2ND SCHOOL

2ND SCHOOL 2nd School is the online platform in Bangladesh

হন্নে হয়ে টিউশনি খুঁজছি। কিছুতেই পাচ্ছি না। চট্টগ্রাম শহরে নতুন এসেছি। নেই আত্মীয়। নেই বন্ধু-বান্ধব! শেষমেষ মিডিয়ার দ্বা...
02/05/2023

হন্নে হয়ে টিউশনি খুঁজছি। কিছুতেই পাচ্ছি না। চট্টগ্রাম শহরে নতুন এসেছি। নেই আত্মীয়। নেই বন্ধু-বান্ধব! শেষমেষ মিডিয়ার দ্বারস্থ হলাম। আগাম নয়শ টাকা দিলাম। কিছুদিন পর খবর এলো। একটা স্টুডেন্ট পড়াতে হবে। উচ্চমাধ‍্যমিক রসায়ন। চট্টগ্রামে আমার প্রথম টিউশনি। ধুক-ধুক করছে বুক!

টিউশনির বাসায় ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠতো। আমি ভয় পেতাম। খুব বিরক্ত হতাম। প্রথম তিনদিন, স্টুডেন্টের মা দাঁড়িয়ে ছিলেন পাশে। গার্ডিয়ানের সামনে স্টুডেন্ট পড়ানোর মতো একটা বিভৎস ভয়ংকর অভিজ্ঞতা, পৃথিবীতে কিছু নেই! টিউশনি ধরে রাখার জন‍্য তিনদিনের পরিবর্তে চারদিন পড়াচ্ছি। গোল্ডলিফ ছেড়ে সেনরগোল্ড ধরেছিলাম অর্থাভাবে। টিউশনি চলে যাওয়া মানে চোখে-মুখে অন্ধকার নেমে আসা। অর্থকষ্টের অন্ধকারের সাথে মহাবিশ্বের কোন অন্ধকারই তুল‍্য নয়। ব্ল‍্যাকহোলও তুচ্ছ!

দেখতে দেখতে মাস চলে গেছে। টাকা দেয়ার নাম গন্ধ নাই! এদিকে সুলতানের দোকানে বকেয়া পড়ে গেছে অনেক। লজ্জায় টিউশনিতে টাকা চাইতে পারছি না। খুব খচখচানি নিয়ে প্রতিদিন পড়াতে যাই। কিছু মানুষকে খোদা অসম্ভব আত্মসম্মানবোধ দিয়ে সৃষ্টি করেন। তারা বিপদে নিজের রক্ত বিক্রি করবে, কিন্তু প্রাপ‍্যটুকু চাইতে পারবে না। আমি মুখ খুলে টাকার কথা বলতে পারছি না। কী যন্ত্রণাময় সময়! এভাবে দুই মাস কেটে গেলো। অসহনীয় হয়ে উঠছে সব। প্রতিদিন বাসা থেকে প্র্যাকটিস করে যাই। শেষপর্যন্ত বলতে পারি না। জীবনের ফাপড় ভয়ঙ্কর! যে খায় সে বুঝে। শেষপর্যন্ত বললাম। কত ঘুরিয়ে, ইনিয়ে-বিনিয়ে। মিথ্যে সাজিয়ে। —স্টুডেন্টকে বললাম, তোমার আম্মুকে বলবে, আমি বাড়ি যাব।

পরদিন গৃহকর্ত্রী এলেন। একটি খাম ধরিয়ে দিলেন। সারা পথ ভাবলাম, দুই মাসের বেতেন একসাথে—তিন হাজার টাকা! আহা, কী আনন্দ, আকাশে বাতাসে। পথ যেন ফুরায় না। বাসায় আসতে আসতে কত কিছু কেনার পরিকল্পনা! বাসায় ঢোকার ধৈর্য্য সইলো না। সিঁড়িতেই খাম খুললাম। পাতলা পাতলা মনে হলো। ভিতরটা নাড়া দিয়ে উঠলো। গুনে দেখি পনেরশ টাকা। এক মাসের বেতন মাত্র! —দুই মাসকে ওরা ভাবলো মাত্র এক মাস? পনেরটি একশ টাকার নোট। কয়েকটি নোট ছিল ছেঁড়া-ফাঁটা, অচল! অভাগা যেদিকে যায়, সেদিকে সাগরও শুকায়। কষ্টটা ডায়রির পাতায় শব্দে শব্দে বুনে রেখেছিলাম। তাই করতাম সবসময়। আর দুমড়ে-মুচড়ে গেলে, বিড়বিড় করতাম—এখনি অন্ধ, বন্ধ করো না পাখা।

অফিসে বসে যখন কফি খাই, মাঝে মাঝে তখন সেসব সময়গুলোর কথা মনে পড়ে। কষ্টগুলোর কথা ভেবে অদ্ভুত অনুভূতি হয়। অফিসে বসে কফি খাওয়ার সময়টুকুর জন‍্য এখন যে বেতন পাই, সেটা সে সময়ের সারা মাসের বেতনের কয়েকগুণ। সৃষ্টিকর্তাই বলেছেন—ধ‍ৈর্য‍্যশীল হও!

