26/06/2025
ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপনের উপকারিতা, আসুন চলতি মৌসুমে সাধ্যমত গাছ লাগাই!
"আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতের মাঝে গাছপালা অন্যতম। কুরআন মাজীদে অনেক বার আল্লাহ তায়ালা বৃক্ষরাজির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। জীবন ধারনের জন্য অক্সিজেনের জোগান আসে এই গাছপালারই মাধ্যমে। জুন-জুলাই-আগস্ট মাস গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। আসুন পরিবেশের কথা চিন্তা করে ও সাদকায়ে জারিয়ার অংশ হিসাবে সাধ্য মত গাছ লাগাই। পরিবারের ছোটদেরকে সাথে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করি।
বৃক্ষরোপনের কিছু উপকারিতা:
গাছ লাগানো সাদাকা হিসাবে বিবেচিত হয়। যদি তার ফলমূল থেকে মানুষ বা পশুপাখি উপকৃত হয়।
এমন কি কেউ যদি গাছের ফল চুরি করে, তবুও গাছের মালিক সাদাকার সওয়াব পাবেন।
বৃক্ষরোপনকারীর মৃত্যুর পরও ঐ গাছের দ্বারা সাদাকার সওয়াব পাওয়া যায়। যত দিন গাছটি উপকারে আসে।
চাষাবাদ বা আর্থিক উদ্দেশ্যে যিনি গাছ লাগান, তিনি যদি পাশাপাশি মানবজাতি ও পরিবেশের উপকারের নিয়ত করেন তাহলেও ইনশাআল্লাহ তিনি সওয়াব পাবেন। পাশাপাশি আর্থিক ভাবেও লাভবান হবেন।
বৃক্ষরোপনের সামাজিক আন্দোলন শুরু করি আজ থেকেই। একজনের পক্ষে ১ কোটি চারাগাছ রোপন করা কঠিন কাজ। কিন্তু ১ কোটি মানুষ মিলে কাজটি খুব সহজেই করে ফেলা যায়। তাই আসুন গাছ লাগাই, সৃষ্টির সেবা করি, পরিবেশ রক্ষা করি।"