোসাইন মোহাম্মদ সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাবির সুহৃদ, বুটেক্স সুহৃদ, এ্যাডাষ্ট সুহৃদ, মিরপুরের সুহৃদ সহ অন্যান্য৷

28/06/2023

বুটেক্স সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক....✨🌙

15/06/2023

প্রথম আলো বন্ধু সভার মত সাপ্তাহিক কর্মীদের নিয়ে একটা আড্ডার প্রচলন করা যেতে পারে।। এতে কর্মীদের আগ্রহ এবং মেধার বিকাশে সুহৃদ অনেক খানি অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।। বর্তমান সভাপতি সেক্রেটারি সাহেবদের দৃষ্টি আকর্ষণ করছি।। ❤️
সাবেক সিনিয়র সহ-সভাপতি
শুভম ৪০

15/06/2023

আষারের দ্বিতীয় প্রহরে বৃষ্টিস্নাত বর্ষায় হাজারো স্বপ্ন লালন করা আঠারো বছর বয়সী নব্য তরুণ-তরুনীদের স্বপ্নজয়ের অগ্নিপরীক্ষায় সফলতা কামনা করছি

15/06/2023

হে সূর্য
তুমি আমাদের উত্তাপ দিও
শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে
পরিণত হব!
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী।

© সুকান্ত ভট্টাচার্য

15/06/2023

Seat Plan for BUTEX Admission Test 2022-2023

14/06/2023

ইতিহাস সৃষ্টি করলো বুটেক্স

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ জুন (শুক্রবার) । ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গত ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং ১৩ মে এ প্রক্রিয়াটি শেষ হয় । আবেদন ফি ছিল ২০০ টাকা। যে সকল পরীক্ষার্থী এইচএসসি তে জিপিএ ৫.০০ এবং পদার্থবিজ্ঞান, রসায়ন , উচ্চতর গণিত এবং ইংরেজিতে ২০ পয়েন্ট এ ১৯ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে শুধু তারাই যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করতে পেয়েছে । কর্তৃপক্ষের থেকে জানা যায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে আবেদনকৃত পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৩৫৫৬ জন। গত ২৫ মে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে ৬০১৩ জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে । এই ৬০১৩ জনের মধ্যে ঢাকা বোর্ড-৩৭৬৬ জন, রাজশাহী-৫২৭ জন, সিলেট-৯৪ জন, কুমিল্লা-২৬২ জন, যশোর-৫৫২ জন, চট্টগ্রাম-২৬৯ জন, বারিশাল-৭২ জন, দিনাজপুর-২২৭ জন, ময়মনসিংহ-১৯৮ জন এবং মাদ্রাসা-৪৪ জন চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছে । চূড়ান্ত আবেদনর ফি ছিল ৮০০ টাকা । কর্তৃপক্ষ থেকে জানা যায় চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছে ৪৫৬৩ জন । আবেদনকৃত পরীক্ষার্থীর মধ্যে ৪ টি অনুষদের বিপরীতে ৬০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।এ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ এর জন্ম নিয়েছে।তাদের মতে,শুধু ঢাকা বোর্ডের শীক্ষার্থীরা ভর্তি পরিক্ষার সুযোগ পাচ্ছে বেশি।প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শীক্ষার্থীরা অনেকাংশেই বঞ্চিত হয়েছে।প্রতি আসনের বিপরীতে লড়বে মাত্র সাত জন।এটা বুটেক্সের ইতিহাসে সর্বনিম্ন। এত কম শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সু্যোগ দিয়ে বুটেক্স কর্তৃপক্ষ কিসের পরিকল্পনা করে রেখেছে তা সাধারণ শিক্ষার্থীদের বোধগম্যের বাইরে।সাধারণ শিক্ষার্থীরা বেশ ক্ষিপ্ত বুটেক্স কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে।কর্তৃপক্ষ থেকে জানা যায় শুধুমাত্র বুটেক্স ক্যাম্পাসে পরীক্ষা নেবার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ৪৭ ব্যাচের অধ্যায়নরত শিক্ষার্থী নাইমুর রহমান কে প্রশ্ন করলে সে বলে,” শুধু মাত্র ৬০০০ পরীক্ষার্থীকে যদি পরীক্ষার সু্যোগ দেওয়া হয় সেক্ষেত্রে বুটেক্স কাঙ্ক্ষিত ছাত্র-ছাত্রী পাবে না। কারন এর ভিতরে অনেক জনই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সেখানে ভর্তি হতে পারে। তখন দেখা যাবে বুটেক্সে অনেক সিট ফাঁকা থাকবে। এতে অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হবে। “ এছাড়াও ভর্তিচ্ছু পরীক্ষার্থীরাও সুযোগ না পেয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।এইস এস সি তে সকল বিষয়ে ৯০% এর বেশি মার্কস পেয়েও তারা ভর্তি পরিক্ষায় বসতে পারছে না।এ যেন যুদ্ধে অংশগ্রহণ না করেও পারাজয় বরণ করে নেওয়া।স্বপ্নের বুটেক্স তাদের স্বপ্নই রয়ে গেল।

©M Radiatul Alam

14/06/2023

অপমান
(মোঃ ছাদিকুর রহমান)

নির্মল চোখ,পোড়ামুখ সাথে একটুক অধিকার,
ক্রান্তি না চাই,শান্তিতে শুধু একটু বেঁচে থাকার।
তবু কতো চোট,ব্যথা অস্ফুট,ধামাচাপা হাহাকার,
পাহাড়-সমান কতো অপমান ফিরে আসে বারবার।

11/06/2023

ঈদ-উল-আজহা এর পরেই ০৪/০৭/২০২৩ ইং হইতে ক্লাশ শুরু হবে ৪৬ ও ৪৮ তম ব্যাচের

11/06/2023

৪৭ তম ব্যাচের লেভেল-২ টার্ম-১ এর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩/০৭/২০২৩ ইং তারিখ হইতে এবং ৪৫ তম ব্যাচের লেভেল-৩ টার্ম-২ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬/০৭/২০২৩ ইং তারিখ হইতে।

Photos from বুটেক্স সমকাল সুহৃদ সমাবেশ's post 11/06/2023

জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সফল সভাপতি, অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ বিডিনিউজ২৪.এর প্রতিষ্ঠাতা সম্পাদক, ডিক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি খ্যাতিমান সাংবাদিক আলমগীর হোসেন বহুল প্রচারিত দৈনিক সমকাল এর সম্পাদক নিযুক্ত হওয়ায় তাঁকে সমকাল সুহৃদ সমাবেশ । Samakal Suhrid Samabesh কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
Dhaka
১২০৮