আমি স্বপ্ন বুকে চেপে ধৈর্যশীল হয়েছিলাম!
……………………

24/04/2023

৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
সাধারণ জ্ঞান
👉বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক
দলের সংখ্যা ৪০।
👉কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পকে
নিরাপদ রাখতে ২৮ অক্টোবর ২০২২ শুরু হয়েছে
সমন্বিত বিশেষ অভিযান—অপারেশন রুট আউট।
👉বর্তমানে দেশে উপজেলার সংখ্যা – ৪৯৫।
👉২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি—৪ হাজার
২৬১ কোটি ডলার।
👉বর্তমানে পোশাকশিল্পে প্রবৃদ্ধি—৩ দশমিক ২৭ শতাংশ।
👉বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত
হবে–২০৩১ সালের মধ্যে।
👉সম্প্রতি আইএমএফ বাংলাদেশকে ৪৫০ কোটি
ঋণসহায়তা দেওয়ার অনুমোদন করেছে—৩টি
আলাদা কর্মসূচির আওতায়।
👉বিবিএস মূল্যস্ফীতি গণনা করে— ৪৭টি পণ্যের
বাজারদরের ভিত্তিতে।
👉বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ১১ বছর
৩ মাসের মধ্যে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি—৯
দশমিক ৫২ শতাংশ (আগস্ট ২০২২)।
👉বর্তমানে বিবিএস জিডিপির তথ্য প্রকাশ
করে—বছরে দুবার।
👉সরকার বর্তমানে খোলাবাজারে স্বল্প মূল্যে চাল
বিক্রি ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সহায়তা
করছে—৫০ লাখ পরিবারকে।
👉চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সাহায্যের পরিমাণ – ৩৬ শতাংশ।
👉বর্তমানে দেশে সরকার অনুমোদিত অর্থনৈতিক
অঞ্চল—৯৭টি।
👉স্বাধীনতার পর বাংলাদেশ IMF থেকে ঋণসহায়তা নিয়েছে—১০ বার।
👉দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় – ৬৫ হাজার ৫৬৬টি।
👉 দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক
কৃষিতে পুনঃ অর্থ তহবিল গঠন
করেছে – ৫,০০০ কোটি টাকার।
👉বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী
প্রতিবছর কৃষিজমি অকৃষি খাতে চলে যায়—
১ শতাংশ।
👉বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম— ৬টি
(সর্বশেষ : বরিশাল)।
👉দেশে নারী উন্নয়ন নীতিমালা গৃহীত হয় – ১৯৯৭ সালে।
👉বর্তমানে দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণের
হার—৩৬ শতাংশ।
👉বর্তমানে বাংলাদেশে পরিবেশদূষণজনিত মৃত্যুর
শিকার–৩২ শতাংশ মানুষ।
👉মেট্রোরেলের স্টেশন সংখ্যা হবে–১৭।
👉ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে
প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয় – ১২
নভেম্বর ২০২২
✅রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
উৎপাদনক্ষমতা – ২ হাজার ৪০০ মেগাওয়াট।
✅রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউনিট
রয়েছে— ২টি (১ হাজার ২০০ মেগাওয়াট
ক্ষমতাসম্পন্ন)।
🟢সম্প্রতি দেশে গ্যাসের মজুতের সন্ধান পাওয়া
গেছে—নড়িয়া, শরীয়তপুরে।
🟢দেশে দৈনিক গ্যাসের চাহিদা – ৩৮০ কোটি ঘনফুট।
🟢বাংলাদেশ সরকারের ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা – ৪০ শতাংশ।
🟢Indian Ocean Rim Association
(IORA)-এর সদস্যদেশ—২৩টি।
👁 IORA- এর বর্তমান প্রেসিডেন্ট
দেশ–বাংলাদেশ (প্রথমবারের মতো)।
🟢জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ
দেশ—বাংলাদেশ।
🟢✅বর্তমানে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত নারী
পুলিশ—১৫০ জন।
🟢৪ নভেম্বর ২০২২ পালিত হয় গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের সংবিধানের—সুবর্ণজয়ন্তী (৫০
বছর পূর্তি উৎসব)।

 িনে_প্রাইমারি_প্রস্তুতি আগামী পরীক্ষা হবে ১৭/০৩/২০২৩ তারিখেআপনাদের অনুরোধে পিক তুলে দেয়া হলো-প্রতিদিন পিক তুলে দেয়া সম্...
16/03/2023

