02/08/2025
ইয়া আছাফা ................
মুতাওয়াল্লি সুমাইয়া আমিন বসে আছে মোহতামিমের চেয়ারে, আর মোহতামিম বসে আছে "মহাদামি" ফ্লোরে .....
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়া ইসলামিয়া ইসলামবাগ, চকবাজার,ঢাকা-১২১১, College & University, Dhaka.
02/08/2025
ইয়া আছাফা ................
মুতাওয়াল্লি সুমাইয়া আমিন বসে আছে মোহতামিমের চেয়ারে, আর মোহতামিম বসে আছে "মহাদামি" ফ্লোরে .....
জীবনের শেষ বেলায় এসে মনে হবে,
এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ছিল ভুল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ছিল মারাত্মক ভুল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ছিলো ভুল।
শেষ বেলায় মনে হবে,
ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক (শহীদি) মৃত্যুই হবে শেষ চাওয়া।
শেষ বেলায় মনে হবে,
মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।
অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।
15/11/2024
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন ৷
শায়েখ মুফতি আব্দুল গণী আল গাজী সাহেব হুজুর ইন্তেকাল করেছেন।
আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম নসীব করুন ৷
05/11/2024
হযরতদ্বয় আপনার কোন কোন কিতাবের উস্তায?
08/09/2024
ভর্তির নোটিশ
এতদ্বারা জামেয়া ইসলামিয়া ইসলামবাগে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,আগামী ১০ শাওয়াল মোতাবেক ২০ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে জামেয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ। (শিক্ষকদের মিটিং সকাল ৮ টায়)
৩ দিনের মধ্যে হেফজ বিভাগের এবং ৬ দিনের মধ্যে কিতাব বিভাগের ভর্তি শেষ করতে হবে।
ইফতা বিভাগের ১ম পর্বের লিখিত ও মৌখিক পরীক্ষা ৭ শাওয়াল বুধবার সকাল ৯ টায় (অনুষ্ঠিত হয়েছে) এবং ২য় পর্বের লিখিত ও মৌখিক পরীক্ষা ১০ শাওয়াল শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। ইফতা বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদেরকে ইফতার যিম্মাদার মুফতী মুঈনুদ্দীন সাহেবের সাথে (০১৭১৭৪৭১৬৯২) যোগাযোগ করতে বলা হচ্ছে।
১৩ শাওয়াল মঙ্গলবার বাদ মাগরিব হেফজ বিভাগের দরস শুরু।
১৬ শাওয়াল শুক্রবার বাদ মাগরিব কিতাব বিভাগের সিট বণ্টন।
১৭ শাওয়াল শনিবার তরবিয়াতি জলসা ও কানুন শোনানো সকাল ৯ টায়।
১৮ শাওয়াল রবিবার দরস শুরু হবে। ইনশাআল্লাহ!
আদেশক্রমে
জামেয়া কর্তৃপক্ষ
জামেয়া ইসলামিয়া ইসলামবাগ
৫৫ ইসলামবাগ, পোস্তা, চকবাজার, ঢাকা-১২১১।
সৌদি আরবে নয়, বিশ্ববিখ্যাত বড় বড় ইসলামিক স্কলারগণের অধিকাংশের জন্মস্থান-দেশ সৌদি আরবের বাহিরে।
১) ইমাম বুখারী রহ. -------------- উজবেকিস্তান
২) ইমাম তিরমিজি রহ. ---------- উজবেকিস্তান
৩) ইমাম দারেমী রহ. ------------- উজবেকিস্তান
৪) ইমাম নাসাঈ রহ. ------------- তুর্কমেনিস্তান
৫) ইমাম আবু দাউদ রহ. ------------ সিজিস্তান
৬) ইবনে খুজাইমা রহ. -------------- নিশাপুর
৭) ইমাম মুসলিম রহ. -------------- ইরান
৮) ইমাম বায়হাকি রহ. ------------- ইরান
৯) ইমাম গাজ্জালি রহ. ------------ ইরান
১০) ইমাম আল-বাগাভী রহ. ----- ইরান
১১) ইমাম শাফি রহ.---------ফিলিস্তিন
১২) ইমাম আবু হানিফা রহ. -------ইরাক
১৩) ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.----ইরাক
১৪) ইবনে মাজাহ রহ. ---------------- ইরাক
১৫) আব্দুল কাদের জিলানী রহ. ---- ইরাক
