Department of Political Science, Begum Rokeya University,Rangpur

Department of Political Science, Begum Rokeya University,Rangpur

Share

[N.B: This page is not official.]

10/12/2025

মৃত্যুর মতো স্নিগ্ধ সুন্দর সত্য আর কিছু নাই, তবে
প্রিয় জন দের হারানোর বেদনার মতো আর কোন ক্ষত নেই, এই ছেড়ে যাওয়ার নিয়মটা করুন,১৭তম ব্যাচের শিক্ষার্থী Md Uzzal Mia এর বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত,আল্লাহ্ ওপারে তাকে ভালো রাখুক। আমিন🤲

08/12/2025

শহীদ মুখতার ইলাহী হলের কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন তুলেছেন রাষ্ট্রবিজ্ঞান ১৪ তম ব্যাচের শিক্ষার্থী #মোঃ_সোহেল_রানা।
সকলের কাছে দোয়া প্রত্যাশী

08/12/2025
08/12/2025

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী। আসন্ন ব্রাকসু নির্বাচনের হল সংসদের ভিপি পদে লড়বেন -

Best of luck ❤️

05/12/2025

আসসালামু আলাইকুম, প্রিয় বেরোবিয়ান পরিবার।
আমি, বায়েজিদ বোস্তামী রিফাত। সেশন ২০২২-২৩, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদালয়, রংপুর।
এই ক্যাম্পাস শুধু আমাদের পড়াশোনার স্থান নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার, স্বপ্ন ও পরিচয়ের বাহক। এই পরিবারের উন্নয়ন, শিল্পার্থীদের অধিকার রক্ষা এবং ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, আপনাদের কন্ঠস্বর ও প্রতিনিধি হিসেবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে 'বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক' পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আপনারা সকলেই এ সিদ্ধান্তে পাশে থাকবেন।

অলীক স্বপ্ন দেখিয়ে ভোট নেয়ার কোন ইচ্ছে আমার নেই। তবে, বাস্তবমুখী চিন্তাভাবনার মাধ্যমে আপনাদের অধিকার রক্ষা ও উন্নয়নে সর্বদা পাশে থাকবো, এ নিশ্চয়তা দিতে পারি। আমি রাজনৈতিকভাবে নিরপেক্ষ, প্রকৃত অর্থেই একজন 'সাধারণ শিক্ষার্থী'। সকলের জন্য সমানভাবে কাজ করবো, কোনো দলীয় বা ব্যক্তিগত মতাদর্শ না চাপিয়ে।
বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আমার রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে, yesbd এর আওতায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি বিষয়ক সফল একটি সেমিনার আয়োজন করেছি। এছাড়াও, মানবিক এবং সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি।

'বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ' বিষয়ক পদটি বেছে নেয়ার অন্যতম কারণ, এ পদে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। নির্বাচিত হলে আমাদের ক্যাম্পাসকে একটি প্রযুক্তিনির্ভর, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে পারবো। কাজের সুবিধার্থে তিনটি খাতকে আলাদাভাবে ভাগ করে, এসবের সমস্যা চিহ্নিত করেছি এবং সমাধানের বিষয়েও ভেবেছি।

১. বিজ্ঞান, প্রযুক্তি (Tech enhanced campus):
উন্নত ICT ট্রেনিং, কর্মশালা, সেমিনার ও বিজ্ঞান মেলার মাধ্যমে দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলা। AI সহ অন্যান্য basic computer skills শেখানোর প্রতি গুরুত্ব দেয়া। রিসার্চের প্রতি সবাইকে আগ্রহী করা সহ রিসার্চ ইনস্টিটিউট চালুর জন্য চেষ্টা করা।
বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট তথ্যবহুল ও শিক্ষার্থী বান্ধব করা। ক্যাম্পাসের ডিজিটালাইজেশন, যাতে সকল কিছু অনলাইনে করা যায়, টেবিল থেকে টেবিলে ঘুরতে না হয়।

২. স্বাস্থ্য (Health aware campus):
মেডিকেল সেন্টারে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার নিয়োগ, ঔষধের ব্যবস্থা করা। মানসিক সাস্থ্য নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ নিয়োগসহ কর্মসূচির আয়োজন। ২৪ ঘণ্টা নির্ভরযোগ্য হেলথ সার্পোট, জরুরি এ্যাম্বুলেন্স সেবা। রক্তদান ও সাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন জোরদার করা। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে ছাড়ের ব্যবস্থা করা, শিক্ষার্থীরা যাতে হেনস্থার শিকার না হন তা নিশ্চিত করা।

৩. পরিবেশ (Green and sustainable campus):
যেখানে যেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বিভিন্ন আয়োজিত অনুষ্ঠান শেষে আয়োজক দ্বারা স্থান পরিষ্কারের ব্যবস্থা করা। ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণ ও সবুজ স্বেচ্ছাসেবক দল গঠন। ক্যাম্পাসের প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা। হয়রানি, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে স্বাধীন students protection cell গঠনের মাধ্যমে সকলের জন্য পরিবেশ বান্ধব নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ।

আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। ক্যাম্পাসের উন্নয়ন, নিরাপত্তা ও আধুনিকতায় আমরা সকলে মিলে কাজ করবো। আমি শুধু একটি সুযোগ চাই আপনাদের জন্য কাজ করার, আপনাদের কণ্ঠস্বর হওয়ার। আপনাদের মূল্যবান ভোট আমাকে দিলে প্রতিটি সিদ্ধান্তে আপনাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করছি। আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন পেলে একসাথে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলবো আমরা।
পরিশেষে এটুকুই বলবো,
'মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক'..

Photos from Department of Political Science, Begum Rokeya University,Rangpur's post 02/12/2025
Photos from Department of Political Science, Begum Rokeya University,Rangpur's post 02/12/2025

POL-17

1 DECEMBER 2025

Photos from Department of Political Science, Begum Rokeya University,Rangpur's post 23/11/2025

POL-17

07/11/2025

৪০০ মিটার দৌড়ে ১ম ও ৩য় স্থান অর্জন করলো যথাক্রমে ১৫ ব্যাচের আরিফ ও মাহফুজ। তাদের জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন..

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Rangpur
Dhaka