িনে_প্রাইমারি_প্রস্তুতি
আগামী পরীক্ষা হবে ১৭/০৩/২০২৩ তারিখে
আপনাদের অনুরোধে পিক তুলে দেয়া হলো-
প্রতিদিন পিক তুলে দেয়া সম্ভব নয়।

রাজশাহী ক্যাডেট কলেজের  একটা ছেলে এবারের মেডিকেল এডমিশনে ফার্স্ট হইসে। টিভি বা প্রেস মিডিয়ার বদৌলোতে এই খবরটা সবাই জানে...
15/03/2023

রাজশাহী ক্যাডেট কলেজের একটা ছেলে এবারের মেডিকেল এডমিশনে ফার্স্ট হইসে। টিভি বা প্রেস মিডিয়ার বদৌলোতে এই খবরটা সবাই জানেন।

ঠিক একই সময়ে, চাঁদপুর সরকারি কলেজের এক ছেলে, নাফিস উল হক, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি এমআইটিতে ( Massachusetts Institute of Technology (MIT) ) চান্স পাইসে। এখনও পর্যন্ত আমি কোন টিভি বা প্রেস মিডিয়াতে তাকে নিয়ে ইন্টারভিউ বা ফিচার হতে দেখি নাই।

না, আবারও বলি, ডোন্ট গেট মি রং। মেডিকেল এডমিশন খুবই কঠিন একটা এডমিশন এবং এখানে ফার্স্ট হলে তারে নিয়ে মাতামাতি হওয়াই উচিত। ইন্টারভিউ হওয়া উচিত এবং তার কথা সবার জানাও উচিত।

একই সাথে, যে ছেলেটা চাঁদপুরের একটা সরকারি কলেজ থেকে আমেরিকা এবং বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটতে পড়ার সুযোগ পাইসে, তার ইন্টারভিউও কি দরকার নাই? তার কথাও কি এদেশের ছেলেমেয়েদের জানা উচিত না? যাতে ভবিষ্যতে ওর মতো আরো অনেক ছেলেমেয়ে এই সাহসটা করতে পারে?

আমরা আমাদের ইয়াং জেনারেশনদের নিয়া সবচে কমন যে অভিযোগটা করি, সেটা হলো, এরা গতানুগতিক। এবং এদের সবাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়, চেনা ছকেই শুধু সামনে আগাইতে চায়।

বাট এইটার দায় কি আমাদের মিডিয়ারও না? বা সমাজেরও না?

মিডিয়া যদি প্রতিনিয়ত শুধু চেনা পথের হিরোদেরকেই সবার সামনে পরিচয় করিয়ে দেয়, অচেনা পথের হিরোদের আড়াল করে রাখে, তাহলে পোলাপান সেই অচেনা পথের খোঁজ পাবে কেমনে? আর সেই পথে চলার সাহসটাই বা কী করে?

প্রতিবছর বিসিএস বা এডমিশনে ফার্স্ট হওয়াদের নিয়ে যতগুলো ইন্টারভিউ বা ফিচার করা হয়, ওগুলো দেখে লাখ লাখ ছেলেমেয়ে তাদের চলার পথ নির্ধারণ করে। রুটিন বানায়। পড়াশোনার কৌশল নির্ধারণ করে।

কাজেই, চাঁদপুরের সরকারি কলেজ থেকে এমআইটি যাওয়ার পথটা নিয়েও যদি এখন ফিচার করা যায়, ব্যাপকভাবে প্রচার করা যায়, তাহলে নিশ্চিত করেই বলা যায়, পরের বছর রংপুর বা খুলনার কোন কলেজের স্টুডেন্টও ওখানে যাওয়ার সাহস করবে। এটলিস্ট স্বপ্নটা অন্তত দেখবে।

নাফিস উল হক তার নিজের কাজটা করেছেন। পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তাকে অভিনন্দন। এখন তার এই স্বপ্নকে আরো হাজারো তরুণ-তরুণীর মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা এই দেশের মিডিয়াকে এবং মানুষকেই করতে হবে।

পথিক সবসময়ই নতুন পথের সৃষ্টি করে। সাথে এইটাও মনে রাখতে হবে, এক সফল পথিক হাজারো নতুন পথিকের জন্ম দিতে পারে, যারা ঐ পথ ধরে আরো নতুন একশোটা পথ তৈরির ক্ষমতা রাখে।

15/03/2023

কমন পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ
1.Basically (বেইসিকলি)
2.Automatically (ওটোম্যাটিকলি)
3.Specifically (স্পেসিফিকলি)
4.Diplomatically (ডিপ্লোম্যাটিকলি)
5.Scientifically (সায়েন্টিফিকলি)