১৬) ইমাম দারাকুতনী রহ. ------------ ইরাক
১৭) ইমাম আবী শায়বা রহ. ---------- ইরাক
১৮) ইমাম নুয়াইম বিন হাম্মাদ রহ.---- ইরাক
১৯) ইমাম জাওযী রহ.---------------- ইরাক
২০) ইমাম তাইমিয়া রহ. ------------- সিরিয়া
২১) ইমাম কাইয়ুম রহ.- ------------- সিরিয়া
২২) ইবনে কাছির রহ. --------------- সিরিয়া
২৩) ইমাম যাহাবী রহ. --------------- সিরিয়া
২৪) ইমাম নববী রহ. ----------------- সিরিয়া
২৫) ইবনে হাজার আসকালানী রহ. ---- মিসর
২৬) ইমাম তাহাবী রহ. ----------------- মিসর
২৭) ইমাম সুয়ূতী রহ. ------------------ মিসর
২৮) ইমাম কুরতুবী রহ. --------------- স্পেন
২৯) ইমাম হাযম রহ. ----------------- স্পেন
৩০) ইমাম তাবারানী রহ. -- 'তাবারিয়া আস-শাম'
৩১) ইমাম শাওকানি রহ. ----------- ইয়ামেন
৩২) ইবনে হিব্বান রহ. -------- আফগানিস্তান
৩৩) ইমাম হাকেম রহ. ------- আফগানিস্তান
৩৪) মোল্লা আলী ক্বারী রহ.- আফগানিস্তান
৩৫) শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রহ.---- ভারত
এইরকম আরো অনেক আছে যাদের জন্ম ও কর্মস্থান সৌদি আরব বা তার আশপাশের বাইরে !!
অতএব ইসলাম মানে সৌদি আরব আলেমদের যা বলে তা ইসলাম এই কথা একমাত্র মূর্খ পণ্ডিত ও জ্ঞান পাপী বলতে পারে !!
©
সুলাইমান আ. এর মা একবার তাঁকে নসিহত করেন,
বৎস!
রাতভর ঘুমাবে না। কারণ রাতের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালে তা মানুষকে কিয়ামতের দিন নেক কাজের ভিখারি বানিয়ে দেবে।
বর্তমান সময়ের যুবকেরা রাতভর ঘুমায় না। তা সত্তেও তারা কিয়ামতে নেক কাজের ভিখারি হবে। কারণ রাতকে যে কাজে ব্যবহার করা উচিৎ তারা সে কাজে ব্যবহার করছে না। তাই, রাত জাগার পরেও নেক কাজের ভিখারি হওয়া তাদের জন্য সুনিশ্চিত।
আসুন,রাতের অধিকাংশ সময়কে নেক কাজে ব্যয় করি এবং কিয়ামতে নেক কাজের ভিখারি হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখি।
13/07/2021
ইসলামবাগ মাদরাসার শিক্ষাসচিব অসুস্থ হয়ে বারডেমে ভর্তি, অস্ত্রোপচার বৃহস্পতিবার
ঢাকার চকবাজার থানাধীন জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার শিক্ষাসচিব, আল্লামা শাহ আহমদ শফি রহ. এর সুযোগ্য শাগরেদ ও খলিফা শাইখুল হাদিস মুফতি আব্দুল গনী আলগাজী হার্টের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইবরাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজি সার্জারী বিভাগের প্রধান ডাক্তার মাসুম সিরাজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সকালে মুফতি আব্দুল গনী আলগাজীর ওপেন হার্ট সার্জারী করা হবে বলে পারিবারিকসূত্রে জানা যায়।
মুফতি আব্দুল গনী আলগাজীর বড় ছেলে মুফতি যোবায়ের গনী জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষায় তার বাবার হার্টে নয়টি ব্লক ধরা পড়েছে। তিনি আরও জানান, তার বাবা মুফতি আব্দুল গনী আলগাজী হাসপাতালে ভর্তি হয়ে তার সহকর্মী, ছাত্র- শিষ্য, মুরিদ-শাগরেদ ও ভক্তবৃন্দের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
14/04/2021
সকলের দোয়া চাই!
ঢাকার ইসলামবাগ মাদরাসার শাইখুল হাদিস ও প্রিন্সিপাল, জমিয়ত মহাসচিব ও হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী হাফিজাহুল্লাহকে ধানমণ্ডি বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।
রমজানে লকডাউনে ধারাবাহিকভাবে দেশের শীর্ষ রাজনৈতিক আলেমদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।
13/03/2021