বিসিয়ান পরিবার

বিসিয়ান পরিবার

Share

সবার আগে সর্বশেষ অফিসিয়াল আপডেট
পেতে ফলো করুন।
সরকারি বাঙলা কলেজ পরিবার।

13/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩। বাংলা মাসের প্রথম মাস বৈশাখ। আর বৈশাখের ১তারিখেই হচ্ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ মানেই নতুন শুরুর এক কোমল আহ্বান। পুরোনো দিনের ধুলো মুছে ফেলে, নতুন স্বপ্নের দরজা খুলে দেয় এই দিনটি। সকালবেলার লাল-সাদা সাজ, মিষ্টি হাসি আর রঙিন আবেশে মন ভরে ওঠে এক অদ্ভুত আনন্দে।
এই দিনে শুধু বছর বদলায় না, বদলে যায় মনও—ক্ষোভ, দুঃখ, অভিমান সব ছেড়ে মানুষ নতুন করে ভালোবাসতে শেখে। পান্তা-ইলিশের স্বাদে আর প্রিয়জনের পাশে কাটানো মুহূর্তে জীবনের ছোট ছোট সুখগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে।
পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয়—জীবন যত কঠিনই হোক, প্রতিটি নতুন সকালই হতে পারে এক নতুন শুরু।
সবাই কে বাংলা ১৪৩৩ নববর্ষের শুভেচ্ছা।

28/03/2026

#অধ্যাপক_দিলারা_হাফিজ_বনাম_অধ্যাপক_ড_দিলারা_হাফিজ

১. #অধ্যাপক_দিলারা_হাফিজ
(অধ্যাপক, শিক্ষাবিদ ও প্রশাসনিক ব্যক্তিত্ব)

ইনি বর্তমান স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-র সাবেক মহাপরিচালক। যিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন।

#পরিচয়: বিসিএস (শিক্ষা) ক্যাডারের সিনিয়র কর্মকর্তা এবং বিশিষ্ট শিক্ষাবিদ।

#স্বামী: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম (স্পীকার, বাংলাদেশ জাতীয় সংসদ)।

#শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে ইতিহাসে বিএ (অনার্স) ও মাস্টার্স (১৯৬৯)।

#পেশাগত_জীবন: সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

#শীর্ষ_পদ: তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)-এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

#পরিবার: সন্তান—শাহরুখ হাফিজ, তাহারাত হাফিজ এবং শামামা শাহরীন হাফিজ।

#বর্তমান_আপডেট: ২৮ মার্চ ২০২৬ তারিখে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

২. #অধ্যাপক_ড_দিলারা_হাফিজ
(অধ্যাপক, গবেষক ও কবি)

ইনি প্রখ্যাত কবি রফিক আজাদের সহধর্মিণী এবং ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান। যিনি বর্তমানে সুস্থ ও জীবিত আছেন।

#পরিচয়: বিশিষ্ট কবি, গবেষক এবং বিসিএস (শিক্ষা) ক্যাডার কর্মকর্তা।

#স্বামী: বরেণ্য কবি রফিক আজাদ।

#শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৭৮ সালে বিএ (অনার্স) ও এমএ (১৯৭৯)। পরবর্তীতে ১৯৯৮ সালে পিএইচডি (Dr.) ডিগ্রি অর্জন।

#পেশাগত_জীবন: সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

#শীর্ষ_পদ: তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান হিসেবে অবসর নিয়েছেন।

#সাহিত্য_ও_মিডিয়া: তিনি একজন প্রতিষ্ঠিত কবি। 'লা ফর্তিনা' সম্মাননা প্রাপ্ত এবং বিটিভির ‘সবার জন্যে শিক্ষা’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।

#পরিবার: সন্তান—অভিন্ন আজাদ ও অব্যয় আজাদ।

#বর্তমান_আপডেট: তিনি বর্তমানে সুস্থ ও জীবিত আছেন।

20/03/2026

ঈদ মোবারক
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

10/03/2026

ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা এবং সরকারি বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক আবুল কাসেম স্যার (১৯২০-১৯৯১)-এর ৩৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক স্যার কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

21/02/2026

উপবৃত্তির জন্য বিজ্ঞপ্তি

21/02/2026

সরকারি বাঙলা কলেজ শহিদ মিনার🖤
একুশ আমাদের অহংকার।
৮ই ফাল্গুন।
১৯৫২ সালের ভাষার জন্য সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

17/02/2026
Photos from বিসিয়ান পরিবার's post 09/02/2026

২০২৬ সালের ছুটির তালিকা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

দারুসসালাম রোড
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00