15/03/2023

✪ By the grace of Allah - আল্লাহর অনুগ্রহে
✪ By hook or by crook – যেভাবেই হোক।
✪ hush money – ঘুষ
✪ Bad blood - মনোমালিন্য
✪ Bosom friend - অন্তরঙ্গ বন্ধু
✪ chip of the old block – বাপকা বেটা
✪ crocodile tears – মায়া কান্না
✪ In time – ঠিক সময়ে
✪ c**k and bull story – গাজাঁখুরী গল্প
✪ have a bad time – দুঃসময়ে পড়া
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ dead of night – মধ্য রাত্রি
✪ By and large - মোটামুটি।
✪ By heart – মুখস্ত করা।
✪ By turns – পর্যায়ক্রমে।
✪ By mistake – ভুলক্রমে
✪ By the bye– বিদায়ের মাধ্যমে
✪ By fair means or foul – যে-কোন উপায়ে।
✪ By leaps and bounds – অতি দ্রুতগতিতে।
✪ By dint of – প্রভাবে।
✪ By rote – না বুঝে মুখস্ত করা।
✪ By far – অনেকাংশে।
✪ By contrast – তুলনায়।
✪ By all means – সর্বোতোভাবে।
✪ By stage – ধাপে ধাপে।
✪ By no means – কোনক্রমেই না।
✪ By fits and starts – অনিয়মিত।
✪ By this time – এতক্ষণে।
✪ By the by – কথা প্রসঙ্গে।
✪ A bed Of Roses - সুখ-স্বাচ্ছন্দপূর্ণ জীবন
✪ A bed of thorns - কন্টকময় জীবন
✪ A black sheep - কুলাঙ্গার
✪ A piece of cake - খুবই সহজ
✪ A rainy day - দুর্দিন
✪ ABC - প্রাথমিক জ্ঞান
✪ Above all - সর্বোপরি
✪ After all - সবকিছু সত্ত্বেও
✪ All of a sudden - হঠাৎ
------------------------------

14/03/2023

ইংরেজিতে ধারণা প্রকাশ করার ১১টি বাক্য। Expressing guess।

1. I guess he was lying – আমার মনে হয় সে মিথ্যা বলছিল।
2. I’d say she is 18 – আমার ধারণায় তার বয়স ১৮।
3. Chances are he is 25 – তার বয়স ২৫ হওয়ার সম্ভাবনা।
4. I guess it is about 7’o clock – আমার ধারণা এখন ৭টা বাজে।
5. I guess he will come – আমার মনে হয় সে আসবে।
6. I guess its true – আমার মনে হয় এটা সত্য।
7. I guess that will do – আমার ধারণা এটা কাজ করবে।
8. I guess that’s a good question – আমার ধারণা ওইটা একটা ভালো পশ্ন।
9. I think she is the girl I’m looking for – আমার মনে হয় এই সেই মেয়ে যাকে আমি খুঁজছি।
10. Probably I’ll get the job – সম্ভবত, আমি চাকরিটা পেয়ে যাব।
11. I guess you are right – আমার ধারণা তুমিই সঠিক।

13/03/2023

Vocabulary: Over দিয়ে ১৫টি শব্দ
1. Overflow (ওভারফ্লো) - উপচে পড়া
2. Overload (ওভারলোড) - অতিরিক্ত বোঝাই করা
3. Overdo (ওভারডু) - সীমা অতিক্রম করা
4. Overcome (ওভারকাম) - জয় করা
5. Overlook (ওভারলুক) - উপেক্ষা করা
6. Overdose (ওভারডোস) - অপরিমিত মাত্রা
7. Overall (ওভারঅল) - সামগ্রীক ভাবে
8. Overtake (ওভারটেক) - ছাড়িয়ে যাওয়া
9. Overhear (ওভারহেয়ার) - আড়ি পেতে শোনা
10. Overdraft (ওভারড্রাফ্ট) - জমাতিরিক্ত উত্তোলন
11. Overburden (ওভার বারডেন) - অত্যাধিক বোঝাই
12. Over population (ওভার পপুলেশন) - অতিরিক্ত জনসংখ্যা
13. Overcharge (ওভার চার্জ) - অতিরিক্ত দাম চাওয়া
14. Over eat (ওভার ইট) - অতিভোজন করা
15. Overhead (ওভারহেড) - মাথার উপরে

Class FiveSubject: English Unit:10 [ My home district ]
27/02/2023

Class Five
Subject: English
Unit:10 [ My home district ]

26/02/2023
Class: VIISubject: math's
26/02/2023

Class: VII
Subject: math's

Address

Dhanmondi 27, MIDAS Center, Level 3 Holding 05, Road 16
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when 2ND SCHOOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 2ND SCHOOL:

Shortcuts

Share